নিজস্ব প্রতিবেদক।।সাবেক অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বিরুদ্ধে অর্থ পাচার ও আর্থিক অনিয়মের অভিযোগ জমা পড়েছে দুর্নীতি দমন কমিশনে (দুদক)।অভিযোগে বলা হয়েছে,বিভিন্ন প্রকল্প ও আর্থিক লেনদেনের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করা হয়েছে বলে দাবি করা হয়েছে।
দুদক সংশ্লিষ্ট সূত্রের বরাতে অভিযোগে উল্লেখ করা হয়, যুক্তরাষ্ট্র,সংযুক্ত আরব আমিরাতের দুবাই এবং আজারবাইজানে বিভিন্ন উপায়ে অর্থ স্থানান্তরের অভিযোগ উঠেছে।অভিযোগকারীদের দাবি,হুন্ডি,ওভার-ইনভয়েসিং এবং কথিত শেল কোম্পানির মাধ্যমে অর্থ পাচার করা হয়েছে।
এছাড়া পরিবেশ অধিদপ্তরের কিছু প্রকল্পে অনিয়ম ও অতিরিক্ত ব্যয় দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগও উত্থাপন করা হয়েছে।অভিযোগে আরও বলা হয়েছে,আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণের সময় কূটনৈতিক সুবিধার অপব্যবহার করা হয়েছে বলেও সন্দেহ প্রকাশ করা হয়েছে।
তবে এসব অভিযোগের বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক তদন্ত প্রতিবেদন প্রকাশ হয়নি এবং আদালতে অভিযোগ প্রমাণিত হয়নি।
দুদক সূত্র জানায়,জমা পড়া অভিযোগগুলো প্রাথমিক যাচাই-বাছাই পর্যায়ে রয়েছে।তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
এদিকে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, অভিযোগ আমলে নেওয়ার মতো তথ্য পাওয়া গেলে স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত হওয়া জরুরি।একই সঙ্গে তদন্ত প্রক্রিয়ায় যেন কেউ হয়রানির শিকার না হন, সে বিষয়েও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে,সাম্প্রতিক সময়ে সাবেক সরকারের একাধিক সদস্যের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠায় বিষয়টি জনমনে আলোচনার সৃষ্টি করেছে।তবে অভিযোগের সত্যতা নির্ধারণে তদন্ত ও বিচারিক প্রক্রিয়ার ওপরই নির্ভর করতে হবে বলে তারা মনে করছেন।
![]()



















































সর্বশেষ সংবাদ :———