ইউনূসের সরকার বিদায়ী শেখ হাসিনা সরকারের মন্ত্রী-এমপি ও অন্যান্য নেতাদের বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার করছে

বিজয় প্রসাদ।।বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা ছেড়ে যাওয়ার পরদিন আমার এক বন্ধুর ফোনকল পেয়েছিলাম।বন্ধুটি সেদিন ঢাকার রাস্তায় বেশ কিছু সময় কাটিয়েছিলেন।তিনি আমাকে বলেছিলেন,কীভাবে শিক্ষার্থীদের পাশাপাশি সাধারণ মানুষেরা বিশাল বিক্ষোভে অংশ নিয়েছিল এবং আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল।আমি তাঁকে শিক্ষার্থীদের রাজনৈতিক কাঠামো ও তাদের রাজনীতির দিকে ঝুঁকে পড়ার ব্যাপারে জিজ্ঞেস করি।তিনি তখন বলেন,বিক্ষোভটি সুসংগঠিত বলেই মনে হয়েছে।ছাত্ররা সরকারি চাকরিতে কোটা সংস্কারের জন্য আন্দোলন শুরু করলেও তা শেষ পর্যন্ত সরকারের পদত্যাগের দাবি পর্যন্ত নিয়ে গিয়েছিল।তবে শেখ হাসিনা দেশ ছাড়ার কয়েক ঘণ্টা আগেও মনে হয়নি,সরকারের পতন হতে পারে।সবাই ভেবেছিল,সরকার আরও সহিংস হবে।

বাংলাদেশে এই বিক্ষোভ একেবারে আকস্মিক নয়।এটি মূলত এক দশক আগে শুরু হওয়া ক্ষোভের চক্রের একটি অংশ। দাবিগুলোও বেশ পুরোনো।যেমন কোটা সংস্কার করা, শিক্ষার্থীদের সঙ্গে ভালো আচরণ করা,সরকারি দমন-পীড়ন বন্ধ করা ইত্যাদি।আপাত সরল এই দাবিগুলো হয়তো সহজেই সমাধান করা যেত।কিন্তু কোটা সংস্কারের দাবিগুলো দেশের অভিজাত শ্রেণি সব সময় মরিয়া হয়ে দমন করার চেষ্টা করেছে।এই কোটার সঙ্গে দেশের জন্মের ইতিহাস জড়িত। কারণ সিংহভাগ কোটা দেশের মুক্তিযোদ্ধাদের জন্য বরাদ্দ ছিল,যারা ১৯৭১ সালে জীবন বাজি রেখে পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে যুদ্ধ করে স্বাধীনতা ছিনিয়ে এনেছিলেন। অনেকে জীবন দিয়েছেন,অনেকে অঙ্গ-প্রতঙ্গ হারিয়েছেন।

তবে এটিও স্বীকার করতে হবে যে,এ ধরনের কোটা ব্যবস্থা প্রজন্মের পর প্রজন্ম ধরে বহাল রাখা উচিত নয়।একই সঙ্গে এটিও স্বীকার করতে হবে যে,কোটা ব্যবস্থার সঙ্গে দেশের তরুণদের কর্মসংস্থানের সমস্যা এবং দেশে ইসলামপন্থী শক্তির পুনঃপ্রতিষ্ঠার বিষয়টি জড়িত।স্মরণ করা কর্তব্য,বাংলাদেশের ইসলামপন্থী দলগুলো মুক্তিযুদ্ধের সময়ে পাকিস্তানি সেনাদের সঙ্গে আপস করেছিল।

যা হোক,২০১৮ সালে একবার কোটাবিরোধী আন্দোলনের সময় শেখ হাসিনা এই কোটা ব্যবস্থাই বাতিল করে দিয়েছিলেন।এরপর কোটা ব্যবস্থা বহাল থাকবে কি থাকবে না,চলতি বছরে তার সিদ্ধান্ত চলে যায় আদালতে।হাইকোর্ট যুক্তি দেন,কোটা ব্যবস্থা পুনর্বহাল করতে হবে। কিন্তু পরে জুন মাসে, সুপ্রিম কোর্ট রায় দেন,কোটা ব্যবস্থা সম্পূর্ণরূপে পুনর্বহাল করা যাবে না,আংশিকভাবে করতে হবে।এই রায়ের পর আন্দোলন নতুন রূপ পায়।আন্দোলনকারীরা শেখ হাসিনাকে লক্ষ্য করে আন্দোলন শুরু করে।

আজ থেকে এক দশক আগেও ঢাকার শাহবাগ চত্বরে ব্যাপক বিক্ষোভ হয়েছিল।একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে নানা অভিযোগে জামায়াত নেতা কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিলেন আদালত।আদালতের সেই রায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে শাহবাগ চত্বরে জড়ো হয়েছিল হাজার হাজার মানুষ।

যা হোক,এ ধরনের প্রতিবাদ-বিক্ষোভের শেষ পরিণতি অনুমান করা যায় না।যেমন আগস্টের ৫ তারিখে শেখ হাসিনার বিদায়ের আগে পর্যন্ত তা অনুমান করা যায়নি।তবে সাম্প্রতিক এই বিক্ষোভের সঙ্গে ২০১১ সালের কায়রো বিক্ষোভের মিল রয়েছে।ওই বিক্ষোভের জেরে মিশরের তৎকালীন প্রেসিডেন্ট হোসনি মোবারক ১১ ফেব্রুয়ারি পদত্যাগ করে সৌদি আরবে পালিয়ে যান।

কায়রো থেকে ঢাকা
হোসনি মোবারক কায়রো ত্যাগ করার পর মিশরের দায়িত্ব নেয় দেশটির সেনাবাহিনী।কিন্তু কায়রোর তাহরির স্কয়ারে যারা বিক্ষোভ করেছিল,তারা চেয়েছিল, আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ এল বারাদি মিশরের দায়িত্ব নিন।এমন পরিস্থিতিতে সেনাবাহিনী একটি সংবিধান সভা আহ্বান করতে ২০১২ সালে নির্বাচন করতে বাধ্য হয়।ওই নির্বাচনে ক্ষমতায় আসে মিশরের সবচেয়ে সংগঠিত রাজনৈতিক দল মুসলিম ব্রাদারহুড।এর এক বছরের মাথায় ২০১৩ সালে ব্রাদারহুড সরকারকে উৎখাত করে সেনাবাহিনী। তারা এল বারাদিকে ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেয়। কিন্তু তিনিও মাত্র জুলাই থেকে আগস্ট পর্যন্ত ওই পদে থাকতে পেরেছিলেন।

ওই সময়কালে মিশরের সামরিক বাহিনী সংবিধান স্থগিত করে এবং সেনাপ্রধান নিজের উর্দি খুলে সাধারণ স্যুট পরে নিজেই প্রেসিডেন্টের চেয়ারে বসেন।সেই উর্দি খোলা জেনারেল আবদেল ফাত্তাহ আল-সিসি এক দশকেরও বেশি সময় ধরে মিশরের প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় রয়েছেন।তিনি তাহরির স্কয়ারে আন্দোলনকারী বেশির ভাগ নেতাকেই কারাবন্দী করেছেন।আন্দোলনকারী ওই প্রজন্ম এখন ভীষণ হতাশ।

বাংলাদেশে এল বারাদি হলেন নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস।তিনি এরই মধ্যে সাবেক আমলা,শিক্ষাবিদ ও এনজিও খাতের উদারপন্থী ব্যক্তিদের নিয়ে একটি সরকার গঠন করেছেন।অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহউদ্দিন আহমেদ।নয়া উদারতাবাদী অর্থনৈতিক নীতি প্রয়োগের ব্যাপারে তাঁর বিশেষ সুখ্যাতি রয়েছে।তিনি বিশ্বব্যাংকের জ্যেষ্ঠ অর্থনীতিবিদ ও মিশরের নবনিযুক্ত অর্থমন্ত্রী আহমেদ কাউচউকের সঙ্গে বৈঠক ও অলোচনায় নিঃসন্দেহে স্বাচ্ছন্দ্যবোধ করবেন।

বাংলাদেশের সেনাবাহিনী এখনো ব্যারাকেই রয়েছে।কিন্তু দমন-পীড়নের সংস্কৃতি পাল্টায়নি,শুধু গ্রেপ্তারের ঠিকানা পাল্টেছে। ইউনূসের সরকার বিদায়ী শেখ হাসিনা সরকারের মন্ত্রী-এমপি ও অন্যান্য নেতাদের বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার করছে। বাংলাদেশের সংবাদপত্রগুলোতে প্রতিদিন বিভিন্ন অভিযোগে নতুন নতুন গ্রেপ্তারের খবর আসছে।শেখ হাসিনার দল আওয়ামী লীগ ধ্বংসপ্রায়।তিনি নিজে কূটনৈতিক পাসপোর্টে ভ্রমণের অধিকার হারিয়েছেন।হত্যার অভিযোগ এনে সম্প্রতি ওয়ার্কার্স পার্টির নেতা রাশেদ খান মেননকে গ্রেপ্তার করা হয়েছে।এমনকি আওয়ামী লীগের এমপি ও ক্রিকেটার সাকিব আল হাসান,যিনি এখন পাকিস্তানে বাংলাদেশের হয়ে ক্রিকেট খেলছেন,তাঁর বিরুদ্ধেও হত্যা মামলা করা হয়েছে।

এসব মামলা শেষ পর্যন্ত টিকবে কি না,সেটি দেখার বিষয়। আপাতদৃষ্টে মনে হচ্ছে,শুধু প্রতিশোধের উদ্দেশ্যেই শেখ হাসিনার আওয়ামী লীগ ও সংশ্লিষ্ট দলের সদস্যদের গ্রেপ্তার করা হচ্ছে।এরই মধ্যে জামায়াতে ইসলামীর পুনরুত্থান দেখা যাচ্ছে।জামায়াতেরই আরেক শাখা ‘আমার বাংলাদেশ পার্টি–(এবি পার্টি)’ রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেয়েছে। ধারণা করা হচ্ছে এই পার্টির বেশ কয়েকজন নেতাকে কয়েকটি বিশ্ববিদ্যালয় পরিচালনার দায়িত্ব দেওয়া হতে পারে।

ফলে সবকিছু দেখে মনে হচ্ছে,বাংলা বসন্ত খুব দ্রুতই শীতের দিকে যাচ্ছে।

লেখক: ভারতীয় ইতিহাসবিদ,সম্পাদক এবং সাংবাদিক। তিনি গ্লোবট্রটার–এর রাইটিং ফেলো এবং প্রধান সংবাদদাতা। একই সঙ্গে তিনি লেফট ওয়ার্ড বুকস–এর সম্পাদক এবং ট্রাইকন্টিনেন্টাল: ইনস্টিটিউট ফর সোশ্যাল রিসার্চের পরিচালক।

-নিবন্ধটি পিপলস ডিসপ্যাচ থেকে নেওয়া। ইংরেজি থেকে অনূদিত এবং সংক্ষেপিত।

Loading

  • newadmin

    [jb_buttons]

    এই সংক্রান্ত সংবাদ

    শপথের সাংবিধানিক সংকট: স্পীকার, আইন উপদেষ্টা ও বৈধতার প্রশ্ন
    • newadminnewadmin
    • ফেব্রুয়ারি ৪, ২০২৬

    মাজহারুল ইসলাম।।আসন্ন ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে একটি গুরুতর সাংবিধানিক প্রশ্ন সামনে এসেছে—নতুন সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন কে? আপাতদৃষ্টিতে এটি একটি প্রশাসনিক বিষয় মনে হলেও বাস্তবে এটি সংসদের বৈধতা,সংবিধানের কার্যকারিতা এবং রাষ্ট্র পরিচালনার সাংবিধানিক কাঠামোর সঙ্গে সরাসরি সম্পর্কিত। স্পীকার হতে হলে সংসদ সদস্য হওয়া বাধ্যতামূলক বাংলাদেশের সংবিধানের ৭৪(১) অনুচ্ছেদ অনুযায়ী স্পষ্টভাবে বলা হয়েছে,সংসদ সদস্যদের মধ্য থেকেই স্পীকার নির্বাচিত হবেন।অর্থাৎ স্পীকার হওয়ার পূর্বশর্তই হলো সংসদ সদস্য হওয়া।বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আইন উপদেষ্টা স্পীকারের দায়িত্ব পালন করবেন—এই সিদ্ধান্ত রাজনৈতিক বা প্রশাসনিকভাবে ব্যাখ্যা করা গেলেও সাংবিধানিকভাবে তা টেকসই নয়।কারণ আইন উপদেষ্টা সংসদ সদস্য নন। ফলে আইন উপদেষ্টা কর্তৃক সংসদ সদস্যদের শপথ পাঠ করানো হলে সেই শপথের সাংবিধানিক বৈধতা প্রশ্নবিদ্ধ হওয়ার যথেষ্ট সুযোগ থাকে। সংবিধান কি এখনো কার্যকর? এই বিতর্কে একটি মৌলিক প্রশ্ন উঠে আসে—বর্তমান সংবিধান কি কার্যকর আছে? বাস্তবতা হলো,সংবিধান কার্যকর না থাকলে রাষ্ট্রপতি কীভাবে ধারাবাহিকভাবে অধ্যাদেশ জারি করছেন? সংবিধানের ১২২ অনুচ্ছেদ অনুযায়ী অধ্যাদেশ জারির ক্ষমতা প্রয়োগই প্রমাণ করে যে সংবিধান বহাল আছে এবং কার্যকর রয়েছে। অতএব,প্রয়োজন অনুযায়ী সংবিধানকে পাশ কাটিয়ে চলার কোনো সুযোগ নেই। শপথ,তৃতীয় তফসিল ও আইনি শূন্যতা সংবিধানের তৃতীয় তফসিলে সংসদ সদস্যদের শপথের নির্দিষ্ট ফরম্যাট ও কর্তৃপক্ষ নির্ধারিত আছে।সেখানে আইন উপদেষ্টা কর্তৃক শপথ পাঠ করানোর কোনো বিধান নেই।ফলে প্রশ্ন ওঠে—রাষ্ট্রপতি কি অধ্যাদেশ দিয়ে তৃতীয় তফসিল সংশোধন করতে পারবেন? আইন বিশেষজ্ঞদের মতে, তৃতীয় তফসিল সংবিধানের অবিচ্ছেদ্য অংশ। সংসদ গঠনের মতো মৌলিক কাঠামো সংশ্লিষ্ট বিষয় অধ্যাদেশ দিয়ে পরিবর্তন করা ‘বেসিক স্ট্রাকচার ডকট্রিন’-এর সঙ্গে সাংঘর্ষিক। ২০০৪ সালের সংশোধনী ও সিইসি প্রসঙ্গ ২০০৪ সালে চতুর্দশ সংশোধনীর মাধ্যমে সংবিধানের ১৪৮ অনুচ্ছেদে একটি বিধান যোগ করা হয়—নির্বাচনের পর স্পীকার বা ডেপুটি স্পীকার শপথ পাঠ না করালে তিন…

    Loading

    বিস্তারিত পড়ুন

    আরও সংবাদ পড়ুন
    অবকাঠামো উন্নয়ন,রাজনৈতিক বিতর্ক ও জনজীবন: একটি নিরপেক্ষ বিশ্লেষণ
    • newadminnewadmin
    • জানুয়ারি ৩০, ২০২৬

    মাজহারুল ইসলাম।।বাংলাদেশের সাম্প্রতিক অবকাঠামো উন্নয়ন—ঢাকা শহরের ফ্লাইওভার,মেট্রোরেল,এলিভেটেড এক্সপ্রেসওয়ে,পদ্মা সেতু,বঙ্গবন্ধু টানেল,পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কিংবা বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল—এসব প্রকল্প শুধু যোগাযোগ ও অর্থনীতির প্রশ্ন নয়; এগুলো রাজনৈতিক ও সামাজিক বিতর্কেরও কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। একদিকে এসব প্রকল্পের সমর্থকদের যুক্তি,উন্নয়ন মানুষের সময় বাঁচিয়েছে,যাতায়াত সহজ করেছে,বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহে স্থিতিশীলতা এনেছে এবং দীর্ঘমেয়াদে দেশের উৎপাদনশীলতা বাড়িয়েছে।ঢাকার মতো জনবহুল শহরে মেট্রোরেল ও এক্সপ্রেসওয়ের ফলে দৈনন্দিন জীবনের চাপ কমেছে—এটা অস্বীকার করার সুযোগ কম। অন্যদিকে সমালোচকরা প্রশ্ন তুলেছেন প্রকল্পগুলোর ব্যয়, স্বচ্ছতা,অগ্রাধিকার নির্ধারণ এবং রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে। তাদের মতে,অবকাঠামো উন্নয়ন যতটা দৃশ্যমান,ততটাই প্রয়োজন ছিল সুশাসন,গণতান্ত্রিক চর্চা ও প্রতিষ্ঠানগত সংস্কার।কেউ কেউ মনে করেন,উন্নয়নকে রাজনৈতিক সাফল্য হিসেবে উপস্থাপন করে ভিন্নমত ও সমালোচনাকে আড়াল করার চেষ্টা হয়েছে। এখানে একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা হলো—উন্নয়ন নিজে কোনো অপরাধ নয়,আবার উন্নয়ন থাকলেই সব রাজনৈতিক প্রশ্নের উত্তর পাওয়া যায় না।মানুষের জীবনমান উন্নত করা রাষ্ট্রের দায়িত্ব,কিন্তু একই সঙ্গে নাগরিক অধিকার,মতপ্রকাশের স্বাধীনতা ও জবাবদিহিও সমান গুরুত্বপূর্ণ। পদ্মা সেতু দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক সংযোগ বাড়িয়েছে, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ভবিষ্যৎ বিদ্যুৎ নিরাপত্তার প্রতিশ্রুতি দেয়,কক্সবাজার রেলপথ পর্যটন ও আঞ্চলিক অর্থনীতিকে গতি দিয়েছে—এসবই বাস্তব অর্জন।তবে একই সঙ্গে প্রকল্প বাস্তবায়নের সময় দুর্নীতির অভিযোগ,ব্যয়ের যৌক্তিকতা এবং দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণের প্রশ্নও জনআলোচনায় এসেছে। রাজনৈতিক বিতর্কে প্রায়ই দেখা যায়—এক পক্ষ উন্নয়নকে সব কিছুর চূড়ান্ত প্রমাণ হিসেবে তুলে ধরে,আর অন্য পক্ষ উন্নয়নকে তাচ্ছিল্য করে পুরোপুরি অস্বীকার করে। বাস্তবতা সম্ভবত এই দুই অবস্থানের মাঝখানে। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের জন্য অবকাঠামো অপরিহার্য।কিন্তু সেই উন্নয়ন টেকসই,অন্তর্ভুক্তিমূলক ও জবাবদিহিমূলক না হলে তা সমাজে বিভাজন তৈরি করতে পারে।উন্নয়ন মানুষের কষ্ট কমাবে—এটাই স্বাভাবিক ও কাম্য। তবে একই সঙ্গে রাষ্ট্রকে এমন পরিবেশও নিশ্চিত করতে হবে, যেখানে মানুষ প্রশ্ন করতে পারে,সমালোচনা করতে পারে এবং ভিন্নমত প্রকাশ করতে পারে। শেষ পর্যন্ত প্রশ্নটা ব্যক্তি বা সরকারের নয়—প্রশ্নটা…

    Loading

    বিস্তারিত পড়ুন

    আরও সংবাদ পড়ুন

    সংবাদ

    তেহরানে হামলায় একজন চীনা নাগরিক নিহত, বেইজিংয়ের যুদ্ধবিরতি আহ্বান

    • By newadmin
    • মার্চ ২, ২০২৬
    • 0
    • 36 views
    তেহরানে হামলায় একজন চীনা নাগরিক নিহত, বেইজিংয়ের যুদ্ধবিরতি আহ্বান

    ফিলিস্তিনে মসজিদুল আকসা বন্ধ, ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের অজুহাত

    • By newadmin
    • মার্চ ২, ২০২৬
    • 0
    • 35 views
    ফিলিস্তিনে মসজিদুল আকসা বন্ধ, ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের অজুহাত

    জয়পুরহাটে ধর্ষণচেষ্টার অভিযোগে নারী আক্রমণ: পুরুষের বিশেষ অঙ্গ কেটে দিলেন ভুক্তভোগী

    • By newadmin
    • মার্চ ২, ২০২৬
    • 0
    • 27 views
    জয়পুরহাটে ধর্ষণচেষ্টার অভিযোগে নারী আক্রমণ: পুরুষের বিশেষ অঙ্গ কেটে দিলেন ভুক্তভোগী

    মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক

    • By newadmin
    • মার্চ ২, ২০২৬
    • 0
    • 41 views
    মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক

    বিএনপির মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচি

    • By newadmin
    • মার্চ ২, ২০২৬
    • 0
    • 50 views
    বিএনপির মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচি

    ডিএমপি কমিশনার সাজ্জাত আলীর চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

    • By newadmin
    • মার্চ ২, ২০২৬
    • 0
    • 46 views
    ডিএমপি কমিশনার সাজ্জাত আলীর চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

    সংবিধানের বাইরে কোনো পদক্ষেপ গ্রহণ সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

    • By newadmin
    • মার্চ ২, ২০২৬
    • 0
    • 18 views
    সংবিধানের বাইরে কোনো পদক্ষেপ গ্রহণ সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

    মধ্যপ্রাচ্যে উত্তেজনার কারণে ঢাকায় ১০২টি ফ্লাইট বাতিল

    • By newadmin
    • মার্চ ২, ২০২৬
    • 0
    • 15 views
    মধ্যপ্রাচ্যে উত্তেজনার কারণে ঢাকায় ১০২টি ফ্লাইট বাতিল

    নতুন সংসদের উদ্বোধনী অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ থেকে বিরত থাকার চিঠি প্রধানমন্ত্রীকে

    • By newadmin
    • মার্চ ২, ২০২৬
    • 0
    • 23 views
    নতুন সংসদের উদ্বোধনী অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ থেকে বিরত থাকার চিঠি প্রধানমন্ত্রীকে

    কুয়েতে মার্কিন দূতাবাসে ইরানি মিসাইল হামলা, জরুরি সতর্কতা

    • By newadmin
    • মার্চ ২, ২০২৬
    • 0
    • 20 views
    কুয়েতে মার্কিন দূতাবাসে ইরানি মিসাইল হামলা, জরুরি সতর্কতা

    সৈয়দপুরে ব্যাংকে ভয়াবহ অগ্নিকাণ্ড

    • By newadmin
    • মার্চ ২, ২০২৬
    • 0
    • 33 views
    সৈয়দপুরে ব্যাংকে ভয়াবহ অগ্নিকাণ্ড

    ঢাকায় নারী যাত্রীদের জন্য বিশেষ বাস চালু করতে যাচ্ছে সরকার

    • By newadmin
    • মার্চ ২, ২০২৬
    • 0
    • 28 views
    ঢাকায় নারী যাত্রীদের জন্য বিশেষ বাস চালু করতে যাচ্ছে সরকার

    মেহেন্দিগঞ্জে গরুচুরি চাঞ্চল্য: ৭টি গরু উদ্ধার, একজন আটক

    • By newadmin
    • মার্চ ২, ২০২৬
    • 0
    • 40 views
    মেহেন্দিগঞ্জে গরুচুরি চাঞ্চল্য: ৭টি গরু উদ্ধার, একজন আটক

    কুয়েতের আকাশে মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলটদের নিরাপদ উদ্ধার

    • By newadmin
    • মার্চ ২, ২০২৬
    • 0
    • 20 views
    কুয়েতের আকাশে মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলটদের নিরাপদ উদ্ধার

    সৌদির বৃহত্তম তেল শোধনাগারে ইরানের ড্রোন হামলা, সাময়িকভাবে বন্ধ কার্যক্রম

    • By newadmin
    • মার্চ ২, ২০২৬
    • 0
    • 36 views
    সৌদির বৃহত্তম তেল শোধনাগারে ইরানের ড্রোন হামলা, সাময়িকভাবে বন্ধ কার্যক্রম

    মধ্যপ্রাচ্যে ইরানের হামলার নিন্দা: যুক্তরাষ্ট্রসহ ৭ দেশের যৌথ বিবৃতি

    • By newadmin
    • মার্চ ২, ২০২৬
    • 0
    • 28 views
    মধ্যপ্রাচ্যে ইরানের হামলার নিন্দা: যুক্তরাষ্ট্রসহ ৭ দেশের যৌথ বিবৃতি

    যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়: ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানি

    • By newadmin
    • মার্চ ২, ২০২৬
    • 0
    • 41 views
    যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়: ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানি

    চার আসনের ভোটের ফল চ্যালেঞ্জ, হাইকোর্টে বিএনপি প্রার্থীদের আবেদন

    • By newadmin
    • মার্চ ২, ২০২৬
    • 0
    • 35 views
    চার আসনের ভোটের ফল চ্যালেঞ্জ, হাইকোর্টে বিএনপি প্রার্থীদের আবেদন

    আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে প্রভাবমুক্ত রাখতে হবে

    • By newadmin
    • মার্চ ২, ২০২৬
    • 0
    • 39 views
    আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে প্রভাবমুক্ত রাখতে হবে

    ইমাম-মুয়াজ্জিনদের বেতন কাঠামো নির্ধারণ, নতুন নীতিমালা গেজেট প্রকাশ

    • By newadmin
    • মার্চ ২, ২০২৬
    • 0
    • 39 views
    ইমাম-মুয়াজ্জিনদের বেতন কাঠামো নির্ধারণ, নতুন নীতিমালা গেজেট প্রকাশ

    গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্কুলশিক্ষিকা হত্যা: দ্বিতীয় স্বামী আটক, তদন্তে নতুন মোড়

    • By newadmin
    • মার্চ ১, ২০২৬
    • 0
    • 36 views
    গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্কুলশিক্ষিকা হত্যা: দ্বিতীয় স্বামী আটক, তদন্তে নতুন মোড়

    ইরানের পাল্টা হামলায় ইউএইতে হতাহত, নিহতদের মধ্যে একজন বাংলাদেশি

    • By newadmin
    • মার্চ ১, ২০২৬
    • 0
    • 44 views
    ইরানের পাল্টা হামলায় ইউএইতে হতাহত, নিহতদের মধ্যে একজন বাংলাদেশি

    গুজব ও ভুয়া তথ্য প্রতিরোধে কাজ করছে বাংলাফ্যাক্ট, সচেতনতার আহ্বান

    • By newadmin
    • মার্চ ১, ২০২৬
    • 0
    • 43 views
    গুজব ও ভুয়া তথ্য প্রতিরোধে কাজ করছে বাংলাফ্যাক্ট, সচেতনতার আহ্বান

    শিক্ষাব্যবস্থায় গুণগত সংস্কার ও দ্রুত কারিকুলাম প্রণয়নের আহ্বান শিক্ষামন্ত্রীর

    • By newadmin
    • মার্চ ১, ২০২৬
    • 0
    • 28 views
    শিক্ষাব্যবস্থায় গুণগত সংস্কার ও দ্রুত কারিকুলাম প্রণয়নের আহ্বান শিক্ষামন্ত্রীর

    রমজানের পর সিটি করপোরেশন নির্বাচন: নির্বাচন কমিশনার

    • By newadmin
    • মার্চ ১, ২০২৬
    • 0
    • 22 views
    রমজানের পর সিটি করপোরেশন নির্বাচন: নির্বাচন কমিশনার

    জেলা ও উপজেলা আইন-শৃঙ্খলা কমিটি সংশোধন করে পুনর্গঠন

    • By newadmin
    • মার্চ ১, ২০২৬
    • 0
    • 28 views
    জেলা ও উপজেলা আইন-শৃঙ্খলা কমিটি সংশোধন করে পুনর্গঠন

    ৫ জেলার ডিসি ও জেলা ম্যাজিস্ট্রেট প্রত্যাহার

    • By newadmin
    • মার্চ ১, ২০২৬
    • 0
    • 19 views
    ৫ জেলার ডিসি ও জেলা ম্যাজিস্ট্রেট প্রত্যাহার

    গণঅভ্যুত্থান-পরবর্তী পরিস্থিতি নিয়ে বিভ্রান্তি: এম সাখাওয়াত হোসেনের বক্তব্য ও অস্ত্র লুটের তথ্য যাচাই

    • By newadmin
    • মার্চ ১, ২০২৬
    • 0
    • 40 views
    গণঅভ্যুত্থান-পরবর্তী পরিস্থিতি নিয়ে বিভ্রান্তি: এম সাখাওয়াত হোসেনের বক্তব্য ও অস্ত্র লুটের তথ্য যাচাই

    মেহেন্দিগঞ্জে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা, অভিযানে ৬ জন আটক

    • By newadmin
    • মার্চ ১, ২০২৬
    • 0
    • 46 views
    মেহেন্দিগঞ্জে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা, অভিযানে ৬ জন আটক

    ক্ষমার মাধ্যমে ইতিহাস গড়া নেতা: নেলসন ম্যান্ডেলার মানবতার অনন্য দৃষ্টান্ত

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২৮, ২০২৬
    • 0
    • 46 views
    ক্ষমার মাধ্যমে ইতিহাস গড়া নেতা: নেলসন ম্যান্ডেলার মানবতার অনন্য দৃষ্টান্ত

    বিএনপি সরকারের দৃষ্টি অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশ নিয়ে

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২৮, ২০২৬
    • 0
    • 37 views
    বিএনপি সরকারের দৃষ্টি অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশ নিয়ে

    ছোট ভাইয়ের সিট এভাবে কেড়ে না নিলেও পারতেন, আব্বাস ভাই বললেন, দুষ্টুমি করবা না: পাটওয়ারী

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২৮, ২০২৬
    • 0
    • 37 views
    ছোট ভাইয়ের সিট এভাবে কেড়ে না নিলেও পারতেন, আব্বাস ভাই বললেন, দুষ্টুমি করবা না: পাটওয়ারী

    গোবিন্দগঞ্জে মাদ্রাসার অধ্যক্ষ ধর্ষণের অভিযোগে গ্রেফতার

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২৮, ২০২৬
    • 0
    • 43 views
    গোবিন্দগঞ্জে মাদ্রাসার অধ্যক্ষ ধর্ষণের অভিযোগে গ্রেফতার

    নিউমার্কেটে আধুনিক ফুটওভার ব্রিজ উদ্বোধন ও ফুটপাত দখলমুক্ত করার ঘোষণা

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২৮, ২০২৬
    • 0
    • 42 views
    নিউমার্কেটে আধুনিক ফুটওভার ব্রিজ উদ্বোধন ও ফুটপাত দখলমুক্ত করার ঘোষণা

    নওগাঁর ধামরহাটে অনন্য ও চাঞ্চল্যকর পারিবারিক ঘটনা

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২৮, ২০২৬
    • 0
    • 54 views
    নওগাঁর ধামরহাটে অনন্য ও চাঞ্চল্যকর পারিবারিক ঘটনা

    দুমকি ছাত্রলীগের সাবেক সভাপতি শফিক খানের জেলমৃত্যু – স্বাস্থ্য উপেক্ষা ও রাজনৈতিক নিপীড়ণের অভিযোগ

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২৮, ২০২৬
    • 0
    • 45 views
    দুমকি ছাত্রলীগের সাবেক সভাপতি শফিক খানের জেলমৃত্যু – স্বাস্থ্য উপেক্ষা ও রাজনৈতিক নিপীড়ণের অভিযোগ

    ড. ইউনূস ছাড়লেন সরকারি বাসভবন ‘যমুনা’

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২৮, ২০২৬
    • 0
    • 30 views
    ড. ইউনূস ছাড়লেন সরকারি বাসভবন ‘যমুনা’

    মেহেন্দিগঞ্জে সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২৮, ২০২৬
    • 0
    • 59 views
    মেহেন্দিগঞ্জে সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন

    প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা: দুই মাসের মধ্যে তদন্ত শেষের নির্দেশ

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২৮, ২০২৬
    • 0
    • 43 views
    প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা: দুই মাসের মধ্যে তদন্ত শেষের নির্দেশ

    মেহেন্দিগঞ্জবাসীর উন্নয়ন দাবিতে প্রতিমন্ত্রী রাজিব আহসানের কাছে স্মারকলিপি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২৮, ২০২৬
    • 0
    • 47 views
    মেহেন্দিগঞ্জবাসীর উন্নয়ন দাবিতে প্রতিমন্ত্রী রাজিব আহসানের কাছে স্মারকলিপি

    ঠাকুরগাঁওয়ে মেডিক্যাল কলেজ স্থাপনের আশ্বাস, ২০২৭ সালে ভর্তি শুরুর আশা

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২৮, ২০২৬
    • 0
    • 38 views
    ঠাকুরগাঁওয়ে মেডিক্যাল কলেজ স্থাপনের আশ্বাস, ২০২৭ সালে ভর্তি শুরুর আশা

    আদালত বর্জনের কারণ ও স্থগিত ঘোষণা: বরিশাল আইনজীবীদের কর্মসূচি নিয়ে নতুন সিদ্ধান্ত

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২৮, ২০২৬
    • 0
    • 46 views
    আদালত বর্জনের কারণ ও স্থগিত ঘোষণা: বরিশাল আইনজীবীদের কর্মসূচি নিয়ে নতুন সিদ্ধান্ত

    পাবনায় দাদি হত্যার পর নাতনিকে ধর্ষণ ও হত্যা: এলাকায় চরম ক্ষোভ

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২৮, ২০২৬
    • 0
    • 42 views
    পাবনায় দাদি হত্যার পর নাতনিকে ধর্ষণ ও হত্যা: এলাকায় চরম ক্ষোভ

    তিন মাসেও সন্ধান মেলেনি লালমাইয়ের মাদ্রাসাছাত্রীর

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২৮, ২০২৬
    • 0
    • 56 views
    তিন মাসেও সন্ধান মেলেনি লালমাইয়ের মাদ্রাসাছাত্রীর

    ডান্ডাবেড়ি ব্যবহারে বিতর্ক: আইন, আদালতের নির্দেশনা ও বাস্তবতার দ্বন্দ্ব

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২৮, ২০২৬
    • 0
    • 45 views
    ডান্ডাবেড়ি ব্যবহারে বিতর্ক: আইন, আদালতের নির্দেশনা ও বাস্তবতার দ্বন্দ্ব

    সামাজিক মাধ্যমে ছড়ানো ‘বিদেশি ষড়যন্ত্র’ তত্ত্ব নিয়ে আলোচনা, প্রমাণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২৮, ২০২৬
    • 0
    • 36 views
    সামাজিক মাধ্যমে ছড়ানো ‘বিদেশি ষড়যন্ত্র’ তত্ত্ব নিয়ে আলোচনা, প্রমাণ নিয়ে প্রশ্ন

    বিচারহীনতার সংস্কৃতি ভাঙতেই হবে

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২৭, ২০২৬
    • 0
    • 61 views
    বিচারহীনতার সংস্কৃতি ভাঙতেই হবে

    শিশু নির্যাতন: ন্যায়বিচারের অভাবের চরম লজ্জা

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২৭, ২০২৬
    • 0
    • 44 views
    শিশু নির্যাতন: ন্যায়বিচারের অভাবের চরম লজ্জা

    দেশের সব বিমানবন্দর, রেলস্টেশন ও হাইস্পিড ট্রেনে ফ্রি ওয়াইফাই সুবিধা হবে

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২৭, ২০২৬
    • 0
    • 45 views
    দেশের সব বিমানবন্দর, রেলস্টেশন ও হাইস্পিড ট্রেনে ফ্রি ওয়াইফাই সুবিধা হবে

    নরসিংদীর মাধবদীতে ধর্ষণের বিচার চাওয়ায় কিশোরী আমেনা বেগমকে হত্যা, বিএনপি নেতাসহ ৫ গ্রেফতার

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২৭, ২০২৬
    • 0
    • 28 views
    নরসিংদীর মাধবদীতে ধর্ষণের বিচার চাওয়ায় কিশোরী আমেনা বেগমকে হত্যা, বিএনপি নেতাসহ ৫ গ্রেফতার

    ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ৫.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২৭, ২০২৬
    • 0
    • 54 views
    ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ৫.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত

    কুষ্টিয়ায় ফুফাতো ভাইয়ের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, আইনগত ব্যবস্থা দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২৭, ২০২৬
    • 0
    • 57 views
    কুষ্টিয়ায় ফুফাতো ভাইয়ের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, আইনগত ব্যবস্থা দাবি

    মেহেন্দিগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২৭, ২০২৬
    • 0
    • 35 views
    মেহেন্দিগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

    ⚖️ আদালতের মর্যাদা বনাম ক্ষমতার প্রদর্শনী: বরিশাল ঘটনা সতর্কবার্তা

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২৭, ২০২৬
    • 0
    • 53 views
    ⚖️ আদালতের মর্যাদা বনাম ক্ষমতার প্রদর্শনী: বরিশাল ঘটনা সতর্কবার্তা

    বরিশাল আদালতে হট্টগোল: বিচারকের ওপর হুমকি, ১২ আইনজীবীর সনদ বাতিলের সুপারিশ

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২৭, ২০২৬
    • 0
    • 43 views
    বরিশাল আদালতে হট্টগোল: বিচারকের ওপর হুমকি, ১২ আইনজীবীর সনদ বাতিলের সুপারিশ