হবিগঞ্জ প্রতিনিধি।।হবিগঞ্জের বাহুবল উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস চৌধুরী তুষারকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।অভিযোগ,তিনি বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলামকে অকথ্য ভাষায় গালাগাল ও হুমকি দিয়েছেন।
রোববার দুপুর সাড়ে ১২টার দিকে হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকা থেকে তাকে হেফাজতে নেওয়া হয়।গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে ওসিকে উদ্দেশ্য করে একটি অডিও ক্লিপ ভাইরাল হওয়ার পর বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হয়। হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার রাখী রানী দাস জানিয়েছেন, পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
![]()


















































সর্বশেষ সংবাদ :———