অভিনয় জীবন থেকে অবসর নিতে চলেছেন ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা সব্যসাচী চক্রবর্তী

অনলাইন ডেস্ক রিপোর্ট।।গত জানুয়ারি মাসের ঘটনা।খবর ছড়িয়ে পড়ে,অভিনয় জীবন থেকে অবসর নিতে চলেছেন ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা সব্যসাচী চক্রবর্তী। ঢাকায় আন্তর্জাতিক চলচ্চিত্র অনুষ্ঠানে যোগ দিয়ে এ ঘোষণা দিয়েছিলেন সব্যসাচী।

জানুয়ারিতে ২১তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ অতিথি হিসাবে যোগ দেন সব্যসাচী। তখন এক সাক্ষাৎকারে বলেছিলেন,আমি আর অভিনয় করতে চাই না।আমার বয়স হয়েছে।এখন নতুনদের জন্য আমার জায়গা ছেড়ে দেওয়া উচিত।’

এ প্রসঙ্গে পশ্চিমবঙ্গের আনন্দবাজার পত্রিকাকে সব্যসাচী বললেন,আমার পরের ছবি নিয়ে লাগাতার প্রশ্ন করা হচ্ছিল। জানি না বলায় প্রশ্ন এলো,আমি অবসর নিচ্ছি কিনা।আমিও বললাম,তা হলে তাই।আসলে তাদের প্রশ্নে একটু বিরক্ত হয়েই আমি ওরকম উত্তর দিই।আমার বক্তব্যের ভুল ব্যখ্যা করা হয়েছে।’

এরই সঙ্গে সব্যসাচী ব্যাখ্যা করলেন,মেনে নিচ্ছি আমি কাজ কমিয়েছি।কিন্তু তার মানে এই নয় যে,অবসর নিয়েছি।ধরা যাক,আমাকে চা দেওয়ার পর বললাম যে এখন চা খাব না। তার মানে কি আমি চা খাওয়া ছেড়ে দিলাম?’

তিনি কি সত্যিই অভিনয় থেকে অবসর গ্রহণ করতে চাইছেন? সত্যজিৎ রায়ের জন্মদিনে তার ছেলে সন্দীপ রায়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তারই পর্দার ফেলুদা সব্যসাচী। সেখানেই অভিনেতা বললেন,মোটেই নয়।দেখুন,বয়সও বাড়ছে। তাই আপাতত একটু বিরতি নিয়েছি।কিন্তু তার মানে এই নয় যে আর কোনো দিন অভিনয় করব না।’

  • Related Posts

    আলাদা থাকা নিয়ে গুঞ্জন: কড়া জবাব দিলেন ওমর সানী

    ডেস্ক রিপোর্ট।।পর্দার জনপ্রিয় জুটি ও বাস্তব জীবনের দম্পতি ওমর সানী ও মৌসুমীকে ঘিরে দীর্ঘদিন ধরেই নানা জল্পনা-কল্পনা চলছে।দীর্ঘ সময় ধরে তাঁরা দুই দেশে অবস্থান করায় তাঁদের দাম্পত্য সম্পর্ক নিয়ে প্রশ্ন…

    হিরো আলমের বিরুদ্ধে যৌন হয়রানি ও অনৈতিক কর্মকান্ডের অভিযোগ

    বিনোদন ডেস্ক।।জনপ্রিয় অভিনেতা ও মডেল হিরো আলমের বিরুদ্ধে একাধিক নারী থেকে যৌন হয়রানি ও অনৈতিক কর্মকান্ডের অভিযোগ উঠেছে।সম্প্রতি মডেল সাথী অভিযোগ করেছেন,হিরো আলম তার শরীরের গোপনাঙ্গে অনৈতিকভাবে হাত দিয়েছেন। সাথী…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন