আমাদেরও নিজস্ব ভিসানীতি আছে,সবাইকে আমরা ভিসা দেই না-পরিকল্পনামন্ত্রী,এম এ মান্নান

নিজস্ব প্রতিবেদক।।পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, আমাদেরও নিজস্ব ভিসানীতি আছে,সবাইকে আমরা ভিসা দেই না।যারা একাত্তরে নৃশংসতা করেছে তাদের ভিসা দেওয়া হয় না।সে কারণে মার্কিন ভিসানীতির বিষয়টি ঠাণ্ডা মাথায় বিবেচনারও আহ্বান জানান তিনি।

বুধবার (২১ জুন) রাজধানীর একটি হোটেলে উপকূলীয় এলাকায় খাদ্য ও পুষ্টি নিরাপত্তা বিষয়ক এক সেমিনারে এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন,যুক্তরাষ্ট্রের ভিসা না দিলে না দিক।প্রতিদিনই তো অ্যাম্বাসিতে কয়েক হাজার মানুষ ভিসার আবেদন করে। সেখানে অনেকেই ভিসা পায় না।আর যারা নির্বাচন হতে দেবে না বলে,আগুন দেবে বলে- তাদের যদি ভিসা না দেয়, তাহলে এটা ভালো।

ইউরোপীয় ইউনিয়নকে বন্ধু উল্লেখ করে মন্ত্রী বলেন,তারা আমাদের কর্তা নয়।যুক্তরাজ্য,ফ্রান্স,ভারতে সবাই ভোট করে না,তবে কেউ বলতে পারে না ভোট হতে দেবো না।পুড়িয়ে ফেলবো,নির্বাচনে আসতে দেবো না,এ কথা বলার অধিকার আছে কারও? এসব অবৈধ কথা।খেলতে গেলে খেলার নিয়ম আছে। ফিফা নিয়ম তৈরি করেছে।আমাদের এখানেও রেফারি হিসেবে নির্বাচন কমিশন আছে।

এসময় নিজেদের অগ্রাধিকার নিজেদের ঠিক করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।মন্ত্রী বলেন,গ্রামের মানুষ সড়ক, সেতু,বিদ্যুৎ চায় না,তারা টিউবওয়েল চায়,একটি ভাতার কার্ড চায়।

  • Related Posts

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    বরিশাল প্রতিনিধি।।জাতীয় সংসদের ১২২নং নির্বাচনী এলাকা বরিশাল-৪ (মেহেন্দীগঞ্জ–হিজলা) আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ সম্পন্ন করা আদৌ সম্ভব কি না—তা নিয়ে প্রশ্ন উঠেছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী,এই আসনে মোট ভোটার সংখ্যা…

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    নিজস্ব প্রতিবেদক।।দক্ষিণাঞ্চলের যোগাযোগ,অর্থনীতি ও সামগ্রিক উন্নয়নে নতুন যুগের সূচনা করতে ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু এবং মোট ৩৬টি সেতু নির্মাণের প্রায় দেড় লক্ষ কোটি টাকার মেগা উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন