অনলাইন ডেস্ক।।মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনার মধ্যেই ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দক্ষিণ ইরান ও পারস্য উপসাগরের কৌশলগত দ্বীপপুঞ্জগুলোতে বিশাল সামরিক মহড়া চালিয়েছে।
আইআরজিসি স্থলবাহিনী ও নৌবাহিনী যৌথভাবে পরিচালিত এই মহড়ায় আধুনিক অস্ত্র,লাইভ-ফায়ার অপারেশন এবং নতুন ‘কম্বাইন্ড ট্যাকটিকস’ বা সম্মিলিত রণকৌশল পরীক্ষা করা হয়েছে।মহড়ার মূল লক্ষ্য ছিল হরমুজ প্রণালীসহ গুরুত্বপূর্ণ জলপথের ওপর নিয়ন্ত্রণ বজায় রাখার সক্ষমতা যাচাই করা।
আইআরজিসি নেভি গত সপ্তাহে ‘স্মার্ট কন্ট্রোল অফ দ্য স্ট্রেইট অফ হরমুজ’ শীর্ষক বিশেষ নৌ-মহড়া পরিচালনা করেছে,যা সরাসরি পর্যবেক্ষণ করেছেন আইআরজিসি কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ পাকপুর।
আইআরজিসি জানিয়েছে,মহড়ার মাধ্যমে তাদের নৌ-ইউনিটগুলোর যুদ্ধ প্রস্তুতি,পাল্টা হামলার পরিকল্পনা এবং পারস্য উপসাগর ও ওমান সাগরের ভূ-রাজনৈতিক সুবিধার সঠিক ব্যবহার পরীক্ষা করা হয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন,মার্কিন নৌবাহিনীর উপস্থিতি বৃদ্ধি ও হামলার হুমকির মধ্যে এই মহড়া আন্তর্জাতিক মহলে ইরানের শক্তি ও সতর্কতার বার্তা পাঠাচ্ছে।
![]()




















































সর্বশেষ সংবাদ :———