ইসলামি ও দেশপ্রেমিক নেতারা কারও রক্তচক্ষুকে ভয় পায় না-জামায়াতের আমির

সিলেট প্রতিনিধি।।বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন,ইসলামি ও দেশপ্রেমিক নেতারা কারও রক্তচক্ষুকে ভয় পায় না।বিশ্বের সকল শান্তিকামী সভ্য দেশকে আমরা সম্মান জানাই।কিন্তু কেউ যেন আমাদের কোনো দাদাগিরি করতে না আসেন।আমরা আর কোনো দাদাগিরি দেখতেও চাই না,বরদাশত করতেও রাজি নই। বাংলাদেশ চলবে আল্লাহ তাআলার নির্দেশ মোতাবেক এই দেশের জনগণের পছন্দে।’

তিনি আরও বলেন,যাঁরা এত দিন নির্বাচন নির্বাচন করে জনগণকে বেহুঁশ করে তুলেছিলেন,এখন তাঁরা কেউ কেউ ভিন্ন সুরে কথা বলতে শুরু করেছেন।তাঁরা বুঝতে পেরেছেন, তাঁরা যে সমস্ত কর্মকাণ্ড বাংলাদেশে পরিচালনা করছেন, বাংলাদেশের জনগণ তাঁদের আগামী নির্বাচনে লাল কার্ড দেখানোর জন্য প্রস্তুত হয়ে গিয়েছেন।’

আজ শনিবার সিলেট নগরের আলিয়া মাদ্রাসা মাঠে জামায়াতে ইসলামীসহ আট দলের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান এ কথা বলেন।আওয়ামী লীগ ও বিএনপিকে ইঙ্গিত করে তিনি বলেন,একদল চাঁদাবাজির কারণে জনগণের ঘৃণা কুড়িয়েছে,আরেক দল আবার তার চেয়ে বেশি শক্তি নিয়ে চাঁদাবাজিতে নেমে পড়েছে।একদল দখলদার বনতে গিয়ে জনগণ তাকে প্রত্যাখ্যান করেছে,আরেক দল বেপরোয়া দখলদার হয়ে উঠেছে। একদল জনগণের জানমাল নিয়ে ছিনিমিনি খেলেছে,আরেক দল একই পথ ধরেছে,এমনকি নিজেদের মধ্যে মারামারিতে নিজেদের শেষ করে দিচ্ছে।’

জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়া,জাতীয় সংসদ নির্বাচনের আগে আলাদাভাবে গণভোট করাসহ পাঁচ দাবিতে আন্দোলন চালিয়ে আসছে জামায়াতে ইসলামী,ইসলামী আন্দোলন বাংলাদেশ,বাংলাদেশ খেলাফত মজলিস,নেজামে ইসলাম পার্টি,খেলাফত মজলিস,জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), বাংলাদেশ খেলাফত আন্দোলন এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি।

‘অপকর্মের’ দায় নিয়ে ফ্যাসিস্টরা বাংলাদেশ থেকে পালালেও ফ্যাসিজমের কালো ছায়া বাংলাদেশ থেকে যায়নি বলে উল্লেখ করেন জামায়াতের আমির।তিনি বলেন,একদল যে অপকর্ম করে চলে গিয়েছে,আরেক দল বাংলাদেশে সেই অপকর্মের দায়িত্ব নিয়েছে।কেউ যদি চিন্তা করেন জনগণের সমর্থন পাব না,তাহলে বাঁকা পথে প্রশাসনিক ক্যু-এর মাধ্যমে আমরা নির্বাচনের ক্রেডিট হাইজ্যাক করব,তাঁদের বলব,বন্ধু সেই সূর্য ডুবে গেছে,এই সূর্য আর বাংলাদেশে উঠবে না।এই কালো সূর্য আর বাংলাদেশের মুখ দেখবে না।এখন নতুন সূর্যের উদয় হবে,সেই সূর্য কোরআন বুকে নিয়ে উদিত হবে ইনশা আল্লাহ। বাংলাদেশ থেকে অপশাসন দূর হবে।’

আট দলের বাইরে থাকা ইসলামী দলগুলোকে আট দলের জোটে আসার আহ্বান জানান জামায়াতের আমির।তিনি বলেন,দেশপ্রেমিক সব ইসলামি দল এবং আরও কিছু দেশপ্রেমিক দল মিলে আটদলীয় কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। দু–একটি ইসলামি দল এখনো বাইরে আছে।আমি বন্ধুদের অনুরোধ করব,সব ধরনের মোহের জাল ছিন্ন করে আপনারা আপনাদের আঙিনায় চলে আসুন।এ আঙিনা আপনাদের আঙিনা।এখন যেখানে ঘোরাফেরা করছেন,এটা আপনাদের আঙিনা না।’

সংস্কার প্রশ্নে বিএনপিকে ইঙ্গিত করে শফিকুর রহমান বলেন, ‘দফায় দফায় এত রক্ত এত ত্যাগের পর দেশবাসী কি আশা করেছিল?দেশবাসী আশা করেছিল,অতীতের অপকর্মের যে পরিণতি সেখান থেকে শিক্ষা নিয়ে রাজনীতিবিদেরা নতুন রাজনীতি শুরু করবেন।কিন্তু আমরা দুঃখের সঙ্গে দেখতে পাচ্ছি,একদল সেই পুরাতন ধারায় পড়ে আছে।তারা কোনো সংস্কারে রাজি না,তারা সনদ বাস্তবায়নে রাজি না,তারা গণভোটেও প্রথমে রাজি ছিল না।তারপর ধাক্কায়-ধুক্কায় সেই গণভোট এক দিনেই হতে হবে,তা তারা বাধ্য করেছে সরকারকে।’

স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও বাংলাদেশের মানুষ সম্মানের সঙ্গে মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি বলেও মন্তব্য করেছেন জামায়াতের আমির।তিনি বলেন,বর্গিরা চলে যাওয়ার পর দেশের ভেতরে চিল যারা ছিল,সেই চিলগুলো ছোঁ মেরে জনগণের সম্পদ নিয়ে চলে গেছে।দেশের সম্পদ লুণ্ঠন করে বাইরে পাচার করেছে।দেশে দেশে বেগমপাড়া গড়ে তুলেছে। কেউ কেউ পালাতে গিয়ে খালে-বিলে আশ্রয় নিয়েছেন। আবার রসিক সিলেটবাসীর কাছে কেউ কেউ কলাপাতায় ধরা পড়েছে।

সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাইর পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন,আজকে বাংলাদেশের মধ্যে ৫৩ বছর পর্যন্ত যাঁরা আমাদের জিম্মি করে রেখেছিলেন,তাঁদের চরিত্র আমরা দেখি যে তাঁরা নিজেদের কাছে নিজেরা নিরাপদ নন।আজকে তাঁরা নিজেরা নিজেদের খেয়ে ফেলছেন।দুঃখ হয় আজকে এত গুম হলো,খুন হলো, লাখ লাখ নেতা-কর্মী যুগ যুগ পর্যন্ত তাঁদের জীবন বিপন্ন করেছেন জেলের মধ্যে।আমরা হতবাক আজকে সংস্কারের বিষয়ে বাধা,দৃশ্যমান বিচারে বাধা।এখন ওরা পাগল হয়ে গেছে নির্বাচনকে পেছানোর জন্য।আপনারা যত শয়তানি পরিকল্পনা করবেন ততই বাংলাদেশের জনগণ থেকে বিচ্ছিন্ন হবেন।’

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন,ফ্যাসিবাদী আমলে ১৫ বছর রাষ্ট্রযন্ত্রের নিপীড়ন, জুলুম-নির্যাতনের শিকার হয়েছেন ইসলামপন্থীরা।এ দেশে ইসলাম প্রতিষ্ঠা করতে গিয়ে বিদেশি আধিপত্যবাদী শক্তির বাংলাদেশি ক্রীড়নকদের হাতে ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ নিগৃহীত হয়েছেন,কারা নির্যাতিত হয়েছেন,ফাঁসিকাষ্ঠ বরণ করতে হয়েছে।তবু অন্যায়ের সামনে জুলুমের সামনে তাঁরা মাথা নত করেননি।বাংলাদেশবিরোধী বিদেশি আধিপত্যবাদী শক্তি আবার বাংলাদেশে নতুন আরেক শক্তির ঘাড়ে সওয়ার হওয়ার অপচেষ্টা চালাচ্ছে।তিনি আরও বলেন,জুলাই সনদের বিপক্ষে যারা ‘না বাক্সের’ জন্য ক্যাম্পেইন করবে,জনগণ তাদের প্রত্যাখ্যান করবে।

খেলাফত মজলিসের আমির মাওলানা আবদুল বাছিতের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন ইসলামী ঐক্যজোটের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী,বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমির সরওয়ার কামাল আজিজী, জাগপার সহসভাপতি রাশেদ প্রধান,বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান এ কে এম আনোয়ারুল ইসলাম, জামায়াতে ইসলামীর সিলেট জেলার আমির হাবিবুর রহমান, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মুহাম্মদ সেলিম উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহমুদুল হাসান,নেজামে ইসলামী পার্টির প্রচার সম্পাদক আবদুল্লাহ মাসুদ খান প্রমুখ।সমাবেশে স্বাগত বক্তব্য দেন সিলেট মহানগর জামায়াতের আমির ফখরুল ইসলাম।

বিভাগীয় সমাবেশ উপলক্ষে সকাল থেকে দলে দলে সমাবেশস্থলে আসতে শুরু করেন আট দলের নেতা-কর্মীরা। দুপুর ১২টায় হাজার হাজার নেতা-কর্মীর উপস্থিতিতে সমাবেশ শুরু করা হয়।বিকেল চারটার দিকে সমাবেশ শেষ হয়। সিলেটের কর্মসূচির মধ্য দিয়ে সারা দেশে আট দলের বিভাগীয় সমাবেশ শেষ হলো।

Loading

  • newadmin

    [jb_buttons]

    এই সংক্রান্ত সংবাদ

    বিএনপির কারণে উপদেষ্টাদের শপথ চুপ্পুর মাধ্যমে হয়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী
    • newadminnewadmin
    • মার্চ ১২, ২০২৬

    নিজস্ব প্রতিবেদক।।জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী জানিয়েছেন,বর্তমান আর্মি প্রধানের সঙ্গে যোগাযোগের সময় এবং বঙ্গভবনে চুপ্পুর পদত্যাগ আন্দোলনের সময় উপদেষ্টা শপথ গ্রহণ চুপ্পুর মাধ্যমে সম্পন্ন হয়েছে,এবং এতে বিএনপির ভূমিকা ছিল উল্লেখযোগ্য। তিনি আরও বলেন,আওয়ামী লীগের কিছু পদাধিকারী স্বাভাবিকভাবে ক্ষমতা হারানো সত্ত্বেও বর্তমানে তাদের পুনর্বাসন হচ্ছে।সংসদীয় পরিস্থিতিকে তিনি “খিচুড়ি” হিসেবে বর্ণনা করে জানান,রাষ্ট্রপতি আওয়ামী লীগের,প্রধানমন্ত্রী বিএনপির, আর বিরোধীদলীয় নেতা জামায়াতের নেতৃত্বের কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে।পাটওয়ারী সতর্ক করেছেন,যদি সংসদে সমস্যার সমাধান না হয়,তবে রাজপথে আন্দোলন করা হতে পারে। এছাড়া তিনি বিএনপি নেতা মির্জা আব্বাসের দ্রুত সুস্থতার জন্য দোয়া করেছেন এবং প্রধানমন্ত্রীর প্রতি দেশপ্রেমিক নাগরিকদের পাশে থাকার আহ্বান জানিয়েছেন।

    Loading

    বিস্তারিত পড়ুন

    আরও সংবাদ পড়ুন
    রাশেদ খান বিএনপিতে যোগ, জামায়াত-এনসিপির ভূমিকার সমালোচনা
    • newadminnewadmin
    • মার্চ ১২, ২০২৬

    নিজস্ব প্রতিবেদক।।গণঅধিকার পরিষদ থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগদান করেছেন রাশেদ খান।বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেল ৫টা ৫ মিনিটে তিনি নিজের ফেসবুক পেজে জানিয়েছেন,বর্তমান রাষ্ট্রপতিকে দিয়ে “জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ” জারি করার প্রস্তাব ছিল জামায়াতে ইসলামী পক্ষের।নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেছিলেন,এবং জামায়াত ও এনসিপির চাপের কারণে কিছু অধ্যাদেশ জারি করা হয়েছিল। রাশেদ খান আরও উল্লেখ করেছেন,২০২৪ সালের ৮ আগস্ট সংবিধান মেনে রাষ্ট্রপতির শপথ গ্রহণের মাধ্যমে তার বৈধতা নিশ্চিত হয়েছে,কিন্তু নাহিদ ইসলামদের ভুলের খেসারত বিএনপিকে নিতে হতে পারে।গণঅভ্যুত্থানের পরে গঠিত জাতীয় সংসদের প্রথম অধিবেশন বয়কট করার মাধ্যমে জামায়াত ও এনসিপি সংসদ ও রাষ্ট্রকে অকার্যকর করার চেষ্টা করেছে।তার মতে,এই হটকারিতার কারণে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় ফিরে আসবে।

    Loading

    বিস্তারিত পড়ুন

    আরও সংবাদ পড়ুন

    সংবাদ

    আসিফ মাহমুদসহ ৪২ জনকে পুলিশ হত্যার আসামি করার চেষ্টা, আবেদন গ্রহণ করেননি আদালত

    • By newadmin
    • মার্চ ১৩, ২০২৬
    • 0
    • 36 views
    আসিফ মাহমুদসহ ৪২ জনকে পুলিশ হত্যার আসামি করার চেষ্টা, আবেদন গ্রহণ করেননি আদালত

    স্পিকার ও ডেপুটি স্পিকার বিএনপি পদ থেকে পদত্যাগ

    • By newadmin
    • মার্চ ১২, ২০২৬
    • 0
    • 15 views
    স্পিকার ও ডেপুটি স্পিকার বিএনপি পদ থেকে পদত্যাগ

    র‌্যাবের অভিযানে অপহৃত ব্যক্তি উদ্ধার

    • By newadmin
    • মার্চ ১২, ২০২৬
    • 0
    • 31 views
    র‌্যাবের অভিযানে অপহৃত ব্যক্তি উদ্ধার

    বিএনপির কারণে উপদেষ্টাদের শপথ চুপ্পুর মাধ্যমে হয়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

    • By newadmin
    • মার্চ ১২, ২০২৬
    • 0
    • 39 views
    বিএনপির কারণে উপদেষ্টাদের শপথ চুপ্পুর মাধ্যমে হয়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

    রাশেদ খান বিএনপিতে যোগ, জামায়াত-এনসিপির ভূমিকার সমালোচনা

    • By newadmin
    • মার্চ ১২, ২০২৬
    • 0
    • 28 views
    রাশেদ খান বিএনপিতে যোগ, জামায়াত-এনসিপির ভূমিকার সমালোচনা

    রাষ্ট্রপতির ভাষণ ঘিরে বিরোধীদের প্রতিবাদ স্ববিরোধিতা: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

    • By newadmin
    • মার্চ ১২, ২০২৬
    • 0
    • 24 views
    রাষ্ট্রপতির ভাষণ ঘিরে বিরোধীদের প্রতিবাদ স্ববিরোধিতা: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

    সংসদে অনুমোদনের জন্য উত্থাপন ১৩৩টি অধ্যাদেশ

    • By newadmin
    • মার্চ ১২, ২০২৬
    • 0
    • 43 views
    সংসদে অনুমোদনের জন্য উত্থাপন ১৩৩টি অধ্যাদেশ

    লঞ্চের কেবিনে কলেজছাত্রীকে ধর্ষণ: দুই যুবক গ্রেপ্তার

    • By newadmin
    • মার্চ ১২, ২০২৬
    • 0
    • 40 views
    লঞ্চের কেবিনে কলেজছাত্রীকে ধর্ষণ: দুই যুবক গ্রেপ্তার

    জাতীয় সংসদে খালেদা জিয়াসহ ৩১ জনকে স্মরণে শোকপ্রস্তাব গৃহীত

    • By newadmin
    • মার্চ ১২, ২০২৬
    • 0
    • 20 views
    জাতীয় সংসদে খালেদা জিয়াসহ ৩১ জনকে স্মরণে শোকপ্রস্তাব গৃহীত

    রাষ্ট্রপতির ভাষণ ঘিরে রাজনৈতিক বিতর্ক, সংসদে হট্টগোল ও ওয়াকআউট

    • By newadmin
    • মার্চ ১২, ২০২৬
    • 0
    • 14 views
    রাষ্ট্রপতির ভাষণ ঘিরে রাজনৈতিক বিতর্ক, সংসদে হট্টগোল ও ওয়াকআউট

    রাষ্ট্রপতির ভাষণ, রাজনৈতিক বিতর্ক এবং বাংলাদেশের গণতান্ত্রিক বাস্তবতা

    • By newadmin
    • মার্চ ১২, ২০২৬
    • 0
    • 29 views
    রাষ্ট্রপতির ভাষণ, রাজনৈতিক বিতর্ক এবং বাংলাদেশের গণতান্ত্রিক বাস্তবতা

    মেহেন্দিগঞ্জে ৬টি হাইস্কুলের শিক্ষকদের সনদে জালিয়াতির প্রমাণ, তদন্তে শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চ কমিটি

    • By newadmin
    • মার্চ ১১, ২০২৬
    • 0
    • 40 views
    মেহেন্দিগঞ্জে ৬টি হাইস্কুলের শিক্ষকদের সনদে জালিয়াতির প্রমাণ, তদন্তে শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চ কমিটি

    ব্যাংক কর্মকর্তাদের ব্যক্তিগত গাড়ির বদলে গণপরিবহন ব্যবহারের নির্দেশ

    • By newadmin
    • মার্চ ১১, ২০২৬
    • 0
    • 44 views
    ব্যাংক কর্মকর্তাদের ব্যক্তিগত গাড়ির বদলে গণপরিবহন ব্যবহারের নির্দেশ

    যুক্তরাষ্ট্র থেকে মোংলা বন্দরে এলো ৫৮ হাজার মেট্রিক টন গম

    • By newadmin
    • মার্চ ১১, ২০২৬
    • 0
    • 33 views
    যুক্তরাষ্ট্র থেকে মোংলা বন্দরে এলো ৫৮ হাজার মেট্রিক টন গম

    মোংলায় ডিউটিরত অবস্থায় কোস্ট গার্ড সদস্যের গুলিতে মৃত্যু

    • By newadmin
    • মার্চ ১১, ২০২৬
    • 0
    • 42 views
    মোংলায় ডিউটিরত অবস্থায় কোস্ট গার্ড সদস্যের গুলিতে মৃত্যু

    রাশিয়ার তেল কেনায় ভারতের মতো ছাড় চাইল বাংলাদেশ, যুক্তরাষ্ট্রকে আনুষ্ঠানিক অনুরোধ

    • By newadmin
    • মার্চ ১১, ২০২৬
    • 0
    • 35 views
    রাশিয়ার তেল কেনায় ভারতের মতো ছাড় চাইল বাংলাদেশ, যুক্তরাষ্ট্রকে আনুষ্ঠানিক অনুরোধ

    সংসদের প্রথম অধিবেশনে ১৩৩ অধ্যাদেশ, ৩০ দিনের মধ্যে বিল পাসের চ্যালেঞ্জ

    • By newadmin
    • মার্চ ১১, ২০২৬
    • 0
    • 36 views
    সংসদের প্রথম অধিবেশনে ১৩৩ অধ্যাদেশ, ৩০ দিনের মধ্যে বিল পাসের চ্যালেঞ্জ

    ময়মনসিংহে ডাকাতি হওয়া ট্রাকভর্তি ১৯টি গরু উদ্ধার

    • By newadmin
    • মার্চ ১১, ২০২৬
    • 0
    • 51 views
    ময়মনসিংহে ডাকাতি হওয়া ট্রাকভর্তি ১৯টি গরু উদ্ধার

    জনসম্মুখে অশালীন আচরণের অভিযোগে রাশিয়ান মডেলকে লিগ্যাল নোটিশ

    • By newadmin
    • মার্চ ১১, ২০২৬
    • 0
    • 45 views
    জনসম্মুখে অশালীন আচরণের অভিযোগে রাশিয়ান মডেলকে লিগ্যাল নোটিশ

    রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুর ভাষণ বিতর্ক – সংবিধান, নিরাপত্তা ও রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপট

    • By newadmin
    • মার্চ ১১, ২০২৬
    • 0
    • 31 views
    রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুর ভাষণ বিতর্ক – সংবিধান, নিরাপত্তা ও রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপট

    রাষ্ট্রপতি ভাষণ বিতর্ক – সংবিধান, আইন ও নৈতিক দায়িত্বের পরীক্ষা

    • By newadmin
    • মার্চ ১১, ২০২৬
    • 0
    • 63 views
    রাষ্ট্রপতি ভাষণ বিতর্ক – সংবিধান, আইন ও নৈতিক দায়িত্বের পরীক্ষা

    দমন, দ্বৈতমান, এবং সরকারের নীরবতা

    • By newadmin
    • মার্চ ১১, ২০২৬
    • 0
    • 31 views
    দমন, দ্বৈতমান, এবং সরকারের নীরবতা

    জামেয়া আহমদিয়া দায়েম নাজির জামে মসজিদে খতিব, ইমাম ও হাফেজদের সম্মাননা প্রদান

    • By newadmin
    • মার্চ ১১, ২০২৬
    • 0
    • 33 views
    জামেয়া আহমদিয়া দায়েম নাজির জামে মসজিদে খতিব, ইমাম ও হাফেজদের সম্মাননা প্রদান

    বগুড়া-৬ উপনির্বাচন ও শেরপুর-৩ নির্বাচনে গণভোট থাকছে না: ইসি

    • By newadmin
    • মার্চ ১১, ২০২৬
    • 0
    • 34 views
    বগুড়া-৬ উপনির্বাচন ও শেরপুর-৩ নির্বাচনে গণভোট থাকছে না: ইসি

    ক্রাইম রিপোর্টারের দায়িত্ব ও প্রয়োজনীয় গুণাবলি

    • By newadmin
    • মার্চ ১১, ২০২৬
    • 0
    • 29 views
    ক্রাইম রিপোর্টারের দায়িত্ব ও প্রয়োজনীয় গুণাবলি

    সংসদ সদস্যদের মার্জিত ও সতর্ক থাকতে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    • By newadmin
    • মার্চ ১১, ২০২৬
    • 0
    • 33 views
    সংসদ সদস্যদের মার্জিত ও সতর্ক থাকতে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    প্রতিশ্রুত ঋণ না পেয়ে ক্ষতিগ্রস্ত পোল্ট্রি খামারি, আমব্রেলা ফাউন্ডেশনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

    • By newadmin
    • মার্চ ১১, ২০২৬
    • 0
    • 57 views
    প্রতিশ্রুত ঋণ না পেয়ে ক্ষতিগ্রস্ত পোল্ট্রি খামারি, আমব্রেলা ফাউন্ডেশনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

    পুতিনের সঙ্গে ফোনালাপে সংঘাত বন্ধে কূটনৈতিক সমাধানের আহ্বান

    • By newadmin
    • মার্চ ১০, ২০২৬
    • 0
    • 12 views
    পুতিনের সঙ্গে ফোনালাপে সংঘাত বন্ধে কূটনৈতিক সমাধানের আহ্বান

    নারায়ণগঞ্জে পুলিশ সদস্যের কাছ থেকে ছিনতাই হওয়া পিস্তল ও গুলি উদ্ধার, গ্রেপ্তার ১

    • By newadmin
    • মার্চ ১০, ২০২৬
    • 0
    • 32 views
    নারায়ণগঞ্জে পুলিশ সদস্যের কাছ থেকে ছিনতাই হওয়া পিস্তল ও গুলি উদ্ধার, গ্রেপ্তার ১

    ভারত-বাংলাদেশ মৈত্রী পাইপলাইনে পার্বতীপুরে পৌঁছেছে ৫ হাজার মেট্রিক টন ডিজেল

    • By newadmin
    • মার্চ ১০, ২০২৬
    • 0
    • 42 views
    ভারত-বাংলাদেশ মৈত্রী পাইপলাইনে পার্বতীপুরে পৌঁছেছে ৫ হাজার মেট্রিক টন ডিজেল

    ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল থেকে খাল খনন কর্মসূচি শুরু করবেন প্রধানমন্ত্রী

    • By newadmin
    • মার্চ ১০, ২০২৬
    • 0
    • 14 views
    ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল থেকে খাল খনন কর্মসূচি শুরু করবেন প্রধানমন্ত্রী

    রাতে ঘুমানোর আগে পায়ের তলায় তেল মালিশ: স্বাস্থ্যে কী উপকার পেতে পারেন

    • By newadmin
    • মার্চ ১০, ২০২৬
    • 0
    • 37 views
    রাতে ঘুমানোর আগে পায়ের তলায় তেল মালিশ: স্বাস্থ্যে কী উপকার পেতে পারেন

    জামিনের বিনিময়ে কোটি টাকা দাবি: তদন্তে ৫ সদস্যের কমিটি

    • By newadmin
    • মার্চ ১০, ২০২৬
    • 0
    • 44 views
    জামিনের বিনিময়ে কোটি টাকা দাবি: তদন্তে ৫ সদস্যের কমিটি

    মেহেন্দিগঞ্জে জুনিয়র বৃত্তিতে সেরা সরকারি পাতারহাট মুসলিম মডেল উচ্চ বিদ্যালয়

    • By newadmin
    • মার্চ ১০, ২০২৬
    • 0
    • 35 views
    মেহেন্দিগঞ্জে জুনিয়র বৃত্তিতে সেরা সরকারি পাতারহাট মুসলিম মডেল উচ্চ বিদ্যালয়

    বাংলাদেশের সামাজিক নিরাপত্তা বেষ্টনী: বরাদ্দ, সুবিধাভোগী ও বাস্তবতার চিত্র

    • By newadmin
    • মার্চ ১০, ২০২৬
    • 0
    • 31 views
    বাংলাদেশের সামাজিক নিরাপত্তা বেষ্টনী: বরাদ্দ, সুবিধাভোগী ও বাস্তবতার চিত্র

    মামলা বাণিজ্য নিয়ন্ত্রণে, গুম ও বিচারবহির্ভূত হত্যা বন্ধে কাজ করছে সরকার: আইনমন্ত্রী

    • By newadmin
    • মার্চ ১০, ২০২৬
    • 0
    • 35 views
    মামলা বাণিজ্য নিয়ন্ত্রণে, গুম ও বিচারবহির্ভূত হত্যা বন্ধে কাজ করছে সরকার: আইনমন্ত্রী

    হাদির সঙ্গে কাফিকেও হত্যার নির্দেশ দেওয়া

    • By newadmin
    • মার্চ ১০, ২০২৬
    • 0
    • 39 views
    হাদির সঙ্গে কাফিকেও হত্যার নির্দেশ দেওয়া

    রাজশাহী বরেন্দ্র প্রেস ক্লাবে সশস্ত্র হামলা ও চাঁদা দাবির ঘটনায় ২ আসামি গ্রেপ্তার

    • By newadmin
    • মার্চ ১০, ২০২৬
    • 0
    • 23 views
    রাজশাহী বরেন্দ্র প্রেস ক্লাবে সশস্ত্র হামলা ও চাঁদা দাবির ঘটনায় ২ আসামি গ্রেপ্তার

    পুলিশ প্রশাসনে রদবদল: ডিএমপির ডিসিসহ ৪ কর্মকর্তা বদলি

    • By newadmin
    • মার্চ ১০, ২০২৬
    • 0
    • 28 views
    পুলিশ প্রশাসনে রদবদল: ডিএমপির ডিসিসহ ৪ কর্মকর্তা বদলি

    জ্বালানি সঙ্কট মোকাবিলায় ভারত থেকে ডিজেল আসছে, মাসে ১৫ হাজার টন দেওয়ার প্রতিশ্রুতি

    • By newadmin
    • মার্চ ১০, ২০২৬
    • 0
    • 38 views
    জ্বালানি সঙ্কট মোকাবিলায় ভারত থেকে ডিজেল আসছে, মাসে ১৫ হাজার টন দেওয়ার প্রতিশ্রুতি

    শাহবাগে ওষুধ ব্যবসা ঘিরে চাঁদাবাজি “আমি শ্রাবণ মাসের পাগলা কুত্তার মতো হয়ে গেছি”—তাসকিন গাজী

    • By newadmin
    • মার্চ ১০, ২০২৬
    • 0
    • 45 views
    শাহবাগে ওষুধ ব্যবসা ঘিরে চাঁদাবাজি     “আমি শ্রাবণ মাসের পাগলা কুত্তার মতো হয়ে গেছি”—তাসকিন গাজী

    দুর্ঘটনায় পঙ্গু হয়ে মানবিক সহায়তার আবেদন গাজীপুরের আহাদুল ইসলামের

    • By newadmin
    • মার্চ ১০, ২০২৬
    • 0
    • 45 views
    দুর্ঘটনায় পঙ্গু হয়ে মানবিক সহায়তার আবেদন গাজীপুরের আহাদুল ইসলামের

    অন্তর্বর্তী সরকার ছিল ‘অধ্যাদেশ জারির সরকার’: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

    • By newadmin
    • মার্চ ১০, ২০২৬
    • 0
    • 44 views
    অন্তর্বর্তী সরকার ছিল ‘অধ্যাদেশ জারির সরকার’: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

    আইফোন ও টাকার লোভে কলেজছাত্র সিয়ামকে হত্যা, জড়িত চার বন্ধু—দুই কিশোর আটক

    • By newadmin
    • মার্চ ১০, ২০২৬
    • 0
    • 46 views
    আইফোন ও টাকার লোভে কলেজছাত্র সিয়ামকে হত্যা, জড়িত চার বন্ধু—দুই কিশোর আটক

    জামিন পাইয়ে দিতে ১ কোটি টাকার দাবি: আইসিটি প্রসিকিউটরের অডিও ফাঁস

    • By newadmin
    • মার্চ ১০, ২০২৬
    • 0
    • 37 views
    জামিন পাইয়ে দিতে ১ কোটি টাকার দাবি: আইসিটি প্রসিকিউটরের অডিও ফাঁস

    দিল্লি না ঢাকা—নাকি পিন্ডির ছায়া? বাস্তবতা বনাম স্লোগানের রাজনীতি

    • By newadmin
    • মার্চ ১০, ২০২৬
    • 0
    • 45 views
    দিল্লি না ঢাকা—নাকি পিন্ডির ছায়া? বাস্তবতা বনাম স্লোগানের রাজনীতি

    মাধবদীতে কিশোরী আমেনা হত্যা: সৎ বাবাসহ ৯ জন গ্রেপ্তার, প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

    • By newadmin
    • মার্চ ১০, ২০২৬
    • 0
    • 17 views
    মাধবদীতে কিশোরী আমেনা হত্যা: সৎ বাবাসহ ৯ জন গ্রেপ্তার, প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

    নেপালের সংসদীয় নির্বাচন সফল হওয়ায় অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ

    • By newadmin
    • মার্চ ৯, ২০২৬
    • 0
    • 35 views
    নেপালের সংসদীয় নির্বাচন সফল হওয়ায় অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ

    দুদকের মহাপরিচালকের ফোন ও টাকা ছিনতাই: গ্রেফতার দুই আসামি কারাগারে

    • By newadmin
    • মার্চ ৯, ২০২৬
    • 0
    • 54 views
    দুদকের মহাপরিচালকের ফোন ও টাকা ছিনতাই: গ্রেফতার দুই আসামি কারাগারে

    বাংলাদেশ পুলিশে ৪ হাজার এসআই পদ সৃজনের প্রস্তাব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সভা মঙ্গলবার

    • By newadmin
    • মার্চ ৯, ২০২৬
    • 0
    • 46 views
    বাংলাদেশ পুলিশে ৪ হাজার এসআই পদ সৃজনের প্রস্তাব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সভা মঙ্গলবার

    হাদী হত্যাকাণ্ড: তদন্তে নতুন তথ্য, জুমাকে ঘিরে অভিযোগ জোরালো

    • By newadmin
    • মার্চ ৯, ২০২৬
    • 0
    • 41 views
    হাদী হত্যাকাণ্ড: তদন্তে নতুন তথ্য, জুমাকে ঘিরে অভিযোগ জোরালো

    স্বপ্ন দেখিয়ে সর্বনাশ: টাঙ্গাইলের মায়াকে নিঃস্ব করে স্বর্ণ ও লাখ টাকা নিয়ে উধাও চীনা প্রেমিক

    • By newadmin
    • মার্চ ৯, ২০২৬
    • 0
    • 55 views
    স্বপ্ন দেখিয়ে সর্বনাশ: টাঙ্গাইলের মায়াকে নিঃস্ব করে স্বর্ণ ও লাখ টাকা নিয়ে উধাও চীনা প্রেমিক

    জুনিয়র নেতারা এমপি-মন্ত্রী, উপেক্ষিত প্রবীণরা—বিএনপির নতুন মন্ত্রিসভা নিয়ে আলোচনা

    • By newadmin
    • মার্চ ৯, ২০২৬
    • 0
    • 45 views
    জুনিয়র নেতারা এমপি-মন্ত্রী, উপেক্ষিত প্রবীণরা—বিএনপির নতুন মন্ত্রিসভা নিয়ে আলোচনা

    গাজীপুরের সাবেক কাউন্সিলর শাহীন মোল্লা বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তার

    • By newadmin
    • মার্চ ৯, ২০২৬
    • 0
    • 47 views
    গাজীপুরের সাবেক কাউন্সিলর শাহীন মোল্লা বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তার

    মন্ত্রিপরিষদে পাঁচ মন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টার নাম সংশোধন

    • By newadmin
    • মার্চ ৯, ২০২৬
    • 0
    • 49 views
    মন্ত্রিপরিষদে পাঁচ মন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টার নাম সংশোধন