নিজস্ব প্রতিবেদক।।আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর পদ থেকে এডভোকেট তাজুল ইসলামকে সরিয়ে দেওয়া হয়েছে।তার স্থলে নতুন চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছেন এডভোকেট আমিনুল ইসলাম।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) এ বিষয়ে আইন,বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করেছে।
এডভোকেট আমিনুল ইসলাম দীর্ঘদিন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া বিডিআর হত্যাকাণ্ড মামলায় আসামিপক্ষের আইনজীবী হিসেবেও তিনি পরিচিতি লাভ করেন।
এর আগে,জুলাই আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ এবং আওয়ামী লীগ সরকারের আমলে গুম-খুনের অভিযোগের বিচার কার্যক্রম পরিচালনার লক্ষ্যে ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর এডভোকেট তাজুল ইসলামকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।
![]()

















































সর্বশেষ সংবাদ :———