২০২২ ছিল বিদ্যুৎ-জ্বালানিসংকট, ক্ষুধা ও বেকারত্বের বছর,নিম্ন ও মধ্যবিত্তের টানাপোড়েনের বছর

মাজহারুল ইসলাম।।বছরের প্রথম সকালে নতুন বই সংগ্রহের মধ্য দিয়ে ২০২২ সাল শুরু করেছিল প্রাথমিকের শিশু-কিশোরেরা।বছরের প্রথম দিনে ঘন কুয়াশায় ঢাকা পড়েছিল দেশের অধিকাংশ অঞ্চল।এই ঘন কুয়াশা যেন সারাটি বছর বিরাজ করেছে দেশের সংকটময় অর্থনীতিতে।শীতের কুয়াশা ভেদ করে সূর্যালোক উঁকি দেওয়ার মতো করে জাতীয় জীবনে আনন্দ নিয়ে এসেছে স্বপ্নের পদ্মা সেতু,কর্ণফুলী টানেল এবং দেশের ইতিহাসের প্রথম মেট্রোরেলের উদ্বোধন।পদ্মা সেতুর মাধ্যমে দক্ষিণাঞ্চলের কোটি কোটি মানুষের যোগাযোগ সহজ হয়েছে।মেট্রোরেলে ঢাকার যানজট সমস্যার সমাধান প্রশ্নে অগ্রগতির সূচনা হয়েছে।

২০২২ সাল ছিল লাগামহীন দ্রব্যের মূল্যবৃদ্ধির বছর। ভোজ্যতেল ও চালের মূল্য রেকর্ড উচ্চতায় পৌঁছেছিল। টিসিবির লাইনে অপেক্ষমাণ মানুষের দীর্ঘ লাইন ছিল দৃষ্টিকটু। এসব লাইনে নিম্নবিত্তের পাশাপাশি মধ্যবিত্তের উল্লেখযোগ্য উপস্থিতি সবাইকে আশাহত করেছে।নব্বইয়ের দশকের পর ২০২২ সালে প্রথমবারের মতো সরকারি হিসাবেই মূল্যস্ফীতি প্রায় ১০ শতাংশের কাছাকাছি পৌঁছে,বেসরকারি হিসাবে মূল্যস্ফীতি ছিল অনেক বেশি।এ বছর জ্বালানি তেলের দাম ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে গিয়ে ঠেকেছে।জনজীবনে নাভিশ্বাস এসেছে,শিল্পকারখানায় কর্মী ছাঁটাই বেড়েছে।২০২২ ছিল বিদ্যুৎ-জ্বালানিসংকট, ক্ষুধা ও বেকারত্বের বছর,নিম্ন ও মধ্যবিত্তের টানাপোড়েনের বছর।

করোনা এবং ইউক্রেন যুদ্ধকেন্দ্রিক বৈশ্বিক সমস্যার সঙ্গে, ব্যাপক আমদানি বৃদ্ধি,অকার্যকর মুদ্রানীতি ও রিজার্ভ ঋণ ফেরত না আসা,ব্যাংকিং অপব্যবস্থাপনা,ঋণখেলাপি,পাচার—সব মিলে দেশের ডলার রিজার্ভের পতন হয়।২০২১-২২ অর্থবছরে দেশের ইতিহাসের সর্বোচ্চ বাণিজ্য ঘাটতি হয় প্রায় ৩৩ বিলিয়ন ডলার।৮৩ বিলিয়ন ডলারের রেকর্ড আমদানি বাড়ায়,ইতিহাসের সর্বোচ্চ ৫০ বিলিয়ন ডলার রপ্তানিও অর্থনীতিকে স্বস্তি দেয়নি।বরং ডলার বাঁচাতে জ্বালানি আমদানি বন্ধ করলে তেল-গ্যাসের অভাবে কিছু বিদ্যুৎকেন্দ্র বন্ধ করে রাখা হয়।শিল্পের কাঁচামাল,ট্রেডিং পণ্যসহ যাবতীয় আমদানির ঋণপত্র বা এলসি বন্ধের উদ্যোগ নেওয়া হয়।এতেও ডলার রিজার্ভের পতন ঠেকানো যায়নি,সরকারকে নিজস্ব আমদানি এবং বেসরকারি চাহিদায় ক্রমাগতভাবে খোলাবাজারে ডলার ছাড়তে হয়েছে।এক পঞ্জিকাবর্ষে ডলারের বিপরীতে টাকার ইতিহাসের সর্বোচ্চ দরপতন ঘটেছে। এক বছরে সরকারি হিসাবেই ডলার রিজার্ভের ক্ষয় হয়েছে প্রায় ১১ বিলিয়ন ডলার।ডলারের রেট ৮৬ টাকা থেকে বেড়েছে ১০৬ টাকা। বছর শেষেও সরকারি হিসাবে মূল্যস্ফীতি রয়ে গেছে ৮ দশমিক ৮৫ শতাংশ।

প্রধানমন্ত্রী ভারতে গেলেও এ বছর তিস্তা চুক্তিতে বিন্দুমাত্র অগ্রগতি হয়নি।বরং চীন তিস্তা প্রকল্পে অর্থায়নের সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানিয়েছে।এ বছর রোহিঙ্গা শরণার্থী প্রত্যাবাসনে কোনো অগ্রগতি হয়নি।বরং মিয়ানমার কয়েকবার বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘন করেছে,সীমান্তে গোলা নিক্ষেপ করেছে। ডিসেম্বরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের মালামাল নিয়ে মার্কিন নিষেধাজ্ঞার কবলে থাকা একটি জাহাজ গ্রহণে রাশিয়ার চাপ-হুমকি আসে,বাংলাদেশ মার্কিন প্রতিক্রিয়ার ভয়ে সেটা প্রত্যাখ্যান করলে, রাশিয়ার সঙ্গে কিছুটা টানাপোড়েন তৈরি হয়।

২০২২ সালে বিদ্যুৎ খাতে সরকারের রেকর্ড লোকসান হয়। পিডিবির হিসাব বিশ্লেষণে চলতি অর্থবছরে ক্যাপাসিটি চার্জ নামে ভর্তুকি দাঁড়াবে প্রায় ১৫ হাজার কোটি টাকা।আশার কথা হচ্ছে,২০২২ সালে পূর্ববর্তী বছরের তুলনায় অন্তত ৫ লাখ শ্রমিক নতুন করে বিদেশে গেছেন।বছরের শেষ দিকে, প্রবাসী আয়ে ডলারের বিনিময়ে বাড়তি রেট দিয়ে সরকার হুন্ডি বন্ধে উদ্যোগী হয়েছে।

ডলার সংকটে বড়পুকুরিয়া,ঘোড়াশাল,রামপাল ইত্যাদি বিদ্যুৎ প্রকল্পের বিদেশি ঋণের কিস্তি দিতে অসুবিধায় পড়েছে পিডিবি।বিপিসিসহ বহু সরকারি সংস্থার আমদানির ঋণপত্র নিষ্পত্তি আটকে গেছে সরকারি ব্যাংকের ডলার সংকটে। পর্যাপ্ত ডলার না থাকায় সরকারি ব্যাংকগুলো মিলিয়ন মিলিয়ন ডলার চেয়ে কেন্দ্রীয় ব্যাংককে চিঠি দিচ্ছে।মিলিয়ন ডলার পর্যায়ে বকেয়া আছে পাসপোর্ট অধিদপ্তরের, ইস্টার্ন রিফাইনারির,বিমানের,বিপিসির,পিডিবির,সিভিল অ্যাভিয়েশন অথরিটির রাডার স্থাপনের,খাদ্য অধিদপ্তরের গম কেনার, এমনকি বাংলাদেশ ব্যাংকের টাকার নোট ছাপানোর কালি কেনার বিল বাবদ।সরকারি ও বেসরকারি উভয় বিলই একাধিকবার বিলম্বিত হচ্ছে।

ডলার সংকটে পড়ার পরিপ্রেক্ষিতে বছরের আলোচিত ঘটনা ছিল আন্তর্জাতিক মুদ্রা তহবিল থেকে তিন বছরে সাড়ে চার বিলিয়ন ডলার ঋণের জন্য সরকারের আবেদন এবং ঋণের শর্ত নিয়ে আইএমএফের সঙ্গে আলোচনা।অভিযোগ উঠেছে, সরকার আইএমএফের শর্ত মানার ইঙ্গিত দিতেই জ্বালানি তেলের দাম বাড়িয়েছে,ব্যাংক ঋণের খেলাপি পরিমাণ কমাতে,৬-৯ শতাংশের সুদের হার তুলে দিতে,রিজার্ভের হিসাবপদ্ধতি সংশোধন করতে সম্মত হয়েছে।দেশের পরিসংখ্যান মান, আর্থিক খাতের তথ্য স্বচ্ছতা নিয়ে আইএমএফ যৌক্তিক প্রশ্ন তুলে সরকারকে বিব্রত করেছে।

বছরজুড়ে প্রকল্পের মেয়াদ বৃদ্ধি,শত এবং হাজারকোটি করে খরচ বৃদ্ধি,খেলাপি ঋণ ও পাচারের নতুন নতুন খবর আলোচিত ছিল।দুদক অর্থ কেলেঙ্কারির বড় খেলোয়াড়দের বিরুদ্ধে কোনো সক্রিয় পদক্ষেপ নিতে পারেনি। খেলাপিবান্ধব ঋণনীতি পরিবর্তনের বছরে রেকর্ড ৩৩ হাজার কোটি টাকা খেলাপি ঋণ বেড়েছে।ইসলামী ব্যাংকের ঋণ কেলেঙ্কারি এ বছরের বড় ঘটনা। ২০২৩ সালে সম্ভাব্য দুর্ভিক্ষের আগাম ঘোষণা দিয়ে সরকার অনাবাদি জমি চাষের পরামর্শ দিয়েছেন।অব্যাহত ঋণ কেলেঙ্কারির কারণে ‘ব্যাংক দেউলিয়া’ হওয়ার গুজব ছড়ায় ও শুরু হয় নগদ তোলার হিড়িক। ব্যাংকের ওপর অনাস্থা এবং বর্ধিত দ্রব্যমূল্য পরিস্থিতিতে আমানতপ্রবাহ ও সঞ্চয়—উভয়ই কমে আসে।পরে আবার ভালো ব্যাংকগুলাতে আমানতপ্রবাহ ও সঞ্চয় স্বাভাবিক হতে শুরু করে।এ বছরে দুবার শেয়ারবাজারের সূচক ধসের ঘটনা ঘটে।

ঘাটতি বাজেট মেটাতে সরকার ২০২২ সালে বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ না পেয়ে কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ নেওয়ার (টাকা ছাপানো) ‘আত্মঘাতী’ ধারা শুরু করে।সাধারণ সুদহারের চেয়ে ট্রেজারি বিলের সুদের হার কম হওয়ায় বাণিজ্যিক ব্যাংকগুলো ট্রেজারি বিল-বন্ড কেনায় আগ্রহ হারিয়েছে।বর্ধিত দারিদ্র্য,বেকারত্ব এবং অতি মূল্যস্ফীতিতে সঞ্চয় কমেছে।২০২২ সালে অপ্রতিরোধ্য অর্থনৈতিক উন্নয়নের মিথ প্রশ্নের মুখে পড়ে।বরং ইতিহাসের সর্বোচ্চ পরিমাণ বিদেশি ঋণ এবং এলসির দায় বকেয়া আছে।

আন্তর্জাতিক ঋণমান সনদ প্রদানকারী সংস্থা মুডি’স বাংলাদেশের জাতীয় ক্রেডিট রেটিং অবনমনের পর্যালোচনার ঘোষণার পাশাপাশি স্থানীয় মুদ্রা এবং স্থানীয় কিছু ব্যাংকের রেটিং কমিয়েছে।

ঘূর্ণিঝড় সিত্রাং,সিলেটের দুই দফার প্রলয়ংকরী বন্যা এ বছর ফসল ও সম্পদের বিপুল ক্ষতি করেছে।শিল্প দুর্ঘটনা হিসেবে চট্টগ্রামের বিএম ডোপের শিল্প আগুনের দগদগে ক্ষত তৈরি হয়েছে। ইটনা-মিঠামইন হাওরের বাঁধে জলাবদ্ধতা এবং বন্যা পরিস্থিতি নাজুক করার আলোচনা।ঢাকা কয়েক ডজনবার বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর শহর হওয়ার রেকর্ড করেছে।এ বছর দুইবার জাতীয় বিদ্যুৎ গ্রিড বিপর্যয় হয়েছে।

বাংলাদেশ ২০২২ সালে উন্নত দেশের সঙ্গে কূটনীতির ৫০তম বর্ষ উদ্‌যাপন করেছে।তথাপি র‍্যাবের ওপর নিষেধাজ্ঞার পরিপ্রেক্ষিতে এ বছর কূটনীতিতে উৎকণ্ঠা ছিল বিস্তর। বছরজুড়ে ভারত,চীন,রাশিয়া,যুক্তরাষ্ট্রের দূতাবাসে দৌড়ঝাঁপ চলেছে।দেশের অভ্যন্তরীণ বিষয়ে মার্কিন,রাশিয়ান পাল্টাপাল্টি বিবৃতি-বক্তব্য এসেছে।চীনা রাষ্ট্রদূত প্রকাশ্যে সরকারকে অনেক বিষয়ে সমর্থনের ইঙ্গিত দিয়েছে।মানবাধিকার পরিস্থিতির উন্নয়ন এবং স্বচ্ছ নির্বাচন নিয়ে ১৮টি দেশের অভূতপূর্ব বিবৃতি সবার নজর কেড়েছে।

বড় ধরনের জ্বালানি সরবরাহ চুক্তির অভাবে সরকার স্পট মার্কেটের উচ্চ মূল্যে ডলার সংকটে জ্বালানি আমদানি করতে পারছিল না।এ সময় রাশিয়া থেকে সরাসরি কিংবা ভারত হয়ে তেল আমদানিতে ব্যর্থ হয় সরকার।ভারতের সঙ্গে ডলারকে পাশ কাটিয়ে সরাসরি রুপিতে এবং চীনের সঙ্গে আরএমবিতে এলসি নিষ্পত্তির আলোচনা উঠেছে।বছরের শেষ দিকে মার্কিন রাষ্ট্রদূতের নিরাপত্তা বিঘ্নের উদ্দেশ্যপ্রসূত কাজে,যুক্তরাষ্ট্র কড়া প্রতিবাদ করেছে। এ বছর প্রথম যুক্তরাষ্ট্রে এক মাসে ৫ বিলিয়ন ডলার রপ্তানির রেকর্ড হয়।

প্রধানমন্ত্রী ভারতে গেলেও এ বছর তিস্তা চুক্তিতে বিন্দুমাত্র অগ্রগতি হয়নি।বরং চীন তিস্তা প্রকল্পে অর্থায়নের সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানিয়েছে।এ বছর রোহিঙ্গা শরণার্থী প্রত্যাবাসনে কোনো অগ্রগতি হয়নি।বরং মিয়ানমার কয়েকবার বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘন করেছে, সীমান্তে গোলা নিক্ষেপ করেছে।ডিসেম্বরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের মালামাল নিয়ে মার্কিন নিষেধাজ্ঞার কবলে থাকা একটি জাহাজ গ্রহণে রাশিয়ার চাপ-হুমকি আসে,বাংলাদেশ মার্কিন প্রতিক্রিয়ার ভয়ে সেটা প্রত্যাখ্যান করলে,রাশিয়ার সঙ্গে কিছুটা টানাপোড়েন তৈরি হয়।

গত এক দশকে প্রথমবারের মতো ২০২২ সালে এসে সরকারবিরোধী রাজনীতিতে জোয়ার ফেরে।বলা বাহুল্য, এ বছর গত ১৪ বছরের তুলনায় ধারণাতীত কম ক্রসফায়ার এবং বিচারবহির্ভূত হত্যা হয়েছে।সেখানে ভূমিকা রাখে মার্কিন নিষেধাজ্ঞা। তবে এ বছর ডিজিটাল সিকিউরিটি আইনে সাংবাদিক,রাজনৈতিক ও মানবাধিকার কর্মী এবং মানুষকে হয়রানি অব্যাহত ছিল।

বিরোধীদের মতামত হীন সার্চ কমিটির গোপনীয় সুপারিশের মাধ্যমে আরেকটি নির্বাচন কমিশন গঠন হয়েছে।বছরব্যাপী আলোচনায় ছিল ইভিএম নির্বাচন ও ভোট জালিয়াতি।এ বছর গোপন বুথ দখল করে ইভিএম ভোটের মহড়া চলমান ছিল। বছরের শেষ দিকে গাইবান্ধা সংসদীয় উপনির্বাচন বাতিল করে গোপন বুথ দখলের ভোট জালিয়াতির বিরুদ্ধে একটা ঐতিহাসিক উদাহরণ সৃষ্টি করেছে কমিশন।

বছরের প্রথম মাসে নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে সরকারদলীয় প্রার্থী সহজে জয়ী হয়েছেন।মধ্যে চট্টগ্রাম ও কুমিল্লায় ইভিএম বিতর্ক বহুদূর গড়িয়েছে।এ বছরের স্থানীয় সরকারের অধিকাংশ চেয়ারম্যান নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন।বছরের শেষ রংপুরে নৌকা প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হওয়ার মধ্য দিয়ে রাজনৈতিক হিসাব-নিকাশে বেশ চাঞ্চল্য তৈরি হয়েছে।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি,খালেদা জিয়ার মুক্তি এবং নিরপেক্ষ নির্বাচনের দাবিতে ১০টি বড় বড় গণসমাবেশ করে বিএনপি তাক লাগিয়েছে, ফলে আওয়ামী লীগকেও ভবন ছেড়ে মাঠের রাজনীতিতে ফিরতে হয়।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজনীতিতে ভদ্রলোকের আবির্ভাবের আশার আলো ছড়িয়েছেন।উৎকণ্ঠা থেকে বিএনপি অফিসে হামলা,মির্জা ফখরুল,মির্জা আব্বাস,রুহুল কবির রিজভীসহ গণগ্রেপ্তার করে সরকার আবারও বল প্রয়োগের পুরোনো রাজনীতির হিংসা বার্তা দিয়েছে।বুয়েট ছাত্র ফারদিন হত্যার জট খোলেনি, তবে এ নিয়ে অনেক নাটকীয়তা হয়েছে।২০২২ সালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে বিএনপির ১১ কর্মী খুন হয়েছেন।শাহবাগে সুষ্ঠু নির্বাচনের দাবিতে লিফলেট বিতরণকালে একজন প্রবীণ নাগরিক ও রাজনীতিককে থাপ্পড় মারার ঘটনা দেখেছেন মানুষ।বছর শেষ হয়েছে বিএনপি, মধ্য ডান ও উদার বাম দলগুলোর ‘নিরপেক্ষ নির্বাচন এবং রাষ্ট্র সংস্কারের যুগপৎ আন্দোলন’ শুরুর মধ্য দিয়ে।

  • এই সংক্রান্ত সংবাদ

    অবকাঠামো উন্নয়ন,রাজনৈতিক বিতর্ক ও জনজীবন: একটি নিরপেক্ষ বিশ্লেষণ

    মাজহারুল ইসলাম।।বাংলাদেশের সাম্প্রতিক অবকাঠামো উন্নয়ন—ঢাকা শহরের ফ্লাইওভার,মেট্রোরেল,এলিভেটেড এক্সপ্রেসওয়ে,পদ্মা সেতু,বঙ্গবন্ধু টানেল,পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কিংবা বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল—এসব প্রকল্প শুধু যোগাযোগ ও অর্থনীতির প্রশ্ন নয়; এগুলো রাজনৈতিক ও সামাজিক বিতর্কেরও কেন্দ্রবিন্দুতে পরিণত…

    বিস্তারিত পড়ুন

    আসন দাবিতে বাস্তবতা বনাম কল্পনা

    মাজহারুল ইসলাম।।বরিশাল–৫ (সদর) আসন কেয়ামতের আগে ইসলামী আন্দোলন বাংলাদেশ পাবে কিনা—এই প্রশ্ন এখন আর রাজনৈতিক কৌতুক নয়,বরং বাস্তব বিশ্লেষণের অংশ।যেখানে একটি আসন জয়ের ন্যূনতম বাস্তব সম্ভাবনাও দৃশ্যমান নয়,সেখানে ১৪৩টি আসন…

    বিস্তারিত পড়ুন

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 0
    • 46 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 0
    • 31 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 0
    • 38 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0
    • 52 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0
    • 39 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0
    • 27 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    খাদেমের স্ত্রী ঝর্ণাকে নিয়ে রিসোর্টে,আর মামুনুল হকের স্ত্রী আমিনা তাইয়েবা রাজনৈতিক মাঠে—এই দ্বিচারিতার নামই রাষ্ট্রীয় ভণ্ডামি

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0
    • 15 views
    খাদেমের স্ত্রী ঝর্ণাকে নিয়ে রিসোর্টে,আর মামুনুল হকের স্ত্রী আমিনা তাইয়েবা রাজনৈতিক মাঠে—এই দ্বিচারিতার নামই রাষ্ট্রীয় ভণ্ডামি

    আলাদা থাকা নিয়ে গুঞ্জন: কড়া জবাব দিলেন ওমর সানী

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0
    • 19 views
    আলাদা থাকা নিয়ে গুঞ্জন: কড়া জবাব দিলেন ওমর সানী

    মেহেন্দিগঞ্জে ধানের শীষের পক্ষে মাঠে জেলা আইনজীবীরা

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0
    • 16 views
    মেহেন্দিগঞ্জে ধানের শীষের পক্ষে মাঠে জেলা আইনজীবীরা

    নারায়ণগঞ্জ রিসোর্ট কাণ্ড থেকে জাতীয় রাজনীতি: মামুনুল হক ইস্যু ঘিরে ধারাবাহিক ঘটনা ও বিতর্ক

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0
    • 26 views
    নারায়ণগঞ্জ রিসোর্ট কাণ্ড থেকে জাতীয় রাজনীতি: মামুনুল হক ইস্যু ঘিরে ধারাবাহিক ঘটনা ও বিতর্ক

    পটুয়াখালী-৩ আসনের প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ,কারণ দর্শানোর নোটিশ

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0
    • 10 views
    পটুয়াখালী-৩ আসনের প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ,কারণ দর্শানোর নোটিশ

    ঢাকা-৯ আসনের রাজনৈতিক ঐতিহ্য ও যোগ্য নেতৃত্বের ধারাবাহিকতা: সাবের হোসেন চৌধুরী থেকে ডা. তাসনিম জারা

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0
    • 14 views
    ঢাকা-৯ আসনের রাজনৈতিক ঐতিহ্য ও যোগ্য নেতৃত্বের ধারাবাহিকতা: সাবের হোসেন চৌধুরী থেকে ডা. তাসনিম জারা

    এসেনসিয়াল ড্রাগসের এমডি নিয়োগ ঘিরে ৩০ কোটি টাকার চুক্তির অভিযোগ

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0
    • 30 views
    এসেনসিয়াল ড্রাগসের এমডি নিয়োগ ঘিরে ৩০ কোটি টাকার চুক্তির অভিযোগ

    মুন্সিগঞ্জে মা–মেয়ে হত্যাকাণ্ড: প্রতিবেশী ভাড়াটে গ্রেপ্তার

    • By newadmin
    • জানুয়ারি ৩০, ২০২৬
    • 0
    • 20 views
    মুন্সিগঞ্জে মা–মেয়ে হত্যাকাণ্ড: প্রতিবেশী ভাড়াটে গ্রেপ্তার

    নরসিংদীতে সুরেশ অয়েল মিল: হামলা-লুটপাটের অভিযোগ, রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা

    • By newadmin
    • জানুয়ারি ৩০, ২০২৬
    • 0
    • 16 views
    নরসিংদীতে সুরেশ অয়েল মিল: হামলা-লুটপাটের অভিযোগ, রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা

    রাজশাহীতে সাংবাদিক দম্পতির রহস্যজনক ঘটনা, স্ত্রী নিহত স্বামী হাসপাতালে

    • By newadmin
    • জানুয়ারি ৩০, ২০২৬
    • 0
    • 16 views
    রাজশাহীতে সাংবাদিক দম্পতির রহস্যজনক ঘটনা, স্ত্রী নিহত স্বামী হাসপাতালে

    লন্ডন থেকে আসা যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতারা দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ

    • By newadmin
    • জানুয়ারি ৩০, ২০২৬
    • 0
    • 14 views
    লন্ডন থেকে আসা যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতারা দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ

    দেড় বছরে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে ১৩৮ জন নিহত: আগস্ট ২০২৪ থেকে ডিসেম্বর ২০২৫ পর্যন্ত রক্তাক্ত রাজনীতির পূর্ণ ঘটনাপঞ্জি

    • By newadmin
    • জানুয়ারি ৩০, ২০২৬
    • 0
    • 12 views
    দেড় বছরে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে ১৩৮ জন নিহত: আগস্ট ২০২৪ থেকে ডিসেম্বর ২০২৫ পর্যন্ত রক্তাক্ত রাজনীতির পূর্ণ ঘটনাপঞ্জি

    অন্তর্বর্তী সরকারের মুখোশের আড়ালে বিচারহীনতা ও গণমাধ্যম নিধনের রাষ্ট্রনীতি

    • By newadmin
    • জানুয়ারি ৩০, ২০২৬
    • 0
    • 20 views
    অন্তর্বর্তী সরকারের মুখোশের আড়ালে বিচারহীনতা ও গণমাধ্যম নিধনের রাষ্ট্রনীতি

    ভুয়া সাংবাদিকদের পর্যবেক্ষক কার্ড দেওয়ার ঝুঁকি নিয়ে উদ্বেগ

    • By newadmin
    • জানুয়ারি ৩০, ২০২৬
    • 0
    • 15 views
    ভুয়া সাংবাদিকদের পর্যবেক্ষক কার্ড দেওয়ার ঝুঁকি নিয়ে উদ্বেগ

    আওয়ামী লীগ–বিএনপি দূরত্ব কমার আভাস?

    • By newadmin
    • জানুয়ারি ৩০, ২০২৬
    • 0
    • 2 views
    আওয়ামী লীগ–বিএনপি দূরত্ব কমার আভাস?

    অবকাঠামো উন্নয়ন,রাজনৈতিক বিতর্ক ও জনজীবন: একটি নিরপেক্ষ বিশ্লেষণ

    • By newadmin
    • জানুয়ারি ৩০, ২০২৬
    • 0
    • 1 views
    অবকাঠামো উন্নয়ন,রাজনৈতিক বিতর্ক ও জনজীবন: একটি নিরপেক্ষ বিশ্লেষণ

    নাইকো দুর্নীতি মামলায় বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক আদালতের রায়

    • By newadmin
    • জানুয়ারি ৩০, ২০২৬
    • 0
    • 2 views
    নাইকো দুর্নীতি মামলায় বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক আদালতের রায়

    ঘটনার সময় কারাগারে থাকা আসামিকে গ্রেপ্তার দেখানোর আবেদন, পুলিশ কর্মকর্তাকে শোকজ

    • By newadmin
    • জানুয়ারি ২৯, ২০২৬
    • 0
    • 0 views
    ঘটনার সময় কারাগারে থাকা আসামিকে গ্রেপ্তার দেখানোর আবেদন, পুলিশ কর্মকর্তাকে শোকজ

    জামিননামা ছাড়াই হত্যা মামলার তিন আসামির মুক্তি, তদন্ত কমিটি গঠন

    • By newadmin
    • জানুয়ারি ২৯, ২০২৬
    • 0
    • 3 views
    জামিননামা ছাড়াই হত্যা মামলার তিন আসামির মুক্তি, তদন্ত কমিটি গঠন

    দল নিষিদ্ধের সংস্কৃতির বিরুদ্ধে সতর্কবার্তা তারেক রহমানের

    • By newadmin
    • জানুয়ারি ২৯, ২০২৬
    • 0
    • 0 views
    দল নিষিদ্ধের সংস্কৃতির বিরুদ্ধে সতর্কবার্তা তারেক রহমানের

    টেংরাটিলা বিস্ফোরণ: নাইকোকে দিতে হবে ৫১৬ কোটি টাকার ক্ষতিপূরণ, ICSID রায় বাংলাদেশের পক্ষে

    • By newadmin
    • জানুয়ারি ২৯, ২০২৬
    • 0
    • 3 views
    টেংরাটিলা বিস্ফোরণ: নাইকোকে দিতে হবে ৫১৬ কোটি টাকার ক্ষতিপূরণ, ICSID রায় বাংলাদেশের পক্ষে

    সাংবাদিকরা নির্বাচনী সংবাদ সংগ্রহে পাবেন আগের নিয়ম অনুযায়ী কার্ড

    • By newadmin
    • জানুয়ারি ২৯, ২০২৬
    • 0
    • 3 views
    সাংবাদিকরা নির্বাচনী সংবাদ সংগ্রহে পাবেন আগের নিয়ম অনুযায়ী কার্ড

    প্রটোকল ভেঙে সেনাপ্রধানের হাত ধরে হাঁটা: বাহিনীর ভেতরে সমালোচনা, রাষ্ট্রীয় শালীনতা নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ২৯, ২০২৬
    • 0
    • 0 views
    প্রটোকল ভেঙে সেনাপ্রধানের হাত ধরে হাঁটা: বাহিনীর ভেতরে সমালোচনা, রাষ্ট্রীয় শালীনতা নিয়ে প্রশ্ন

    ইসির নির্দেশনা: গণভোটে সরকারি কর্মকর্তারা ‘হ্যাঁ’ বা ‘না’-এর পক্ষে প্রচার চালাতে পারবেন না

    • By newadmin
    • জানুয়ারি ২৯, ২০২৬
    • 0
    • 0 views
    ইসির নির্দেশনা: গণভোটে সরকারি কর্মকর্তারা ‘হ্যাঁ’ বা ‘না’-এর পক্ষে প্রচার চালাতে পারবেন না

    সাংবাদিক কার্ড ও স্টিকার ইস্যুতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ঢাকা সাংবাদিক ইউনিয়নের ক্ষোভ

    • By newadmin
    • জানুয়ারি ২৯, ২০২৬
    • 0
    • 0 views
    সাংবাদিক কার্ড ও স্টিকার ইস্যুতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ঢাকা সাংবাদিক ইউনিয়নের ক্ষোভ

    শেখ হাসিনার সময়ে মাথাপিছু আয় বৃদ্ধি, অন্তর্বর্তী সরকার আমলে মাথাপিছু ঋণের চাপ

    • By newadmin
    • জানুয়ারি ২৯, ২০২৬
    • 0
    • 0 views
    শেখ হাসিনার সময়ে মাথাপিছু আয় বৃদ্ধি, অন্তর্বর্তী সরকার আমলে মাথাপিছু ঋণের চাপ

    ত্রয়োদশ সংসদ নির্বাচন: আলোচনার কেন্দ্রে দুই নারী প্রার্থী তাসনিম জারা ও রুমিন ফারহানা

    • By newadmin
    • জানুয়ারি ২৯, ২০২৬
    • 0
    • 1 views
    ত্রয়োদশ সংসদ নির্বাচন: আলোচনার কেন্দ্রে দুই নারী প্রার্থী তাসনিম জারা ও রুমিন ফারহানা

    সাইবার মামলায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সেলিনা বেগমের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ

    • By newadmin
    • জানুয়ারি ২৯, ২০২৬
    • 0
    • 1 views
    সাইবার মামলায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সেলিনা বেগমের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ

    সরকারি খাসজমি দখলের অভিযোগ: মেহেন্দিগঞ্জে জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত হালট জমি নিয়ে বিতর্ক

    • By newadmin
    • জানুয়ারি ২৯, ২০২৬
    • 0
    • 2 views
    সরকারি খাসজমি দখলের অভিযোগ:  মেহেন্দিগঞ্জে জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত হালট জমি নিয়ে বিতর্ক

    শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল: প্যাথলজি পরীক্ষার সরকারি মূল্য তালিকা প্রকাশ

    • By newadmin
    • জানুয়ারি ২৮, ২০২৬
    • 0
    • 1 views
    শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল: প্যাথলজি পরীক্ষার সরকারি মূল্য তালিকা প্রকাশ

    শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে হেমাটোলজি বিভাগের পরীক্ষার সরকারি মূল্য তালিকা প্রকাশ

    • By newadmin
    • জানুয়ারি ২৮, ২০২৬
    • 0
    • 0 views
    শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে হেমাটোলজি বিভাগের পরীক্ষার সরকারি মূল্য তালিকা প্রকাশ

    “বিদ্যুৎ থেকে বাসস্থান, স্বাস্থ্য থেকে ডিজিটাল সেবা—শেখ হাসিনার ১০ উদ্যোগে বদলে যাওয়া বাংলাদেশ”

    • By newadmin
    • জানুয়ারি ২৮, ২০২৬
    • 0
    • 1 views
    “বিদ্যুৎ থেকে বাসস্থান, স্বাস্থ্য থেকে ডিজিটাল সেবা—শেখ হাসিনার ১০ উদ্যোগে বদলে যাওয়া বাংলাদেশ”

    শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেডিওলজি বিভাগের সরকারি পরীক্ষার মূল্য তালিকা প্রকাশ

    • By newadmin
    • জানুয়ারি ২৮, ২০২৬
    • 0
    • 1 views
    শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেডিওলজি বিভাগের সরকারি পরীক্ষার মূল্য তালিকা প্রকাশ

    বিগত আওয়ামী লীগ সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচি: তৃণমূলের কোটি মানুষের জীবনযাত্রায় যে সহায়তাগুলো ছিল

    • By newadmin
    • জানুয়ারি ২৮, ২০২৬
    • 0
    • 0 views
    বিগত আওয়ামী লীগ সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচি: তৃণমূলের কোটি মানুষের জীবনযাত্রায় যে সহায়তাগুলো ছিল

    পরিসংখ্যান দপ্তরের তথ্য বিভ্রাটে মেহেন্দিগঞ্জে স্কুল ফিডিং কর্মসূচি থেকে বঞ্চিত প্রায় ৩৬ হাজার শিশু

    • By newadmin
    • জানুয়ারি ২৮, ২০২৬
    • 0
    • 1 views
    পরিসংখ্যান দপ্তরের তথ্য বিভ্রাটে মেহেন্দিগঞ্জে স্কুল ফিডিং কর্মসূচি থেকে বঞ্চিত প্রায় ৩৬ হাজার শিশু

    মেহেন্দিগঞ্জে কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়ের ২১ শিক্ষকের বিরুদ্ধে দুদকের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা

    • By newadmin
    • জানুয়ারি ২৮, ২০২৬
    • 0
    • 0 views
    মেহেন্দিগঞ্জে কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়ের ২১ শিক্ষকের বিরুদ্ধে দুদকের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা