ইবির সুপ্রিয়া দত্ত তমা হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ

কুষ্টিয়া প্রতিনিধি।।কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অর্থনীতি বিভাগের শিক্ষার্থী সুপ্রিয়া দত্ত তমা হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।

বুধবার (১৯ অক্টোবর) ঝিনাইদহ আদালতের আইনজীবী আল মামুনের চেম্বারে ইসলামী শরিয়ত মেনে কালেমা পড়ে মুলমান হন চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার গোবিন্দপুর এলাকার শ্যামল দত্তের মেয়ে সুপ্রিয়া।
ইসলাম ধর্ম গ্রহন করার পরে তার নাম রাখা হয় ত্বহিরা তাসনিম আয়াত। তাকে ইসলাম ধর্মের রীতিনীতি মেনে একজন আলেমের নিকট কালেম পড়িয়ে মুসলমান করা হয়। পরে নোটারী পাবলিকের হলফনামায় স্বাক্ষর করেন তিনি।

এই ব্যাপারে নওমুসলিম ত্বহিরা তাসনিম আয়াত জানান, আমি একজন পূর্ণবয়স্ক মেয়ে, নিজের ভালোমন্দ বিচার বিবেচনা ও সিদ্ধান্ত গ্রহণ করার মত বয়স ও বিদ্যা বুদ্ধি আমার হয়েছে। সেকারণে আমি দীর্ঘদিন যাবত আমার প্রতিবেশি বন্ধুদের সাথে মেলামেশা করে ও ইন্টারনেটে বিভিন্ন ওয়াজ মাহফিল শুনে ইসলাম ধর্মের প্রতি আমার ভালোবাসা সৃষ্টি হয়। ফলে আমি ইসলামের বিভিন্ন পুস্তকাদি পাঠ করিয়া তৌহিদ, রিসালাত, নবুয়ত ও কিয়ামত সম্পর্কে সম্যক জ্ঞান লাভ করি। অতঃপর আমি ইসলাম ধর্ম গ্রহণের সিদ্ধান্ত নিয়েছি।

এব্যাপারে তিনি আরো বলেন, আলহামদুলিল্লাহ! আল্লাহ আমাকে সঠিক পথ দেখিয়েছেন। ৮ বছর ধরে চেষ্টা করে অবশেষে আমি এখন রাষ্ট্রীয় ভাবে একজন মুসলমান। আল্লাহ আমাকে সঠিক পথে থাকার তৌফিক দান করেন। আমিন, আমার জন্য দোয়া করবেন।

  • Related Posts

    কোরআন–হাদিসের দলিল: ‘কবুল’ শব্দই একমাত্র শর্ত নয়—ইজাব ও গ্রহণে অর্থই মুখ্য

    নিজস্ব প্রতিবেদক।।ইসলামি শরিয়ত অনুযায়ী বিয়ের মূল ভিত্তি হলো ইজাব (প্রস্তাব) ও গ্রহণ (কবুল)।তবে বিয়ে সম্পন্ন হওয়ার জন্য নির্দিষ্টভাবে ‘কবুল করলাম’ শব্দ উচ্চারণ করতেই হবে—এমন কোনো বাধ্যবাধকতা কুরআন বা সহিহ হাদিসে…

    কতদিন সহবাস না করলে আবার বিয়ে করতে হয়? জেনে নিন ইসলামী শরীয়াহ ও বাংলাদেশের আইনের ব্যাখ্যা

    নিজস্ব প্রতিবেদক।।স্বামী–স্ত্রীর দাম্পত্য জীবনে সহবাস একটি গুরুত্বপূর্ণ অধিকার ও দায়িত্ব।অনেকের মনে প্রশ্ন থাকে—দীর্ঘদিন সহবাস না হলে কি আবার নতুন করে বিয়ে করতে হয়,নাকি বিবাহ বাতিল হয়ে যায়? ইসলামী শরীয়াহ কী…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন