এবারের কোরবানির ঈদে গরু বিক্রি করতে আসা একমাত্র নারী সালমা

চট্টগ্রাম প্রতিনিধি।।হাট ভর্তি মানুষ।একপক্ষ গরু দেখছেন,দরাদরি করছেন।আরেক পক্ষ গরুর পরিচর্যায় ব্যস্ত। ব্যাপারীদের কেউ কেউ আবার দুপুরের খাবার রান্নায় মশগুল। এত ব্যস্ত বাজারে চোখ চলে গেল এক নারীর দিকে।তিনিও গরু বিক্রেতা।পরম মমতায় লালন-পালন করা গরুগুলোকে কখনো খাওয়াচ্ছিলেন,কখনো গায়ে হাত বুলিয়ে দিচ্ছিলেন।

বলছিলাম সালমা খাতুনের কথা।আজ শুক্রবার দুপুরে চট্টগ্রাম নগরের বিবিরহাট বাজারে গিয়ে তাঁর সঙ্গে দেখা হলো। চট্টগ্রাম থেকে প্রায় ৫৭০ কিলোমিটার দূরের চাঁপাইনবাবগঞ্জের নাচোল ইউনিয়নের ফতেপুর গ্রামে সালমা খাতুনের বাড়ি।

বাড়ির পাশেই তাঁর ছোট্ট খামার।গত বুধবার ১৪টি গরু নিয়ে তিনি বাড়ি থেকে দূরের বন্দরনগরে এসেছেন ৩৪ বছর বয়সী এ নারী।এবারের কোরবানির ঈদে গরু নিয়ে আসা একমাত্র নারী বিক্রেতা তিনি।তাই তাঁকে ঘিরে ইতিমধ্যেই আগ্রহ সৃষ্টি হয়েছে।

কথায় কথায় সালমা খাতুন তাঁর জীবনের গল্প শোনালেন এ প্রতিবেদককে।নানা ঘাত-প্রতিঘাত পেরিয়ে নারী উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার ঘটনাগুলো উঠে এল তাঁর কথায়। জানালেন,চাঁপাইনবাবগঞ্জ কলেজ থেকে দর্শনে স্নাতক করেছেন।এরপর ভর্তি হন রাজশাহী কলেজে।সেখান থেকে ২০১৬ সালে স্নাতকোত্তর শেষ করেন।পড়াশোনার পাট চুকিয়ে একটি বেসরকারি কোম্পানিতে চাকরি নেন।তবে করোনাকালে এসে চাকরিটা বাঁচানো গেল না।চাকরিটা ছাড়তে হয়।

চাকরি ছেড়ে খামার:-
সালমা বলেন,চাকরি হারিয়ে হতাশ হয়ে ঘরে বসে থাকার মানুষ আমি ছিলাম না। কীভাবে কী করা যায়,কীভাবে প্রতিষ্ঠিত হওয়া যায়,এ ভাবনা নিয়েই ঘুরতাম।এর মধ্যে গবাদিপশুর খামার করার চিন্তা মাথায় আসে।জমানো টাকায় একটি গাভি কিনি।শুরুর দিকে দুধ বিক্রি করতাম।এরপর গাভি থেকে আরও দুটি গরু প্রস্তুত হয়।এভাবে খামার বড় করার চিন্তা আসে।’

খামার বড় করার বিষয়টি বিশদভাবে তুলে ধরলেন সালমা। বলেন,সোনালী ব্যাংক স্থানীয় শাখা থেকে ১০ লাখ টাকা ঋণ নিয়ে খামারে ১০টি গরু তুলেছিলেন।দুই বছরের মাথায় সব মিলিয়ে ২০টি গরু ও বাছুর দাঁড়াল।পরে ২০২২ সালের ঈদে ১০টি গরু নিয়ে প্রথমবারের মতো চট্টগ্রামের বিবিরহাটে আসেন।ঈদের আগের দিন সব কটি বিক্রি হয়ে যায়।

ব্যক্তিগত সমস্যার কারণে ২০২৩ সালে খামারে তেমন সময় দিতে পারেননি সালমা খাতুন।এ জন্য গরুর পরিচর্যাও ঠিকঠাক হয়নি।স্থানীয়ভাবেই গরু বিক্রি করেছিলেন। প্রথমবারের মতো লোকসানের মুখোমুখি হন তিনি।তবে হাল ছাড়েননি।সালমা বলেন,বেসরকারি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক চাঁপাইনবাবগঞ্জ শাখা থেকে ৫ লাখ টাকা ঋণ নিয়ে আবার শুরু করেন গরু লালন-পালন।এ বছর ঈদ উপলক্ষে প্রস্তুত করেছেন ১৪টি গরু।

এত দূরের পথ পাড়ি দিয়ে চট্টগ্রামে এসে গরু বিক্রি করার বিষয়ে প্রশ্ন ছিল সালমা খাতুনের কাছে।জবাবে বললেন, ছোট-মাঝারি গরুর চাহিদা চট্টগ্রামে বেশি।এ ধরনের গরু নিয়ে তাঁদের এলাকার অনেক ব্যাপারীই প্রতিবছর চট্টগ্রামে আসেন।এ ছাড়া ২০২২ সালে তিনি সব কটি গরু ভালো দামে বিক্রি করতে পেরেছিলেন। তাই এবারও চট্টগ্রামের বিবিরহাট পশুর বাজার বেছে নিলেন।

এত দূরে গরু নিয়ে আসতে মনের কোণে কোনো ভয় ছিল কি না,জানতে চাইলে সালমা খাতুন বলেন,মনে সব সময় সাহস রাখি।কোনো কিছুরেই ভয় পাই না।সাহস হারাই না কখনো।তাই এত দূরের পথও দূরে মনে হয় নাই।’

ব্যক্তিগত জীবনে ঘটনা টেনে এনে সালমা খাতুন বলেন, ২০১৩ সালের দিকে যখন তাঁর একমাত্র মেয়ের জন্ম হলো, তার পরপরই স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয়ে যায়।কিন্তু বাবার বাড়িতে থেকে পারিবারিক জমিতেই তিনি খামার করেছেন। জমি বন্ধক রেখে স্বল্প সুদে ঋণ নিয়েছেন।এখন গরু বিক্রির টাকায় ধীরে ধীরে ঋণ পরিশোধ করছেন।মেয়েও বড় হয়ে যাচ্ছে।সপ্তম শ্রেণির ছাত্রী সে।ফলে সব মিলিয়ে ভালোই আছেন তিনি।

লালন-পালন করতে করতে গরুগুলোর প্রতি ভীষণ মায়া জন্মে গিয়েছে বলে জানালেন সালমা খাতুন। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন,জীবনে যতবারই হতাশা এসেছে,ততবারই ঘুরে দাঁড়িয়েছি।এ খামারে গরুর লালন-পালন করতে করতে হতাশা ভুলে থাকি। এখন আর কোনো কিছুই ভালো লাগে না।’

বাজারের অন্য ব্যাপারীরাও সালমাকে সহযোগিতা করছেন। রাত দুইটা পর্যন্ত সালমা হাটে থাকেন।এরপর বাজারের পাশের একটি বাসায় থাকছেন।আবার সকাল বেলায় হাটে এসে গরুর খাবার তৈরি করেন।চট্টগ্রামের গরু ব্যাপারী মোহাম্মদ ইলিয়াছ প্রথম আলোকে বলেন,চট্টগ্রাম নগরের আর কোনো হাটে নারী বিক্রেতা আছেন বলে শোনা যায়নি।এবারের হাটে তিনিই একমাত্র নারী ব্যাপারী।

  • এই সংক্রান্ত সংবাদ

    ঘটনার সময় কারাগারে থাকা আসামিকে গ্রেপ্তার দেখানোর আবেদন, পুলিশ কর্মকর্তাকে শোকজ

    চট্টগ্রাম প্রতিনিধি।।ঘটনার সময় আসামি কারাগারে থাকা সত্ত্বেও থানা ভাঙচুর ও লুটপাটের মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানোর আবেদন করায় সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাকে কারণ দর্শাতে (শোকজ) নির্দেশ দিয়েছেন আদালত।একই সঙ্গে গ্রেপ্তার দেখানোর আবেদন…

    বিস্তারিত পড়ুন

    সীতাকুণ্ডে স্ক্র্যাপ দোকানে আগুন,ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে যানজট

    সীতাকুন্ড(চট্টগ্রাম)প্রতিনিধি।।চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারী ইউনিয়নের সোনারগাঁও ফিলিং স্টেশন এলাকায় একটি স্ক্র্যাপ জাহাজের মালামাল বিক্রির দোকানে বুধবার রাত পৌনে নয়টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।আগুন ছড়িয়ে পড়ায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের উভয় দিকের যান চলাচল…

    বিস্তারিত পড়ুন

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 0
    • 46 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 0
    • 31 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 0
    • 38 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0
    • 52 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0
    • 39 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0
    • 27 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    খাদেমের স্ত্রী ঝর্ণাকে নিয়ে রিসোর্টে,আর মামুনুল হকের স্ত্রী আমিনা তাইয়েবা রাজনৈতিক মাঠে—এই দ্বিচারিতার নামই রাষ্ট্রীয় ভণ্ডামি

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0
    • 15 views
    খাদেমের স্ত্রী ঝর্ণাকে নিয়ে রিসোর্টে,আর মামুনুল হকের স্ত্রী আমিনা তাইয়েবা রাজনৈতিক মাঠে—এই দ্বিচারিতার নামই রাষ্ট্রীয় ভণ্ডামি

    আলাদা থাকা নিয়ে গুঞ্জন: কড়া জবাব দিলেন ওমর সানী

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0
    • 19 views
    আলাদা থাকা নিয়ে গুঞ্জন: কড়া জবাব দিলেন ওমর সানী

    মেহেন্দিগঞ্জে ধানের শীষের পক্ষে মাঠে জেলা আইনজীবীরা

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0
    • 16 views
    মেহেন্দিগঞ্জে ধানের শীষের পক্ষে মাঠে জেলা আইনজীবীরা

    নারায়ণগঞ্জ রিসোর্ট কাণ্ড থেকে জাতীয় রাজনীতি: মামুনুল হক ইস্যু ঘিরে ধারাবাহিক ঘটনা ও বিতর্ক

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0
    • 26 views
    নারায়ণগঞ্জ রিসোর্ট কাণ্ড থেকে জাতীয় রাজনীতি: মামুনুল হক ইস্যু ঘিরে ধারাবাহিক ঘটনা ও বিতর্ক

    পটুয়াখালী-৩ আসনের প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ,কারণ দর্শানোর নোটিশ

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0
    • 10 views
    পটুয়াখালী-৩ আসনের প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ,কারণ দর্শানোর নোটিশ

    ঢাকা-৯ আসনের রাজনৈতিক ঐতিহ্য ও যোগ্য নেতৃত্বের ধারাবাহিকতা: সাবের হোসেন চৌধুরী থেকে ডা. তাসনিম জারা

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0
    • 14 views
    ঢাকা-৯ আসনের রাজনৈতিক ঐতিহ্য ও যোগ্য নেতৃত্বের ধারাবাহিকতা: সাবের হোসেন চৌধুরী থেকে ডা. তাসনিম জারা

    এসেনসিয়াল ড্রাগসের এমডি নিয়োগ ঘিরে ৩০ কোটি টাকার চুক্তির অভিযোগ

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0
    • 30 views
    এসেনসিয়াল ড্রাগসের এমডি নিয়োগ ঘিরে ৩০ কোটি টাকার চুক্তির অভিযোগ

    মুন্সিগঞ্জে মা–মেয়ে হত্যাকাণ্ড: প্রতিবেশী ভাড়াটে গ্রেপ্তার

    • By newadmin
    • জানুয়ারি ৩০, ২০২৬
    • 0
    • 20 views
    মুন্সিগঞ্জে মা–মেয়ে হত্যাকাণ্ড: প্রতিবেশী ভাড়াটে গ্রেপ্তার

    নরসিংদীতে সুরেশ অয়েল মিল: হামলা-লুটপাটের অভিযোগ, রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা

    • By newadmin
    • জানুয়ারি ৩০, ২০২৬
    • 0
    • 16 views
    নরসিংদীতে সুরেশ অয়েল মিল: হামলা-লুটপাটের অভিযোগ, রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা

    রাজশাহীতে সাংবাদিক দম্পতির রহস্যজনক ঘটনা, স্ত্রী নিহত স্বামী হাসপাতালে

    • By newadmin
    • জানুয়ারি ৩০, ২০২৬
    • 0
    • 16 views
    রাজশাহীতে সাংবাদিক দম্পতির রহস্যজনক ঘটনা, স্ত্রী নিহত স্বামী হাসপাতালে

    লন্ডন থেকে আসা যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতারা দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ

    • By newadmin
    • জানুয়ারি ৩০, ২০২৬
    • 0
    • 14 views
    লন্ডন থেকে আসা যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতারা দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ

    দেড় বছরে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে ১৩৮ জন নিহত: আগস্ট ২০২৪ থেকে ডিসেম্বর ২০২৫ পর্যন্ত রক্তাক্ত রাজনীতির পূর্ণ ঘটনাপঞ্জি

    • By newadmin
    • জানুয়ারি ৩০, ২০২৬
    • 0
    • 12 views
    দেড় বছরে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে ১৩৮ জন নিহত: আগস্ট ২০২৪ থেকে ডিসেম্বর ২০২৫ পর্যন্ত রক্তাক্ত রাজনীতির পূর্ণ ঘটনাপঞ্জি

    অন্তর্বর্তী সরকারের মুখোশের আড়ালে বিচারহীনতা ও গণমাধ্যম নিধনের রাষ্ট্রনীতি

    • By newadmin
    • জানুয়ারি ৩০, ২০২৬
    • 0
    • 20 views
    অন্তর্বর্তী সরকারের মুখোশের আড়ালে বিচারহীনতা ও গণমাধ্যম নিধনের রাষ্ট্রনীতি

    ভুয়া সাংবাদিকদের পর্যবেক্ষক কার্ড দেওয়ার ঝুঁকি নিয়ে উদ্বেগ

    • By newadmin
    • জানুয়ারি ৩০, ২০২৬
    • 0
    • 15 views
    ভুয়া সাংবাদিকদের পর্যবেক্ষক কার্ড দেওয়ার ঝুঁকি নিয়ে উদ্বেগ

    আওয়ামী লীগ–বিএনপি দূরত্ব কমার আভাস?

    • By newadmin
    • জানুয়ারি ৩০, ২০২৬
    • 0
    • 2 views
    আওয়ামী লীগ–বিএনপি দূরত্ব কমার আভাস?

    অবকাঠামো উন্নয়ন,রাজনৈতিক বিতর্ক ও জনজীবন: একটি নিরপেক্ষ বিশ্লেষণ

    • By newadmin
    • জানুয়ারি ৩০, ২০২৬
    • 0
    • 1 views
    অবকাঠামো উন্নয়ন,রাজনৈতিক বিতর্ক ও জনজীবন: একটি নিরপেক্ষ বিশ্লেষণ

    নাইকো দুর্নীতি মামলায় বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক আদালতের রায়

    • By newadmin
    • জানুয়ারি ৩০, ২০২৬
    • 0
    • 2 views
    নাইকো দুর্নীতি মামলায় বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক আদালতের রায়

    ঘটনার সময় কারাগারে থাকা আসামিকে গ্রেপ্তার দেখানোর আবেদন, পুলিশ কর্মকর্তাকে শোকজ

    • By newadmin
    • জানুয়ারি ২৯, ২০২৬
    • 0
    • 0 views
    ঘটনার সময় কারাগারে থাকা আসামিকে গ্রেপ্তার দেখানোর আবেদন, পুলিশ কর্মকর্তাকে শোকজ

    জামিননামা ছাড়াই হত্যা মামলার তিন আসামির মুক্তি, তদন্ত কমিটি গঠন

    • By newadmin
    • জানুয়ারি ২৯, ২০২৬
    • 0
    • 3 views
    জামিননামা ছাড়াই হত্যা মামলার তিন আসামির মুক্তি, তদন্ত কমিটি গঠন

    দল নিষিদ্ধের সংস্কৃতির বিরুদ্ধে সতর্কবার্তা তারেক রহমানের

    • By newadmin
    • জানুয়ারি ২৯, ২০২৬
    • 0
    • 0 views
    দল নিষিদ্ধের সংস্কৃতির বিরুদ্ধে সতর্কবার্তা তারেক রহমানের

    টেংরাটিলা বিস্ফোরণ: নাইকোকে দিতে হবে ৫১৬ কোটি টাকার ক্ষতিপূরণ, ICSID রায় বাংলাদেশের পক্ষে

    • By newadmin
    • জানুয়ারি ২৯, ২০২৬
    • 0
    • 3 views
    টেংরাটিলা বিস্ফোরণ: নাইকোকে দিতে হবে ৫১৬ কোটি টাকার ক্ষতিপূরণ, ICSID রায় বাংলাদেশের পক্ষে

    সাংবাদিকরা নির্বাচনী সংবাদ সংগ্রহে পাবেন আগের নিয়ম অনুযায়ী কার্ড

    • By newadmin
    • জানুয়ারি ২৯, ২০২৬
    • 0
    • 3 views
    সাংবাদিকরা নির্বাচনী সংবাদ সংগ্রহে পাবেন আগের নিয়ম অনুযায়ী কার্ড

    প্রটোকল ভেঙে সেনাপ্রধানের হাত ধরে হাঁটা: বাহিনীর ভেতরে সমালোচনা, রাষ্ট্রীয় শালীনতা নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ২৯, ২০২৬
    • 0
    • 0 views
    প্রটোকল ভেঙে সেনাপ্রধানের হাত ধরে হাঁটা: বাহিনীর ভেতরে সমালোচনা, রাষ্ট্রীয় শালীনতা নিয়ে প্রশ্ন

    ইসির নির্দেশনা: গণভোটে সরকারি কর্মকর্তারা ‘হ্যাঁ’ বা ‘না’-এর পক্ষে প্রচার চালাতে পারবেন না

    • By newadmin
    • জানুয়ারি ২৯, ২০২৬
    • 0
    • 0 views
    ইসির নির্দেশনা: গণভোটে সরকারি কর্মকর্তারা ‘হ্যাঁ’ বা ‘না’-এর পক্ষে প্রচার চালাতে পারবেন না

    সাংবাদিক কার্ড ও স্টিকার ইস্যুতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ঢাকা সাংবাদিক ইউনিয়নের ক্ষোভ

    • By newadmin
    • জানুয়ারি ২৯, ২০২৬
    • 0
    • 0 views
    সাংবাদিক কার্ড ও স্টিকার ইস্যুতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ঢাকা সাংবাদিক ইউনিয়নের ক্ষোভ

    শেখ হাসিনার সময়ে মাথাপিছু আয় বৃদ্ধি, অন্তর্বর্তী সরকার আমলে মাথাপিছু ঋণের চাপ

    • By newadmin
    • জানুয়ারি ২৯, ২০২৬
    • 0
    • 0 views
    শেখ হাসিনার সময়ে মাথাপিছু আয় বৃদ্ধি, অন্তর্বর্তী সরকার আমলে মাথাপিছু ঋণের চাপ

    ত্রয়োদশ সংসদ নির্বাচন: আলোচনার কেন্দ্রে দুই নারী প্রার্থী তাসনিম জারা ও রুমিন ফারহানা

    • By newadmin
    • জানুয়ারি ২৯, ২০২৬
    • 0
    • 1 views
    ত্রয়োদশ সংসদ নির্বাচন: আলোচনার কেন্দ্রে দুই নারী প্রার্থী তাসনিম জারা ও রুমিন ফারহানা

    সাইবার মামলায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সেলিনা বেগমের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ

    • By newadmin
    • জানুয়ারি ২৯, ২০২৬
    • 0
    • 1 views
    সাইবার মামলায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সেলিনা বেগমের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ

    সরকারি খাসজমি দখলের অভিযোগ: মেহেন্দিগঞ্জে জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত হালট জমি নিয়ে বিতর্ক

    • By newadmin
    • জানুয়ারি ২৯, ২০২৬
    • 0
    • 2 views
    সরকারি খাসজমি দখলের অভিযোগ:  মেহেন্দিগঞ্জে জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত হালট জমি নিয়ে বিতর্ক

    শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল: প্যাথলজি পরীক্ষার সরকারি মূল্য তালিকা প্রকাশ

    • By newadmin
    • জানুয়ারি ২৮, ২০২৬
    • 0
    • 1 views
    শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল: প্যাথলজি পরীক্ষার সরকারি মূল্য তালিকা প্রকাশ

    শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে হেমাটোলজি বিভাগের পরীক্ষার সরকারি মূল্য তালিকা প্রকাশ

    • By newadmin
    • জানুয়ারি ২৮, ২০২৬
    • 0
    • 0 views
    শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে হেমাটোলজি বিভাগের পরীক্ষার সরকারি মূল্য তালিকা প্রকাশ

    “বিদ্যুৎ থেকে বাসস্থান, স্বাস্থ্য থেকে ডিজিটাল সেবা—শেখ হাসিনার ১০ উদ্যোগে বদলে যাওয়া বাংলাদেশ”

    • By newadmin
    • জানুয়ারি ২৮, ২০২৬
    • 0
    • 1 views
    “বিদ্যুৎ থেকে বাসস্থান, স্বাস্থ্য থেকে ডিজিটাল সেবা—শেখ হাসিনার ১০ উদ্যোগে বদলে যাওয়া বাংলাদেশ”

    শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেডিওলজি বিভাগের সরকারি পরীক্ষার মূল্য তালিকা প্রকাশ

    • By newadmin
    • জানুয়ারি ২৮, ২০২৬
    • 0
    • 1 views
    শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেডিওলজি বিভাগের সরকারি পরীক্ষার মূল্য তালিকা প্রকাশ

    বিগত আওয়ামী লীগ সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচি: তৃণমূলের কোটি মানুষের জীবনযাত্রায় যে সহায়তাগুলো ছিল

    • By newadmin
    • জানুয়ারি ২৮, ২০২৬
    • 0
    • 0 views
    বিগত আওয়ামী লীগ সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচি: তৃণমূলের কোটি মানুষের জীবনযাত্রায় যে সহায়তাগুলো ছিল

    পরিসংখ্যান দপ্তরের তথ্য বিভ্রাটে মেহেন্দিগঞ্জে স্কুল ফিডিং কর্মসূচি থেকে বঞ্চিত প্রায় ৩৬ হাজার শিশু

    • By newadmin
    • জানুয়ারি ২৮, ২০২৬
    • 0
    • 1 views
    পরিসংখ্যান দপ্তরের তথ্য বিভ্রাটে মেহেন্দিগঞ্জে স্কুল ফিডিং কর্মসূচি থেকে বঞ্চিত প্রায় ৩৬ হাজার শিশু

    মেহেন্দিগঞ্জে কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়ের ২১ শিক্ষকের বিরুদ্ধে দুদকের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা

    • By newadmin
    • জানুয়ারি ২৮, ২০২৬
    • 0
    • 0 views
    মেহেন্দিগঞ্জে কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়ের ২১ শিক্ষকের বিরুদ্ধে দুদকের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা