অনলাইন ডেস্ক রিপোর্ট।।মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে ইরানে হামলার সমালোচনা করে অপ্রয়োজনীয় ও বিপজ্জনক এই যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটিক পার্টির সিনেটর টিম কেইন।তিনি বলেছেন, কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করা একেবারেই গ্রহণযোগ্য নয়।
সিনেটর কেইন বলেন,তার দৃঢ় বিশ্বাস—ইরানের সঙ্গে যুদ্ধ শুধু অপ্রয়োজনীয়ই নয়,এটি অত্যন্ত বিপজ্জনকও।প্রেসিডেন্ট ট্রাম্প অগ্রহণযোগ্য পন্থায় মার্কিন তরুণদের একটি ঝুঁকিপূর্ণ যুদ্ধে জড়িয়ে দিয়েছেন বলেও অভিযোগ করেন তিনি।তার মতে,এই যুদ্ধ শুধু যুক্তরাষ্ট্রের জন্য নয়,পুরো মধ্যপ্রাচ্যের জন্যই অস্থিতিশীলতা তৈরি করতে পারে।
এ সময় অতীতের যুদ্ধের উদাহরণ তুলে ধরে তিনি বলেন, ইরাক,লিবিয়া ও আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদি সামরিক অভিযানে উল্লেখযোগ্য কোনো অর্জন হয়নি।বরং এসব যুদ্ধ মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা আনতে ব্যর্থ হয়েছে।
এদিকে ইরানে হামলার ঘটনায় সমালোচনা করে আরেক মার্কিন সিনেটর এলিজাবেথ ওয়ারেনও বলেছেন,এই ধরনের হামলা মার্কিন জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল।
কেইন আরও জানান,যুদ্ধ বন্ধে তিনি তার সাধ্যের মধ্যে সব ধরনের উদ্যোগ নেওয়ার চেষ্টা করবেন। 🌍🕊️
![]()


















































সর্বশেষ সংবাদ :———