নিজস্ব প্রতিবেদক।।চুক্তিভিত্তিক নিয়োগে থাকা পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম পদত্যাগ করেছেন—এমন খবর বিভিন্ন গণমাধ্যমে প্রচার হলেও তা সঠিক নয় বলে জানিয়েছেন তিনি নিজেই।
রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আইজিপি বাহারুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, “আমি পদত্যাগ করিনি।”
এর আগে বিকেল থেকে কয়েকটি গণমাধ্যমে তার পদত্যাগের খবর ছড়িয়ে পড়ে।ওইসব প্রতিবেদনে দাবি করা হয়,তিনি ইতোমধ্যে পদত্যাগপত্র জমা দিয়েছেন।তবে সন্ধ্যায় নিজ বক্তব্যে বিষয়টি নাকচ করেন আইজিপি।
উল্লেখ্য,২০২৪ সালের ২১ নভেম্বর বাহারুল আলমকে পুলিশের মহাপরিদর্শক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেয় অন্তর্বর্তী সরকার।দুই বছরের জন্য দেওয়া ওই নিয়োগ অনুযায়ী চলতি বছরের ২০ নভেম্বর তার চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা।
এর আগে ২০২০ সালে তিনি পুলিশ বিভাগ থেকে অবসরে যান।
![]()











































সর্বশেষ সংবাদ :———