নিজস্ব প্রতিবেদক।।সরকারি চাকরি থেকে অবসরে গেলেন অতিরিক্ত সচিব মো. জাহাঙ্গীর আলম।সর্বশেষ তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মরত ছিলেন। বুধবার জাহাঙ্গীর আলমের অবসরের প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে,জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জাহাঙ্গীর আলমকে সরকারি চাকরি আইন,২০১৮ (২০১৮ সনের ৫৭ নং আইন) এর ধারা ৪৩(১) (ক) অনুযায়ী ৮ জুলাই সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো। তিনি বিধি অনুযায়ী অবসর ও অবসর-উত্তর ছুটিকালীন সুবিধাদি পাবেন। জাহাঙ্গীর আলম ২০১৯ সালে যুগ্মসচিব থেকে পদোন্নতি পেয়ে অতিরিক্ত সচিব হন। Post navigation কারিতাস বাংলাদেশ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি জাতীয় সংসদ সচিবালয়ের ‘ব্যক্তিগত কর্মকর্তা’ (১০ম গ্রেড) পদের বাছাই পরীক্ষায় উত্তীর্ণ ২৫৫ জন