নিজস্ব প্রতিবেদক।।দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান আকিজ বশির গ্রুপ তাদের মার্কেটিং (ব্র্যান্ড) বিভাগে ম্যানেজার পদে একাধিক জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) থেকে এ পদে আবেদন গ্রহণ শুরু হয়েছে,যা চলবে আগামী ১৭ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত।
বিজ্ঞপ্তি অনুযায়ী,প্রার্থীদের মার্কেটিং বিষয়ে বিবিএ বা এমবিএ ডিগ্রি থাকতে হবে।পাশাপাশি বিক্রয় ও ক্লায়েন্ট ব্যবস্থাপনায় দক্ষতা এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ৬ থেকে ৮ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।নারী ও পুরুষ উভয়েই এ পদে আবেদন করতে পারবেন।
চাকরিটি ফুলটাইম,কর্মস্থল হবে ঢাকা,এবং অফিসে উপস্থিত থেকে কাজ করতে হবে। বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।
বেতনের পাশাপাশি নির্বাচিত প্রার্থীরা প্রতিষ্ঠানটির নীতিমালা অনুযায়ী **টি/এ,প্রভিডেন্ট ফান্ড,ভ্রমণ ও চিকিৎসা ভাতা, মোবাইল বিল,গ্র্যাচুইটি,দুপুরের খাবার সুবিধা,বার্ষিক ইনক্রিমেন্ট,উৎসব বোনাস ও লিভ ফেয়ার অ্যাসিস্ট্যান্স (এলএফএ)**সহ নানা সুযোগ-সুবিধা পাবেন।
আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। বিস্তারিত বিজ্ঞপ্তি ও আবেদন লিংক সংশ্লিষ্ট ওয়েবসাইটে পাওয়া যাবে।
![]()




















































সর্বশেষ সংবাদ :———