নিজস্ব প্রতিবেদক।।ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) মোতায়েনের সিদ্ধান্তে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।দলটির দাবি,বিএনসিসির সদস্যরা শিক্ষার্থী হওয়ায় তারা বিভিন্ন রাজনৈতিক মতাদর্শে প্রভাবিত হতে পারে, যা অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ক্ষেত্রে অন্তরায় সৃষ্টি করতে পারে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে গুলশানে বিএনপির নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন দলের নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদী আমিন।
সংবাদ সম্মেলনে মাহাদী আমিন অভিযোগ করেন,গত এক সপ্তাহে বিএনপি চেয়ারম্যানের নামে অন্তত ২৯টি ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছে।তিনি বলেন,“একটি বিশেষ রাজনৈতিক দলের কর্মকাণ্ড ফ্যাসিবাদী আমলের আচরণের মতো। তারা পুরোনো বয়ান ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।”
তিনি আরও দাবি করেন,বিএনপির প্রতি জনসমর্থনের ‘গণজোয়ার’ দেখে প্রতিপক্ষ রাজনৈতিক শক্তি এই ধরনের নোংরা ও উদ্দেশ্যপ্রণোদিত কৌশল বেছে নিয়েছে।
বিএনসিসি মোতায়েন প্রসঙ্গে মাহাদী আমিন বলেন,শিক্ষার্থীদের দিয়ে নির্বাচনকালীন দায়িত্ব পালন করানো হলে তাদের নিরাপত্তা যেমন ঝুঁকিতে পড়বে,তেমনি নির্বাচন প্রক্রিয়ার নিরপেক্ষতাও প্রশ্নবিদ্ধ হবে।
সংবাদ সম্মেলনে তিনি জানান,সবকিছু ঠিক থাকলে আগামী ৬ ফেব্রুয়ারি বিএনপি তাদের নির্বাচনী ইশতেহার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে।
বিএনপি মনে করে,একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রশাসন ও সংশ্লিষ্ট সব বাহিনীকে রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে দায়িত্ব পালন করতে হবে।
![]()























































সর্বশেষ সংবাদ :———