নিজস্ব প্রতিবেদক।।জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সংবিধান সংস্কারের জন্য অনুষ্ঠিত গণভোটের ফলাফল সংশোধন করে নতুন গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। সংশোধিত ফলাফলে প্রায় ১১ লাখ ভোট কমানো হয়েছে।
সংশোধিত গেজেট অনুযায়ী:
‘হ্যাঁ’ ভোট: ৪ কোটি ৭২ লাখ ২৫ হাজার ৯৮০
‘না’ ভোট: ২ কোটি ১৯ লাখ ৬০ হাজার ২৩১
মোট ভোট: ৭ কোটি ৬৬ লাখ ২১ হাজার ৪০৭
বাতিল ভোট: ৭৪ লাখ ৩৫ হাজার ১৯৬
মোট বৈধ ভোট: ৬ কোটি ৯১ লাখ ৮৬ হাজার ২১১
আগের গেজেটের তুলনায় ‘হ্যাঁ’ ভোট ≈ ৯ লাখ ৭৪ হাজার, ‘না’ ভোট ≈ ১ লাখ ১১ হাজার কমেছে,এবং মোট ভোট ≈ ১০ লাখ ৭৩ হাজার কমানো হয়েছে।ইসি সংশোধনীর বিস্তারিত কারণ প্রকাশ করেনি।
গণভোটের মাধ্যমে জুলাই জাতীয় সনদের সাংবিধানিক বৈধতা ও জনগণের সম্মতি চূড়ান্ত করা হবে।
![]()



















































সর্বশেষ সংবাদ :———