দেশে তথ্যপ্রযুক্তির প্রসার ও সরকারি-বেসরকারি নানা উদ্যোগে ফ্রিল্যান্সিংয়ের প্রতি তরুণদের আগ্রহ বাড়ছে

মাজহারুল ইসলাম।।ফ্রিল্যান্সারের বাংলা করা যায় মুক্ত পেশাজীবী।নয়টা-পাঁচটা চাকরির ঘেরাটোপে আবদ্ধ নন তাঁরা। বাসা কিংবা যেকোনো স্থানে বসেই কাজ করতে পারেন। লাগবে নিজের দক্ষতা,বিদ্যুৎ আর গতিশীল ইন্টারনেট-সংযোগ।যুক্তরাষ্ট্র,যুক্তরাজ্য,ইউরোপসহ পৃথিবীর বিভিন্ন দেশের প্রতিষ্ঠান স্থানীয় কর্মী নিলে খরচ বেশি হয়।অনেক সময় চাহিদামতো এত কর্মী পাওয়া যায় না।

বয়স বড়জোর ২৩-২৪। পরিপাটি ঝকঝকে চেহারা। গায়ে বিশ্বখ্যাত কোনো ব্র্যান্ডের শার্ট-জিনস,পায়ে নামী ব্র্যান্ডের কেডস,কাঁধের ব্যাগে ল্যাপটপ-অ্যাপলের ম্যাকবুক।এর সবই নিজের আয়ে কেনা।এই বয়সে যাঁর লেখাপড়া শেষ দিকে থাকার কথা বা চাকরি খোঁজার কথা,তিনি কীভাবে এমন স্বাবলম্বী জীবনযাপন করছেন?এই তরুণ হচ্ছেন ফ্রিল্যান্সার। এখন তাঁর মতো অনেক তরুণ দেশে বসে ডলারে আয় করেন। অনেকের মাসিক আয় হাজার ডলার বা তার বেশি।

তারা তখন বাইরে থেকে (আউটসোর্সিং) নির্দিষ্ট কাজটি করিয়ে নেন।এতে ওই প্রতিষ্ঠান বা ব্যক্তির যেমন অর্থ সাশ্রয় হয়,তেমনি যেকোনো স্থান থেকে কাজটি করে ওই ব্যক্তিও আয় করেন।বেশির ভাগ কাজ মেলে নির্দিষ্ট কিছু ওয়েবসাইটে। তথ্যপ্রযুক্তির ভাষায় এগুলো‘অনলাইন মার্কেটপ্লেস’ (অনলাইন কাজের বাজার)।দেশে তথ্যপ্রযুক্তির প্রসার ও সরকারি-বেসরকারি নানা উদ্যোগে ফ্রিল্যান্সিংয়ের প্রতি তরুণদের আগ্রহ বাড়ছে।

সফটওয়্যার তৈরির প্রতিষ্ঠান টেকনোবিডির ব্যবস্থাপনা পরিচালক শাহ ইমরাউল কায়ীশ একসময়ের সফল ফ্রিল্যান্সার।তিনি বলেন, ২০০৫-০৬ সাল থেকে মূলত দেশে ফ্রিল্যান্সিংয়ের কাজ আসা শুরু হয়।তরুণেরাই এ কাজে অগ্রণী।ফ্রিল্যান্সিংকে জনপ্রিয় করতে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের ‘বেসিস আউটসোর্সিং অ্যাওয়ার্ড’-এর অবদান রয়েছে।

ফ্রিল্যান্সিংয়ে লাখো তরুণ,আয় কত
তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ জানালেন,দেশে এখন সাড়ে ছয় লাখ ফ্রিল্যান্সার রয়েছেন।তাঁদের সব মিলিয়ে বার্ষিক আয় প্রায় ১০০ কোটি ডলার বা ১০ হাজার ৬০০ কোটি টাকা (ডলার ১০৬ টাকা ধরে)।২০১৪ সাল থেকে লার্নিং অ্যান্ড আর্নিং প্রকল্পের মাধ্যমে এ পর্যন্ত ৫৩ হাজার তরুণকে তথ্যপ্রযুক্তির বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

তবে বাংলাদেশ ফ্রিল্যান্সার ডেভেলপমেন্ট সোসাইটির চেয়ারম্যান তানজিবা রহমান বলেন,সাড়ে ছয় লাখের হিসাবটা আপওয়ার্ক মার্কেটপ্লেস ধরে।বাংলাদেশ থেকে ১৫৩টি মার্কেটপ্লেসে কাজ করা হয়।সেগুলো হিসাব করলে এই সংখ্যা প্রায় ১০ লাখ।এর ৫৫ শতাংশেরই বয়স ২০ থেকে ৩৫ বছর। তবে ফ্রিল্যান্সিংয়ে নারীদের অংশগ্রহণ এখনো কম।

তানজিবা রহমান বলছেন,ফ্রিল্যান্সিংয়ে সংখ্যার দিক থেকে শীর্ষে ভারত।এরপরই বাংলাদেশের অবস্থান।তবে আয়ের দিক থেকে বাংলাদেশের অবস্থান সপ্তম।শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র।

তানজিবা রহমান বলেন,২০২০ সাল থেকে এ পর্যন্ত প্রায় ৩০ হাজার ফ্রিল্যান্সারকে স্মার্ট কার্ড দেওয়া হয়েছে।এসব কার্ডধারী ব্যাংকঋণ সুবিধা পাবেন।ব্যাংকের মাধ্যমে বাইরে থেকে আয়ের অর্থ আনলে ৪ শতাংশ প্রণোদনাও দেওয়া হচ্ছে।

যেভাবে শিখতে হবে
সফল ও অভিজ্ঞ ফ্রিল্যান্সার ঢাকার তৌহিদুর রহমান বলেন, সবার আগে ফ্রিল্যান্সিং বিষয়টা বুঝতে হবে।এরপর তথ্যপ্রযুক্তির একটি বিষয়ে দক্ষ হতে হবে। ভালো হয় প্রথমে কোথাও চাকরি করা কিংবা সফল কোনো ফ্রিল্যান্সারের সঙ্গে থেকে কাজ করা।এসব কাজের উল্লেখ করে মার্কেটপ্লেসে ভালো একটা পোর্টফোলিও তৈরি করে কাজ নিতে হবে। সময়মতো কাজটি করে দিতে হবে।

করোনা মহামারির কারণে চাকরির বাজার ছোট হলেও ফ্রিল্যান্সিং কাজের ক্ষেত্র বেড়েছে বলে জানান তানজিবা রহমান।এখন ডিজিটাল বিপণন,এসইও (সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন),গ্রাফিক ডিজাইন ও লোগো তৈরি,ওয়েব ডেভেলপমেন্ট কাজের চাহিদা বেশি।এ ছাড়া কনটেন্ট রাইটিং (মূলত পণ্য বা সেবার বর্ণনা বা প্রচারণামূলক লেখা),মডার্ন ফটোগ্রাফি,মানবসম্পদ ব্যবস্থাপনা ও হিসাবরক্ষণ বিষয়ের চাহিদা রয়েছে।

ফ্রিল্যান্সিংয়ে দুভাবে আয় হয়।একটি অ্যাকটিভ আর্নিং।এটি হচ্ছে সরাসরি গ্রাহকের সঙ্গে কাজ করে আয় করা।আরেকটি প্যাসিভ বা পরোক্ষ আয়।এটি হচ্ছে বিভিন্ন মার্কেটপ্লেস থেকে কাজ করে আয় করা।

বাংলাদেশ ফ্রিল্যান্সার ডেভেলপমেন্ট সোসাইটির তথ্যমতে, বাংলাদেশে জনপ্রিয় মার্কেটপ্লেস হচ্ছে আপওয়ার্ক,ফ্রিল্যান্সার ডটকম,ফাইভআর,গুরু ডটকম,টপটাল,পিপলপারআওয়ার ইত্যাদি।মার্কেটপ্লেসে কাজ পেতে পারিশ্রমিক ও সময় জানাতে হয় (বিড করা)।কাজদাতা পারিশ্রমিক ও পোর্টফোলিও দেখে যোগ্য ব্যক্তিদের কাজ দেন।

কাজের সামাজিক স্বীকৃতি
এখন অবস্থার উন্নতি হলেও দু-তিন বছর আগেও ফ্রিল্যান্সিং সম্পর্কে দেশের মানুষের তেমন ধারণা ছিল না।‘রাত জাগে, সারা দিন কম্পিউটার নিয়ে থাকে,কী যে করে,এটা তো কোনো চাকরি বা স্থায়ী কিছু নয়,এর কাছে মেয়েকে বিয়ে দেওয়া যাবে না’—এমন কথা শুনতে হয়েছে অনেক ফ্রিল্যান্সারকে।তবে এখন অবস্থার অনেক পরিবর্তন হয়েছে।

তবে ফ্রিল্যান্সারদের কাজের সামাজিক স্বীকৃতি বাড়লেও পথ এখনো অনেক দূর।বেসিসের সভাপতি রাসেল টি আহমেদ মনে করেন, ‘ফ্রিল্যান্সিংয়ে পরিবর্তন আনতে হবে।এখন ফ্রিল্যান্সারের সংখ্যা বেশি,কিন্তু ১০ শতাংশ ভালো আয় করেন।আসলে তথ্যপ্রযুক্তির নির্দিষ্ট বিষয়ে দক্ষ হতে হবে। ফ্রিল্যান্সার হতে হলে নির্দিষ্ট বিষয়ে দক্ষতার পাশাপাশি যোগাযোগেও দক্ষ হতে হবে।

ফ্রিল্যান্সার তৌহিদুর মনে করেন,উদ্যোগ,ব্যক্তিগত আয় বাড়লেও ভালো মানের প্রশিক্ষণের সুবিধা নেই।

চট্টগ্রামের আউটসোর্সিং প্রতিষ্ঠান এক্সপোনেন্টের ব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেম বলেন,‘আমাদের আরও এগিয়ে যাওয় উচিত ছিল।দেশের আইসিটি শিল্প খাত থেকে কোনো দিকনির্দেশনা ফ্রিল্যান্সাররা পান না।কোন বিষয়ের চাহিদা ভবিষ্যতে বাড়বে কিংবা কিসে দক্ষ হতে হবে—সেই পথনির্দেশনা আমরা পাই না।’

আবুল কাশেম বলেন, ‘ভারতে অনেক বড় বাজার।এমনকি পাকিস্তানেও একজন ফ্রিল্যান্সার বছরে ১ লাখ ডলার আয় করেন।সেখানে আমাদের কারও বার্ষিক ১০ হাজার ডলার আয় হলেই খুশি।ফ্রিল্যান্সারদের জন্য আইসিটি শিল্প খাত থেকে বিশেষজ্ঞ মতামত ও দিকনির্দেশনা প্রয়োজন।’

সামাজিক দায়িত্বও পালন করেন
ফ্রিল্যান্সারদের কাজকর্মে একটা বিষয় চোখে পড়ে।একা একা শুরু করে যখন সফল হন,তিনি আশপাশের তরুণদের সম্পৃক্ত করেন এই কাজে।তাঁদের আয়ের পথ তৈরি করে দেন।

টাঙ্গাইলের মধুপুর উপজেলার গারো তরুণ সুবীর নকরেক সেই বনাঞ্চল থেকেই ফ্রিল্যান্সিং করে সফল হয়েছেন।এরপর তিনি আইটি ইনস্টিটিউট প্রতিষ্ঠা করে আশপাশের গারো তরুণদের শিখিয়েছেন।সব জাতিগোষ্ঠীর প্রায় ৫০ হাজার তরুণকে ফ্রিল্যান্সিং সম্পর্কে ধারণা দিয়েছেন।

আবার কওমি মাদ্রাসার ডিগ্রিধারী শেরপুরের মিনহাজ নিজে সফল হয়ে মাদ্রাসার ৭০০ ছাত্রকে ফ্রিল্যান্সিং শিখিয়েছেন। ক্যানসারে আক্রান্ত বাবাকে বাঁচাতে ত্রিমাত্রিক গ্রাফিকস ও অ্যানিমেশন শিখে ফ্রিল্যান্সিং শুরু করেছিলেন ঢাকার শুভ সরকার।এখন তাঁর বাবা সুস্থ আর তিনি সফল ফ্রিল্যান্সার।

Loading

  • এই সংক্রান্ত সংবাদ

    ইউটিউবে কত ভিউতে কত আয়? প্রকৃত চিত্র ও হিসাব
    • newadminnewadmin
    • ফেব্রুয়ারি ১২, ২০২৬

    নিজস্ব প্রতিবেদক।।ডিজিটাল কনটেন্ট নির্মাতাদের সবচেয়ে বড় প্রশ্ন—ইউটিউবে কত ভিউ হলে কত টাকা পাওয়া যায়? সামাজিক মাধ্যমে প্রায়ই একটি নির্দিষ্ট হিসাব ঘোরে: ১ হাজার ভিউতে ৫০ টাকা,১ লাখ ভিউতে ৫ হাজার টাকা, ১ কোটি ভিউতে ৫ লাখ টাকা ইত্যাদি।তবে বাস্তবে ইউটিউবের আয় নির্দিষ্ট কোনো স্থির হারে নির্ধারিত নয়।আয় নির্ভর করে CPM, RPM, দর্শকের দেশ, ভিডিওর ধরন এবং বিজ্ঞাপনের ওপর। ইউটিউব আয় কীভাবে নির্ধারিত হয়? ইউটিউব মূলত বিজ্ঞাপন থেকে আয় করে এবং সেই আয়ের একটি অংশ নির্মাতাদের দেয়। এখানে দুটি গুরুত্বপূর্ণ টার্ম রয়েছে: CPM (Cost Per 1,000 Impressions): বিজ্ঞাপনদাতা প্রতি ১,০০০ বিজ্ঞাপন প্রদর্শনের জন্য কত অর্থ দেয়। RPM (Revenue Per 1,000 Views): নির্মাতা প্রতি ১,০০০ ভিউ থেকে গড়ে কত আয় করেন (ইউটিউবের অংশ কেটে নেওয়ার পর)। ইউটিউব সাধারণত বিজ্ঞাপন আয়ের ৫৫% নির্মাতাকে এবং ৪৫% নিজে রাখে (YouTube Partner Program অনুযায়ী)। বাংলাদেশে গড় আয় কত? বাংলাদেশি অডিয়েন্সভিত্তিক সাধারণ বিনোদন চ্যানেলের ক্ষেত্রে: প্রতি ১,০০০ ভিউতে আয়: প্রায় ২০–৮০ টাকা গড় হিসেবে অনেক ক্ষেত্রে ধরা হয়: ৪০–৬০ টাকা অর্থাৎ ১ লাখ ভিউ হলে আয় হতে পারে আনুমানিক ৪,০০০–৬,০০০ টাকা, তবে এটি নিশ্চিত হার নয়। আন্তর্জাতিক ভিউ হলে আয় কত? যদি দর্শক যুক্তরাষ্ট্র,কানাডা,যুক্তরাজ্য বা ইউরোপ থেকে হয়: প্রতি ১,০০০ ভিউতে আয় হতে পারে ৫–১০ ডলার (প্রায় ৬০০–১,২০০ টাকা) কিছু উচ্চমূল্যের নিশে (ফাইন্যান্স,ইনভেস্টমেন্ট,সফটওয়্যার) CPM আরও বেশি হতে পারে। ভিডিওর ধরনভেদে আয় ভিডিওর ধরন সম্ভাব্য আয় (প্রতি ১,০০০ ভিউ) কমেডি/বিনোদন কম ভ্লগ মাঝারি টেক রিভিউ বেশি ফাইন্যান্স/বিজনেস খুব বেশি শিক্ষা/অনলাইন ইনকাম বেশি লং ভিডিও বনাম শর্টস লং ভিডিও: ৮ মিনিটের বেশি হলে Mid-roll ads যুক্ত করা যায় আয় তুলনামূলক বেশি শর্টস: কোটি ভিউ হলেও আয় কম শর্টস ফান্ড ও বিজ্ঞাপন শেয়ারিং আলাদা পদ্ধতিতে হয়…

    Loading

    বিস্তারিত পড়ুন

    আরও সংবাদ পড়ুন
    পৃথিবী ও মহাবিশ্ব সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিনঃ-
    • newadminnewadmin
    • ডিসেম্বর ১৭, ২০২৫

    মাজহারুল ইসলাম।।পৃথিবী ও মহাবিশ্ব সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ ও আকর্ষণীয় সাধারণ জ্ঞানের বিষয় তুলে ধরেছে, যেমন মহাবিশ্বের বয়স প্রায় ১৩৮০ কোটি বছর, পৃথিবীর বয়স প্রায় ৪৫০ কোটি বছর, ৭টি মহাদেশ ও ৫টি মহাসাগর রয়েছে, এবং মোট স্বাধীন দেশের সংখ্যা ১৯৫টি, যা মহাবিশ্ব ও আমাদের গ্রহ সম্পর্কে মানুষের অনুসন্ধানের ফলাফল, তবে কিছু তথ্যে সামান্য তারতম্য থাকতে পারে যেমন জনসংখ্যা ও ভাষার সংখ্যা প্রতিনিয়ত পরিবর্তিত হয়, এবং এই সংখ্যাগুলো অনুমানভিত্তিক, যেমন জনসংখ্যা ১৪০ কোটি ভারত, ৮২০ কোটি পৃথিবী এই তথ্যগুলো সাম্প্রতিক সময়ের হতে পারে। মহাবিশ্ব ও সময় মহাবিশ্বের বয়স: প্রায় ১৩৮০ কোটি বছর (১৩.৮ বিলিয়ন বছর)। সূর্যের বয়স: প্রায় ৪৬০ কোটি বছর (৪.৬ বিলিয়ন বছর)। পৃথিবীর বয়স: প্রায় ৪৫০ কোটি বছর (৪.৫ বিলিয়ন বছর)। পৃথিবী ও তার গঠন মহাদেশ: ৭টি (এশিয়া, আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, অ্যান্টার্কটিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া)। মহাসাগর: ৫টি (প্রশান্ত, আটলান্টিক, ভারত, দক্ষিণ, উত্তর)। বায়ুমণ্ডলের স্তর: ৫টি (ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার)। মোট পানি: প্রায় ৭০% (জলভাগ)। মানুষ ও জনসংখ্যা মোট দেশ: প্রায় ২০৬টি (বিভিন্ন মতে ১৯৫-২০৬)। মোট স্বাধীন দেশ: প্রায় ১৯৫টি (জাতিসংঘের সদস্য)। বৃহত্তম দেশ (জনসংখ্যায়): ভারত (প্রায় ১৪০ কোটি)। পৃথিবীর মোট জনসংখ্যা: প্রায় ৮২০ কোটি (২০২৩-২৪ সালের আনুমানিক হিসাব)। জীবজগৎ মোট ভাষা: প্রায় ৭০০০টি (বিভিন্ন সূত্র অনুযায়ী ভিন্ন হতে পারে)। গ্রহ (সৌরজগতে): ৮টি (বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন)। মোট উপগ্রহ: ২০০+ (প্রাকৃতিক উপগ্রহ)। মেরুদণ্ডী প্রাণী: ~৬৭,০০০ প্রজাতি (মাছ, পাখি, স্তন্যপায়ী, উভচর, সরীসৃপ)। পাখি: প্রায় ১০,০০০ প্রজাতি। মাছ: প্রায় ৩৪,০০০ প্রজাতি। স্তন্যপায়ী প্রাণী: প্রায় ৪,১০০ প্রজাতি। উভচর প্রাণী: প্রায় ৮,৩০০ প্রজাতি। ধর্ম ধর্ম: ৪,৩০০+ (বিশ্বের বিভিন্ন ধর্ম ও তাদের উপধারা)।

    Loading

    বিস্তারিত পড়ুন

    আরও সংবাদ পড়ুন

    সংবাদ

    দুর্ঘটনায় পঙ্গু হয়ে মানবিক সহায়তার আবেদন গাজীপুরের আহাদুল ইসলামের

    • By newadmin
    • মার্চ ১০, ২০২৬
    • 0
    • 16 views
    দুর্ঘটনায় পঙ্গু হয়ে মানবিক সহায়তার আবেদন গাজীপুরের আহাদুল ইসলামের

    অন্তর্বর্তী সরকার ছিল ‘অধ্যাদেশ জারির সরকার’: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

    • By newadmin
    • মার্চ ১০, ২০২৬
    • 0
    • 28 views
    অন্তর্বর্তী সরকার ছিল ‘অধ্যাদেশ জারির সরকার’: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

    আইফোন ও টাকার লোভে কলেজছাত্র সিয়ামকে হত্যা, জড়িত চার বন্ধু—দুই কিশোর আটক

    • By newadmin
    • মার্চ ১০, ২০২৬
    • 0
    • 26 views
    আইফোন ও টাকার লোভে কলেজছাত্র সিয়ামকে হত্যা, জড়িত চার বন্ধু—দুই কিশোর আটক

    জামিন পাইয়ে দিতে ১ কোটি টাকার দাবি: আইসিটি প্রসিকিউটরের অডিও ফাঁস

    • By newadmin
    • মার্চ ১০, ২০২৬
    • 0
    • 26 views
    জামিন পাইয়ে দিতে ১ কোটি টাকার দাবি: আইসিটি প্রসিকিউটরের অডিও ফাঁস

    দিল্লি না ঢাকা—নাকি পিন্ডির ছায়া? বাস্তবতা বনাম স্লোগানের রাজনীতি

    • By newadmin
    • মার্চ ১০, ২০২৬
    • 0
    • 28 views
    দিল্লি না ঢাকা—নাকি পিন্ডির ছায়া? বাস্তবতা বনাম স্লোগানের রাজনীতি

    মাধবদীতে কিশোরী আমেনা হত্যা: সৎ বাবাসহ ৯ জন গ্রেপ্তার, প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

    • By newadmin
    • মার্চ ১০, ২০২৬
    • 0
    • 6 views
    মাধবদীতে কিশোরী আমেনা হত্যা: সৎ বাবাসহ ৯ জন গ্রেপ্তার, প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

    নেপালের সংসদীয় নির্বাচন সফল হওয়ায় অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ

    • By newadmin
    • মার্চ ৯, ২০২৬
    • 0
    • 29 views
    নেপালের সংসদীয় নির্বাচন সফল হওয়ায় অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ

    দুদকের মহাপরিচালকের ফোন ও টাকা ছিনতাই: গ্রেফতার দুই আসামি কারাগারে

    • By newadmin
    • মার্চ ৯, ২০২৬
    • 0
    • 49 views
    দুদকের মহাপরিচালকের ফোন ও টাকা ছিনতাই: গ্রেফতার দুই আসামি কারাগারে

    বাংলাদেশ পুলিশে ৪ হাজার এসআই পদ সৃজনের প্রস্তাব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সভা মঙ্গলবার

    • By newadmin
    • মার্চ ৯, ২০২৬
    • 0
    • 41 views
    বাংলাদেশ পুলিশে ৪ হাজার এসআই পদ সৃজনের প্রস্তাব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সভা মঙ্গলবার

    হাদী হত্যাকাণ্ড: তদন্তে নতুন তথ্য, জুমাকে ঘিরে অভিযোগ জোরালো

    • By newadmin
    • মার্চ ৯, ২০২৬
    • 0
    • 38 views
    হাদী হত্যাকাণ্ড: তদন্তে নতুন তথ্য, জুমাকে ঘিরে অভিযোগ জোরালো

    স্বপ্ন দেখিয়ে সর্বনাশ: টাঙ্গাইলের মায়াকে নিঃস্ব করে স্বর্ণ ও লাখ টাকা নিয়ে উধাও চীনা প্রেমিক

    • By newadmin
    • মার্চ ৯, ২০২৬
    • 0
    • 47 views
    স্বপ্ন দেখিয়ে সর্বনাশ: টাঙ্গাইলের মায়াকে নিঃস্ব করে স্বর্ণ ও লাখ টাকা নিয়ে উধাও চীনা প্রেমিক

    জুনিয়র নেতারা এমপি-মন্ত্রী, উপেক্ষিত প্রবীণরা—বিএনপির নতুন মন্ত্রিসভা নিয়ে আলোচনা

    • By newadmin
    • মার্চ ৯, ২০২৬
    • 0
    • 41 views
    জুনিয়র নেতারা এমপি-মন্ত্রী, উপেক্ষিত প্রবীণরা—বিএনপির নতুন মন্ত্রিসভা নিয়ে আলোচনা

    গাজীপুরের সাবেক কাউন্সিলর শাহীন মোল্লা বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তার

    • By newadmin
    • মার্চ ৯, ২০২৬
    • 0
    • 42 views
    গাজীপুরের সাবেক কাউন্সিলর শাহীন মোল্লা বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তার

    মন্ত্রিপরিষদে পাঁচ মন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টার নাম সংশোধন

    • By newadmin
    • মার্চ ৯, ২০২৬
    • 0
    • 43 views
    মন্ত্রিপরিষদে পাঁচ মন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টার নাম সংশোধন

    হাদির হত্যাকাণ্ড: শ্যুটার নয়, মূল হুকুমদাতার খোঁজ জরুরি

    • By newadmin
    • মার্চ ৯, ২০২৬
    • 0
    • 49 views
    হাদির হত্যাকাণ্ড: শ্যুটার নয়, মূল হুকুমদাতার খোঁজ জরুরি

    রাজধানীতে তেলের তীব্র সংকট, ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন

    • By newadmin
    • মার্চ ৯, ২০২৬
    • 0
    • 46 views
    রাজধানীতে তেলের তীব্র সংকট, ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন

    প্রতারণা ও লোভের আঁধারে সমাজ: হানিট্র্যাপের ভয়ঙ্কর বাস্তবতা

    • By newadmin
    • মার্চ ৯, ২০২৬
    • 0
    • 52 views
    প্রতারণা ও লোভের আঁধারে সমাজ: হানিট্র্যাপের ভয়ঙ্কর বাস্তবতা

    ইরান যুদ্ধ বন্ধের আহ্বান মার্কিন সিনেটর টিম কেইনের

    • By newadmin
    • মার্চ ৯, ২০২৬
    • 0
    • 34 views
    ইরান যুদ্ধ বন্ধের আহ্বান মার্কিন সিনেটর টিম কেইনের

    মুন্সিগঞ্জের শ্রীনগরে সশস্ত্র হামলা, গুলিবিদ্ধসহ আহত অন্তত ৩৬

    • By newadmin
    • মার্চ ৯, ২০২৬
    • 0
    • 33 views
    মুন্সিগঞ্জের শ্রীনগরে সশস্ত্র হামলা, গুলিবিদ্ধসহ আহত অন্তত ৩৬

    ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ড: প্রধান আসামিসহ দুইজন ভারতে গ্রেপ্তার, দেশে আনার আশ্বাস আইজিপির

    • By newadmin
    • মার্চ ৯, ২০২৬
    • 0
    • 35 views
    ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ড: প্রধান আসামিসহ দুইজন ভারতে গ্রেপ্তার, দেশে আনার আশ্বাস আইজিপির

    জুলাই আন্দোলন কারও বাপের সম্পত্তি নয়, অপব্যবহারকারীদের তালিকা করা হচ্ছে: আইজিপি

    • By newadmin
    • মার্চ ৯, ২০২৬
    • 0
    • 29 views
    জুলাই আন্দোলন কারও বাপের সম্পত্তি নয়, অপব্যবহারকারীদের তালিকা করা হচ্ছে: আইজিপি

    নৌ-পুলিশ প্রধানসহ পুলিশের ৫ অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

    • By newadmin
    • মার্চ ৯, ২০২৬
    • 0
    • 46 views
    নৌ-পুলিশ প্রধানসহ পুলিশের ৫ অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

    ভোট কারচুপির অভিযোগে ৫ আসনের ব্যালট ও রেজাল্ট শিট হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    • By newadmin
    • মার্চ ৯, ২০২৬
    • 0
    • 33 views
    ভোট কারচুপির অভিযোগে ৫ আসনের ব্যালট ও রেজাল্ট শিট হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    আমব্রেলা ফাউন্ডেশন মাওনা ব্রাঞ্চের ম্যানেজারের বিরুদ্ধে ঋণ জালিয়াতি ও প্রতারণার অভিযোগ

    • By newadmin
    • মার্চ ৯, ২০২৬
    • 0
    • 55 views
    আমব্রেলা ফাউন্ডেশন মাওনা ব্রাঞ্চের ম্যানেজারের বিরুদ্ধে ঋণ জালিয়াতি ও প্রতারণার অভিযোগ

    শেখ হাসিনার রাজনৈতিক পথচলা: পারিবারিক ইতিহাস, ট্র্যাজেডি ও দীর্ঘ সংগ্রামের প্রেক্ষাপট

    • By newadmin
    • মার্চ ৯, ২০২৬
    • 0
    • 44 views
    শেখ হাসিনার রাজনৈতিক পথচলা: পারিবারিক ইতিহাস, ট্র্যাজেডি ও দীর্ঘ সংগ্রামের প্রেক্ষাপট

    রাজনীতিতে ব্যক্তিগত আস্থা ও রাষ্ট্রীয় বাস্তবতার মধ্যে ভারসাম্য বজায় রাখা সব সময় সহজ নয়

    • By newadmin
    • মার্চ ৯, ২০২৬
    • 0
    • 35 views
    রাজনীতিতে ব্যক্তিগত আস্থা ও রাষ্ট্রীয় বাস্তবতার মধ্যে ভারসাম্য বজায় রাখা সব সময় সহজ নয়

    আস্থার দহন: চার নিয়োগের ভুলে শেখ হাসিনার রাজনৈতিক ট্র্যাজেডি

    • By newadmin
    • মার্চ ৮, ২০২৬
    • 0
    • 33 views
    আস্থার দহন: চার নিয়োগের ভুলে শেখ হাসিনার রাজনৈতিক ট্র্যাজেডি

    মেহেন্দিগঞ্জে প্রশাসনকে ‘ম্যানেজ’ করে চলছে পোনা নিধন উৎসব: হুমকির মুখে মৎস্য সম্পদ

    • By newadmin
    • মার্চ ৮, ২০২৬
    • 0
    • 42 views
    মেহেন্দিগঞ্জে প্রশাসনকে ‘ম্যানেজ’ করে চলছে পোনা নিধন উৎসব: হুমকির মুখে মৎস্য সম্পদ

    পেকুয়ায় পুলিশি নির্যাতনের অভিযোগ: মা–মেয়েকে মারধর করে জেলে পাঠানোর ঘটনায় আইনি প্রশ্ন

    • By newadmin
    • মার্চ ৮, ২০২৬
    • 0
    • 43 views
    পেকুয়ায় পুলিশি নির্যাতনের অভিযোগ: মা–মেয়েকে মারধর করে জেলে পাঠানোর ঘটনায় আইনি প্রশ্ন

    প্রেম ও বিয়ের আড়ালে মানবপাচারের অভিযোগ: খাগড়াছড়ির সুনি চাকমাকে ঘিরে চাঞ্চল্য

    • By newadmin
    • মার্চ ৭, ২০২৬
    • 0
    • 45 views
    প্রেম ও বিয়ের আড়ালে মানবপাচারের অভিযোগ: খাগড়াছড়ির সুনি চাকমাকে ঘিরে চাঞ্চল্য

    মেহেন্দিগঞ্জে জেলে হাবীব মাঝির মৃত্যু সংবাদের জেরে সাংবাদিককে কোস্টগার্ডের জিজ্ঞাসাবাদ

    • By newadmin
    • মার্চ ৭, ২০২৬
    • 0
    • 45 views
    মেহেন্দিগঞ্জে জেলে হাবীব মাঝির মৃত্যু সংবাদের জেরে সাংবাদিককে কোস্টগার্ডের জিজ্ঞাসাবাদ

    কোস্ট গার্ডের ক্ষমতা, আইন ও নাগরিক অধিকার: সীমা কোথায়?

    • By newadmin
    • মার্চ ৭, ২০২৬
    • 0
    • 44 views
    কোস্ট গার্ডের ক্ষমতা, আইন ও নাগরিক অধিকার: সীমা কোথায়?

    কোস্টগার্ডের ক্ষমতা ও দায়িত্ব নিয়ে প্রশ্ন উপকূলীয় বাহিনীর অভিযানের নামে হয়রানির অভিযোগ, আইনি বৈধতা নিয়ে বিতর্ক

    • By newadmin
    • মার্চ ৭, ২০২৬
    • 0
    • 50 views
    কোস্টগার্ডের ক্ষমতা ও দায়িত্ব নিয়ে প্রশ্ন     উপকূলীয় বাহিনীর অভিযানের নামে হয়রানির অভিযোগ, আইনি বৈধতা নিয়ে বিতর্ক

    তেহরানে হামলায় একজন চীনা নাগরিক নিহত, বেইজিংয়ের যুদ্ধবিরতি আহ্বান

    • By newadmin
    • মার্চ ২, ২০২৬
    • 0
    • 46 views
    তেহরানে হামলায় একজন চীনা নাগরিক নিহত, বেইজিংয়ের যুদ্ধবিরতি আহ্বান

    ফিলিস্তিনে মসজিদুল আকসা বন্ধ, ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের অজুহাত

    • By newadmin
    • মার্চ ২, ২০২৬
    • 0
    • 45 views
    ফিলিস্তিনে মসজিদুল আকসা বন্ধ, ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের অজুহাত

    জয়পুরহাটে ধর্ষণচেষ্টার অভিযোগে নারী আক্রমণ: পুরুষের বিশেষ অঙ্গ কেটে দিলেন ভুক্তভোগী

    • By newadmin
    • মার্চ ২, ২০২৬
    • 0
    • 36 views
    জয়পুরহাটে ধর্ষণচেষ্টার অভিযোগে নারী আক্রমণ: পুরুষের বিশেষ অঙ্গ কেটে দিলেন ভুক্তভোগী

    মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক

    • By newadmin
    • মার্চ ২, ২০২৬
    • 0
    • 51 views
    মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক

    বিএনপির মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচি

    • By newadmin
    • মার্চ ২, ২০২৬
    • 0
    • 55 views
    বিএনপির মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচি

    ডিএমপি কমিশনার সাজ্জাত আলীর চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

    • By newadmin
    • মার্চ ২, ২০২৬
    • 0
    • 57 views
    ডিএমপি কমিশনার সাজ্জাত আলীর চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

    সংবিধানের বাইরে কোনো পদক্ষেপ গ্রহণ সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

    • By newadmin
    • মার্চ ২, ২০২৬
    • 0
    • 26 views
    সংবিধানের বাইরে কোনো পদক্ষেপ গ্রহণ সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

    মধ্যপ্রাচ্যে উত্তেজনার কারণে ঢাকায় ১০২টি ফ্লাইট বাতিল

    • By newadmin
    • মার্চ ২, ২০২৬
    • 0
    • 25 views
    মধ্যপ্রাচ্যে উত্তেজনার কারণে ঢাকায় ১০২টি ফ্লাইট বাতিল

    নতুন সংসদের উদ্বোধনী অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ থেকে বিরত থাকার চিঠি প্রধানমন্ত্রীকে

    • By newadmin
    • মার্চ ২, ২০২৬
    • 0
    • 34 views
    নতুন সংসদের উদ্বোধনী অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ থেকে বিরত থাকার চিঠি প্রধানমন্ত্রীকে

    কুয়েতে মার্কিন দূতাবাসে ইরানি মিসাইল হামলা, জরুরি সতর্কতা

    • By newadmin
    • মার্চ ২, ২০২৬
    • 0
    • 27 views
    কুয়েতে মার্কিন দূতাবাসে ইরানি মিসাইল হামলা, জরুরি সতর্কতা

    সৈয়দপুরে ব্যাংকে ভয়াবহ অগ্নিকাণ্ড

    • By newadmin
    • মার্চ ২, ২০২৬
    • 0
    • 38 views
    সৈয়দপুরে ব্যাংকে ভয়াবহ অগ্নিকাণ্ড

    ঢাকায় নারী যাত্রীদের জন্য বিশেষ বাস চালু করতে যাচ্ছে সরকার

    • By newadmin
    • মার্চ ২, ২০২৬
    • 0
    • 34 views
    ঢাকায় নারী যাত্রীদের জন্য বিশেষ বাস চালু করতে যাচ্ছে সরকার

    মেহেন্দিগঞ্জে গরুচুরি চাঞ্চল্য: ৭টি গরু উদ্ধার, একজন আটক

    • By newadmin
    • মার্চ ২, ২০২৬
    • 0
    • 48 views
    মেহেন্দিগঞ্জে গরুচুরি চাঞ্চল্য: ৭টি গরু উদ্ধার, একজন আটক

    কুয়েতের আকাশে মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলটদের নিরাপদ উদ্ধার

    • By newadmin
    • মার্চ ২, ২০২৬
    • 0
    • 30 views
    কুয়েতের আকাশে মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলটদের নিরাপদ উদ্ধার

    সৌদির বৃহত্তম তেল শোধনাগারে ইরানের ড্রোন হামলা, সাময়িকভাবে বন্ধ কার্যক্রম

    • By newadmin
    • মার্চ ২, ২০২৬
    • 0
    • 43 views
    সৌদির বৃহত্তম তেল শোধনাগারে ইরানের ড্রোন হামলা, সাময়িকভাবে বন্ধ কার্যক্রম

    মধ্যপ্রাচ্যে ইরানের হামলার নিন্দা: যুক্তরাষ্ট্রসহ ৭ দেশের যৌথ বিবৃতি

    • By newadmin
    • মার্চ ২, ২০২৬
    • 0
    • 38 views
    মধ্যপ্রাচ্যে ইরানের হামলার নিন্দা: যুক্তরাষ্ট্রসহ ৭ দেশের যৌথ বিবৃতি

    যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়: ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানি

    • By newadmin
    • মার্চ ২, ২০২৬
    • 0
    • 49 views
    যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়: ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানি

    চার আসনের ভোটের ফল চ্যালেঞ্জ, হাইকোর্টে বিএনপি প্রার্থীদের আবেদন

    • By newadmin
    • মার্চ ২, ২০২৬
    • 0
    • 42 views
    চার আসনের ভোটের ফল চ্যালেঞ্জ, হাইকোর্টে বিএনপি প্রার্থীদের আবেদন

    আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে প্রভাবমুক্ত রাখতে হবে

    • By newadmin
    • মার্চ ২, ২০২৬
    • 0
    • 49 views
    আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে প্রভাবমুক্ত রাখতে হবে

    ইমাম-মুয়াজ্জিনদের বেতন কাঠামো নির্ধারণ, নতুন নীতিমালা গেজেট প্রকাশ

    • By newadmin
    • মার্চ ২, ২০২৬
    • 0
    • 50 views
    ইমাম-মুয়াজ্জিনদের বেতন কাঠামো নির্ধারণ, নতুন নীতিমালা গেজেট প্রকাশ

    গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্কুলশিক্ষিকা হত্যা: দ্বিতীয় স্বামী আটক, তদন্তে নতুন মোড়

    • By newadmin
    • মার্চ ১, ২০২৬
    • 0
    • 42 views
    গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্কুলশিক্ষিকা হত্যা: দ্বিতীয় স্বামী আটক, তদন্তে নতুন মোড়

    ইরানের পাল্টা হামলায় ইউএইতে হতাহত, নিহতদের মধ্যে একজন বাংলাদেশি

    • By newadmin
    • মার্চ ১, ২০২৬
    • 0
    • 52 views
    ইরানের পাল্টা হামলায় ইউএইতে হতাহত, নিহতদের মধ্যে একজন বাংলাদেশি