নিজস্ব প্রতিবেদক।।রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অভিযোগ করেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আজহার নামাজ আদায়ের জন্য তাকে জাতীয় ঈদগাহ ময়দানে যেতে দেওয়া হয়নি।তিনি দাবি করেন,ওই সময় তাকে কার্যত বঙ্গভবনের মধ্যেই সীমাবদ্ধ রাখা হয়েছিল।
বেসরকারি সংবাদমাধ্যম দৈনিক কালের কণ্ঠ-কে দেওয়া এক সাক্ষাৎকারে রাষ্ট্রপতি এসব কথা বলেন।সাক্ষাৎকারটির শেষ অংশ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) প্রকাশিত হয়।
রাষ্ট্রপতি বলেন,স্বাধীনতার পর থেকে রাষ্ট্রপতির জাতীয় ঈদগাহে ঈদের নামাজে অংশ নেওয়া একটি প্রচলিত রেওয়াজ। কিন্তু ড. মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময় নিরাপত্তা বিভাগের মাধ্যমে তাকে জানিয়ে দেওয়া হয় যে তিনি জাতীয় ঈদগাহে যেতে পারবেন না।
তিনি আরও জানান,বিজয় দিবস ও স্বাধীনতা দিবস উপলক্ষে বঙ্গভবনে আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠানগুলোতেও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানানো হলেও তিনি উপস্থিত হননি।যদিও এসব অনুষ্ঠানে অংশগ্রহণ সাংবিধানিক বাধ্যবাধকতা নয়,তবে এটি রাষ্ট্রীয় সৌজন্যের অংশ বলে মন্তব্য করেন রাষ্ট্রপতি।
উল্লেখ্য,প্রায় দেড় বছর দায়িত্ব পালনের পর অন্তর্বর্তী সরকারের বিদায় ঘটে সাম্প্রতিক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে।নির্বাচনে বিজয়ী হয়ে বিএনপি সরকার গঠন করার পর বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে রাষ্ট্রপতির এই বক্তব্য নতুন আলোচনা তৈরি করেছে।
![]()


















































সর্বশেষ সংবাদ :———