নিজস্ব প্রতিবেদক।।প্রথম রমজানের আকাশে দেখা মিলেছে ব্যতিক্রমী চাঁদ।সাধারণত চাঁদের উপরে তারা দেখা যায়।এবার প্রথম রমজানে চাঁদের নিচে তারা দেখা গেছে।

শুক্রবার (২৪ মার্চ) সন্ধ্যার পর দেশের সব স্থান থেকে চাঁদের নিচে তারা দেখেছেন স্থানীয়রা।এ নিয়ে সামাজিক যোগাযোগের মধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন অনেকে।

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন ড. তুহিন ওয়াদুদ তার ফেসবুক ওয়ালে লিখেছেন, ‘প্রিয়ার গলায় ঝুলে থাক চন্দ্রহার, ঝুলে থাক নক্ষত্র-লকেট।’

অনেকে ফেসবুকে পোস্ট দিয়েছেন,বাংলাদেশের আকাশে আজ চাঁদ আর শুকতারা একই রেখায় দেখা গেছে যা একটি বিরল ঘটনা।ব্যতিক্রমী এ দৃশ্য দেখতে খোলা জায়গায় বা বাসার ছাদে ভিড় করেন অনেক কৌতুহলী মানুষ।তারা বলছেন, এমন দৃশ্য এই প্রথম দেখলেন।

কয়েকজন আবহাওয়াবিদ জানান,তারা জীবনে এটি প্রথম দেখলেন-চাঁদের নিচে সঙ্গে লেগে থাকা তারা।যদিও মাঝে অনেক দূরত্ব,কিন্তু এভাবে কোনোদিন চাঁদ ও তারাকে এভাবে তারা দেখেননি।

রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিজ্ঞান বিভাগের প্রভাষক মহুয়া শবনম বলেন,চাঁদ আর শুক্রগ্রহ বা শুকতারা একই রেখায় দেখা যাওয়ায় এমন দেখাচ্ছে।’

By admin

প্রতিষ্ঠাতা সভাপতি ও সম্পাদকমন্ডলীর উপদেষ্টা:- ডক্টর শাম্মী আহমেদ* এ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন। *প্রকাশক-সম্পাদক:- এম মাজহারুল ইসলাম। **নির্বাহী সম্পাদক:--------------। **প্রধান বার্তা সম্পাদক:- ------------** বার্তা সম্পাদক:- এইচকেএম রোকন মিয়া। **ব্যবস্হাপনা সম্পাদক:- মোঃ শামীম আহমেদ* মোঃ মনিরুল ইসলাম। *আইন উপদেষ্টা:- এ্যাডভোকেট মোঃ মনজিল মোরশেদ* এ্যাডভোকেট মোঃ আফজালুল করিম। ** বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:- এএমএম টাওয়ার মেরুল বাড্ডা(প্রগতি সরণি) ঢাকা-১২১২। প্রতিষ্ঠা অফিস:- শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক( ১০৮ সদর রোড) বরিশাল। যোগাযোগের মোবাইল নাম্বার:-০১৯১৫-৬৩৩০৬০। E-Mail:-mazharulislam55683@gmail.com-jugantorbarta24@gmail.com-digitalbdnews2018@gmail.com Missed