প্রতিবাদের পরও বিদেশিদের হাতে যাচ্ছে চট্টগ্রাম বন্দর

চট্টগ্রাম প্রতিনিধি।।প্রতিবাদ ও সমালোচনার পরও চট্টগ্রাম বন্দরের বিভিন্ন স্থাপনা ও টার্মিনাল বিদেশিদের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে অন্তর্বর্তী সরকার।

বিশেষ করে চট্টগ্রাম বন্দরের স্বয়ংসম্পূর্ণ ও সর্বোচ্চ রাজস্ব আহরণকারী নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) দুবাইভিত্তিক অপারেটর কোম্পানি ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে।ইতোমধ্যে সৌদি কোম্পানি রেড সি গেটওয়ে ইন্টারন্যাশনাল লিমিটেডকে (আরএসজেটিআই) দেওয়া পতেঙ্গা কনটেইনার টার্মিনালে (পিটিসি) অপারেশনাল কার্যক্রম শুরু হয়েছে।

শনিবার প্রথমবারের মতো এই টার্মিনালে আমদানি পণ্য নিয়ে ভিড়েছে বিদেশি জাহাজ।চট্টগ্রাম বন্দরের বে-টার্মিনাল এবং লালদিয়ার চরও বিদেশিদের হাতে ছেড়ে দেওয়ার বিষয়ে বিদেশি কোম্পানিগুলোর সঙ্গে আলাপ-আলোচনা চলছে।

এদিকে শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম চট্টগ্রাম সফরে এসে এ বিষয়টি আরও স্পষ্ট করেছেন।তিনি বলেছেন,সেপ্টেম্বরের মধ্যেই চট্টগ্রাম বন্দরের এনসিটিসহ বিভিন্ন প্রকল্পে বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া শেষ করতে চায় সরকার।এই বন্দরে বিদেশি বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশকে ম্যানুফ্যাকচারিং হাব হিসাবে গড়ে তোলার ইচ্ছা রয়েছে প্রধান উপদেষ্টার।

জানা গেছে,চট্টগ্রাম বন্দরে বর্তমানে তিনটি কনটেইনার টার্মিনাল রয়েছে।এগুলো হলো-চিটাগং কনটেইনার টার্মিনাল (সিসিটি),নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি), পতেঙ্গা কনটেইনার টার্মিনাল (পিসিটি)।এ ছাড়াও সাউথ কনটেইনার ইয়ার্ড (এসসিওয়াই),ওভার ফ্লো ইয়ার্ড,জেনারেল কার্গো বার্থসহ (জেসিবি) বেশকিছু ইয়ার্ড রয়েছে।

যেখানে কনটেইনার হ্যান্ডলিং ছাড়াও বাল্ক কার্গোও খালাস হয়ে থাকে।সিসিটি ও এনসিটি সাইফ পাওয়ারটেক পরিচালনা করছে।পিসিটি পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে সৌদির আরএসজেটিআইকে।বে-টার্মিনাল ও লালদিয়ার চর বিদেশি বিনিয়োগে চালু করার জন্য সরকার উদ্যোগ নিয়েছে। মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দরও বিদেশি বিনিয়োগে হচ্ছে।

সূত্র জানায়,২০০১ সালে তৎকালীন বিএনপি সরকারের আমলে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল নির্মাণ শুরু হয়।চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিজস্ব তহবিল থেকে ২ হাজার কোটি টাকা ব্যয়ে এই টার্মিনাল নির্মাণ করে।বন্দরের মূল আয়ের ৬০ ভাগ আসে এই টার্মিনাল থেকে।এ টার্মিনালের জন্য ২ হাজার কোটি টাকার অত্যাধুনিক যন্ত্রপাতি ক্রয় করা হয়।আধুনিক যন্ত্রপাতি সমৃদ্ধ হওয়ার কারণে এই টার্মিনালের উৎপাদনশীলতা অস্বাভাবিকভাবে বেড়ে যায়।

২০০৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত এই একটি টার্মিনালেই ১ কোটি ১৮ লাখ ৬৩ হাজার টিইইউএস (২০ ফুট সমমানের) কনটেইনার হ্যান্ডলিং হয়েছে।এই টার্মিনালে বর্তমানে যে পরিমাণ ইক্যুইপমেন্ট আছে তা দিয়ে আগামী ১৫ বছর চালানো যাবে।স্বয়ংসম্পূর্ণ এই টার্মিনালটি বিদেশিদের হাতে তুলে দিতে বিগত আওয়ামী লীগ সরকারই প্রক্রিয়া শুরু করে। সেই প্রক্রিয়াই বর্তমানে চলমান রয়েছে।

কিন্তু এর বিরুদ্ধে জাতীয়তাবাদী শ্রমিক দল,বন্দর শ্রমিক ফেডারেশন,জামায়াতে ইসলামী,এমনকি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রতিবাদ করে।তারা এনসিটিসহ লাভজনক কোনো টার্মিনাল বিদেশিদের হাতে তুলে দেওয়ার বিরুদ্ধে অবস্থান নেয়। মন্ত্রণালয়ে স্মারকলিপিও পাঠায়।

এ বিষয়ে চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির শাহজাহান চৌধুরী বলেন,আমরা বিদেশি বিনিয়োগ চাই।দেশের উন্নয়নের জন্য বিদেশি বিনিয়োগ অপরিহার্য।কিন্তু সে বিনিয়োগ হোক গ্রিন ফিল্ডে।দেশের বিভিন্ন স্থানে ইকোনোমিক জোনগুলোতে বিদেশিরা এসে বিনিয়োগ করছে।ঠিক তেমনি আমাদের বে টার্মিনাল থেকে শুরু করে সীতাকুণ্ড-মীরসরাই ও মাতারবাড়িতে প্রচুর বিনিয়োগের সুবিধা রয়েছে।সেখানে বিনিয়োগ আসুক। আমাদের নিজস্ব অর্থায়নে তৈরি করা লাভজনক ও স্বয়ংসম্পূর্ণ এনসিটি টার্মিনাল কেন বিদেশিদের দেওয়া হবে তা বোধগম্য নয়।

ফ্যাসিস্ট সরকার পালিয়ে গেলেও বিভিন্ন স্থানে ঘাপটি মেরে থাকা তাদের লোকজন,বর্তমান সরকারকে বিভ্রান্তিকর বিভিন্ন তথ্য দিয়ে দেশের রাজস্ব ভান্ডার খাত শেষ করার জন্য এবং দেশের সার্বভৌমত্বের ওপর আঘাত হানার জন্য এনসিটি বিদেশিদের হাতে তুলে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে।এমন ষড়যন্ত্র জামায়াত বাস্তবায়ন করতে দেবে না বলেও হুঁশিয়ার করেন তিনি।

চট্টগ্রাম বন্দর সংযুক্ত শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক শেখ নুরুল্লাহ বাহার যুগান্তরকে বলেন,ইতোমধ্যে পতেঙ্গা কনটেইনার টার্মিনাল বিদেশিদের হাতে চলে যাওয়ায় সেখানে বন্দরের শ্রমিক-কর্মচারীদের কাজ করার সুযোগ সংকুচিত হয়েছে।একই ভাবে এনসিটি দিয়ে দেওয়া হলে বন্দরের অন্তত ৭ হাজার শ্রমিক-কর্মচারী জীবিকা হারাবেন। এনসিটির আশপাশে নৌবাহিনীর সামরিক ঘাঁটিসহ গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে এখানে বিদেশিদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হলে দেশের সার্বভৌমত্ব হুমকিতে পাড়বে।

এদিকে ২৪ এপ্রিল বন্দর দিবস উপলক্ষ্যে আয়োজিত এক মতবিনিময় সভায় চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এসএম মরিুজ্জামান সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, এনসিটি বিদেশিদের হাতে দেওয়ার বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি,আলোচনা চলছে।তবে বিদেশি অপারেটর নিয়োগ দেওয়া হলে প্রতিযোগিতার মাধ্যমে বন্দরের সেবার মান ও দক্ষতা বাড়বে এবং বড় অঙ্কের আর্থিক লাভ হবে।কারও চাকরি যাবে না।পতেঙ্গা কনটেইনার টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানের হাতে দেওয়ার পরও সেখানে বাংলাদেশি জনবল কাজ করছে। উপরের লেভেলে বিদেশিরা কাজ করছেন।

বন্দর নিয়ে বর্তমান সরকারের পরিকল্পনা : প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম শুক্রবার চট্টগ্রাম সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সরকারের পরিকল্পনা তুলে ধরেন।তিনি বলেন,বন্দরকে সামনে রেখে বাংলাদেশকে ‘ম্যানুফ্যাকচারিং হাব’ হিসাবে গড়ে তুলতে চান প্রধান উপদেষ্টা।

এ জন্য বন্দরে বিদেশি বিনিয়োগ বাড়ানোর মাধ্যমে এর সক্ষমতাও বাড়ানোর পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।বন্দর ঘিরে মিলিয়ন ডলারের বিনিয়োগ আসবে।যেসব কোম্পানি পৃথিবীর বিভিন্ন দেশে ৬০ থেকে থেকে ৯০টি বন্দর হ্যান্ডলিং করছে তাদের সঙ্গেই আলোচনা চলছে।সেপ্টেম্বরের মধ্যে এ কাজ শেষ করতে চায় সরকার।

প্রেস সচিব আরও বলেন,তরুণদের জন্য প্রচুর কর্মসংস্থান তৈরি করতে হবে।বাংলাদেশ ম্যানুফ্যাকচারিং হাব হলে শুধু দেশের ১৮ কোটি মানুষের জন্য নয়; পুরো রিজিওনের ৩০-৪০ কোটি লোক এর সুফল ভোগ করবে।চট্টগ্রামের লালদিয়া,বে টার্মিনাল,পতেঙ্গা টার্মিনাল,মাতারবাড়ী সমুদ্রবন্দরসহ পুরো অঞ্চলটাই বন্দরের উপযোগী।

তথ্য দিয়ে তিনি জানান,চট্টগ্রাম বন্দর ও আশপাশের টার্মিনালগুলোর সক্ষমতা ১ দশমিক ২৭ মিলিয়ন টিইইউএস (২০ ফুট দীর্ঘ) কনটেইনার।এ সরকারের পরিকল্পনা হচ্ছে ২০৩০ সালের মধ্যে এই সক্ষমতা ৭৮ লাখ ৬০ হাজার টিইইউএস-এ নিয়ে যাওয়া।অর্থাৎ ছয় গুণ বাড়ানো। বাংলাদেশকে ইকোনমিক হাব,ম্যানুফ্যাকচারিং হাব করতে হলে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধিই হচ্ছে এক নম্বর পূর্বশর্ত।

সুশাসনের জন্য নাগরিক (সুজন) চট্টগ্রাম চ্যাপ্টারের সভাপতি অ্যাডভোকেট আখতার কবির চৌধুরী বলেছেন,চট্টগ্রাম বন্দর বাংলাদেশের অর্থনীতির লাইফলাইন।দেশের স্বাধীনতা সার্বভৌমত্বও এরসঙ্গে জড়িত।তাই বন্দর নিয়ে আমরা যাই করি না কেন,তা যেন ভেবেচিন্তে দেশের স্বার্থে করি। সরকারকে এটা মাথায় রাখতে হবে।

Loading

  • newadmin

    [jb_buttons]

    এই সংক্রান্ত সংবাদ

    দেওয়ান মাহমুদা আক্তার (লিটা) নারী সংরক্ষিত আসনে এমপি প্রার্থী হতে আগ্রহ প্রকাশ
    • newadminnewadmin
    • ফেব্রুয়ারি ২২, ২০২৬

    চট্টগ্রাম ব্যুরো।।চট্টগ্রামের সমাজবিজ্ঞানী ও সমাজকর্মী দেওয়ান মাহমুদা আক্তার (লিটা) এয়োদশ জাতীয় সংসদের নারী সংরক্ষিত আসনে প্রার্থী হওয়ার আশা প্রকাশ করেছেন। তিনি বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের চট্টগ্রাম মহানগর সাংগঠনিক সম্পাদক এবং নারী ও শিশু অধিকার ফোরামের কেন্দ্রীয় কমিটির সদস্য। লিটা তার শিক্ষাজীবন চট্টগ্রাম সরকারি কলেজ থেকে শুরু করে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞান (বিএসএস অনার্স) ও সমাজবিজ্ঞান (এমএসএস) মাস্টার্স সম্পন্ন করেছেন।তিনি পূর্বে চট্টগ্রাম মহানগর বিএনপি’র প্রচার সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। রাজনৈতিক জীবনের অগ্রযাত্রায় লিটা বহুবার গ্রেফতার ও কারাবরণ করেছেন।তিনি উল্লেখ করেছেন,২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত বিভিন্ন আন্দোলন ও বিক্ষোভে অংশগ্রহণের কারণে মোট ৬টি মামলা হয়েছে এবং মোট প্রায় ৪০০ দিন জেল-জুলুমের শিকার হয়েছেন। লিটা বলেন, “অবিবাহিত থাকা অবস্থায় ফ্যাসিস্ট সরকারের বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করতে গিয়ে দীর্ঘ সময় জেল ও নির্যাতনের শিকার হয়েছি।দল আমাকে সুযোগ দিলে আমি আমার মেধা ও মনোনয়নের মাধ্যমে দেশ ও জনতার সেবা করার সর্বোচ্চ চেষ্টা করব, ইন শা আল্লাহ।” তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

    Loading

    বিস্তারিত পড়ুন

    আরও সংবাদ পড়ুন
    চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী গড়তে বন্দরে বিনিয়োগ বাড়ানো হবে: অর্থমন্ত্রী আমীর খসরু
    • newadminnewadmin
    • ফেব্রুয়ারি ২০, ২০২৬

    চট্টগ্রাম প্রতিনিধি।।চট্টগ্রামকে দেশের প্রকৃত বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তুলতে চট্টগ্রাম বন্দরে বড় পরিসরে বিনিয়োগ বৃদ্ধির উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।তিনি বলেন, বন্দরের কার্যক্রম আধুনিক ও গতিশীল করার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি করতে হবে।   শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, “চট্টগ্রামকে সত্যিকার অর্থে বাণিজ্যিক রাজধানী করতে হলে বিনিয়োগ বাড়াতে হবে।পোর্টের কার্যক্রম আরও উন্নত করতে হবে এবং বিনিয়োগের মাধ্যমে নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে হবে।বিনিয়োগই বাণিজ্যিক রাজধানী গঠনের মূল চালিকাশক্তি।” এক প্রশ্নের জবাবে তিনি জানান,চট্টগ্রাম বন্দর উন্নয়ন নিয়ে সরকারের বিস্তৃত পরিকল্পনা রয়েছে,তবে তা সংক্ষেপে বলা সম্ভব নয়।তিনি দেশের সবচেয়ে বড় সমস্যা হিসেবে কর্মসংস্থানের বিষয়টিকে উল্লেখ করেন। অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর প্রথমবারের মতো নিজ জেলা চট্টগ্রাম সফরে যান আমীর খসরু মাহমুদ চৌধুরী।সফরসূচি অনুযায়ী,তিনি নগরের পাহাড়তলী থানার উত্তর কাট্টলীতে পারিবারিক কবরস্থানে মা–বাবার কবর জিয়ারত করবেন এবং কদমতলী মাদারবাড়ী জামে মসজিদে জুমার নামাজ আদায় করবেন।   পরে মেহেদিবাগে নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করবেন তিনি।একই স্থানে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে বন্দরসেবাদানকারী প্রতিষ্ঠানের নেতাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। রাত ৮টা ২৫ মিনিটে ঢাকায় ফেরার কথা রয়েছে তার। প্রথম চট্টগ্রাম সফরের অনুভূতি জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, “আমরা গণতান্ত্রিক পরিবেশে ফিরে এসেছি।নির্বাচিত সংসদ ও সরকার গঠিত হয়েছে। দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।চট্টগ্রামের উন্নয়নেও সমন্বিত উদ্যোগ প্রয়োজন।”

    Loading

    বিস্তারিত পড়ুন

    আরও সংবাদ পড়ুন

    সংবাদ

    রাশেদ খান বিএনপিতে যোগ, জামায়াত-এনসিপির ভূমিকার সমালোচনা

    • By newadmin
    • মার্চ ১২, ২০২৬
    • 0
    • 19 views
    রাশেদ খান বিএনপিতে যোগ, জামায়াত-এনসিপির ভূমিকার সমালোচনা

    রাষ্ট্রপতির ভাষণ ঘিরে বিরোধীদের প্রতিবাদ স্ববিরোধিতা: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

    • By newadmin
    • মার্চ ১২, ২০২৬
    • 0
    • 17 views
    রাষ্ট্রপতির ভাষণ ঘিরে বিরোধীদের প্রতিবাদ স্ববিরোধিতা: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

    সংসদে অনুমোদনের জন্য উত্থাপন ১৩৩টি অধ্যাদেশ

    • By newadmin
    • মার্চ ১২, ২০২৬
    • 0
    • 18 views
    সংসদে অনুমোদনের জন্য উত্থাপন ১৩৩টি অধ্যাদেশ

    লঞ্চের কেবিনে কলেজছাত্রীকে ধর্ষণ: দুই যুবক গ্রেপ্তার

    • By newadmin
    • মার্চ ১২, ২০২৬
    • 0
    • 33 views
    লঞ্চের কেবিনে কলেজছাত্রীকে ধর্ষণ: দুই যুবক গ্রেপ্তার

    জাতীয় সংসদে খালেদা জিয়াসহ ৩১ জনকে স্মরণে শোকপ্রস্তাব গৃহীত

    • By newadmin
    • মার্চ ১২, ২০২৬
    • 0
    • 15 views
    জাতীয় সংসদে খালেদা জিয়াসহ ৩১ জনকে স্মরণে শোকপ্রস্তাব গৃহীত

    রাষ্ট্রপতির ভাষণ ঘিরে রাজনৈতিক বিতর্ক, সংসদে হট্টগোল ও ওয়াকআউট

    • By newadmin
    • মার্চ ১২, ২০২৬
    • 0
    • 7 views
    রাষ্ট্রপতির ভাষণ ঘিরে রাজনৈতিক বিতর্ক, সংসদে হট্টগোল ও ওয়াকআউট

    রাষ্ট্রপতির ভাষণ, রাজনৈতিক বিতর্ক এবং বাংলাদেশের গণতান্ত্রিক বাস্তবতা

    • By newadmin
    • মার্চ ১২, ২০২৬
    • 0
    • 21 views
    রাষ্ট্রপতির ভাষণ, রাজনৈতিক বিতর্ক এবং বাংলাদেশের গণতান্ত্রিক বাস্তবতা

    মেহেন্দিগঞ্জে ৬টি হাইস্কুলের শিক্ষকদের সনদে জালিয়াতির প্রমাণ, তদন্তে শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চ কমিটি

    • By newadmin
    • মার্চ ১১, ২০২৬
    • 0
    • 39 views
    মেহেন্দিগঞ্জে ৬টি হাইস্কুলের শিক্ষকদের সনদে জালিয়াতির প্রমাণ, তদন্তে শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চ কমিটি

    ব্যাংক কর্মকর্তাদের ব্যক্তিগত গাড়ির বদলে গণপরিবহন ব্যবহারের নির্দেশ

    • By newadmin
    • মার্চ ১১, ২০২৬
    • 0
    • 42 views
    ব্যাংক কর্মকর্তাদের ব্যক্তিগত গাড়ির বদলে গণপরিবহন ব্যবহারের নির্দেশ

    যুক্তরাষ্ট্র থেকে মোংলা বন্দরে এলো ৫৮ হাজার মেট্রিক টন গম

    • By newadmin
    • মার্চ ১১, ২০২৬
    • 0
    • 33 views
    যুক্তরাষ্ট্র থেকে মোংলা বন্দরে এলো ৫৮ হাজার মেট্রিক টন গম

    মোংলায় ডিউটিরত অবস্থায় কোস্ট গার্ড সদস্যের গুলিতে মৃত্যু

    • By newadmin
    • মার্চ ১১, ২০২৬
    • 0
    • 41 views
    মোংলায় ডিউটিরত অবস্থায় কোস্ট গার্ড সদস্যের গুলিতে মৃত্যু

    রাশিয়ার তেল কেনায় ভারতের মতো ছাড় চাইল বাংলাদেশ, যুক্তরাষ্ট্রকে আনুষ্ঠানিক অনুরোধ

    • By newadmin
    • মার্চ ১১, ২০২৬
    • 0
    • 34 views
    রাশিয়ার তেল কেনায় ভারতের মতো ছাড় চাইল বাংলাদেশ, যুক্তরাষ্ট্রকে আনুষ্ঠানিক অনুরোধ

    সংসদের প্রথম অধিবেশনে ১৩৩ অধ্যাদেশ, ৩০ দিনের মধ্যে বিল পাসের চ্যালেঞ্জ

    • By newadmin
    • মার্চ ১১, ২০২৬
    • 0
    • 35 views
    সংসদের প্রথম অধিবেশনে ১৩৩ অধ্যাদেশ, ৩০ দিনের মধ্যে বিল পাসের চ্যালেঞ্জ

    ময়মনসিংহে ডাকাতি হওয়া ট্রাকভর্তি ১৯টি গরু উদ্ধার

    • By newadmin
    • মার্চ ১১, ২০২৬
    • 0
    • 49 views
    ময়মনসিংহে ডাকাতি হওয়া ট্রাকভর্তি ১৯টি গরু উদ্ধার

    জনসম্মুখে অশালীন আচরণের অভিযোগে রাশিয়ান মডেলকে লিগ্যাল নোটিশ

    • By newadmin
    • মার্চ ১১, ২০২৬
    • 0
    • 44 views
    জনসম্মুখে অশালীন আচরণের অভিযোগে রাশিয়ান মডেলকে লিগ্যাল নোটিশ

    রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুর ভাষণ বিতর্ক – সংবিধান, নিরাপত্তা ও রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপট

    • By newadmin
    • মার্চ ১১, ২০২৬
    • 0
    • 30 views
    রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুর ভাষণ বিতর্ক – সংবিধান, নিরাপত্তা ও রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপট

    রাষ্ট্রপতি ভাষণ বিতর্ক – সংবিধান, আইন ও নৈতিক দায়িত্বের পরীক্ষা

    • By newadmin
    • মার্চ ১১, ২০২৬
    • 0
    • 62 views
    রাষ্ট্রপতি ভাষণ বিতর্ক – সংবিধান, আইন ও নৈতিক দায়িত্বের পরীক্ষা

    দমন, দ্বৈতমান, এবং সরকারের নীরবতা

    • By newadmin
    • মার্চ ১১, ২০২৬
    • 0
    • 31 views
    দমন, দ্বৈতমান, এবং সরকারের নীরবতা

    জামেয়া আহমদিয়া দায়েম নাজির জামে মসজিদে খতিব, ইমাম ও হাফেজদের সম্মাননা প্রদান

    • By newadmin
    • মার্চ ১১, ২০২৬
    • 0
    • 32 views
    জামেয়া আহমদিয়া দায়েম নাজির জামে মসজিদে খতিব, ইমাম ও হাফেজদের সম্মাননা প্রদান

    বগুড়া-৬ উপনির্বাচন ও শেরপুর-৩ নির্বাচনে গণভোট থাকছে না: ইসি

    • By newadmin
    • মার্চ ১১, ২০২৬
    • 0
    • 33 views
    বগুড়া-৬ উপনির্বাচন ও শেরপুর-৩ নির্বাচনে গণভোট থাকছে না: ইসি

    ক্রাইম রিপোর্টারের দায়িত্ব ও প্রয়োজনীয় গুণাবলি

    • By newadmin
    • মার্চ ১১, ২০২৬
    • 0
    • 28 views
    ক্রাইম রিপোর্টারের দায়িত্ব ও প্রয়োজনীয় গুণাবলি

    সংসদ সদস্যদের মার্জিত ও সতর্ক থাকতে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    • By newadmin
    • মার্চ ১১, ২০২৬
    • 0
    • 33 views
    সংসদ সদস্যদের মার্জিত ও সতর্ক থাকতে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    প্রতিশ্রুত ঋণ না পেয়ে ক্ষতিগ্রস্ত পোল্ট্রি খামারি, আমব্রেলা ফাউন্ডেশনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

    • By newadmin
    • মার্চ ১১, ২০২৬
    • 0
    • 55 views
    প্রতিশ্রুত ঋণ না পেয়ে ক্ষতিগ্রস্ত পোল্ট্রি খামারি, আমব্রেলা ফাউন্ডেশনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

    পুতিনের সঙ্গে ফোনালাপে সংঘাত বন্ধে কূটনৈতিক সমাধানের আহ্বান

    • By newadmin
    • মার্চ ১০, ২০২৬
    • 0
    • 9 views
    পুতিনের সঙ্গে ফোনালাপে সংঘাত বন্ধে কূটনৈতিক সমাধানের আহ্বান

    নারায়ণগঞ্জে পুলিশ সদস্যের কাছ থেকে ছিনতাই হওয়া পিস্তল ও গুলি উদ্ধার, গ্রেপ্তার ১

    • By newadmin
    • মার্চ ১০, ২০২৬
    • 0
    • 30 views
    নারায়ণগঞ্জে পুলিশ সদস্যের কাছ থেকে ছিনতাই হওয়া পিস্তল ও গুলি উদ্ধার, গ্রেপ্তার ১

    ভারত-বাংলাদেশ মৈত্রী পাইপলাইনে পার্বতীপুরে পৌঁছেছে ৫ হাজার মেট্রিক টন ডিজেল

    • By newadmin
    • মার্চ ১০, ২০২৬
    • 0
    • 40 views
    ভারত-বাংলাদেশ মৈত্রী পাইপলাইনে পার্বতীপুরে পৌঁছেছে ৫ হাজার মেট্রিক টন ডিজেল

    ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল থেকে খাল খনন কর্মসূচি শুরু করবেন প্রধানমন্ত্রী

    • By newadmin
    • মার্চ ১০, ২০২৬
    • 0
    • 11 views
    ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল থেকে খাল খনন কর্মসূচি শুরু করবেন প্রধানমন্ত্রী

    রাতে ঘুমানোর আগে পায়ের তলায় তেল মালিশ: স্বাস্থ্যে কী উপকার পেতে পারেন

    • By newadmin
    • মার্চ ১০, ২০২৬
    • 0
    • 35 views
    রাতে ঘুমানোর আগে পায়ের তলায় তেল মালিশ: স্বাস্থ্যে কী উপকার পেতে পারেন

    জামিনের বিনিময়ে কোটি টাকা দাবি: তদন্তে ৫ সদস্যের কমিটি

    • By newadmin
    • মার্চ ১০, ২০২৬
    • 0
    • 42 views
    জামিনের বিনিময়ে কোটি টাকা দাবি: তদন্তে ৫ সদস্যের কমিটি

    মেহেন্দিগঞ্জে জুনিয়র বৃত্তিতে সেরা সরকারি পাতারহাট মুসলিম মডেল উচ্চ বিদ্যালয়

    • By newadmin
    • মার্চ ১০, ২০২৬
    • 0
    • 33 views
    মেহেন্দিগঞ্জে জুনিয়র বৃত্তিতে সেরা সরকারি পাতারহাট মুসলিম মডেল উচ্চ বিদ্যালয়

    বাংলাদেশের সামাজিক নিরাপত্তা বেষ্টনী: বরাদ্দ, সুবিধাভোগী ও বাস্তবতার চিত্র

    • By newadmin
    • মার্চ ১০, ২০২৬
    • 0
    • 31 views
    বাংলাদেশের সামাজিক নিরাপত্তা বেষ্টনী: বরাদ্দ, সুবিধাভোগী ও বাস্তবতার চিত্র

    মামলা বাণিজ্য নিয়ন্ত্রণে, গুম ও বিচারবহির্ভূত হত্যা বন্ধে কাজ করছে সরকার: আইনমন্ত্রী

    • By newadmin
    • মার্চ ১০, ২০২৬
    • 0
    • 34 views
    মামলা বাণিজ্য নিয়ন্ত্রণে, গুম ও বিচারবহির্ভূত হত্যা বন্ধে কাজ করছে সরকার: আইনমন্ত্রী

    হাদির সঙ্গে কাফিকেও হত্যার নির্দেশ দেওয়া

    • By newadmin
    • মার্চ ১০, ২০২৬
    • 0
    • 36 views
    হাদির সঙ্গে কাফিকেও হত্যার নির্দেশ দেওয়া

    রাজশাহী বরেন্দ্র প্রেস ক্লাবে সশস্ত্র হামলা ও চাঁদা দাবির ঘটনায় ২ আসামি গ্রেপ্তার

    • By newadmin
    • মার্চ ১০, ২০২৬
    • 0
    • 20 views
    রাজশাহী বরেন্দ্র প্রেস ক্লাবে সশস্ত্র হামলা ও চাঁদা দাবির ঘটনায় ২ আসামি গ্রেপ্তার

    পুলিশ প্রশাসনে রদবদল: ডিএমপির ডিসিসহ ৪ কর্মকর্তা বদলি

    • By newadmin
    • মার্চ ১০, ২০২৬
    • 0
    • 26 views
    পুলিশ প্রশাসনে রদবদল: ডিএমপির ডিসিসহ ৪ কর্মকর্তা বদলি

    জ্বালানি সঙ্কট মোকাবিলায় ভারত থেকে ডিজেল আসছে, মাসে ১৫ হাজার টন দেওয়ার প্রতিশ্রুতি

    • By newadmin
    • মার্চ ১০, ২০২৬
    • 0
    • 37 views
    জ্বালানি সঙ্কট মোকাবিলায় ভারত থেকে ডিজেল আসছে, মাসে ১৫ হাজার টন দেওয়ার প্রতিশ্রুতি

    শাহবাগে ওষুধ ব্যবসা ঘিরে চাঁদাবাজি “আমি শ্রাবণ মাসের পাগলা কুত্তার মতো হয়ে গেছি”—তাসকিন গাজী

    • By newadmin
    • মার্চ ১০, ২০২৬
    • 0
    • 43 views
    শাহবাগে ওষুধ ব্যবসা ঘিরে চাঁদাবাজি     “আমি শ্রাবণ মাসের পাগলা কুত্তার মতো হয়ে গেছি”—তাসকিন গাজী

    দুর্ঘটনায় পঙ্গু হয়ে মানবিক সহায়তার আবেদন গাজীপুরের আহাদুল ইসলামের

    • By newadmin
    • মার্চ ১০, ২০২৬
    • 0
    • 42 views
    দুর্ঘটনায় পঙ্গু হয়ে মানবিক সহায়তার আবেদন গাজীপুরের আহাদুল ইসলামের

    অন্তর্বর্তী সরকার ছিল ‘অধ্যাদেশ জারির সরকার’: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

    • By newadmin
    • মার্চ ১০, ২০২৬
    • 0
    • 41 views
    অন্তর্বর্তী সরকার ছিল ‘অধ্যাদেশ জারির সরকার’: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

    আইফোন ও টাকার লোভে কলেজছাত্র সিয়ামকে হত্যা, জড়িত চার বন্ধু—দুই কিশোর আটক

    • By newadmin
    • মার্চ ১০, ২০২৬
    • 0
    • 45 views
    আইফোন ও টাকার লোভে কলেজছাত্র সিয়ামকে হত্যা, জড়িত চার বন্ধু—দুই কিশোর আটক

    জামিন পাইয়ে দিতে ১ কোটি টাকার দাবি: আইসিটি প্রসিকিউটরের অডিও ফাঁস

    • By newadmin
    • মার্চ ১০, ২০২৬
    • 0
    • 35 views
    জামিন পাইয়ে দিতে ১ কোটি টাকার দাবি: আইসিটি প্রসিকিউটরের অডিও ফাঁস

    দিল্লি না ঢাকা—নাকি পিন্ডির ছায়া? বাস্তবতা বনাম স্লোগানের রাজনীতি

    • By newadmin
    • মার্চ ১০, ২০২৬
    • 0
    • 44 views
    দিল্লি না ঢাকা—নাকি পিন্ডির ছায়া? বাস্তবতা বনাম স্লোগানের রাজনীতি

    মাধবদীতে কিশোরী আমেনা হত্যা: সৎ বাবাসহ ৯ জন গ্রেপ্তার, প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

    • By newadmin
    • মার্চ ১০, ২০২৬
    • 0
    • 16 views
    মাধবদীতে কিশোরী আমেনা হত্যা: সৎ বাবাসহ ৯ জন গ্রেপ্তার, প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

    নেপালের সংসদীয় নির্বাচন সফল হওয়ায় অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ

    • By newadmin
    • মার্চ ৯, ২০২৬
    • 0
    • 34 views
    নেপালের সংসদীয় নির্বাচন সফল হওয়ায় অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ

    দুদকের মহাপরিচালকের ফোন ও টাকা ছিনতাই: গ্রেফতার দুই আসামি কারাগারে

    • By newadmin
    • মার্চ ৯, ২০২৬
    • 0
    • 54 views
    দুদকের মহাপরিচালকের ফোন ও টাকা ছিনতাই: গ্রেফতার দুই আসামি কারাগারে

    বাংলাদেশ পুলিশে ৪ হাজার এসআই পদ সৃজনের প্রস্তাব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সভা মঙ্গলবার

    • By newadmin
    • মার্চ ৯, ২০২৬
    • 0
    • 45 views
    বাংলাদেশ পুলিশে ৪ হাজার এসআই পদ সৃজনের প্রস্তাব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সভা মঙ্গলবার

    হাদী হত্যাকাণ্ড: তদন্তে নতুন তথ্য, জুমাকে ঘিরে অভিযোগ জোরালো

    • By newadmin
    • মার্চ ৯, ২০২৬
    • 0
    • 40 views
    হাদী হত্যাকাণ্ড: তদন্তে নতুন তথ্য, জুমাকে ঘিরে অভিযোগ জোরালো

    স্বপ্ন দেখিয়ে সর্বনাশ: টাঙ্গাইলের মায়াকে নিঃস্ব করে স্বর্ণ ও লাখ টাকা নিয়ে উধাও চীনা প্রেমিক

    • By newadmin
    • মার্চ ৯, ২০২৬
    • 0
    • 53 views
    স্বপ্ন দেখিয়ে সর্বনাশ: টাঙ্গাইলের মায়াকে নিঃস্ব করে স্বর্ণ ও লাখ টাকা নিয়ে উধাও চীনা প্রেমিক

    জুনিয়র নেতারা এমপি-মন্ত্রী, উপেক্ষিত প্রবীণরা—বিএনপির নতুন মন্ত্রিসভা নিয়ে আলোচনা

    • By newadmin
    • মার্চ ৯, ২০২৬
    • 0
    • 44 views
    জুনিয়র নেতারা এমপি-মন্ত্রী, উপেক্ষিত প্রবীণরা—বিএনপির নতুন মন্ত্রিসভা নিয়ে আলোচনা

    গাজীপুরের সাবেক কাউন্সিলর শাহীন মোল্লা বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তার

    • By newadmin
    • মার্চ ৯, ২০২৬
    • 0
    • 46 views
    গাজীপুরের সাবেক কাউন্সিলর শাহীন মোল্লা বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তার

    মন্ত্রিপরিষদে পাঁচ মন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টার নাম সংশোধন

    • By newadmin
    • মার্চ ৯, ২০২৬
    • 0
    • 48 views
    মন্ত্রিপরিষদে পাঁচ মন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টার নাম সংশোধন

    হাদির হত্যাকাণ্ড: শ্যুটার নয়, মূল হুকুমদাতার খোঁজ জরুরি

    • By newadmin
    • মার্চ ৯, ২০২৬
    • 0
    • 53 views
    হাদির হত্যাকাণ্ড: শ্যুটার নয়, মূল হুকুমদাতার খোঁজ জরুরি

    রাজধানীতে তেলের তীব্র সংকট, ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন

    • By newadmin
    • মার্চ ৯, ২০২৬
    • 0
    • 48 views
    রাজধানীতে তেলের তীব্র সংকট, ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন

    প্রতারণা ও লোভের আঁধারে সমাজ: হানিট্র্যাপের ভয়ঙ্কর বাস্তবতা

    • By newadmin
    • মার্চ ৯, ২০২৬
    • 0
    • 55 views
    প্রতারণা ও লোভের আঁধারে সমাজ: হানিট্র্যাপের ভয়ঙ্কর বাস্তবতা

    ইরান যুদ্ধ বন্ধের আহ্বান মার্কিন সিনেটর টিম কেইনের

    • By newadmin
    • মার্চ ৯, ২০২৬
    • 0
    • 42 views
    ইরান যুদ্ধ বন্ধের আহ্বান মার্কিন সিনেটর টিম কেইনের