কুমিল্লা প্রতিনিধি।।ঋণখেলাপীর দায়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা–৪ (দেবীদ্বার) আসনে প্রার্থিতা বাতিল হওয়া বিএনপি নেতা মঞ্জুরুল আহসান মুন্সীকে দল থেকে বহিষ্কার করেছে বিএনপি।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাত সোয়া ৯টার দিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়,দলীয় নীতি,আদর্শ ও সংগঠন পরিপন্থি বক্তব্য ও কার্যকলাপের জন্য বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মঞ্জুরুল আহসান মুন্সীকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
এর আগে মঙ্গলবার দুপুরে মঞ্জুরুল আহসান মুন্সীর একটি বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে তাকে বলতে শোনা যায়—“যদি ক্ষমতায় বিএনপি থাকে,আর যদি আপনারা অন্য দলকে ভোট দেন,আমি কিন্তু আপনাদের কাউকে ছাড়ব না।
প্রয়োজনে ঘরবাড়ি পোড়াইয়া সব ছারখার করে দেব।”
বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনার পর দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তার বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয় বলে দলীয় সূত্র জানিয়েছে।
![]()

























সর্বশেষ সংবাদ :———