এনবিআরের ফয়সালের ১৪ জন আত্মীয় নামে বিভিন্ন ব্যাংকে ৫০কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক।।জাতীয় রাজস্ব বোর্ডের সদ্য সাবেক প্রথম সচিব কাজী আবু মাহমুদ ফয়সালসহ তাঁর ১৪ জন স্বজনের নামে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের হিসাবে আট বছরে জমা হয় প্রায় ৫০ কোটি টাকা।স্বজনদের মধ্যে রয়েছেন তাঁর মা,ভাই,বোন ও ভগ্নিপতি।আরও আছেন ফয়সালের স্ত্রী, শ্বশুর-শাশুড়ি ও শ্যালক।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধানে দেখা গেছে, ২০১৬ থেকে ২০২৩ সালের মধ্যে ওই টাকা জমা (সঞ্চয়পত্রের বিনিয়োগসহ) হয়েছিল।এর বাইরে ফয়সাল,তাঁর মা,বোন, স্ত্রী,শ্বশুর-শাশুড়ি ও ভগ্নিপতি আবদুল্লাহর নামে ২১ কোটি টাকা মূল্যের (দলিল মূল্য) ফ্ল্যাট,প্লট ও জমি কেনা হয়। যদিও তাঁদের কেউ বড় কোনো ব্যবসার সঙ্গে যুক্ত নন। এমনকি সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের উচ্চ কোনো পদেও তাঁরা চাকরি করেন না।

ফয়সালের মা,বোন,স্ত্রী,শাশুড়ি,খালাশাশুড়ি গৃহিণী।স্বজনদের মধ্যে শুধু ফয়সালের ভগ্নিপতি সৈয়দ আবদুল্লাহ পুলিশের পরিদর্শক।তিনি এখন ফেনী জেলা পুলিশ লাইনসে সংযুক্ত। এর আগে তিনি পিরোজপুরের মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছিলেন।আর ফয়সালের ভাই পেশায় আইনজীবী।

দুদকের একজন কর্মকর্তা জানান,জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তা কাজী আবু মাহমুদ ফয়সালের বিপুল সম্পদ থাকার বিষয়টি বেরিয়ে আসে মূলত তাঁর ভগ্নিপতি আবদুল্লাহর সম্পদের খোঁজ করতে গিয়ে।আবদুল্লাহ যখন পিরোজপুরের মঠবাড়িয়া থানার ওসির দায়িত্বে ছিলেন,তখন তাঁর অস্বাভাবিক সম্পদ অর্জনের বিষয়ে তথ্য পাওয়া যায়। এরপর দুদকের পিরোজপুরের সমন্বিত জেলা কার্যালয়ের তিনজন কর্মকর্তার নেতৃত্বে অনুসন্ধান কমিটি (গত বছরের ফেব্রুয়ারিতে) গঠন করা হয়।

সৈয়দ আবদুল্লাহ ২০১৯ সালের ২৯ মার্চ থেকে ২০২০ সালের ২৪ মার্চ পর্যন্ত মঠবাড়িয়া থানার ওসির দায়িত্বে ছিলেন।

ফয়সালের মা,বোন,স্ত্রী,শাশুড়ি,খালাশাশুড়ি গৃহিণী। স্বজনদের মধ্যে শুধু ফয়সালের ভগ্নিপতি সৈয়দ আবদুল্লাহ পুলিশের পরিদর্শক। তিনি এখন ফেনী জেলা পুলিশ লাইনসে সংযুক্ত।

দুদকের ওই কর্মকর্তা বলেন,সেই কমিটির অনুসন্ধানে আবদুল্লাহর বিপুল সম্পদ থাকার প্রাথমিক প্রমাণ পাওয়া যায়। এরপর গত বছরের মে মাসে আবদুল্লাহর স্ত্রী ফারহানা আক্তারের (ফয়সালের বোন) নামে ঢাকায় দুটি ফ্ল্যাট ও একটি কমার্শিয়াল স্পেস (বাণিজ্যিক কাজে ব্যবহারের জন্য), শাশুড়ি কারিমা খাতুনের (ফয়সালের মা) নামে গুলশানে একটি ফ্ল্যাট থাকার বিষয়ে নিশ্চিত হয় দুদক।এর বাইরে ফয়সালের বোনের ব্যাংক হিসাবে কয়েক কোটি টাকা লেনদেনের তথ্য পাওয়া যায়।এরপর ফয়সালের বোন,মা, ভগ্নিপতির নামে থাকা সম্পদ ক্রোক (জব্দ) করতে আদালতে আবেদন করে দুদক।এর ভিত্তিতে আদালত গত বছরের ২৮ মে তাঁদের নামে থাকা স্থাবর ও অস্থাবর সম্পত্তি জব্দ করার আদেশ দেন। এই সম্পত্তির মূল্য ১৮ কোটি টাকা।

মা, বোন ও ভগ্নিপতি—এই তিনজনের সম্পত্তি জব্দ হওয়ার ১১ মাস পর ফয়সালসহ আরও ১১ জনের সম্পত্তির তালিকা আদালতের কাছে তুলে ধরে দুদক।এর ভিত্তিতে গত ২৭ জুন ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ আস্‌সামছ জগলুল হোসেন ফয়সালের সম্পত্তি জব্দের আদেশ দেন। আদালত যখন এই আদেশ দেন,তখন ফয়সাল ছিলেন এনবিআরের ঢাকা কার্যালয়ের প্রথম সচিব (কর)।পরে তাঁকে এনবিআর থেকে ‘অবমুক্ত’ করে বগুড়া কর অঞ্চলের পরিদর্শী রেঞ্জ-১-এ বদলি করা হয়।

গত বছরের মে মাসে আবদুল্লাহর স্ত্রী ফারহানা আক্তারের (ফয়সালের বোন) নামে ঢাকায় দুটি ফ্ল্যাট ও একটি কমার্শিয়াল স্পেস (বাণিজ্যিক কাজে ব্যবহারের জন্য), শাশুড়ি কারিমা খাতুনের (ফয়সালের মা) নামে গুলশানে একটি ফ্ল্যাট থাকার বিষয়ে নিশ্চিত হয় দুদক।এর বাইরে ফয়সালের বোনের ব্যাংক হিসাবে কয়েক কোটি টাকা লেনদেনের তথ্য পাওয়া যায়।

বিপুল সম্পদ অর্জনের অভিযোগের বিষয়ে কাজী আবু মাহমুদ ফয়সালের বক্তব্য জানতে গত সাত দিনে কয়েক দফায় মুঠোফোনে তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছে।কিন্তু রিং হলেও তিনি ফোন ধরেননি।

তবে ফয়সালের বিষয়ে আদালতে দেওয়া প্রতিবেদনে দুদক বলেছে,ক্ষমতার অপব্যবহার ও ঘুষ-দুর্নীতির মাধ্যমে তিনি বিপুল সম্পদ অর্জন করেছেন।আরও বলেছে,আয়কর কর্মকর্তাদের অর্থের বিনিময়ে বদলি এবং আয়করদাতাদের ভয় দেখিয়ে অর্থ নেওয়াসহ দুর্নীতির মাধ্যমে তিনি বিপুল সম্পদের মালিক হয়েছেন।

ফয়সালের ভগ্নিপতি সৈয়দ আবদুল্লাহর বিষয়েও আদালতে দেওয়া পৃথক প্রতিবেদনে একই ধরনের কথা বলেছে দুদক। আবেদনে উল্লেখ করা হয়েছে,ক্ষমতার অপব্যবহার,মাদক ও চোরাকারবারিদের সঙ্গে সখ্যসহ দুর্নীতির মাধ্যমে তিনি বিপুল সম্পদের মালিক হন।

বিপুল সম্পদ অর্জনের অভিযোগের বিষয়ে পুলিশ কর্মকর্তা সৈয়দ আবদুল্লাহর বক্তব্য জানতে একাধিকবার মুঠোফোনে তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করে ।এর মধ্যে একবার তিনি ফোন ধরে এই প্রতিবেদকের পরিচয় জানার পর ‘এখন কথা বলতে পারবেন না’ বলে সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

দুদকের অনুসন্ধানে উঠে এসেছে,ফয়সালের শ্বশুর আহম্মেদ আলীর (অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা) নামে গত বছর এক কোটি টাকা দিয়ে ঢাকায় ফ্ল্যাট কেনা হয়।এ ছাড়া তাঁর নামে ২০২০ ও ২০২১ সালে ৩০ লাখ টাকার সঞ্চয়পত্র কেনা হয়। এ ছাড়া তাঁর নামে থাকা আটটি ব্যাংক হিসাবে ১১ কোটি টাকা জমা হওয়ার তথ্য পেয়েছে দুদক।

ফয়সালের মা-বোনের নামে যত সম্পদ
দুদকের অনুসন্ধানে উঠে এসেছে,পুলিশ কর্মকর্তা আবদুল্লাহর সম্পদের সিংহভাগ রয়েছে স্ত্রী ফারহানা (ফয়সালের বোন) ও শাশুড়ি কারিমার (ফয়সালের মা) নামে।ফারহানা ও কারিমা দুজনই গৃহিণী।

সম্পদ জব্দের বিষয়ে আদালতের আদেশ অনুযায়ী, ফারহানার নামে ১ কোটি টাকার সঞ্চয়পত্র রয়েছে।এ ছাড়া তাঁর নামে ৯টি ব্যাংক হিসাব আছে।এর মধ্যে ৬টি ব্যাংক হিসাব খোলা হয় ২০২১ থেকে ২০২২ সালের মধ্যে। ২০২১ সালে খোলা একটি হিসাবে জমা রাখা হয় ১ কোটি টাকা। তাঁর ৯টি ব্যাংক হিসাবে মোট ১ কোটি ৭৬ লাখ টাকা জমা হয়েছিল।এর বাইরে ফারহানার নামে কাকরাইলের একটি বাণিজ্যিক ভবনে ২৩৮৬ বর্গফুট কমার্শিয়াল স্পেস রয়েছে। যার দাম ২ কোটি ৭০ লাখ টাকা।এ ছাড়া মগবাজারে তাঁর নামে ২ কোটি টাকা মূল্যের ফ্ল্যাট ও খিলগাঁওয়ে ৪০ লাখ টাকা মূল্যের ফ্ল্যাট রয়েছে।আর গুলশানে ফয়সালের মা কারিমা খাতুনের নামে ৮ কোটি ৮৩ লাখ টাকা মূল্যের ফ্ল্যাট রয়েছে।

এর বাইরে ফয়সালের ভগ্নিপতি আবদুল্লাহর নামে নারায়ণগঞ্জের রূপগঞ্জে আনন্দ পুলিশ হাউজিং লিমিটেডে ১২ কাঠার প্লট রয়েছে।

মাত্র কয়েক বছরের মধ্যে কারও পক্ষে বৈধভাবে এত সম্পদ অর্জন করা সম্ভব নয়।স্বচ্ছতা ও জবাবদিহির ঘাটতির কারণে একশ্রেণির অসাধু কর্মকর্তা বিপুল সম্পদের মালিক হয়ে গেছেন।

দুদকের অনুসন্ধানে দেখা যায়,ফয়সাল তাঁর সম্পদ করেছেন স্ত্রী আফছানা নাজনীন,শ্বশুর আহম্মেদ আলী ও শাশুড়ি মমতাজ বেগমের নামে।নিজের নামে ঢাকা ও নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্লট ও জমি কিনেছেন ফয়সাল।এ ছাড়া তাঁর নামে ছয়টি ব্যাংক হিসাব আছে।এসব হিসাবে ২০১৬ থেকে ২০২৩ সালের মধ্যে জমা হয়েছিল ৫ কোটি ২১ লাখ টাকা।

দুদক আদালতে দেওয়া আবেদনে বলেছে,ফয়সালের স্ত্রীর নামে ৫০ লাখ টাকার সঞ্চয়পত্র রয়েছে।এর বাইরে তাঁর নামে পাঁচটি ব্যাংক হিসাব পাওয়া গেছে।২০১৬ থেকে ২০২৩ সালের মধ্যে খোলা হিসাবগুলোয় জমা হওয়া অর্থের পরিমাণ ২ কোটি ২৫ লাখ টাকা।এর বাইরে ২০১৮ থেকে ২০২৩ সালের মধ্যে তাঁর নামে ঢাকা ও রূপগঞ্জে মোট ১০ কাঠার প্লট কেনা হয়।

অন্যদিকে ফয়সালের শাশুড়ি মমতাজ বেগমের নামে ২০২২ সালে ঢাকায় ১০ কাঠার প্লট কেনা হয়।দলিলমূল্যে এর দাম ৫২ লাখ টাকা দেখানো হলেও দুদক এ বিষয়ে আদালতকে জানিয়েছে,ওই প্লটের দাম সাড়ে ৪ কোটি টাকা।এ ছাড়া ২০১৬ থেকে ২০২৩ সালের মধ্যে তাঁর নামে খোলা আটটি ব্যাংক হিসাবে ৬ কোটি টাকার বেশি অর্থ জমা হয়।

দুদকের অনুসন্ধানে উঠে এসেছে,ফয়সালের শ্বশুর আহম্মেদ আলীর (অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা) নামে গত বছর এক কোটি টাকা দিয়ে ঢাকায় ফ্ল্যাট কেনা হয়।এ ছাড়া তাঁর নামে ২০২০ ও ২০২১ সালে ৩০ লাখ টাকার সঞ্চয়পত্র কেনা হয়। এ ছাড়া তাঁর নামে থাকা আটটি ব্যাংক হিসাবে ১১ কোটি টাকা জমা হওয়ার তথ্য পেয়েছে দুদক।ফয়সালের শ্যালক আফতাব আলীর নামে ২০২০ ও ২০২১ সালে ৩০ লাখ টাকার সঞ্চয়পত্র কেনা হয়।এ ছাড়া তাঁর নামে ২০১৬ থেকে ২০২৩ সালের মধ্যে পাঁচটি ব্যাংক হিসাব খোলা হয়।এতে জমা হওয়া অর্থের পরিমাণ ১ কোটি ৪০ লাখ টাকা।

দুদকের অনুসন্ধানে দেখা যায়,ফয়সালের ভাই কাজী খালিদ হাসানের (আইনজীবী) নামে ২০২১ সালে ৩০ লাখ টাকার সঞ্চয়পত্র কেনা হয়।এ ছাড়া ২০২১ থেকে ২০২৩ সালের মধ্যে তাঁর ছয়টি ব্যাংক হিসাবে ২ কোটি ১২ লাখ টাকার অর্থ জমা হয়। ২০২১ ও ২০২২ সালের মধ্যে ফয়সালের মামাশ্বশুর শেখ নাসির উদ্দিনের দুটি ব্যাংক হিসাবে জমা হয় ১ কোটি ৭১ লাখ টাকা।অন্যদিকে ফয়সালের খালাশাশুড়ি মাহমুদা হাসানের নামে ২০২১ সালের একটি ব্যাংক হিসাবে জমা হয় ৩ কোটি ৭৬ হাজার টাকা।এ ছাড়া খালাশাশুড়ি মাহমুদার মেয়ে ফারহানা আফরোজের চারটি ব্যাংক হিসাবে (২০২০-২৩ সালের মধ্যে খোলা) ১ কোটি ২১ হাজার টাকা জমা হয়।

আদালতে দেওয়া দুদকের প্রতিবেদন অনুযায়ী,২০২১ সালে ফয়সালের পূর্বপরিচিত খন্দকার হাফিজুর রহমানের (মৌসুমি ধান ব্যবসায়ী) নামে ৪০ লাখ টাকার সঞ্চয়পত্র কেনা হয়। এর বাইরে ২০১৯ থেকে ২০২১ সালের মধ্যে তাঁর নামে খোলা পাঁচটি ব্যাংক হিসাবে জমা হওয়া অর্থের পরিমাণ ১৩ কোটি ৭২ লাখ টাকা।

খন্দকার হাফিজুরের বাড়ি খুলনা শহরের বয়রা এলাকায়।গত ২৫ জুন বয়রা এলাকায় গিয়ে দেখা যায়,হাফিজুরের বাড়ি একতলা।তাঁর স্ত্রী রিজিয়া বেগম বলেন,তাঁর স্বামী মৌসুমি ধান ব্যবসায়ী।টাকাপয়সা তেমন না থাকায় বাড়ি সংস্কার করতে পারছেন না।বৃষ্টি হলে ঘরে পানি ঢোকে।

ফয়সালদের সঙ্গে সম্পর্কের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন,তাঁদের সঙ্গে কোনো আত্মীয়তার সম্পর্ক নেই।তবে ফয়সালের বাবার সঙ্গে পারিবারিকভাবে বন্ধুত্ব আছে।

আদালতে দেওয়া দুদকের প্রতিবেদন অনুযায়ী,ফয়সালের এক স্বজন রওশন আরা খাতুনের নামে থাকা দুটি ব্যাংক হিসাবে ৮ কোটি ৪৫ লাখ টাকা জমা হয়।এই দুটি ব্যাংক হিসাব খোলা হয় ২০১৯ ও ২০২০ সালে।

টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন,মাত্র কয়েক বছরের মধ্যে কারও পক্ষে বৈধভাবে এত সম্পদ অর্জন করা সম্ভব নয়।স্বচ্ছতা ও জবাবদিহির ঘাটতির কারণে একশ্রেণির অসাধু কর্মকর্তা বিপুল সম্পদের মালিক হয়ে গেছেন।সরকারের উচিত সরকারি কর্মকর্তাদের সম্পদের হিসাব নেওয়া।যাঁদের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ থাকবে,তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।

Loading

  • newadmin

    [jb_buttons]

    এই সংক্রান্ত সংবাদ

    আসিফ মাহমুদসহ ৪২ জনকে পুলিশ হত্যার আসামি করার চেষ্টা, আবেদন গ্রহণ করেননি আদালত
    • newadminnewadmin
    • মার্চ ১৩, ২০২৬

    নিজস্ব প্রতিবেদক।।জুলাই গণঅভ্যুত্থানের সময় পুলিশ সদস্য হত্যার ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াসহ ৪২ জনকে আসামি করে মামলা দায়েরের আবেদন করা হলেও তা গ্রহণ করেননি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত। বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রৌনক জাহান তাকির আদালতে এ সংক্রান্ত একটি অভিযোগপত্র দাখিল করা হয়।অভিযোগে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে প্রধান আসামি করে মোট ৪২ জনের নাম উল্লেখ করা হয়।তবে অভিযোগের বিষয়টি শুনে ও পর্যালোচনা করে আদালত মামলাটি আমলে নেননি। মামলার বাদী জালাল হোসেন।তিনি মৌলভীবাজার জেলার জুড়ী থানার জাংগিরাই গ্রামের আব্দুল খালেকের ছেলে। যাদের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছিল তারা হলেন— আসিফ মাহমুদ,আব্দুল কাদের,আবু বাকের মজুমদার,আব্দুল হান্নান মাসুদ,আদনান আবির,জামান মৃধা,মোহাম্মদ সোহেল মিয়া,রিফাত রশিদ,হাসিব আল ইসলাম,আব্দুল্লাহ সালেহীন অয়ন,লুৎফর রহমান,আহনাফ সাঈদ খান,মোয়াজ্জেম হোসেন, ওয়াহিদুজ্জামান,তারেকুল ইসলাম (তারেক রেজা),হামজা মাহবুব,রেজোয়ানা রিফাত,তরিকুল ইসলাম,নুসরাত তাবাসসুম, রাফিয়া রেহনুমা হৃদি,মুমতাহীনা মাহজাবিন মোহনা,আনিকা তাহসিনা,উমামা ফাতেমা,তাহমিদ আল মুদাসসির চৌধুরী, নিশিতা জামান নিহা,মেহেদী হাসান,মো. আবু সাঈদ, সানজানা আফিফা আদিতি,তানজিনা তামিম হাফসা,আলিফ হোসাইন, কাউসার মিয়া,সাইফুল ইসলাম,আরিফ সোহেল (জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়),আব্দুর রশিদ জিতু (জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়),স্বর্ণা রিয়া (জগন্নাথ বিশ্ববিদ্যালয়), রাসেল আহমেদ (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়),আসাদুল্লাহ আল গালিব (শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়),মো. তৌহিদ আহমেদ আশিক (শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়),গোলাম কিবরিয়া চৌধুরী মিশু (রাজশাহী বিশ্ববিদ্যালয়),নাজমুল হাসান (ঢাকা কলেজ),শাহিনুর সুমী (ইডেন মহিলা কলেজ) এবং সিনথিয়া জাহিন আয়েশা (বদরুন্নেসা কলেজ)। আদালত সূত্রে জানা গেছে,অভিযোগের বিষয়ে প্রাথমিক শুনানি শেষে আদালত মামলাটি আমলে না নেওয়ার সিদ্ধান্ত দেন।

    Loading

    বিস্তারিত পড়ুন

    আরও সংবাদ পড়ুন
    র‌্যাবের অভিযানে অপহৃত ব্যক্তি উদ্ধার
    • newadminnewadmin
    • মার্চ ১২, ২০২৬

    নিজস্ব প্রতিবেদক।।র‌্যাব-৬ এর তথ্য-প্রযুক্তি ব্যবহার করে অপহরণকারীদের অবস্থান শনাক্ত করে এক ব্যক্তিকে উদ্ধার করেছে।উদ্ধারকৃতকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে। র‌্যাবের কোম্পানি কমান্ডার মেজর এ.টি.এম ফজলে রাব্বী জানান,অপহরণের সঙ্গে জড়িত পুরো চক্র শনাক্ত করার চেষ্টা চলছে।শীঘ্রই এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

    Loading

    বিস্তারিত পড়ুন

    আরও সংবাদ পড়ুন

    সংবাদ

    আসিফ মাহমুদসহ ৪২ জনকে পুলিশ হত্যার আসামি করার চেষ্টা, আবেদন গ্রহণ করেননি আদালত

    • By newadmin
    • মার্চ ১৩, ২০২৬
    • 0
    • 36 views
    আসিফ মাহমুদসহ ৪২ জনকে পুলিশ হত্যার আসামি করার চেষ্টা, আবেদন গ্রহণ করেননি আদালত

    স্পিকার ও ডেপুটি স্পিকার বিএনপি পদ থেকে পদত্যাগ

    • By newadmin
    • মার্চ ১২, ২০২৬
    • 0
    • 16 views
    স্পিকার ও ডেপুটি স্পিকার বিএনপি পদ থেকে পদত্যাগ

    র‌্যাবের অভিযানে অপহৃত ব্যক্তি উদ্ধার

    • By newadmin
    • মার্চ ১২, ২০২৬
    • 0
    • 31 views
    র‌্যাবের অভিযানে অপহৃত ব্যক্তি উদ্ধার

    বিএনপির কারণে উপদেষ্টাদের শপথ চুপ্পুর মাধ্যমে হয়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

    • By newadmin
    • মার্চ ১২, ২০২৬
    • 0
    • 39 views
    বিএনপির কারণে উপদেষ্টাদের শপথ চুপ্পুর মাধ্যমে হয়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

    রাশেদ খান বিএনপিতে যোগ, জামায়াত-এনসিপির ভূমিকার সমালোচনা

    • By newadmin
    • মার্চ ১২, ২০২৬
    • 0
    • 28 views
    রাশেদ খান বিএনপিতে যোগ, জামায়াত-এনসিপির ভূমিকার সমালোচনা

    রাষ্ট্রপতির ভাষণ ঘিরে বিরোধীদের প্রতিবাদ স্ববিরোধিতা: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

    • By newadmin
    • মার্চ ১২, ২০২৬
    • 0
    • 24 views
    রাষ্ট্রপতির ভাষণ ঘিরে বিরোধীদের প্রতিবাদ স্ববিরোধিতা: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

    সংসদে অনুমোদনের জন্য উত্থাপন ১৩৩টি অধ্যাদেশ

    • By newadmin
    • মার্চ ১২, ২০২৬
    • 0
    • 43 views
    সংসদে অনুমোদনের জন্য উত্থাপন ১৩৩টি অধ্যাদেশ

    লঞ্চের কেবিনে কলেজছাত্রীকে ধর্ষণ: দুই যুবক গ্রেপ্তার

    • By newadmin
    • মার্চ ১২, ২০২৬
    • 0
    • 40 views
    লঞ্চের কেবিনে কলেজছাত্রীকে ধর্ষণ: দুই যুবক গ্রেপ্তার

    জাতীয় সংসদে খালেদা জিয়াসহ ৩১ জনকে স্মরণে শোকপ্রস্তাব গৃহীত

    • By newadmin
    • মার্চ ১২, ২০২৬
    • 0
    • 20 views
    জাতীয় সংসদে খালেদা জিয়াসহ ৩১ জনকে স্মরণে শোকপ্রস্তাব গৃহীত

    রাষ্ট্রপতির ভাষণ ঘিরে রাজনৈতিক বিতর্ক, সংসদে হট্টগোল ও ওয়াকআউট

    • By newadmin
    • মার্চ ১২, ২০২৬
    • 0
    • 14 views
    রাষ্ট্রপতির ভাষণ ঘিরে রাজনৈতিক বিতর্ক, সংসদে হট্টগোল ও ওয়াকআউট

    রাষ্ট্রপতির ভাষণ, রাজনৈতিক বিতর্ক এবং বাংলাদেশের গণতান্ত্রিক বাস্তবতা

    • By newadmin
    • মার্চ ১২, ২০২৬
    • 0
    • 29 views
    রাষ্ট্রপতির ভাষণ, রাজনৈতিক বিতর্ক এবং বাংলাদেশের গণতান্ত্রিক বাস্তবতা

    মেহেন্দিগঞ্জে ৬টি হাইস্কুলের শিক্ষকদের সনদে জালিয়াতির প্রমাণ, তদন্তে শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চ কমিটি

    • By newadmin
    • মার্চ ১১, ২০২৬
    • 0
    • 41 views
    মেহেন্দিগঞ্জে ৬টি হাইস্কুলের শিক্ষকদের সনদে জালিয়াতির প্রমাণ, তদন্তে শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চ কমিটি

    ব্যাংক কর্মকর্তাদের ব্যক্তিগত গাড়ির বদলে গণপরিবহন ব্যবহারের নির্দেশ

    • By newadmin
    • মার্চ ১১, ২০২৬
    • 0
    • 44 views
    ব্যাংক কর্মকর্তাদের ব্যক্তিগত গাড়ির বদলে গণপরিবহন ব্যবহারের নির্দেশ

    যুক্তরাষ্ট্র থেকে মোংলা বন্দরে এলো ৫৮ হাজার মেট্রিক টন গম

    • By newadmin
    • মার্চ ১১, ২০২৬
    • 0
    • 33 views
    যুক্তরাষ্ট্র থেকে মোংলা বন্দরে এলো ৫৮ হাজার মেট্রিক টন গম

    মোংলায় ডিউটিরত অবস্থায় কোস্ট গার্ড সদস্যের গুলিতে মৃত্যু

    • By newadmin
    • মার্চ ১১, ২০২৬
    • 0
    • 42 views
    মোংলায় ডিউটিরত অবস্থায় কোস্ট গার্ড সদস্যের গুলিতে মৃত্যু

    রাশিয়ার তেল কেনায় ভারতের মতো ছাড় চাইল বাংলাদেশ, যুক্তরাষ্ট্রকে আনুষ্ঠানিক অনুরোধ

    • By newadmin
    • মার্চ ১১, ২০২৬
    • 0
    • 35 views
    রাশিয়ার তেল কেনায় ভারতের মতো ছাড় চাইল বাংলাদেশ, যুক্তরাষ্ট্রকে আনুষ্ঠানিক অনুরোধ

    সংসদের প্রথম অধিবেশনে ১৩৩ অধ্যাদেশ, ৩০ দিনের মধ্যে বিল পাসের চ্যালেঞ্জ

    • By newadmin
    • মার্চ ১১, ২০২৬
    • 0
    • 36 views
    সংসদের প্রথম অধিবেশনে ১৩৩ অধ্যাদেশ, ৩০ দিনের মধ্যে বিল পাসের চ্যালেঞ্জ

    ময়মনসিংহে ডাকাতি হওয়া ট্রাকভর্তি ১৯টি গরু উদ্ধার

    • By newadmin
    • মার্চ ১১, ২০২৬
    • 0
    • 51 views
    ময়মনসিংহে ডাকাতি হওয়া ট্রাকভর্তি ১৯টি গরু উদ্ধার

    জনসম্মুখে অশালীন আচরণের অভিযোগে রাশিয়ান মডেলকে লিগ্যাল নোটিশ

    • By newadmin
    • মার্চ ১১, ২০২৬
    • 0
    • 45 views
    জনসম্মুখে অশালীন আচরণের অভিযোগে রাশিয়ান মডেলকে লিগ্যাল নোটিশ

    রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুর ভাষণ বিতর্ক – সংবিধান, নিরাপত্তা ও রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপট

    • By newadmin
    • মার্চ ১১, ২০২৬
    • 0
    • 31 views
    রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুর ভাষণ বিতর্ক – সংবিধান, নিরাপত্তা ও রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপট

    রাষ্ট্রপতি ভাষণ বিতর্ক – সংবিধান, আইন ও নৈতিক দায়িত্বের পরীক্ষা

    • By newadmin
    • মার্চ ১১, ২০২৬
    • 0
    • 63 views
    রাষ্ট্রপতি ভাষণ বিতর্ক – সংবিধান, আইন ও নৈতিক দায়িত্বের পরীক্ষা

    দমন, দ্বৈতমান, এবং সরকারের নীরবতা

    • By newadmin
    • মার্চ ১১, ২০২৬
    • 0
    • 31 views
    দমন, দ্বৈতমান, এবং সরকারের নীরবতা

    জামেয়া আহমদিয়া দায়েম নাজির জামে মসজিদে খতিব, ইমাম ও হাফেজদের সম্মাননা প্রদান

    • By newadmin
    • মার্চ ১১, ২০২৬
    • 0
    • 33 views
    জামেয়া আহমদিয়া দায়েম নাজির জামে মসজিদে খতিব, ইমাম ও হাফেজদের সম্মাননা প্রদান

    বগুড়া-৬ উপনির্বাচন ও শেরপুর-৩ নির্বাচনে গণভোট থাকছে না: ইসি

    • By newadmin
    • মার্চ ১১, ২০২৬
    • 0
    • 34 views
    বগুড়া-৬ উপনির্বাচন ও শেরপুর-৩ নির্বাচনে গণভোট থাকছে না: ইসি

    ক্রাইম রিপোর্টারের দায়িত্ব ও প্রয়োজনীয় গুণাবলি

    • By newadmin
    • মার্চ ১১, ২০২৬
    • 0
    • 29 views
    ক্রাইম রিপোর্টারের দায়িত্ব ও প্রয়োজনীয় গুণাবলি

    সংসদ সদস্যদের মার্জিত ও সতর্ক থাকতে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    • By newadmin
    • মার্চ ১১, ২০২৬
    • 0
    • 33 views
    সংসদ সদস্যদের মার্জিত ও সতর্ক থাকতে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    প্রতিশ্রুত ঋণ না পেয়ে ক্ষতিগ্রস্ত পোল্ট্রি খামারি, আমব্রেলা ফাউন্ডেশনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

    • By newadmin
    • মার্চ ১১, ২০২৬
    • 0
    • 57 views
    প্রতিশ্রুত ঋণ না পেয়ে ক্ষতিগ্রস্ত পোল্ট্রি খামারি, আমব্রেলা ফাউন্ডেশনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

    পুতিনের সঙ্গে ফোনালাপে সংঘাত বন্ধে কূটনৈতিক সমাধানের আহ্বান

    • By newadmin
    • মার্চ ১০, ২০২৬
    • 0
    • 12 views
    পুতিনের সঙ্গে ফোনালাপে সংঘাত বন্ধে কূটনৈতিক সমাধানের আহ্বান

    নারায়ণগঞ্জে পুলিশ সদস্যের কাছ থেকে ছিনতাই হওয়া পিস্তল ও গুলি উদ্ধার, গ্রেপ্তার ১

    • By newadmin
    • মার্চ ১০, ২০২৬
    • 0
    • 32 views
    নারায়ণগঞ্জে পুলিশ সদস্যের কাছ থেকে ছিনতাই হওয়া পিস্তল ও গুলি উদ্ধার, গ্রেপ্তার ১

    ভারত-বাংলাদেশ মৈত্রী পাইপলাইনে পার্বতীপুরে পৌঁছেছে ৫ হাজার মেট্রিক টন ডিজেল

    • By newadmin
    • মার্চ ১০, ২০২৬
    • 0
    • 42 views
    ভারত-বাংলাদেশ মৈত্রী পাইপলাইনে পার্বতীপুরে পৌঁছেছে ৫ হাজার মেট্রিক টন ডিজেল

    ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল থেকে খাল খনন কর্মসূচি শুরু করবেন প্রধানমন্ত্রী

    • By newadmin
    • মার্চ ১০, ২০২৬
    • 0
    • 14 views
    ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল থেকে খাল খনন কর্মসূচি শুরু করবেন প্রধানমন্ত্রী

    রাতে ঘুমানোর আগে পায়ের তলায় তেল মালিশ: স্বাস্থ্যে কী উপকার পেতে পারেন

    • By newadmin
    • মার্চ ১০, ২০২৬
    • 0
    • 37 views
    রাতে ঘুমানোর আগে পায়ের তলায় তেল মালিশ: স্বাস্থ্যে কী উপকার পেতে পারেন

    জামিনের বিনিময়ে কোটি টাকা দাবি: তদন্তে ৫ সদস্যের কমিটি

    • By newadmin
    • মার্চ ১০, ২০২৬
    • 0
    • 44 views
    জামিনের বিনিময়ে কোটি টাকা দাবি: তদন্তে ৫ সদস্যের কমিটি

    মেহেন্দিগঞ্জে জুনিয়র বৃত্তিতে সেরা সরকারি পাতারহাট মুসলিম মডেল উচ্চ বিদ্যালয়

    • By newadmin
    • মার্চ ১০, ২০২৬
    • 0
    • 35 views
    মেহেন্দিগঞ্জে জুনিয়র বৃত্তিতে সেরা সরকারি পাতারহাট মুসলিম মডেল উচ্চ বিদ্যালয়

    বাংলাদেশের সামাজিক নিরাপত্তা বেষ্টনী: বরাদ্দ, সুবিধাভোগী ও বাস্তবতার চিত্র

    • By newadmin
    • মার্চ ১০, ২০২৬
    • 0
    • 31 views
    বাংলাদেশের সামাজিক নিরাপত্তা বেষ্টনী: বরাদ্দ, সুবিধাভোগী ও বাস্তবতার চিত্র

    মামলা বাণিজ্য নিয়ন্ত্রণে, গুম ও বিচারবহির্ভূত হত্যা বন্ধে কাজ করছে সরকার: আইনমন্ত্রী

    • By newadmin
    • মার্চ ১০, ২০২৬
    • 0
    • 35 views
    মামলা বাণিজ্য নিয়ন্ত্রণে, গুম ও বিচারবহির্ভূত হত্যা বন্ধে কাজ করছে সরকার: আইনমন্ত্রী

    হাদির সঙ্গে কাফিকেও হত্যার নির্দেশ দেওয়া

    • By newadmin
    • মার্চ ১০, ২০২৬
    • 0
    • 39 views
    হাদির সঙ্গে কাফিকেও হত্যার নির্দেশ দেওয়া

    রাজশাহী বরেন্দ্র প্রেস ক্লাবে সশস্ত্র হামলা ও চাঁদা দাবির ঘটনায় ২ আসামি গ্রেপ্তার

    • By newadmin
    • মার্চ ১০, ২০২৬
    • 0
    • 23 views
    রাজশাহী বরেন্দ্র প্রেস ক্লাবে সশস্ত্র হামলা ও চাঁদা দাবির ঘটনায় ২ আসামি গ্রেপ্তার

    পুলিশ প্রশাসনে রদবদল: ডিএমপির ডিসিসহ ৪ কর্মকর্তা বদলি

    • By newadmin
    • মার্চ ১০, ২০২৬
    • 0
    • 28 views
    পুলিশ প্রশাসনে রদবদল: ডিএমপির ডিসিসহ ৪ কর্মকর্তা বদলি

    জ্বালানি সঙ্কট মোকাবিলায় ভারত থেকে ডিজেল আসছে, মাসে ১৫ হাজার টন দেওয়ার প্রতিশ্রুতি

    • By newadmin
    • মার্চ ১০, ২০২৬
    • 0
    • 38 views
    জ্বালানি সঙ্কট মোকাবিলায় ভারত থেকে ডিজেল আসছে, মাসে ১৫ হাজার টন দেওয়ার প্রতিশ্রুতি

    শাহবাগে ওষুধ ব্যবসা ঘিরে চাঁদাবাজি “আমি শ্রাবণ মাসের পাগলা কুত্তার মতো হয়ে গেছি”—তাসকিন গাজী

    • By newadmin
    • মার্চ ১০, ২০২৬
    • 0
    • 45 views
    শাহবাগে ওষুধ ব্যবসা ঘিরে চাঁদাবাজি     “আমি শ্রাবণ মাসের পাগলা কুত্তার মতো হয়ে গেছি”—তাসকিন গাজী

    দুর্ঘটনায় পঙ্গু হয়ে মানবিক সহায়তার আবেদন গাজীপুরের আহাদুল ইসলামের

    • By newadmin
    • মার্চ ১০, ২০২৬
    • 0
    • 45 views
    দুর্ঘটনায় পঙ্গু হয়ে মানবিক সহায়তার আবেদন গাজীপুরের আহাদুল ইসলামের

    অন্তর্বর্তী সরকার ছিল ‘অধ্যাদেশ জারির সরকার’: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

    • By newadmin
    • মার্চ ১০, ২০২৬
    • 0
    • 44 views
    অন্তর্বর্তী সরকার ছিল ‘অধ্যাদেশ জারির সরকার’: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

    আইফোন ও টাকার লোভে কলেজছাত্র সিয়ামকে হত্যা, জড়িত চার বন্ধু—দুই কিশোর আটক

    • By newadmin
    • মার্চ ১০, ২০২৬
    • 0
    • 46 views
    আইফোন ও টাকার লোভে কলেজছাত্র সিয়ামকে হত্যা, জড়িত চার বন্ধু—দুই কিশোর আটক

    জামিন পাইয়ে দিতে ১ কোটি টাকার দাবি: আইসিটি প্রসিকিউটরের অডিও ফাঁস

    • By newadmin
    • মার্চ ১০, ২০২৬
    • 0
    • 37 views
    জামিন পাইয়ে দিতে ১ কোটি টাকার দাবি: আইসিটি প্রসিকিউটরের অডিও ফাঁস

    দিল্লি না ঢাকা—নাকি পিন্ডির ছায়া? বাস্তবতা বনাম স্লোগানের রাজনীতি

    • By newadmin
    • মার্চ ১০, ২০২৬
    • 0
    • 45 views
    দিল্লি না ঢাকা—নাকি পিন্ডির ছায়া? বাস্তবতা বনাম স্লোগানের রাজনীতি

    মাধবদীতে কিশোরী আমেনা হত্যা: সৎ বাবাসহ ৯ জন গ্রেপ্তার, প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

    • By newadmin
    • মার্চ ১০, ২০২৬
    • 0
    • 17 views
    মাধবদীতে কিশোরী আমেনা হত্যা: সৎ বাবাসহ ৯ জন গ্রেপ্তার, প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

    নেপালের সংসদীয় নির্বাচন সফল হওয়ায় অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ

    • By newadmin
    • মার্চ ৯, ২০২৬
    • 0
    • 35 views
    নেপালের সংসদীয় নির্বাচন সফল হওয়ায় অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ

    দুদকের মহাপরিচালকের ফোন ও টাকা ছিনতাই: গ্রেফতার দুই আসামি কারাগারে

    • By newadmin
    • মার্চ ৯, ২০২৬
    • 0
    • 54 views
    দুদকের মহাপরিচালকের ফোন ও টাকা ছিনতাই: গ্রেফতার দুই আসামি কারাগারে

    বাংলাদেশ পুলিশে ৪ হাজার এসআই পদ সৃজনের প্রস্তাব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সভা মঙ্গলবার

    • By newadmin
    • মার্চ ৯, ২০২৬
    • 0
    • 46 views
    বাংলাদেশ পুলিশে ৪ হাজার এসআই পদ সৃজনের প্রস্তাব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সভা মঙ্গলবার

    হাদী হত্যাকাণ্ড: তদন্তে নতুন তথ্য, জুমাকে ঘিরে অভিযোগ জোরালো

    • By newadmin
    • মার্চ ৯, ২০২৬
    • 0
    • 42 views
    হাদী হত্যাকাণ্ড: তদন্তে নতুন তথ্য, জুমাকে ঘিরে অভিযোগ জোরালো

    স্বপ্ন দেখিয়ে সর্বনাশ: টাঙ্গাইলের মায়াকে নিঃস্ব করে স্বর্ণ ও লাখ টাকা নিয়ে উধাও চীনা প্রেমিক

    • By newadmin
    • মার্চ ৯, ২০২৬
    • 0
    • 55 views
    স্বপ্ন দেখিয়ে সর্বনাশ: টাঙ্গাইলের মায়াকে নিঃস্ব করে স্বর্ণ ও লাখ টাকা নিয়ে উধাও চীনা প্রেমিক

    জুনিয়র নেতারা এমপি-মন্ত্রী, উপেক্ষিত প্রবীণরা—বিএনপির নতুন মন্ত্রিসভা নিয়ে আলোচনা

    • By newadmin
    • মার্চ ৯, ২০২৬
    • 0
    • 45 views
    জুনিয়র নেতারা এমপি-মন্ত্রী, উপেক্ষিত প্রবীণরা—বিএনপির নতুন মন্ত্রিসভা নিয়ে আলোচনা

    গাজীপুরের সাবেক কাউন্সিলর শাহীন মোল্লা বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তার

    • By newadmin
    • মার্চ ৯, ২০২৬
    • 0
    • 47 views
    গাজীপুরের সাবেক কাউন্সিলর শাহীন মোল্লা বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তার

    মন্ত্রিপরিষদে পাঁচ মন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টার নাম সংশোধন

    • By newadmin
    • মার্চ ৯, ২০২৬
    • 0
    • 49 views
    মন্ত্রিপরিষদে পাঁচ মন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টার নাম সংশোধন