নিজস্ব প্রতিবেদক।।ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর রাজধানীর মোহাম্মদপুরে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ মশাল মিছিল করেছে।এতে ৫০-৬০ জন দলীয় নেতাকর্মী অংশ নেন।এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে না পারলেও বেশ কিছু মশাল জব্দ করে পুলিশ।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টার পর মোহাম্মদপুরের পুরান থানা রোডে এই মশাল মিছিল করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান,রাত ৯ টার পর ৫০ থেকে ৬০ জনের একটি দল হঠাৎ করে মশালে আগুন জ্বালিয়ে গণভবনের উল্টা পাশে পুরান রোডে মিছিল বের করে।তবে আশপাশের লোকজন ধাওয়া দিলে তারা মশাল ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে পুলিশ এসে মশালগুলো উদ্ধার করে।
এ ঘটনায় মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন বলেন,এমন একটি ঘটনা আমি শুনেছি। বাকিটা খোঁজ নিয়ে জানাতে পারবো।
তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন,রাত ৯ টার পর পুরাতন থানা রোডে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগ একটি মশাল মিছিল বের করে। পুলিশের ধাওয়া খেয়ে কয়েক বস্তা মশাল ফেলে পালিয়ে যায় নেতাকর্মীরা।
![]()























































সর্বশেষ সংবাদ :———