চট্টগ্রাম ব্যুরো।।বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনের প্রার্থী আমীর খসরু মাহমুদ চৌধুরী ১২ ফেব্রুয়ারি নির্বাচনের আগে ভোটারদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।সোমবার বেলা ১১টায় চট্টগ্রাম নগরের মেহেদীবাগের বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন,পত্রপত্রিকা ও সোশ্যাল মিডিয়ায় কিছু বিভ্রান্তিকর কার্যক্রম চলছে—যেমন ব্যালট ছাপানো,বোরকা বানানো, এনআইডি ও মোবাইল নম্বর সংগ্রহ করা, বিকাশে টাকা পাঠানো।তিনি বলেন,জনগণ এসবের দ্বারা বিভ্রান্ত হবে না।
এসময় তিনি চট্টগ্রাম-১১ আসনের জন্য ১১ দফা উন্নয়ন প্রতিশ্রুতি প্রদান করেন,যার মূল বিষয়গুলো হলো:
১. বন্দর-পতেঙ্গা এলাকায় ১,২০০ শয্যাবিশিষ্ট আধুনিক হাসপাতাল নির্মাণ
২. বেকার তরুণদের জন্য ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং প্রশিক্ষণ
৩. চাঁদাবাজি, সন্ত্রাস, মাদক ও অপরাধের বিরুদ্ধে শূন্য সহনশীলতা
৪. পানীয় জলের ব্যবস্থা নিশ্চিত করা
৫. জলাবদ্ধতা নিরসনে আধুনিক ড্রেনেজ ও পানি নিষ্কাশন ব্যবস্থা
৬. দীর্ঘমেয়াদি যানজট নিরসন পরিকল্পনা
৭. ইপিজেড ও শিল্পাঞ্চলের বর্জ্য ব্যবস্থাপনা
৮. রাস্তার বেহাল দশা দূর করে টেকসই সড়ক ব্যবস্থা গড়ে তোলা
৯. চট্টগ্রাম বন্দরে কনটেইনার জট নিরসন ও বাণিজ্য-অর্থনীতি গতিশীল করা
১০. নাগরিক সেবায় বিভিন্ন দপ্তরের সমন্বয়হীনতা দূর করে একীভূত ও ডিজিটাল সেবা ব্যবস্থা চালু করা
১১. দীর্ঘমেয়াদি নগর পরিকল্পনা বাস্তবায়ন করে আধুনিক ও অগ্রগামী নগর গড়ে তোলা
আমীর খসরু বলেন,বিএনপি জনগণের আস্থা রাখে এবং যদি প্রয়োজন হয়,কোয়ালিশন সরকার গঠনের কথাও ভাবতে পারে।তিনি চট্টগ্রামকে শুধুমাত্র বাণিজ্যিক নয়,বরং দক্ষিণ এশিয়ার জন্য লজিস্টিক হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনা জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে নগর বিএনপি ও আইনজীবী ফোরামের নেতারা উপস্থিত ছিলেন।
![]()


















































সর্বশেষ সংবাদ :———