সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এতো বেশি হত্যা মামলা হচ্ছে যে বিষয়টি জনমনে অনেক প্রশ্নের উদ্রেক করছে-মাহফুজ আনাম

নিজস্ব প্রতিবেদক।।জনরোষে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের দায়িত্ব নিয়েছেন নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন ২১ সদস্যের অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিশ্বজুড়ে খ্যাতি রয়েছে। বিশ্বের প্রায় সব প্রান্তেই তার সুনাম রয়েছে এবং তার ভাবমূর্তি খুব উজ্জ্বল।প্রধান উপদেষ্টার হাতকে শক্তিশালী করে কীভাবে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করা যেতে পারে সেই বিষয়ে কলাম লিখেছেন ডেইলি স্টার পত্রিকার সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম।

গতকাল শুক্রবার প্রকাশিত তার কলামটি পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো:

সত্যি বলতে,আমরা গণতন্ত্র,আইনের শাসন,সুশাসন সরকারি সংস্থার জবাবদিহিতা,করপোরেট সুশাসন,সৎ নেতা ও মুক্ত গণমাধ্যমের মতো বিষয়ে পুরোপুরি আশা ছেড়ে দিয়েছিলাম। সামনে ছিল কেবল চাটুকারিতা আর দুর্নীতি।আমাদের কাছে বিকল্প ছিল শুধুই তাদের পদলেহন,নয়তো তাদের পকেট ভরতে সহায়তা করা।

শিক্ষার্থী ও সাধারণ মানুষ একতাবদ্ধ হয়ে সেই পরিস্থিতি সম্পূর্ণ বদলে দিয়েছে,যা অবিশ্বাস্য। যে দরজাগুলো শুধু চাটুকারদের জন্য খোলা ছিল,সেগুলো সবার জন্য উন্মুক্ত করে দিয়েছে এই ছাত্র-জনতা।হঠাৎ করেই আবার আমরা বুক ভরে শ্বাস নিতে পারছি,স্বপ্ন দেখছি।তবে স্বপ্ন যেমন সুন্দর, তেমন ভঙ্গুরও বটে।এমন কিছু ঘটনা ঘটছে,যা আমাদের স্বপ্ন পূরণের পথকে বন্ধুর করে তুলছে।এমন কিছু ঘটনা ঘটছে, যা অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে অহেতুক প্রশ্ন জাগাচ্ছে এবং তাদের সক্ষমতা নিয়ে দ্বিধা তৈরি করছে।সিস্টেমের ভেতরে ও বাইরে উভয় জায়গা থেকেই এটা হচ্ছে।

শুরুতেই সিস্টেমের ভেতরের পুলিশের কথায় আসা যাক।সদ্য সাবেক সরকারকে প্রশ্নবিদ্ধ করা ও গণধিকৃত করার ক্ষেত্রে যেসব সরকারি সংস্থার ভূমিকা রয়েছে,তার মধ্যে সর্বগ্রে আসবে পুলিশের নাম।ক্ষমতাসীন আওয়ামী লীগ তাদের দলীয় বাহিনী হিসেবে পুলিশকে ব্যবহার করেছে।পরবর্তীতে গল্পের ফ্র্যাঙ্কেনস্টাইনে পরিণত হয়ে নিজস্ব স্বার্থ সিদ্ধিতে মশগুল হয়ে পড়ে এই বাহিনী।আগের মতোই নতুন শাসকদের অধীনেও তাদের আচরণ অপরিবর্তিত রয়েছে,এখনো তারা আইনের অপব্যবহার করে যাচ্ছে।

একাত্তর টেলিভিশনের সাবেক কর্মী দুই সাংবাদিককে বিমানবন্দর থেকে আটক করে গোয়েন্দা শাখার (ডিবি) কাছে সোপর্দ করা হয়।পরবর্তীতে তাদের বিরুদ্ধে হত্যার অভিযোগ এনে চার দিনের রিমান্ডে নেওয়া হয়।যদিও তারা বস্তুনিষ্ঠ সাংবাদিকতার উজ্জ্বল উদাহরণ ছিলেন না—তবুও,আমরা জানতে চাই,কোন আইনটি তারা ভঙ্গ করেছেন?কীভাবে তাদের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হলো?তাদের নাম হত্যা মামলার এফআইআরে ছিল না।অজ্ঞাত আসামিদের স্থলে তাদের নাম যোগ করা হলো।এই অজ্ঞাত আসামির নামে মামলা এবং সেখানে পরবর্তীতে কারও নাম যোগ করে দেওয়া একটি চর্চা,যা শিগগিরই বাতিল করা উচিত।তদন্ত চলাকালীন অজ্ঞাত আসামিদের জায়গায় যেকোনো সময়,যে কাউকে পুলিশ অন্তর্ভুক্ত করতে পারে।এই দুই সাংবাদিক ক্ষমতাচ্যুত শাসকদের বড় সমর্থক হয়ে থাকলেও কোনো প্রচলিত আইন ভঙ্গ করেননি।তাদের সাংবাদিকতার সমালোচনা বা ক্ষমতাচ্যুত শাসকদের সঙ্গে যোগসাজশের বিস্তারিত উন্মোচন করা যেতে পারতো।কিন্তু আইন ভঙ্গের কোনো সুনির্দিষ্ট অভিযোগ ছাড়াই কারাবন্দি করা উচিত নয়।

গণমাধ্যম অফিস বা টেলিভিশন স্টেশন ভাঙচুরের ঘটনা অত্যন্ত নিন্দনীয়—যার সর্বশেষ উদাহরণ ইস্ট-ওয়েস্ট মিডিয়ার অফিসে ভাঙচুর।এসব প্রতিষ্ঠান হয়তো অনৈতিক নীতিমালা মেনে চলেছে,একপাক্ষিক অবস্থান নিয়েছে বা ক্ষমতাচ্যুত সরকারের সেবায় নিয়োজিত ছিল।কিন্তু জোর করে তাদের কণ্ঠরোধ করে দেওয়া যাবে না।সাংবাদিকতা চর্চায় তারা যতই স্থূল ও অনৈতিক হোক না কেন,প্রতিষ্ঠানের কর্মীদের ওপর শারীরিক নির্যাতন,তাদের গ্রেপ্তার বা ভয় দেখানো উচিত না।

এ ধরনের পরিস্থিতি সাংবাদিকদের ভীত করছে। তারা ভাবছেন,আমরা আবারও সেই পুরনো পথেই হাঁটছি কি না, যেখানে শুধু ভুক্তভোগীদের পরিচয় বদলেছে—বিএনপিপন্থী সাংবাদিকদের বদলে এখন আওয়ামীপন্থীরা নির্যাতিত হচ্ছেন। আমরা কোনোভাবেই অতীতের ভুলের পুনরাবৃত্তি করতে পারি না।

তারপর বলতে হয়,আদালত প্রাঙ্গণে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী দীপু মনির ঘটনাটি।বিএনপিপন্থী আইনজীবীদের হামলা থেকে তাকে নিরাপত্তা দিতে যথেষ্ট ব্যবস্থা নেয়নি পুলিশ।এই ব্যর্থতার দায় পুলিশ এড়াতে পারে না।কিন্তু একইসঙ্গে এটাও বলতে হবে,এসব পক্ষপাতদুষ্ট আইনজীবী তাদের পেশাদারিত্ব ও নৈতিকতা বিসর্জন দিয়েছেন,আদালত ও নিজ পেশার অবমাননা করেছেন।

যেভাবে গণহারে প্রমাণ ছাড়াই সাবেক মন্ত্রী,সংসদ সদস্য, আওয়ামী লীগ নেতা ও সাংবাদিকদের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হচ্ছে,তাতে আমরা অত্যন্ত উদ্বিগ্ন।অবস্থাদৃষ্টে ‘আগে মামলা পরে প্রমাণ’ পন্থা গ্রহণ করা হয়েছে বলে মনে হচ্ছে।সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এতো বেশি হত্যা মামলা হচ্ছে যে বিষয়টি জনমনে অনেক প্রশ্নের উদ্রেক করছে। এমন মামলা যত বেশি হবে,ততই গ্রহণযোগ্যতা কমতে থাকবে।

সাবেক প্রধানমন্ত্রীর জবাবদিহিতা নিশ্চিতের জন্য কয়েকটি যথোপযুক্ত তথ্য-প্রমাণ সমর্থিত,বস্তুনিষ্ঠ ও বলিষ্ঠ মামলাই যথেষ্ট। কিন্তু যেভাবে বিষয়টি এগোচ্ছে,তাতে অনেক প্রশ্নের জন্ম দিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে,কয়েকজন আওয়ামী লীগ নেতা; বিচারক; আইনজীবী; মুনতাসির মামুন, শাহরিয়ার কবিরদের মতো বুদ্ধিজীবী; সাবেক বিচারপতি ইনায়েতুর রহিম; হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননের (যাকে গতকাল রাতে গ্রেপ্তার করা হয়েছে) মতো রাজনীতিবিদদের বিরুদ্ধে আদালতে মামলা হচ্ছে।কিছু মামলায় ৩০,৪০,এমনকি ১২০ জনের নাম রয়েছে আসামি হিসেবে। সুনির্দিষ্ট প্রমাণ ছাড়াই এসব মামলায় তাদের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হচ্ছে।আদালত এই মামলাগুলোকে নথিবদ্ধ করার জন্য স্থানীয় থানায় পাঠায়।তারপর বাছবিচারহীনভাবে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়।আইনি প্রক্রিয়ার এ ধরনের ব্যবহার ও কোনো প্রমাণ ছাড়া হত্যা মামলা করা আইনের অপব্যবহার,যা কেবল আইনি প্রক্রিয়া ও বর্তমান ব্যবস্থার ওপর জনগণের ভরসা কমাবে।

আগের সরকারের মতোই একইভাবে আইনকে হাতিয়ার বানানোর প্রবণতা আমাদের এই ধারণা দিচ্ছে যে,আগের মতোই এখনো আইনের অপব্যবহার দেখতে পাচ্ছি।গ্রেপ্তারকৃত মন্ত্রীরা যেসব অপরাধ করেছেন—ক্ষমতার অপব্যবহার, আর্থিক খাত সংশ্লিষ্ট অপরাধ,ঘুষ,দুর্নীতি ও ব্যাংকিং খাতে কারসাজি—সেগুলোর বদলে হত্যার অভিযোগে অভিযুক্ত করা হচ্ছে। প্রতিবার এমন হত্যা মামলা দায়েরের সঙ্গে সঙ্গে প্রশ্নবিদ্ধ হচ্ছে আইনি প্রক্রিয়া।

আমাদের আইন উপদেষ্টা এ ধরনের আইন ও চর্চার সমালোচনা করে অনেক লেখালেখি করেছেন। আশা করব, তিনি এভাবে আইনের অপব্যবহার বন্ধ করবেন এবং সার্বিক প্রক্রিয়াকে আরও বিশ্বাসযোগ্য করে তুলবেন।

একইসঙ্গে ছাত্র-জনতা আইন নিজেদের হাতে তুলে নেওয়ার কিছু ঘটনা আমাদের উদ্বিগ্ন করছে।সাম্প্রতিক সময়ে ঘটেছে এমন কিছু ঘটনা নিয়ে আমাদের অবশ্যই চিন্তা করা উচিত।

যেমন:

১. জোর করে সচিবালয়ে ঢুকে এইচএসসির বাকি পরীক্ষাগুলো বাতিল করতে বাধ্য করা

২. বিভিন্ন সরকারি সংস্থায় আমলাদের পদোন্নতি দিতে সরকারকে বাধ্য করা

৩. জোর করে বিশ্ববিদ্যালয়সহ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিভিন্ন পদ থেকে শিক্ষকদের অপসারণ

৪. অন্তর্বর্তীকালীন সরকারের নিয়োগপ্রাপ্তদের বদলাতে বাধ্য করা

৫. এই ক্রান্তিলগ্নে রাজনৈতিক দলগুলোর গুরুত্বপূর্ণ পদ দখল করার দৃষ্টিকটু তোড়জোড়

ওপরের প্রতিটি ঘটনাই এই অন্তর্বর্তীকালীন সরকারের জন্য অত্যন্ত বিব্রতকর এবং এর ফলে তাদের প্রতি সামান্য হলেও জনগণের আস্থা কমছে।কয়েকটি ঘটনাকে অবশ্যম্ভাবী বলে মেনে নেওয়া যায়। যখন একটি শক্তিশালী ও দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকা সরকারের হঠাৎ পতন হয়,তখন এক ধরনের ক্ষমতার শূন্যতা সৃষ্টি হয়। এই পটপরিবর্তনের সুযোগ নিতে দীর্ঘদিন ধরে বঞ্চিত ও সুযোগসন্ধানী উভয়ই এগিয়ে আসে এবং উপরে বর্ণিত ঘটনার সৃষ্টি হয়।প্রতিদিনই প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে অন্তহীন দাবিদাওয়া নিয়ে মানুষ বিক্ষোভ করছেন—যার বেশির ভাগই ব্যক্তি স্বার্থ রক্ষায়,জাতীয় স্বার্থ নয়।

অধ্যাপক ইউনূসের সরকার এখানে এসেছে মানুষের, বিশেষত গণ-অভ্যুত্থানে নেতৃত্বদানকারী শিক্ষার্থীদের ভালোবাসা ও শ্রদ্ধার কারণে।তারা শেখ হাসিনার সরকারকে উৎখাত করে অসীম সম্ভাবনার দুয়ার খুলেছে।আমাদের দায়িত্ব হলো এই সম্ভাবনাকে কাজে লাগানো।আমরা একটি নতুন বাংলাদেশ গড়ার দ্বারপ্রান্তে।কিন্তু আমাদের সামনে বিপদসংকুল পথও রয়েছে। এই পথ বিপদসংকুল হওয়ার কারণ হচ্ছে বিভাজন। আমাদের মাঝেই রয়েছে সাবেক শাসকদের চাটুকার, ক্ষমতালোভী ও সুযোগসন্ধানী মানুষ এবং বিশেষ মহল—যারা রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যহার করেছে এবং রাষ্ট্রীয় কোষাগার ও ব্যাংকগুলো লুটেছে।তারা এই অন্তর্বর্তীকালীন সরকারকে দুর্বল ও প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে।বেশ কয়েকজন উপদেষ্টার সরকার পরিচালনা প্রক্রিয়ার অভিজ্ঞতার অভাবও আমাদের আগামীর যাত্রা পথকে খানিকটা বন্ধুর করছে।এগুলো সম্মিলিতভাবে আমাদের পথ চলাকে আরও বিপদসংকুল করছে।

ড. মুহাম্মদ ইউনূস যেমনটি বলেছেন,আমরা যেন ভুল পথে হেঁটে এই সুযোগ না হারাই।কোনো কোনো ক্ষেত্রে মনে হচ্ছে, আমরা ঠিক সেই কাজটিই করছি।

Loading

  • newadmin

    [jb_buttons]

    এই সংক্রান্ত সংবাদ

    সংবিধানের বাইরে কোনো পদক্ষেপ গ্রহণ সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
    • newadminnewadmin
    • মার্চ ২, ২০২৬

    নিজস্ব প্রতিবেদক।।স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ স্পষ্ট জানিয়েছেন যে,সংবিধানের বাইরে গিয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করা সম্ভব নয়।তবে সংবিধান সংশোধন করে ভবিষ্যতে ‘সংবিধান সংস্কার পরিষদ’ গঠন করা যেতে পারে। সোমবার (২ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন,সংবিধানে নেই এমন কোনো পদক্ষেপ সংসদে উত্থাপন করা যাবে না।তিনি বলেন,রাজনৈতিক অধিকার হিসেবে কেউ প্রস্তাব দিতে পারলেও সবকিছু সাংবিধানিক রীতির মধ্যে হতে হবে। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ এবং বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নিয়োগসহ সাংবিধানিক কার্যক্রমে সরকারের অবস্থানও স্পষ্ট করেন। স্বরাষ্ট্রমন্ত্রী জানান,বিরোধী দল যদি ডেপুটি স্পিকারের প্রস্তাবে রাজি হন,তবে প্রথম অধিবেশনেই নির্বাচন সম্পন্ন হবে।

    Loading

    বিস্তারিত পড়ুন

    আরও সংবাদ পড়ুন
    নতুন সংসদের উদ্বোধনী অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ থেকে বিরত থাকার চিঠি প্রধানমন্ত্রীকে
    • newadminnewadmin
    • মার্চ ২, ২০২৬

    নিজস্ব প্রতিবেদক।।নতুন সংসদ কয়েকদিন পর যাত্রা শুরু করতে যাচ্ছে।উদ্বোধনী অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ভাষণ দেওয়ার জন্য নয়,বরং বিরত থাকার অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে চিঠি দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবির। চিঠিটি সোমবার (২ মার্চ) দেওয়া হয়।এতে বলা হয়েছে, জুলাই অভ্যুত্থানের স্পিরিট অক্ষুণ্ণ রাখার জন্য রাষ্ট্রপতিকে ভাষণ দিতে বাধ্য না করার অনুরোধ করা হয়েছে।চিঠিতে আরও বলা হয়েছে,সংসদ সদস্যদের মধ্য থেকে স্পিকার নির্বাচন করে সংসদ অধিবেশন আহ্বান ও ভাষণ প্রদানের ব্যবস্থা করার প্রস্তাব রাখা হয়েছে,অথবা প্রধানমন্ত্রী নিজস্ব সুবিধামত ব্যবস্থা নিতে পারেন।

    Loading

    বিস্তারিত পড়ুন

    আরও সংবাদ পড়ুন

    সংবাদ

    তেহরানে হামলায় একজন চীনা নাগরিক নিহত, বেইজিংয়ের যুদ্ধবিরতি আহ্বান

    • By newadmin
    • মার্চ ২, ২০২৬
    • 0
    • 36 views
    তেহরানে হামলায় একজন চীনা নাগরিক নিহত, বেইজিংয়ের যুদ্ধবিরতি আহ্বান

    ফিলিস্তিনে মসজিদুল আকসা বন্ধ, ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের অজুহাত

    • By newadmin
    • মার্চ ২, ২০২৬
    • 0
    • 35 views
    ফিলিস্তিনে মসজিদুল আকসা বন্ধ, ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের অজুহাত

    জয়পুরহাটে ধর্ষণচেষ্টার অভিযোগে নারী আক্রমণ: পুরুষের বিশেষ অঙ্গ কেটে দিলেন ভুক্তভোগী

    • By newadmin
    • মার্চ ২, ২০২৬
    • 0
    • 27 views
    জয়পুরহাটে ধর্ষণচেষ্টার অভিযোগে নারী আক্রমণ: পুরুষের বিশেষ অঙ্গ কেটে দিলেন ভুক্তভোগী

    মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক

    • By newadmin
    • মার্চ ২, ২০২৬
    • 0
    • 41 views
    মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক

    বিএনপির মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচি

    • By newadmin
    • মার্চ ২, ২০২৬
    • 0
    • 50 views
    বিএনপির মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচি

    ডিএমপি কমিশনার সাজ্জাত আলীর চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

    • By newadmin
    • মার্চ ২, ২০২৬
    • 0
    • 46 views
    ডিএমপি কমিশনার সাজ্জাত আলীর চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

    সংবিধানের বাইরে কোনো পদক্ষেপ গ্রহণ সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

    • By newadmin
    • মার্চ ২, ২০২৬
    • 0
    • 17 views
    সংবিধানের বাইরে কোনো পদক্ষেপ গ্রহণ সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

    মধ্যপ্রাচ্যে উত্তেজনার কারণে ঢাকায় ১০২টি ফ্লাইট বাতিল

    • By newadmin
    • মার্চ ২, ২০২৬
    • 0
    • 13 views
    মধ্যপ্রাচ্যে উত্তেজনার কারণে ঢাকায় ১০২টি ফ্লাইট বাতিল

    নতুন সংসদের উদ্বোধনী অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ থেকে বিরত থাকার চিঠি প্রধানমন্ত্রীকে

    • By newadmin
    • মার্চ ২, ২০২৬
    • 0
    • 23 views
    নতুন সংসদের উদ্বোধনী অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ থেকে বিরত থাকার চিঠি প্রধানমন্ত্রীকে

    কুয়েতে মার্কিন দূতাবাসে ইরানি মিসাইল হামলা, জরুরি সতর্কতা

    • By newadmin
    • মার্চ ২, ২০২৬
    • 0
    • 20 views
    কুয়েতে মার্কিন দূতাবাসে ইরানি মিসাইল হামলা, জরুরি সতর্কতা

    সৈয়দপুরে ব্যাংকে ভয়াবহ অগ্নিকাণ্ড

    • By newadmin
    • মার্চ ২, ২০২৬
    • 0
    • 33 views
    সৈয়দপুরে ব্যাংকে ভয়াবহ অগ্নিকাণ্ড

    ঢাকায় নারী যাত্রীদের জন্য বিশেষ বাস চালু করতে যাচ্ছে সরকার

    • By newadmin
    • মার্চ ২, ২০২৬
    • 0
    • 28 views
    ঢাকায় নারী যাত্রীদের জন্য বিশেষ বাস চালু করতে যাচ্ছে সরকার

    মেহেন্দিগঞ্জে গরুচুরি চাঞ্চল্য: ৭টি গরু উদ্ধার, একজন আটক

    • By newadmin
    • মার্চ ২, ২০২৬
    • 0
    • 40 views
    মেহেন্দিগঞ্জে গরুচুরি চাঞ্চল্য: ৭টি গরু উদ্ধার, একজন আটক

    কুয়েতের আকাশে মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলটদের নিরাপদ উদ্ধার

    • By newadmin
    • মার্চ ২, ২০২৬
    • 0
    • 20 views
    কুয়েতের আকাশে মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলটদের নিরাপদ উদ্ধার

    সৌদির বৃহত্তম তেল শোধনাগারে ইরানের ড্রোন হামলা, সাময়িকভাবে বন্ধ কার্যক্রম

    • By newadmin
    • মার্চ ২, ২০২৬
    • 0
    • 35 views
    সৌদির বৃহত্তম তেল শোধনাগারে ইরানের ড্রোন হামলা, সাময়িকভাবে বন্ধ কার্যক্রম

    মধ্যপ্রাচ্যে ইরানের হামলার নিন্দা: যুক্তরাষ্ট্রসহ ৭ দেশের যৌথ বিবৃতি

    • By newadmin
    • মার্চ ২, ২০২৬
    • 0
    • 28 views
    মধ্যপ্রাচ্যে ইরানের হামলার নিন্দা: যুক্তরাষ্ট্রসহ ৭ দেশের যৌথ বিবৃতি

    যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়: ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানি

    • By newadmin
    • মার্চ ২, ২০২৬
    • 0
    • 40 views
    যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়: ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানি

    চার আসনের ভোটের ফল চ্যালেঞ্জ, হাইকোর্টে বিএনপি প্রার্থীদের আবেদন

    • By newadmin
    • মার্চ ২, ২০২৬
    • 0
    • 35 views
    চার আসনের ভোটের ফল চ্যালেঞ্জ, হাইকোর্টে বিএনপি প্রার্থীদের আবেদন

    আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে প্রভাবমুক্ত রাখতে হবে

    • By newadmin
    • মার্চ ২, ২০২৬
    • 0
    • 38 views
    আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে প্রভাবমুক্ত রাখতে হবে

    ইমাম-মুয়াজ্জিনদের বেতন কাঠামো নির্ধারণ, নতুন নীতিমালা গেজেট প্রকাশ

    • By newadmin
    • মার্চ ২, ২০২৬
    • 0
    • 38 views
    ইমাম-মুয়াজ্জিনদের বেতন কাঠামো নির্ধারণ, নতুন নীতিমালা গেজেট প্রকাশ

    গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্কুলশিক্ষিকা হত্যা: দ্বিতীয় স্বামী আটক, তদন্তে নতুন মোড়

    • By newadmin
    • মার্চ ১, ২০২৬
    • 0
    • 35 views
    গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্কুলশিক্ষিকা হত্যা: দ্বিতীয় স্বামী আটক, তদন্তে নতুন মোড়

    ইরানের পাল্টা হামলায় ইউএইতে হতাহত, নিহতদের মধ্যে একজন বাংলাদেশি

    • By newadmin
    • মার্চ ১, ২০২৬
    • 0
    • 44 views
    ইরানের পাল্টা হামলায় ইউএইতে হতাহত, নিহতদের মধ্যে একজন বাংলাদেশি

    গুজব ও ভুয়া তথ্য প্রতিরোধে কাজ করছে বাংলাফ্যাক্ট, সচেতনতার আহ্বান

    • By newadmin
    • মার্চ ১, ২০২৬
    • 0
    • 43 views
    গুজব ও ভুয়া তথ্য প্রতিরোধে কাজ করছে বাংলাফ্যাক্ট, সচেতনতার আহ্বান

    শিক্ষাব্যবস্থায় গুণগত সংস্কার ও দ্রুত কারিকুলাম প্রণয়নের আহ্বান শিক্ষামন্ত্রীর

    • By newadmin
    • মার্চ ১, ২০২৬
    • 0
    • 27 views
    শিক্ষাব্যবস্থায় গুণগত সংস্কার ও দ্রুত কারিকুলাম প্রণয়নের আহ্বান শিক্ষামন্ত্রীর

    রমজানের পর সিটি করপোরেশন নির্বাচন: নির্বাচন কমিশনার

    • By newadmin
    • মার্চ ১, ২০২৬
    • 0
    • 22 views
    রমজানের পর সিটি করপোরেশন নির্বাচন: নির্বাচন কমিশনার

    জেলা ও উপজেলা আইন-শৃঙ্খলা কমিটি সংশোধন করে পুনর্গঠন

    • By newadmin
    • মার্চ ১, ২০২৬
    • 0
    • 28 views
    জেলা ও উপজেলা আইন-শৃঙ্খলা কমিটি সংশোধন করে পুনর্গঠন

    ৫ জেলার ডিসি ও জেলা ম্যাজিস্ট্রেট প্রত্যাহার

    • By newadmin
    • মার্চ ১, ২০২৬
    • 0
    • 18 views
    ৫ জেলার ডিসি ও জেলা ম্যাজিস্ট্রেট প্রত্যাহার

    গণঅভ্যুত্থান-পরবর্তী পরিস্থিতি নিয়ে বিভ্রান্তি: এম সাখাওয়াত হোসেনের বক্তব্য ও অস্ত্র লুটের তথ্য যাচাই

    • By newadmin
    • মার্চ ১, ২০২৬
    • 0
    • 40 views
    গণঅভ্যুত্থান-পরবর্তী পরিস্থিতি নিয়ে বিভ্রান্তি: এম সাখাওয়াত হোসেনের বক্তব্য ও অস্ত্র লুটের তথ্য যাচাই

    মেহেন্দিগঞ্জে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা, অভিযানে ৬ জন আটক

    • By newadmin
    • মার্চ ১, ২০২৬
    • 0
    • 46 views
    মেহেন্দিগঞ্জে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা, অভিযানে ৬ জন আটক

    ক্ষমার মাধ্যমে ইতিহাস গড়া নেতা: নেলসন ম্যান্ডেলার মানবতার অনন্য দৃষ্টান্ত

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২৮, ২০২৬
    • 0
    • 46 views
    ক্ষমার মাধ্যমে ইতিহাস গড়া নেতা: নেলসন ম্যান্ডেলার মানবতার অনন্য দৃষ্টান্ত

    বিএনপি সরকারের দৃষ্টি অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশ নিয়ে

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২৮, ২০২৬
    • 0
    • 37 views
    বিএনপি সরকারের দৃষ্টি অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশ নিয়ে

    ছোট ভাইয়ের সিট এভাবে কেড়ে না নিলেও পারতেন, আব্বাস ভাই বললেন, দুষ্টুমি করবা না: পাটওয়ারী

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২৮, ২০২৬
    • 0
    • 37 views
    ছোট ভাইয়ের সিট এভাবে কেড়ে না নিলেও পারতেন, আব্বাস ভাই বললেন, দুষ্টুমি করবা না: পাটওয়ারী

    গোবিন্দগঞ্জে মাদ্রাসার অধ্যক্ষ ধর্ষণের অভিযোগে গ্রেফতার

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২৮, ২০২৬
    • 0
    • 43 views
    গোবিন্দগঞ্জে মাদ্রাসার অধ্যক্ষ ধর্ষণের অভিযোগে গ্রেফতার

    নিউমার্কেটে আধুনিক ফুটওভার ব্রিজ উদ্বোধন ও ফুটপাত দখলমুক্ত করার ঘোষণা

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২৮, ২০২৬
    • 0
    • 42 views
    নিউমার্কেটে আধুনিক ফুটওভার ব্রিজ উদ্বোধন ও ফুটপাত দখলমুক্ত করার ঘোষণা

    নওগাঁর ধামরহাটে অনন্য ও চাঞ্চল্যকর পারিবারিক ঘটনা

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২৮, ২০২৬
    • 0
    • 53 views
    নওগাঁর ধামরহাটে অনন্য ও চাঞ্চল্যকর পারিবারিক ঘটনা

    দুমকি ছাত্রলীগের সাবেক সভাপতি শফিক খানের জেলমৃত্যু – স্বাস্থ্য উপেক্ষা ও রাজনৈতিক নিপীড়ণের অভিযোগ

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২৮, ২০২৬
    • 0
    • 45 views
    দুমকি ছাত্রলীগের সাবেক সভাপতি শফিক খানের জেলমৃত্যু – স্বাস্থ্য উপেক্ষা ও রাজনৈতিক নিপীড়ণের অভিযোগ

    ড. ইউনূস ছাড়লেন সরকারি বাসভবন ‘যমুনা’

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২৮, ২০২৬
    • 0
    • 30 views
    ড. ইউনূস ছাড়লেন সরকারি বাসভবন ‘যমুনা’

    মেহেন্দিগঞ্জে সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২৮, ২০২৬
    • 0
    • 59 views
    মেহেন্দিগঞ্জে সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন

    প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা: দুই মাসের মধ্যে তদন্ত শেষের নির্দেশ

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২৮, ২০২৬
    • 0
    • 43 views
    প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা: দুই মাসের মধ্যে তদন্ত শেষের নির্দেশ

    মেহেন্দিগঞ্জবাসীর উন্নয়ন দাবিতে প্রতিমন্ত্রী রাজিব আহসানের কাছে স্মারকলিপি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২৮, ২০২৬
    • 0
    • 47 views
    মেহেন্দিগঞ্জবাসীর উন্নয়ন দাবিতে প্রতিমন্ত্রী রাজিব আহসানের কাছে স্মারকলিপি

    ঠাকুরগাঁওয়ে মেডিক্যাল কলেজ স্থাপনের আশ্বাস, ২০২৭ সালে ভর্তি শুরুর আশা

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২৮, ২০২৬
    • 0
    • 38 views
    ঠাকুরগাঁওয়ে মেডিক্যাল কলেজ স্থাপনের আশ্বাস, ২০২৭ সালে ভর্তি শুরুর আশা

    আদালত বর্জনের কারণ ও স্থগিত ঘোষণা: বরিশাল আইনজীবীদের কর্মসূচি নিয়ে নতুন সিদ্ধান্ত

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২৮, ২০২৬
    • 0
    • 46 views
    আদালত বর্জনের কারণ ও স্থগিত ঘোষণা: বরিশাল আইনজীবীদের কর্মসূচি নিয়ে নতুন সিদ্ধান্ত

    পাবনায় দাদি হত্যার পর নাতনিকে ধর্ষণ ও হত্যা: এলাকায় চরম ক্ষোভ

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২৮, ২০২৬
    • 0
    • 42 views
    পাবনায় দাদি হত্যার পর নাতনিকে ধর্ষণ ও হত্যা: এলাকায় চরম ক্ষোভ

    তিন মাসেও সন্ধান মেলেনি লালমাইয়ের মাদ্রাসাছাত্রীর

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২৮, ২০২৬
    • 0
    • 56 views
    তিন মাসেও সন্ধান মেলেনি লালমাইয়ের মাদ্রাসাছাত্রীর

    ডান্ডাবেড়ি ব্যবহারে বিতর্ক: আইন, আদালতের নির্দেশনা ও বাস্তবতার দ্বন্দ্ব

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২৮, ২০২৬
    • 0
    • 45 views
    ডান্ডাবেড়ি ব্যবহারে বিতর্ক: আইন, আদালতের নির্দেশনা ও বাস্তবতার দ্বন্দ্ব

    সামাজিক মাধ্যমে ছড়ানো ‘বিদেশি ষড়যন্ত্র’ তত্ত্ব নিয়ে আলোচনা, প্রমাণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২৮, ২০২৬
    • 0
    • 36 views
    সামাজিক মাধ্যমে ছড়ানো ‘বিদেশি ষড়যন্ত্র’ তত্ত্ব নিয়ে আলোচনা, প্রমাণ নিয়ে প্রশ্ন

    বিচারহীনতার সংস্কৃতি ভাঙতেই হবে

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২৭, ২০২৬
    • 0
    • 61 views
    বিচারহীনতার সংস্কৃতি ভাঙতেই হবে

    শিশু নির্যাতন: ন্যায়বিচারের অভাবের চরম লজ্জা

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২৭, ২০২৬
    • 0
    • 44 views
    শিশু নির্যাতন: ন্যায়বিচারের অভাবের চরম লজ্জা

    দেশের সব বিমানবন্দর, রেলস্টেশন ও হাইস্পিড ট্রেনে ফ্রি ওয়াইফাই সুবিধা হবে

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২৭, ২০২৬
    • 0
    • 45 views
    দেশের সব বিমানবন্দর, রেলস্টেশন ও হাইস্পিড ট্রেনে ফ্রি ওয়াইফাই সুবিধা হবে

    নরসিংদীর মাধবদীতে ধর্ষণের বিচার চাওয়ায় কিশোরী আমেনা বেগমকে হত্যা, বিএনপি নেতাসহ ৫ গ্রেফতার

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২৭, ২০২৬
    • 0
    • 28 views
    নরসিংদীর মাধবদীতে ধর্ষণের বিচার চাওয়ায় কিশোরী আমেনা বেগমকে হত্যা, বিএনপি নেতাসহ ৫ গ্রেফতার

    ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ৫.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২৭, ২০২৬
    • 0
    • 54 views
    ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ৫.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত

    কুষ্টিয়ায় ফুফাতো ভাইয়ের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, আইনগত ব্যবস্থা দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২৭, ২০২৬
    • 0
    • 57 views
    কুষ্টিয়ায় ফুফাতো ভাইয়ের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, আইনগত ব্যবস্থা দাবি

    মেহেন্দিগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২৭, ২০২৬
    • 0
    • 35 views
    মেহেন্দিগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

    ⚖️ আদালতের মর্যাদা বনাম ক্ষমতার প্রদর্শনী: বরিশাল ঘটনা সতর্কবার্তা

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২৭, ২০২৬
    • 0
    • 52 views
    ⚖️ আদালতের মর্যাদা বনাম ক্ষমতার প্রদর্শনী: বরিশাল ঘটনা সতর্কবার্তা

    বরিশাল আদালতে হট্টগোল: বিচারকের ওপর হুমকি, ১২ আইনজীবীর সনদ বাতিলের সুপারিশ

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২৭, ২০২৬
    • 0
    • 43 views
    বরিশাল আদালতে হট্টগোল: বিচারকের ওপর হুমকি, ১২ আইনজীবীর সনদ বাতিলের সুপারিশ