আগামী ৭ নভেম্বর একযোগে দেশের ১০০টি সেতু উদ্বোধন করবেন-প্রধানমন্ত্রী,শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক।।আগামী ৭ নভেম্বর একযোগে দেশের ১০০টি সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে ১৪টি সেতুর অবস্থান বরিশালে। ভার্চুয়াল প্ল্যাটফর্মে সেতু উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেবেন বরিশালের রাজনৈতিক নেতা ও প্রশাসনের কর্মকর্তারা। এ আয়োজনের প্রস্তুতি চলছে বঙ্গবন্ধু উদ্যানে।সাম্প্রতিক ঘূর্ণিঝড় সিত্রাংয়ে পানি জমে কর্দমাক্ত হওয়া মাঠে বালু ফেলাসহ অন্যান্য কাজও চলছে। ফলে বিএনপি সেখানে সমাবেশ করার অনুমতি চাইলেও শেষ পর্যন্ত বঙ্গবন্ধু উদ্যান তাদের দেওয়া হবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে।পরিচয় গোপন রাখার শর্তে জেলা প্রশাসনের এক কর্মকর্তা বলেন, ‘৫ নভেম্বর বিএনপি সমাবেশ করার পর হাতে থাকবে একদিন। এ একদিনে মাঠ তৈরি করে প্রধানমন্ত্রীর কর্মসূচির জন্য প্রস্তুত করা প্রায় অসম্ভব। এছাড়া ৭ নভেম্বরের কর্মসূচি সামনে রেখে মাঠ তৈরির কাজও অনেকাংশে এগিয়ে গেছে। এ অবস্থায় তাদের জন্য অন্য ভেন্যু নির্বাচনের চিন্তাভাবনা চলছে।’

বিভাগীয় গণসমাবেশ করার জন্য বরিশালের বঙ্গবন্ধু উদ্যান (বেলস পার্ক) চেয়ে আবেদন করেছে বিএনপি। ২৩ অক্টোবর জেলা প্রশাসকের কাছে আবেদন করেছে দলটি। ৭ দিন পেরিয়ে গেলেও সেই আবেদনের বিষয়ে শনিবার বিকাল ৫টা পর্যন্ত কোনো সিদ্ধান্ত দেয়নি প্রশাসন। আগামী ৫ নভেম্বর বিএনপি সমাবেশ করতে চায়।এ ব্যাপারে জেলা প্রশাসক জসিমউদ্দিন হায়দারের বক্তব্য হলো, ‘জনসভা করার জন্য স্থানের অনুমতি অবশ্যই পাবে বিএনপি। তবে সেই স্থানটি কোথায় হবে সেটি চূড়ান্ত হয়নি। পুলিশ বিভাগসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেব আমরা।’

বরিশালের জেলা প্রশাসক জসিমউদ্দিন হায়দার আরোও বলেন, ‘এটি তো আসলে জেলা প্রশাসনের একার সিদ্ধান্ত নেওয়ার বিষয় নয়। বিএনপি তাদের সমাবেশ করার জন্য স্থানের অনুমতি অবশ্যই পাবে। সবদিক বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হচ্ছে আমাদের। এখানে আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয় রয়েছে, নিরাপত্তার বিষয় রয়েছে। উনারা বঙ্গবন্ধু উদ্যান চেয়েছেন। সেখানে আমাদের একটা কর্মসূচির প্রস্তুতি চলছে। তারপরও তাদের আবেদন নিয়ে চিন্তাভাবনা চলছে। বিকল্প হিসাবে ৪টি স্থান নিয়েও ভাবছি আমরা। আউটার স্টেডিয়াম, জিলা স্কুল মাঠ, কেন্দ্রীয় ঈদগাহ মাঠ এবং নগরভবনের সম্মুখস্থ সড়ক। তবে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত হবে।’ জনসভাস্থল নির্ধারণ বিষয়ে প্রশাসনের কাছ থেকে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত না পাওয়ার বিষয়ে জানতে চাইলে বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক বলেন, ‘বেলস পার্ক (বঙ্গবন্ধু উদ্যান) মাঠে জনসভা করার অনুমতি চেয়ে ৭ দিন আগে আবেদন করেছি আমরা।একই আবেদন পুলিশ কমিশনারের কাছেও করা হয়েছে। উনারা যদি ৭ দিনেও সিদ্ধান্ত নিতে না পারেন তা দুঃখজনক। এতবড় একটা জনসভার ব্যাপারে দলীয় নেতাকর্মীদের আগেভাগে জানিয়ে দিতে হয়। আমরা এখনো তাদের বলতে পারছি না জনসভা কোথায় হবে।’

বঙ্গবন্ধু উদ্যানে সেতু উদ্বোধন উৎসব আয়োজন প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা যখন আবেদন করেছি তখন এই কর্মসূচি ঘোষিত হয়নি। উনারা (প্রশাসন) চাইলেই আমাদের বেলস পার্ক (বঙ্গবন্ধু উদ্যান) দিয়ে অন্য কোথাও তাদের কর্মসূচি করতে পারতেন। কেন তারা সেটা করলেন না এটাই প্রশ্ন। আমাদের এই গণসমাবেশে লক্ষাধিক মানুষের সমাগম হবে। বেলস পার্ক (বঙ্গবন্ধু উদ্যান) মাঠই সমাগমের জন্য উপযুক্ত।’

সমাবেশ প্রস্তুতি কমিটির উপদেষ্টা বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, ‘বিষয়টি নিয়ে কোনো গোলমাল গোলযোগ চাইছি না আমরা। শান্তিপূর্ণ একটি সমাবেশ করতে চাই।প্রশাসন যেখানে অনুমতি দেবে সেখানেই সমাবেশ হবে। আমরা একটি পছন্দের কথা বলেছি।তারা (প্রশাসন) দিতে পারলে দেবে নয়তো অন্য কোনো জায়গা নির্বাচন করবে। আমরা অনুমতি পেলেই হবে।আমাদের টার্গেট এ গণবিরোধী সরকারের বিরুদ্ধে যে মানুষ জেগেছে তা শান্তিপূর্ণভাবে দেখাতে। আর কিছু নয়।

এদিকে বিএনপির এই সমাবেশকে ঘিরে জনমনে ব্যাপক আগ্রহ আর কৌতূহল থাকলেও বিষয়টিকে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না বলে জানিয়েছেন এখানকার আওয়ামী লীগ নেতারা। যদিও এরই মধ্যে সমাবেশের আগের দিন থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা বাস ধর্মঘট ডেকেছে এখানকার দুটি বাস মালিক সমিতি। লঞ্চ বন্ধ রাখারও আভাস মিলেছে। মহাসড়কে থ্রি-হুইলার চলাচল বন্ধ রাখার দাবিতে ধর্মঘট ডাকা দুই বাস মালিক সমিতির সভাপতি-সম্পাদকসহ গুরুত্বপূর্ণ পদধারী নেতাদের প্রায় সবাই ক্ষমতাসীন দলের।

এদিকে মহাসড়কে চলাচলে বাধা দেওয়ার প্রতিবাদে ৪ ও ৫ নভেম্বর বরিশালে ধর্মঘট ডেকেছে থ্রি-হুইলার শ্রমিক ইউনিয়ন। বিষয়টি নিশ্চিত করেছেন থ্রি-হুইলার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক পরিমল দাস। বরিশালে বিএনপির বিভাগীয় সমাবেশের আগের দিন থেকে শুরু হবে এ ধর্মঘট। বাসের পর থ্রি-হুইলার শ্রমিক ইউনিয়নেরও ধর্মঘট ডাকা প্রসঙ্গে মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক বলেন, ‘এর আগে খুলনা এবং রংপুরে বাস বন্ধ থাকলেও চলেছে থ্রি-হুইলার। বরিশালে তাও বন্ধ করা হলো। সমাবেশ ঠেকাতে সর্বশক্তি নিয়োগ করছে ক্ষমতাসীন দল। কিন্তু কোনো লাভ হবে না। বরিশালে সমুদ্রের ঢেউয়ের মতো মানুষ আসবে।’

মহানগর বিএনপির সদস্য সচিব মীর জাহিদুল কবির বলেন, ‘আওয়ামী ঘরানার নেতৃত্বে থাকা মালিক সমিতি ধর্মঘট ডেকে তাদের সত্যিকারের চরিত্রটা প্রকাশ করেছে। একই ঘটনা খুলনা-রংপুরে ঘটলেও যেমন জনসমুদ্র ঠেকানো যায়নি, তেমনি বরিশালেও ঠেকানো যাবে না।’

বাস ধর্মঘটের বিষয়টিকে পেশাজীবী দুই সংগঠনের গণতান্ত্রিক অধিকার উল্লেখ করে মহানগর আওয়ামী লীগের সভাপতি সদ্যনির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর বলেন, ‘বিএনপির জনসভা নিয়ে আমাদের কোনো মাথাব্যথা নেই। তারা তাদের মতো জনসভা করবে। তবে পুরো বিষয়টি পর্যবেক্ষণ করছি আমরা।রাজনীতিকে রাজনৈতিকভাবেই মোকাবিলা করা হবে।’ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস বলেন, ‘পুরো বিষয়টি দেখভালের জন্য প্রশাসন রয়েছে,পুলিশ রয়েছে।জনসভার নামে বিএনপি যদি কোনো বিশৃঙ্খলা করে,নাশকতা চালায় তবে তা তারাই দেখবে।এখানে আমাদের কোনো ভূমিকা নেই।’

বরিশালের পুলিশ কমিশনার সাইফুল ইসলাম বলেন, ‘নগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব রকম প্রচেষ্টা থাকবে আমাদের।সমাবেশ কোথায় হবে সেই সংক্রান্ত কোনো সিদ্ধান্ত আমরা এখনো পাইনি।সিদ্ধান্ত পাওয়ার পর সংশ্লিষ্ট এলাকার নিরাপত্তা বিধানে কাজ শুরু করব।সবকিছু শান্তিপূর্ণভাবে হলে আমাদের তো কিছু করতে হবে না। আমরাও চাই শান্তিপূর্ণভাবে সবকিছু হোক।কোনোরকম অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেদিকে খেয়াল রাখার জন্য সব পক্ষের কাছে অনুরোধ জানাচ্ছি।’

Loading

  • এই সংক্রান্ত সংবাদ

    রাষ্ট্রপতির ভাষণ ঘিরে রাজনৈতিক বিতর্ক, সংসদে হট্টগোল ও ওয়াকআউট
    • newadminnewadmin
    • মার্চ ১২, ২০২৬

    নিজস্ব প্রতিবেদক।।ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন (চুপ্পু) প্রদত্ত ভাষণকে ঘিরে জাতীয় রাজনীতিতে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে।ভাষণে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের সময়কার কিছু কর্মকাণ্ডের সমালোচনা তুলে ধরা হলে সংসদে হট্টগোল শুরু হয় এবং কয়েকটি বিরোধী দল ওয়াকআউট করে। বৃহস্পতিবার সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি সংবিধানের ৭২ অনুচ্ছেদ অনুযায়ী ভাষণ প্রদান করেন।এ সময় তিনি সরকারের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা,রাজনৈতিক পরিস্থিতি এবং অতীত সরকারের বিভিন্ন সিদ্ধান্তের সমালোচনামূলক মূল্যায়ন তুলে ধরেন বলে জানা গেছে। রাষ্ট্রপতির বক্তব্যে আওয়ামী লীগ সরকারের সময়কার কিছু কর্মকাণ্ডকে “ফ্যাসিবাদী প্রবণতা” হিসেবে উল্লেখ করা হয়েছে বলে অভিযোগ ওঠে।এতে সংসদ কক্ষে তাৎক্ষণিক উত্তেজনা তৈরি হয়।কিছু বিরোধী সদস্য তীব্র প্রতিবাদ জানিয়ে স্লোগান দিতে থাকেন এবং পরে ওয়াকআউট করেন। রাষ্ট্রপতির ভাষণকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।আওয়ামী লীগের একাধিক নেতা বক্তব্যের সমালোচনা করে বলেছেন,সাবেক সরকারের বিরুদ্ধে এ ধরনের ভাষা ব্যবহার রাজনৈতিকভাবে অশোভন এবং ইতিহাসের বিকৃতি। অন্যদিকে সরকারপক্ষের কয়েকজন সংসদ সদস্য বলেন, রাষ্ট্রপতির ভাষণ মূলত সরকারের নীতিগত অবস্থান ও রাজনৈতিক মূল্যায়ন তুলে ধরেছে।অতীত সরকারের কর্মকাণ্ড নিয়ে সমালোচনা গণতান্ত্রিক রাজনৈতিক প্রক্রিয়ার অংশ বলেও তারা মন্তব্য করেন। সংবিধান বিশেষজ্ঞদের মতে,সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ সাধারণত সরকারের প্রস্তুত করা নীতিগত বক্তব্য হয়ে থাকে।সংবিধানের ৪৮(৩) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি অধিকাংশ ক্ষেত্রে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী দায়িত্ব পালন করেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে,রাষ্ট্রপতির ভাষণ ঘিরে এই বিতর্ক দেশের ইতিমধ্যেই মেরুকৃত রাজনৈতিক পরিস্থিতিকে আরও উত্তপ্ত করতে পারে।তবে সংসদীয় গণতন্ত্রে রাষ্ট্রপতির ভাষণকে ঘিরে বিতর্ক বা বিরোধী দলের প্রতিবাদ নতুন নয় বলেও তারা উল্লেখ করেন। এদিকে ভাষণ শেষে সংসদের কার্যক্রম স্বাভাবিকভাবে চালিয়ে যাওয়ার জন্য স্পিকার সদস্যদের শান্ত থাকার আহ্বান জানান।

    Loading

    বিস্তারিত পড়ুন

    আরও সংবাদ পড়ুন
    রাশিয়ার তেল কেনায় ভারতের মতো ছাড় চাইল বাংলাদেশ, যুক্তরাষ্ট্রকে আনুষ্ঠানিক অনুরোধ
    • newadminnewadmin
    • মার্চ ১১, ২০২৬

    নিজস্ব প্রতিবেদক।।জ্বালানি সরবরাহ নিশ্চিত করা এবং জাতীয় অর্থনীতিকে সহায়তা দিতে ভারতের মতো বাংলাদেশকেও রাশিয়ার তেল কেনার ক্ষেত্রে অস্থায়ী ছাড় দেওয়ার বিষয়টি বিবেচনার জন্য যুক্তরাষ্ট্রের কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ সরকার। ⛽🌍 অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে আলোচনার সময় এই বিষয়টি উত্থাপন করা হয়েছে।বুধবার ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের সঙ্গে বৈঠকের পর নিজের দপ্তরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন,ভারতকে ইতোমধ্যেই রাশিয়ার তেল কেনার ক্ষেত্রে অস্থায়ী ছাড় দেওয়া হয়েছে।একই ধরনের সুযোগ বাংলাদেশকেও দেওয়া উচিত বলে যুক্তরাষ্ট্রকে জানানো হয়েছে। তিনি বলেন,“আমরা বলেছি, যদি ভারতের জন্য এমন সুযোগ থাকে, তাহলে বাংলাদেশও সেই সুযোগ পাওয়া উচিত। আমাদের অর্থনীতির জন্য শক্তিশালী সমর্থন প্রয়োজন।” অর্থমন্ত্রী জানান,বাংলাদেশের এই অনুরোধ ইতোমধ্যেই ওয়াশিংটনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে এবং সেখান থেকে সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে সরকার। বৈঠকে জ্বালানি সহযোগিতা,বিনিয়োগ,সম্ভাব্য দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি এবং সরকারি সংস্থাগুলোর সক্ষমতা বৃদ্ধি নিয়ে বিস্তৃত আলোচনা হয়েছে বলেও জানান তিনি। বিশ্লেষকদের মতে,রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতার কারণে অনেক দেশ বিকল্প উৎস খুঁজছে। এ প্রেক্ষাপটে স্বল্পমূল্যে জ্বালানি আমদানির সুযোগ পেতে কূটনৈতিক প্রচেষ্টা বাড়াচ্ছে বাংলাদেশ। ⚖️📊

    Loading

    বিস্তারিত পড়ুন

    আরও সংবাদ পড়ুন

    সংবাদ

    রাষ্ট্রপতির ভাষণ ঘিরে রাজনৈতিক বিতর্ক, সংসদে হট্টগোল ও ওয়াকআউট

    • By newadmin
    • মার্চ ১২, ২০২৬
    • 0
    • 3 views
    রাষ্ট্রপতির ভাষণ ঘিরে রাজনৈতিক বিতর্ক, সংসদে হট্টগোল ও ওয়াকআউট

    রাষ্ট্রপতির ভাষণ, রাজনৈতিক বিতর্ক এবং বাংলাদেশের গণতান্ত্রিক বাস্তবতা

    • By newadmin
    • মার্চ ১২, ২০২৬
    • 0
    • 18 views
    রাষ্ট্রপতির ভাষণ, রাজনৈতিক বিতর্ক এবং বাংলাদেশের গণতান্ত্রিক বাস্তবতা

    মেহেন্দিগঞ্জে ৬টি হাইস্কুলের শিক্ষকদের সনদে জালিয়াতির প্রমাণ, তদন্তে শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চ কমিটি

    • By newadmin
    • মার্চ ১১, ২০২৬
    • 0
    • 37 views
    মেহেন্দিগঞ্জে ৬টি হাইস্কুলের শিক্ষকদের সনদে জালিয়াতির প্রমাণ, তদন্তে শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চ কমিটি

    ব্যাংক কর্মকর্তাদের ব্যক্তিগত গাড়ির বদলে গণপরিবহন ব্যবহারের নির্দেশ

    • By newadmin
    • মার্চ ১১, ২০২৬
    • 0
    • 40 views
    ব্যাংক কর্মকর্তাদের ব্যক্তিগত গাড়ির বদলে গণপরিবহন ব্যবহারের নির্দেশ

    যুক্তরাষ্ট্র থেকে মোংলা বন্দরে এলো ৫৮ হাজার মেট্রিক টন গম

    • By newadmin
    • মার্চ ১১, ২০২৬
    • 0
    • 31 views
    যুক্তরাষ্ট্র থেকে মোংলা বন্দরে এলো ৫৮ হাজার মেট্রিক টন গম

    মোংলায় ডিউটিরত অবস্থায় কোস্ট গার্ড সদস্যের গুলিতে মৃত্যু

    • By newadmin
    • মার্চ ১১, ২০২৬
    • 0
    • 39 views
    মোংলায় ডিউটিরত অবস্থায় কোস্ট গার্ড সদস্যের গুলিতে মৃত্যু

    রাশিয়ার তেল কেনায় ভারতের মতো ছাড় চাইল বাংলাদেশ, যুক্তরাষ্ট্রকে আনুষ্ঠানিক অনুরোধ

    • By newadmin
    • মার্চ ১১, ২০২৬
    • 0
    • 32 views
    রাশিয়ার তেল কেনায় ভারতের মতো ছাড় চাইল বাংলাদেশ, যুক্তরাষ্ট্রকে আনুষ্ঠানিক অনুরোধ

    সংসদের প্রথম অধিবেশনে ১৩৩ অধ্যাদেশ, ৩০ দিনের মধ্যে বিল পাসের চ্যালেঞ্জ

    • By newadmin
    • মার্চ ১১, ২০২৬
    • 0
    • 33 views
    সংসদের প্রথম অধিবেশনে ১৩৩ অধ্যাদেশ, ৩০ দিনের মধ্যে বিল পাসের চ্যালেঞ্জ

    ময়মনসিংহে ডাকাতি হওয়া ট্রাকভর্তি ১৯টি গরু উদ্ধার

    • By newadmin
    • মার্চ ১১, ২০২৬
    • 0
    • 47 views
    ময়মনসিংহে ডাকাতি হওয়া ট্রাকভর্তি ১৯টি গরু উদ্ধার

    জনসম্মুখে অশালীন আচরণের অভিযোগে রাশিয়ান মডেলকে লিগ্যাল নোটিশ

    • By newadmin
    • মার্চ ১১, ২০২৬
    • 0
    • 41 views
    জনসম্মুখে অশালীন আচরণের অভিযোগে রাশিয়ান মডেলকে লিগ্যাল নোটিশ

    রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুর ভাষণ বিতর্ক – সংবিধান, নিরাপত্তা ও রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপট

    • By newadmin
    • মার্চ ১১, ২০২৬
    • 0
    • 28 views
    রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুর ভাষণ বিতর্ক – সংবিধান, নিরাপত্তা ও রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপট

    রাষ্ট্রপতি ভাষণ বিতর্ক – সংবিধান, আইন ও নৈতিক দায়িত্বের পরীক্ষা

    • By newadmin
    • মার্চ ১১, ২০২৬
    • 0
    • 60 views
    রাষ্ট্রপতি ভাষণ বিতর্ক – সংবিধান, আইন ও নৈতিক দায়িত্বের পরীক্ষা

    দমন, দ্বৈতমান, এবং সরকারের নীরবতা

    • By newadmin
    • মার্চ ১১, ২০২৬
    • 0
    • 29 views
    দমন, দ্বৈতমান, এবং সরকারের নীরবতা

    জামেয়া আহমদিয়া দায়েম নাজির জামে মসজিদে খতিব, ইমাম ও হাফেজদের সম্মাননা প্রদান

    • By newadmin
    • মার্চ ১১, ২০২৬
    • 0
    • 30 views
    জামেয়া আহমদিয়া দায়েম নাজির জামে মসজিদে খতিব, ইমাম ও হাফেজদের সম্মাননা প্রদান

    বগুড়া-৬ উপনির্বাচন ও শেরপুর-৩ নির্বাচনে গণভোট থাকছে না: ইসি

    • By newadmin
    • মার্চ ১১, ২০২৬
    • 0
    • 30 views
    বগুড়া-৬ উপনির্বাচন ও শেরপুর-৩ নির্বাচনে গণভোট থাকছে না: ইসি

    ক্রাইম রিপোর্টারের দায়িত্ব ও প্রয়োজনীয় গুণাবলি

    • By newadmin
    • মার্চ ১১, ২০২৬
    • 0
    • 26 views
    ক্রাইম রিপোর্টারের দায়িত্ব ও প্রয়োজনীয় গুণাবলি

    সংসদ সদস্যদের মার্জিত ও সতর্ক থাকতে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    • By newadmin
    • মার্চ ১১, ২০২৬
    • 0
    • 30 views
    সংসদ সদস্যদের মার্জিত ও সতর্ক থাকতে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    প্রতিশ্রুত ঋণ না পেয়ে ক্ষতিগ্রস্ত পোল্ট্রি খামারি, আমব্রেলা ফাউন্ডেশনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

    • By newadmin
    • মার্চ ১১, ২০২৬
    • 0
    • 53 views
    প্রতিশ্রুত ঋণ না পেয়ে ক্ষতিগ্রস্ত পোল্ট্রি খামারি, আমব্রেলা ফাউন্ডেশনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

    পুতিনের সঙ্গে ফোনালাপে সংঘাত বন্ধে কূটনৈতিক সমাধানের আহ্বান

    • By newadmin
    • মার্চ ১০, ২০২৬
    • 0
    • 9 views
    পুতিনের সঙ্গে ফোনালাপে সংঘাত বন্ধে কূটনৈতিক সমাধানের আহ্বান

    নারায়ণগঞ্জে পুলিশ সদস্যের কাছ থেকে ছিনতাই হওয়া পিস্তল ও গুলি উদ্ধার, গ্রেপ্তার ১

    • By newadmin
    • মার্চ ১০, ২০২৬
    • 0
    • 28 views
    নারায়ণগঞ্জে পুলিশ সদস্যের কাছ থেকে ছিনতাই হওয়া পিস্তল ও গুলি উদ্ধার, গ্রেপ্তার ১

    ভারত-বাংলাদেশ মৈত্রী পাইপলাইনে পার্বতীপুরে পৌঁছেছে ৫ হাজার মেট্রিক টন ডিজেল

    • By newadmin
    • মার্চ ১০, ২০২৬
    • 0
    • 39 views
    ভারত-বাংলাদেশ মৈত্রী পাইপলাইনে পার্বতীপুরে পৌঁছেছে ৫ হাজার মেট্রিক টন ডিজেল

    ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল থেকে খাল খনন কর্মসূচি শুরু করবেন প্রধানমন্ত্রী

    • By newadmin
    • মার্চ ১০, ২০২৬
    • 0
    • 9 views
    ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল থেকে খাল খনন কর্মসূচি শুরু করবেন প্রধানমন্ত্রী

    রাতে ঘুমানোর আগে পায়ের তলায় তেল মালিশ: স্বাস্থ্যে কী উপকার পেতে পারেন

    • By newadmin
    • মার্চ ১০, ২০২৬
    • 0
    • 35 views
    রাতে ঘুমানোর আগে পায়ের তলায় তেল মালিশ: স্বাস্থ্যে কী উপকার পেতে পারেন

    জামিনের বিনিময়ে কোটি টাকা দাবি: তদন্তে ৫ সদস্যের কমিটি

    • By newadmin
    • মার্চ ১০, ২০২৬
    • 0
    • 37 views
    জামিনের বিনিময়ে কোটি টাকা দাবি: তদন্তে ৫ সদস্যের কমিটি

    মেহেন্দিগঞ্জে জুনিয়র বৃত্তিতে সেরা সরকারি পাতারহাট মুসলিম মডেল উচ্চ বিদ্যালয়

    • By newadmin
    • মার্চ ১০, ২০২৬
    • 0
    • 31 views
    মেহেন্দিগঞ্জে জুনিয়র বৃত্তিতে সেরা সরকারি পাতারহাট মুসলিম মডেল উচ্চ বিদ্যালয়

    বাংলাদেশের সামাজিক নিরাপত্তা বেষ্টনী: বরাদ্দ, সুবিধাভোগী ও বাস্তবতার চিত্র

    • By newadmin
    • মার্চ ১০, ২০২৬
    • 0
    • 29 views
    বাংলাদেশের সামাজিক নিরাপত্তা বেষ্টনী: বরাদ্দ, সুবিধাভোগী ও বাস্তবতার চিত্র

    মামলা বাণিজ্য নিয়ন্ত্রণে, গুম ও বিচারবহির্ভূত হত্যা বন্ধে কাজ করছে সরকার: আইনমন্ত্রী

    • By newadmin
    • মার্চ ১০, ২০২৬
    • 0
    • 32 views
    মামলা বাণিজ্য নিয়ন্ত্রণে, গুম ও বিচারবহির্ভূত হত্যা বন্ধে কাজ করছে সরকার: আইনমন্ত্রী

    হাদির সঙ্গে কাফিকেও হত্যার নির্দেশ দেওয়া

    • By newadmin
    • মার্চ ১০, ২০২৬
    • 0
    • 36 views
    হাদির সঙ্গে কাফিকেও হত্যার নির্দেশ দেওয়া

    রাজশাহী বরেন্দ্র প্রেস ক্লাবে সশস্ত্র হামলা ও চাঁদা দাবির ঘটনায় ২ আসামি গ্রেপ্তার

    • By newadmin
    • মার্চ ১০, ২০২৬
    • 0
    • 20 views
    রাজশাহী বরেন্দ্র প্রেস ক্লাবে সশস্ত্র হামলা ও চাঁদা দাবির ঘটনায় ২ আসামি গ্রেপ্তার

    পুলিশ প্রশাসনে রদবদল: ডিএমপির ডিসিসহ ৪ কর্মকর্তা বদলি

    • By newadmin
    • মার্চ ১০, ২০২৬
    • 0
    • 24 views
    পুলিশ প্রশাসনে রদবদল: ডিএমপির ডিসিসহ ৪ কর্মকর্তা বদলি

    জ্বালানি সঙ্কট মোকাবিলায় ভারত থেকে ডিজেল আসছে, মাসে ১৫ হাজার টন দেওয়ার প্রতিশ্রুতি

    • By newadmin
    • মার্চ ১০, ২০২৬
    • 0
    • 35 views
    জ্বালানি সঙ্কট মোকাবিলায় ভারত থেকে ডিজেল আসছে, মাসে ১৫ হাজার টন দেওয়ার প্রতিশ্রুতি

    শাহবাগে ওষুধ ব্যবসা ঘিরে চাঁদাবাজি “আমি শ্রাবণ মাসের পাগলা কুত্তার মতো হয়ে গেছি”—তাসকিন গাজী

    • By newadmin
    • মার্চ ১০, ২০২৬
    • 0
    • 42 views
    শাহবাগে ওষুধ ব্যবসা ঘিরে চাঁদাবাজি     “আমি শ্রাবণ মাসের পাগলা কুত্তার মতো হয়ে গেছি”—তাসকিন গাজী

    দুর্ঘটনায় পঙ্গু হয়ে মানবিক সহায়তার আবেদন গাজীপুরের আহাদুল ইসলামের

    • By newadmin
    • মার্চ ১০, ২০২৬
    • 0
    • 40 views
    দুর্ঘটনায় পঙ্গু হয়ে মানবিক সহায়তার আবেদন গাজীপুরের আহাদুল ইসলামের

    অন্তর্বর্তী সরকার ছিল ‘অধ্যাদেশ জারির সরকার’: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

    • By newadmin
    • মার্চ ১০, ২০২৬
    • 0
    • 41 views
    অন্তর্বর্তী সরকার ছিল ‘অধ্যাদেশ জারির সরকার’: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

    আইফোন ও টাকার লোভে কলেজছাত্র সিয়ামকে হত্যা, জড়িত চার বন্ধু—দুই কিশোর আটক

    • By newadmin
    • মার্চ ১০, ২০২৬
    • 0
    • 43 views
    আইফোন ও টাকার লোভে কলেজছাত্র সিয়ামকে হত্যা, জড়িত চার বন্ধু—দুই কিশোর আটক

    জামিন পাইয়ে দিতে ১ কোটি টাকার দাবি: আইসিটি প্রসিকিউটরের অডিও ফাঁস

    • By newadmin
    • মার্চ ১০, ২০২৬
    • 0
    • 33 views
    জামিন পাইয়ে দিতে ১ কোটি টাকার দাবি: আইসিটি প্রসিকিউটরের অডিও ফাঁস

    দিল্লি না ঢাকা—নাকি পিন্ডির ছায়া? বাস্তবতা বনাম স্লোগানের রাজনীতি

    • By newadmin
    • মার্চ ১০, ২০২৬
    • 0
    • 42 views
    দিল্লি না ঢাকা—নাকি পিন্ডির ছায়া? বাস্তবতা বনাম স্লোগানের রাজনীতি

    মাধবদীতে কিশোরী আমেনা হত্যা: সৎ বাবাসহ ৯ জন গ্রেপ্তার, প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

    • By newadmin
    • মার্চ ১০, ২০২৬
    • 0
    • 14 views
    মাধবদীতে কিশোরী আমেনা হত্যা: সৎ বাবাসহ ৯ জন গ্রেপ্তার, প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

    নেপালের সংসদীয় নির্বাচন সফল হওয়ায় অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ

    • By newadmin
    • মার্চ ৯, ২০২৬
    • 0
    • 32 views
    নেপালের সংসদীয় নির্বাচন সফল হওয়ায় অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ

    দুদকের মহাপরিচালকের ফোন ও টাকা ছিনতাই: গ্রেফতার দুই আসামি কারাগারে

    • By newadmin
    • মার্চ ৯, ২০২৬
    • 0
    • 52 views
    দুদকের মহাপরিচালকের ফোন ও টাকা ছিনতাই: গ্রেফতার দুই আসামি কারাগারে

    বাংলাদেশ পুলিশে ৪ হাজার এসআই পদ সৃজনের প্রস্তাব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সভা মঙ্গলবার

    • By newadmin
    • মার্চ ৯, ২০২৬
    • 0
    • 43 views
    বাংলাদেশ পুলিশে ৪ হাজার এসআই পদ সৃজনের প্রস্তাব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সভা মঙ্গলবার

    হাদী হত্যাকাণ্ড: তদন্তে নতুন তথ্য, জুমাকে ঘিরে অভিযোগ জোরালো

    • By newadmin
    • মার্চ ৯, ২০২৬
    • 0
    • 40 views
    হাদী হত্যাকাণ্ড: তদন্তে নতুন তথ্য, জুমাকে ঘিরে অভিযোগ জোরালো

    স্বপ্ন দেখিয়ে সর্বনাশ: টাঙ্গাইলের মায়াকে নিঃস্ব করে স্বর্ণ ও লাখ টাকা নিয়ে উধাও চীনা প্রেমিক

    • By newadmin
    • মার্চ ৯, ২০২৬
    • 0
    • 51 views
    স্বপ্ন দেখিয়ে সর্বনাশ: টাঙ্গাইলের মায়াকে নিঃস্ব করে স্বর্ণ ও লাখ টাকা নিয়ে উধাও চীনা প্রেমিক

    জুনিয়র নেতারা এমপি-মন্ত্রী, উপেক্ষিত প্রবীণরা—বিএনপির নতুন মন্ত্রিসভা নিয়ে আলোচনা

    • By newadmin
    • মার্চ ৯, ২০২৬
    • 0
    • 42 views
    জুনিয়র নেতারা এমপি-মন্ত্রী, উপেক্ষিত প্রবীণরা—বিএনপির নতুন মন্ত্রিসভা নিয়ে আলোচনা

    গাজীপুরের সাবেক কাউন্সিলর শাহীন মোল্লা বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তার

    • By newadmin
    • মার্চ ৯, ২০২৬
    • 0
    • 44 views
    গাজীপুরের সাবেক কাউন্সিলর শাহীন মোল্লা বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তার

    মন্ত্রিপরিষদে পাঁচ মন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টার নাম সংশোধন

    • By newadmin
    • মার্চ ৯, ২০২৬
    • 0
    • 46 views
    মন্ত্রিপরিষদে পাঁচ মন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টার নাম সংশোধন

    হাদির হত্যাকাণ্ড: শ্যুটার নয়, মূল হুকুমদাতার খোঁজ জরুরি

    • By newadmin
    • মার্চ ৯, ২০২৬
    • 0
    • 51 views
    হাদির হত্যাকাণ্ড: শ্যুটার নয়, মূল হুকুমদাতার খোঁজ জরুরি

    রাজধানীতে তেলের তীব্র সংকট, ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন

    • By newadmin
    • মার্চ ৯, ২০২৬
    • 0
    • 48 views
    রাজধানীতে তেলের তীব্র সংকট, ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন

    প্রতারণা ও লোভের আঁধারে সমাজ: হানিট্র্যাপের ভয়ঙ্কর বাস্তবতা

    • By newadmin
    • মার্চ ৯, ২০২৬
    • 0
    • 53 views
    প্রতারণা ও লোভের আঁধারে সমাজ: হানিট্র্যাপের ভয়ঙ্কর বাস্তবতা

    ইরান যুদ্ধ বন্ধের আহ্বান মার্কিন সিনেটর টিম কেইনের

    • By newadmin
    • মার্চ ৯, ২০২৬
    • 0
    • 40 views
    ইরান যুদ্ধ বন্ধের আহ্বান মার্কিন সিনেটর টিম কেইনের

    মুন্সিগঞ্জের শ্রীনগরে সশস্ত্র হামলা, গুলিবিদ্ধসহ আহত অন্তত ৩৬

    • By newadmin
    • মার্চ ৯, ২০২৬
    • 0
    • 37 views
    মুন্সিগঞ্জের শ্রীনগরে সশস্ত্র হামলা, গুলিবিদ্ধসহ আহত অন্তত ৩৬

    ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ড: প্রধান আসামিসহ দুইজন ভারতে গ্রেপ্তার, দেশে আনার আশ্বাস আইজিপির

    • By newadmin
    • মার্চ ৯, ২০২৬
    • 0
    • 40 views
    ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ড: প্রধান আসামিসহ দুইজন ভারতে গ্রেপ্তার, দেশে আনার আশ্বাস আইজিপির

    জুলাই আন্দোলন কারও বাপের সম্পত্তি নয়, অপব্যবহারকারীদের তালিকা করা হচ্ছে: আইজিপি

    • By newadmin
    • মার্চ ৯, ২০২৬
    • 0
    • 31 views
    জুলাই আন্দোলন কারও বাপের সম্পত্তি নয়, অপব্যবহারকারীদের তালিকা করা হচ্ছে: আইজিপি

    নৌ-পুলিশ প্রধানসহ পুলিশের ৫ অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

    • By newadmin
    • মার্চ ৯, ২০২৬
    • 0
    • 47 views
    নৌ-পুলিশ প্রধানসহ পুলিশের ৫ অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

    ভোট কারচুপির অভিযোগে ৫ আসনের ব্যালট ও রেজাল্ট শিট হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    • By newadmin
    • মার্চ ৯, ২০২৬
    • 0
    • 36 views
    ভোট কারচুপির অভিযোগে ৫ আসনের ব্যালট ও রেজাল্ট শিট হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের