দাম এক মাসে দ্বিগুণ,পেঁয়াজ আমদানির সুপারিশ

নিজস্ব প্রতিবেদক।।চিনি,পেঁয়াজ ও সয়াবিন তেলের দাম নিয়ে অস্বস্তিতে সরকার।একশ্রেণির ব্যবসায়ী যৌক্তিক দামের চেয়ে বেশি দামে তেল ও চিনি বিক্রি করছেন বলে খোদ বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি অভিযোগ তুলেছেন।আর পেঁয়াজের দাম এক মাসে বেড়ে গেছে দ্বিগুণের বেশি।টিপু মুনশি ভারত থেকে পেঁয়াজ আমদানির হুমকি দেওয়ার পরও দাম কমছে না।

এমন বাস্তবতায় বাণিজ্য মন্ত্রণালয় দ্বারস্থ হয়েছে কৃষি মন্ত্রণালয় ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর)।সয়াবিনে এতদিন বিভিন্ন পর্যায়ে মূল্য সংযোজন কর (ভ্যাট) অব্যাহতি থাকলেও ৩০ এপ্রিলের পর থেকে তা আর নেই।বাণিজ্য মন্ত্রণালয় গত ১১ এপ্রিল সয়াবিনে ভ্যাট–অব্যাহতি সুবিধা অন্তত ৩০ জুন পর্যন্ত রাখার অনুরোধ জানালেও এনবিআর তা আমলে নেয়নি।ফলে বাজারে সয়াবিন বেচাকেনা হচ্ছে এখন ১৯৫ থেকে ১৯৯ টাকা লিটার দরে,দুই সপ্তাহ আগেও যা ছিল ১২ টাকা করে কম।

নতুন করে গত বুধবার বাণিজ্য মন্ত্রণালয় চিনিতে শুল্কছাড়ের যৌক্তিকতা তুলে ধরে এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমকে চিঠি দিয়েছে।এ ছাড়া বাণিজ্য মন্ত্রণালয় সীমিত পর্যায়ে পেঁয়াজ আমদানির অনুমতি দিতে কৃষিসচিব ওয়াহিদা আক্তারকে চিঠি দিয়েছে ১৪ মে।কিন্তু গতকাল বৃহস্পতিবার পর্যন্ত বাণিজ্য মন্ত্রণালয় কোনো চিঠিরই জবাব পায়নি।

* খুচরা বাজারে পেঁয়াজের দাম এক মাস আগেও ছিল ৩০ টাকা,বর্তমানে ৭০ থেকে ৮০ টাকা। * বাজারে চিনি বিক্রি হচ্ছে ১৩৫ থেকে ১৪০ টাকা কেজি।

বাণিজ্যসচিব তপন কান্তি ঘোষ গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের বলেন, ‘অপরিশোধিত সয়াবিন তেল ও পাম তেল আমদানিতে ভ্যাট–অব্যাহতির সময় বাড়েনি।তারপরও আমরা চিনির শুল্কছাড়ের মেয়াদ বাড়াতে এনবিআর চেয়ারম্যানকে অনুরোধ করেছি।আর পেঁয়াজ আমদানির উদ্যোগের বিষয়েও অনুরোধ করেছি কৃষি মন্ত্রণালয়কে।’

চিনির সরবরাহ ও দাম অস্থিতিশীল:-

স্থানীয় বাজারে চিনির দামে স্থিতিশীলতা আনতে গত ২৩ ফেব্রুয়ারি চিনির ওপর আরোপিত আমদানি শুল্ক প্রত্যাহার করা হয়েছে।পাশাপাশি নিয়ন্ত্রণমূলক শুল্ক ৩০ থেকে কমিয়ে করা হয়েছে ২৫ শতাংশ।এ তথ্য উল্লেখ করে এনবিআর চেয়ারম্যানের কাছে পাঠানো চিঠিতে বাণিজ্য মন্ত্রণালয় বলেছে,আন্তর্জাতিক বাজারে চিনির দাম বাড়ায় দেশীয় বাজারে চিনির সরবরাহ ও মূল্য অস্থিতিশীল হয়ে পড়েছে। সরবরাহ স্থিতিশীল রাখার স্বার্থে শুল্কছাড়ের সুবিধার মেয়াদ ৩১ আগস্ট পর্যন্ত বৃদ্ধি করা দরকার।

চিঠির পরিপ্রেক্ষিতে এনবিআর কোনো পদক্ষেপ নিচ্ছে কি না, জানতে সংস্থাটির চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমকে মুঠোফোনে না পেয়ে খুদে বার্তা পাঠিয়ে জানানো হয়।কিন্তু তিনি কোনো জবাব দেননি।

আমরা বাণিজ্য মন্ত্রণালয়ের চিঠি পর্যবেক্ষণ করছি এবং সীমিত পরিসরে আমদানির বিষয়টি সক্রিয় বিবেচনায় রাখছি।
ওয়াহিদা আক্তার,কৃষিসচিব।

এনবিআরের শীর্ষ পর্যায়ের আরেক কর্মকর্তা অবশ্য বলেন, চেয়ারম্যানের কাছে আসা চিঠি এখনো হাতে আসেনি বলে কিছু বলতে পারছেন না তিনি।

গত মাসে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন (বিটিটিসি) খোলা চিনি ১০৪ ও প্যাকেটজাত চিনি ১০৯ টাকা কেজি দরে বিক্রির সুপারিশ করলে ব্যবসায়ীরা তা না মেনে ১৩০ থেকে ১৪০ টাকা কেজি দরে চিনি বিক্রি শুরু করেন।গত সপ্তাহে এ দর বাড়িয়ে ১২০ থেকে ১২৫ টাকা করার সুপারিশ করা হয়। সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য বলছে, বাজারে চিনি বিক্রি হচ্ছে ১৩৫ থেকে ১৪০ টাকা কেজি।

কৃষিসচিব ওয়াহিদা আক্তারকে পাঠানো চিঠিতে বাণিজ্য মন্ত্রণালয় বলেছে,খুচরা বাজারে পেঁয়াজের দাম এক মাস আগেও ছিল ৩০ টাকা,এক সপ্তাহ আগে ছিল ৫০ টাকা আর বর্তমানে ৭০ থেকে ৮০ টাকা।সরবরাহ বাড়িয়ে পেঁয়াজের দাম স্থিতিশীল করার উদ্যোগ নেওয়ার দরকার।টিসিবির তথ্য অনুযায়ী,গতকাল দেশি ও আমদানি-উভয় পেঁয়াজের দরই ছিল ৭৫ থেকে ৮০ টাকা।

চিঠিতে আরও বলা হয়,পেঁয়াজের বাজার স্থিতিশীল করার স্বার্থে জরুরিভিত্তিতে সীমিত পরিসরে আমদানির অনুমতি (আইপি) দেওয়ার বিষয়টি বিবেচনা করা যেতে পারে।

কৃষিসচিব ওয়াহিদা আক্তার গতকাল মুঠোফোনে প্রথম আলোকে বলেন,আমরা বাণিজ্য মন্ত্রণালয়ের চিঠি পর্যবেক্ষণ করছি এবং সীমিত পরিসরে আমদানির বিষয়টি সক্রিয় বিবেচনায় রাখছি।’

কয়েকজন ব্যবসায়ী মিলে যে সুরে বাঁশি বাজাচ্ছেন,সে সুরেই দাম ঠিক হচ্ছে। ভোক্তারা এখানে জিম্মি।
গোলাম রহমান, সভাপতি, ক্যাব।

২৪ লাখ টন বার্ষিক চাহিদার বিপরীতে দেশে এবার ৩৪ লাখ টন পেঁয়াজ উৎপাদিত হয়েছে এবং গ্রীষ্মকালীন পেঁয়াজও উঠবে,এ তথ্য জানিয়ে কৃষিসচিব বলেন,উদ্বৃত্ত উৎপাদন সত্ত্বেও পেঁয়াজের বর্তমান দর কোনোভাবেই যৌক্তিক নয়।

সচিবালয়ে ১১ মে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি সাংবাদিকদের জানিয়েছিলেন,পেঁয়াজের দাম এভাবে বাড়তে থাকলে ভারত থেকে পেঁয়াজ আমদানির উদ্যোগ নেওয়া হবে।তবে পেঁয়াজের আইপি যেহেতু বাণিজ্য মন্ত্রণালয় দিতে পারে না,ফলে এ সিদ্ধান্ত নেওয়ার মূল এখতিয়ার কৃষি মন্ত্রণালয়ের।

তিন পণ্যের সার্বিক পরিস্থিতি তুলে ধরে জানতে চাইলে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি গোলাম রহমান বলেন,একটা কাজ করলেই পেঁয়াজের দাম কমে যাবে।আর সেটা হচ্ছে আমদানি অনুমতি। এ মুহূর্তে এ ছাড়া আর কোনো অস্ত্র নেই।

চিনি ও সয়াবিনের দাম নিয়ে গোলাম রহমান বলেন, ‘মুক্তবাজার অর্থনীতিতে দাম বেঁধে দিয়ে বাজার নিয়ন্ত্রণ করা কঠিন।উচিত হচ্ছে সরবরাহ ব্যবস্থা ভালো রাখা ও প্রতিযোগিতার পরিবেশ সৃষ্টি করা।উভয় ক্ষেত্রেই ঘাটতি আছে। কয়েকজন ব্যবসায়ী মিলে এখানে যে সুরে বাঁশি বাজাচ্ছেন, সে সুরেই দাম ঠিক হচ্ছে।ভোক্তারা এখানে জিম্মি।বাজারের ২৫ শতাংশের নিয়ন্ত্রণ সরকারের হাতে না আসা পর্যন্ত একশ্রেণির ব্যবসায়ীর দুষ্কর্ম থেকে মুক্তি মিলবে না।

  • এই সংক্রান্ত সংবাদ

    বাকিতে এলপিজি আমদানির সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক-সর্বোচ্চ ২৭০ দিন পর্যন্ত ঋণসুবিধা পাবেন আমদানিকারকরা

    নিজস্ব প্রতিবেদক।।তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) আমদানিকারকদের জন্য ঋণসুবিধা সহজ করেছে বাংলাদেশ ব্যাংক।এখন থেকে এলপিজি আমদানির ক্ষেত্রে সর্বোচ্চ ২৭০ দিন পর্যন্ত বাকিতে বা ঋণের মাধ্যমে গ্যাস আমদানির সুযোগ পাবেন ব্যবসায়ীরা। সোমবার…

    বিস্তারিত পড়ুন

    নির্ধারিত দামের বাইরে সিলিন্ডার গ্যাস: ১৩০৬ টাকার এলপিজি বিক্রি হচ্ছে ২৫০০ টাকায়-নিয়ন্ত্রণহীন বাজার, নজরদারির ঘাটতিতে ভোক্তা জিম্মি

    নিজস্ব প্রতিবেদক।।সরকার নির্ধারিত দামের বাইরে দেশের বিভিন্ন অঞ্চলে এলপিজি সিলিন্ডার গ্যাস বিক্রি হচ্ছে দ্বিগুণ দামে।বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) কর্তৃক ঘোষিত সর্বশেষ মূল্য অনুযায়ী ১২ কেজি এলপিজি সিলিন্ডারের খুচরা মূল্য…

    বিস্তারিত পড়ুন

    সংবাদ

    উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের মোবাইল নম্বর হ্যাকড, অর্থ চাওয়ার অনুরোধ উপেক্ষার আহ্বান

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২, ২০২৬
    • 0
    • 41 views
    উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের মোবাইল নম্বর হ্যাকড, অর্থ চাওয়ার অনুরোধ উপেক্ষার আহ্বান

    কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য কলঙ্কজনক: খুলনার জনসভায় তারেক রহমান

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২, ২০২৬
    • 0
    • 58 views
    কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য কলঙ্কজনক: খুলনার জনসভায় তারেক রহমান

    ইতালির নাগরিকত্ব আইনে বড় সংস্কার: বাংলাদেশিসহ অভিবাসীদের জন্য সুখবর

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২, ২০২৬
    • 0
    • 64 views
    ইতালির নাগরিকত্ব আইনে বড় সংস্কার: বাংলাদেশিসহ অভিবাসীদের জন্য সুখবর

    হবিগঞ্জ-৪: প্রার্থী মো. গিয়াস উদ্দিনকে নির্বাচন আচরণ বিধিমালা লঙ্ঘনের অভিযোগে সতর্ক করল ইসি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২, ২০২৬
    • 0
    • 45 views
    হবিগঞ্জ-৪: প্রার্থী মো. গিয়াস উদ্দিনকে নির্বাচন আচরণ বিধিমালা লঙ্ঘনের অভিযোগে সতর্ক করল ইসি

    এপস্টেইন ফাইলস: কিশোরী নির্যাতন ও ক্ষমতার ছায়া

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২, ২০২৬
    • 0
    • 56 views
    এপস্টেইন ফাইলস: কিশোরী নির্যাতন ও ক্ষমতার ছায়া

    অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস স্কলারশিপে বিনা খরচে উচ্চশিক্ষার সুযোগ

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২, ২০২৬
    • 0
    • 61 views
    অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস স্কলারশিপে বিনা খরচে উচ্চশিক্ষার সুযোগ

    নির্বাচনের আগে যুক্তরাষ্ট্র ও জাপানের সঙ্গে বাণিজ্য চুক্তি করতে যাচ্ছে সরকার

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২, ২০২৬
    • 0
    • 76 views
    নির্বাচনের আগে যুক্তরাষ্ট্র ও জাপানের সঙ্গে বাণিজ্য চুক্তি করতে যাচ্ছে সরকার

    পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হয়রানি বাড়ছে, উদ্বেগে শিক্ষাবিদরা

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২, ২০২৬
    • 0
    • 68 views
    পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হয়রানি বাড়ছে, উদ্বেগে শিক্ষাবিদরা

    ব্যাংকিং খাতে সামনে আরও কঠিন চ্যালেঞ্জ, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতের আহ্বান: অর্থ উপদেষ্টা

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২, ২০২৬
    • 0
    • 62 views
    ব্যাংকিং খাতে সামনে আরও কঠিন চ্যালেঞ্জ, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতের আহ্বান: অর্থ উপদেষ্টা

    জামায়াত দেশকে আফগানিস্তান বানাতে চায়: মির্জা ফখরুল

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২, ২০২৬
    • 0
    • 58 views
    জামায়াত দেশকে আফগানিস্তান বানাতে চায়: মির্জা ফখরুল

    ত্রয়োদশ সংসদ নির্বাচনে নারী প্রার্থী কমেছে, তবু ৭৭ শতাংশই উচ্চশিক্ষিত

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২, ২০২৬
    • 0
    • 61 views
    ত্রয়োদশ সংসদ নির্বাচনে নারী প্রার্থী কমেছে, তবু ৭৭ শতাংশই উচ্চশিক্ষিত

    নির্বাচনি সংবাদ সংগ্রহে সাংবাদিকদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২, ২০২৬
    • 0
    • 59 views
    নির্বাচনি সংবাদ সংগ্রহে সাংবাদিকদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন

    ভুঁইফোড় অনলাইন পোর্টাল ও রঙ বদলানো দালাল সাংবাদিকদের দাপট: ফ্যাসিবাদ কি ফিরছে নতুন মুখোশে?

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২, ২০২৬
    • 0
    • 63 views
    ভুঁইফোড় অনলাইন পোর্টাল ও রঙ বদলানো দালাল সাংবাদিকদের দাপট:  ফ্যাসিবাদ কি ফিরছে নতুন মুখোশে?

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 0
    • 72 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 0
    • 94 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 0
    • 65 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0
    • 70 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0
    • 59 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0
    • 53 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    খাদেমের স্ত্রী ঝর্ণাকে নিয়ে রিসোর্টে,আর মামুনুল হকের স্ত্রী আমিনা তাইয়েবা রাজনৈতিক মাঠে—এই দ্বিচারিতার নামই রাষ্ট্রীয় ভণ্ডামি

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0
    • 29 views
    খাদেমের স্ত্রী ঝর্ণাকে নিয়ে রিসোর্টে,আর মামুনুল হকের স্ত্রী আমিনা তাইয়েবা রাজনৈতিক মাঠে—এই দ্বিচারিতার নামই রাষ্ট্রীয় ভণ্ডামি

    আলাদা থাকা নিয়ে গুঞ্জন: কড়া জবাব দিলেন ওমর সানী

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0
    • 27 views
    আলাদা থাকা নিয়ে গুঞ্জন: কড়া জবাব দিলেন ওমর সানী

    মেহেন্দিগঞ্জে ধানের শীষের পক্ষে মাঠে জেলা আইনজীবীরা

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0
    • 24 views
    মেহেন্দিগঞ্জে ধানের শীষের পক্ষে মাঠে জেলা আইনজীবীরা

    নারায়ণগঞ্জ রিসোর্ট কাণ্ড থেকে জাতীয় রাজনীতি: মামুনুল হক ইস্যু ঘিরে ধারাবাহিক ঘটনা ও বিতর্ক

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0
    • 30 views
    নারায়ণগঞ্জ রিসোর্ট কাণ্ড থেকে জাতীয় রাজনীতি: মামুনুল হক ইস্যু ঘিরে ধারাবাহিক ঘটনা ও বিতর্ক

    পটুয়াখালী-৩ আসনের প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ,কারণ দর্শানোর নোটিশ

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0
    • 15 views
    পটুয়াখালী-৩ আসনের প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ,কারণ দর্শানোর নোটিশ

    ঢাকা-৯ আসনের রাজনৈতিক ঐতিহ্য ও যোগ্য নেতৃত্বের ধারাবাহিকতা: সাবের হোসেন চৌধুরী থেকে ডা. তাসনিম জারা

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0
    • 17 views
    ঢাকা-৯ আসনের রাজনৈতিক ঐতিহ্য ও যোগ্য নেতৃত্বের ধারাবাহিকতা: সাবের হোসেন চৌধুরী থেকে ডা. তাসনিম জারা

    এসেনসিয়াল ড্রাগসের এমডি নিয়োগ ঘিরে ৩০ কোটি টাকার চুক্তির অভিযোগ

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0
    • 43 views
    এসেনসিয়াল ড্রাগসের এমডি নিয়োগ ঘিরে ৩০ কোটি টাকার চুক্তির অভিযোগ

    মুন্সিগঞ্জে মা–মেয়ে হত্যাকাণ্ড: প্রতিবেশী ভাড়াটে গ্রেপ্তার

    • By newadmin
    • জানুয়ারি ৩০, ২০২৬
    • 0
    • 25 views
    মুন্সিগঞ্জে মা–মেয়ে হত্যাকাণ্ড: প্রতিবেশী ভাড়াটে গ্রেপ্তার

    নরসিংদীতে সুরেশ অয়েল মিল: হামলা-লুটপাটের অভিযোগ, রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা

    • By newadmin
    • জানুয়ারি ৩০, ২০২৬
    • 0
    • 21 views
    নরসিংদীতে সুরেশ অয়েল মিল: হামলা-লুটপাটের অভিযোগ, রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা

    রাজশাহীতে সাংবাদিক দম্পতির রহস্যজনক ঘটনা, স্ত্রী নিহত স্বামী হাসপাতালে

    • By newadmin
    • জানুয়ারি ৩০, ২০২৬
    • 0
    • 22 views
    রাজশাহীতে সাংবাদিক দম্পতির রহস্যজনক ঘটনা, স্ত্রী নিহত স্বামী হাসপাতালে

    লন্ডন থেকে আসা যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতারা দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ

    • By newadmin
    • জানুয়ারি ৩০, ২০২৬
    • 0
    • 21 views
    লন্ডন থেকে আসা যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতারা দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ

    দেড় বছরে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে ১৩৮ জন নিহত: আগস্ট ২০২৪ থেকে ডিসেম্বর ২০২৫ পর্যন্ত রক্তাক্ত রাজনীতির পূর্ণ ঘটনাপঞ্জি

    • By newadmin
    • জানুয়ারি ৩০, ২০২৬
    • 0
    • 17 views
    দেড় বছরে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে ১৩৮ জন নিহত: আগস্ট ২০২৪ থেকে ডিসেম্বর ২০২৫ পর্যন্ত রক্তাক্ত রাজনীতির পূর্ণ ঘটনাপঞ্জি

    অন্তর্বর্তী সরকারের মুখোশের আড়ালে বিচারহীনতা ও গণমাধ্যম নিধনের রাষ্ট্রনীতি

    • By newadmin
    • জানুয়ারি ৩০, ২০২৬
    • 0
    • 23 views
    অন্তর্বর্তী সরকারের মুখোশের আড়ালে বিচারহীনতা ও গণমাধ্যম নিধনের রাষ্ট্রনীতি

    ভুয়া সাংবাদিকদের পর্যবেক্ষক কার্ড দেওয়ার ঝুঁকি নিয়ে উদ্বেগ

    • By newadmin
    • জানুয়ারি ৩০, ২০২৬
    • 0
    • 20 views
    ভুয়া সাংবাদিকদের পর্যবেক্ষক কার্ড দেওয়ার ঝুঁকি নিয়ে উদ্বেগ

    আওয়ামী লীগ–বিএনপি দূরত্ব কমার আভাস?

    • By newadmin
    • জানুয়ারি ৩০, ২০২৬
    • 0
    • 3 views
    আওয়ামী লীগ–বিএনপি দূরত্ব কমার আভাস?

    অবকাঠামো উন্নয়ন,রাজনৈতিক বিতর্ক ও জনজীবন: একটি নিরপেক্ষ বিশ্লেষণ

    • By newadmin
    • জানুয়ারি ৩০, ২০২৬
    • 0
    • 4 views
    অবকাঠামো উন্নয়ন,রাজনৈতিক বিতর্ক ও জনজীবন: একটি নিরপেক্ষ বিশ্লেষণ

    নাইকো দুর্নীতি মামলায় বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক আদালতের রায়

    • By newadmin
    • জানুয়ারি ৩০, ২০২৬
    • 0
    • 8 views
    নাইকো দুর্নীতি মামলায় বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক আদালতের রায়

    ঘটনার সময় কারাগারে থাকা আসামিকে গ্রেপ্তার দেখানোর আবেদন, পুলিশ কর্মকর্তাকে শোকজ

    • By newadmin
    • জানুয়ারি ২৯, ২০২৬
    • 0
    • 1 views
    ঘটনার সময় কারাগারে থাকা আসামিকে গ্রেপ্তার দেখানোর আবেদন, পুলিশ কর্মকর্তাকে শোকজ

    জামিননামা ছাড়াই হত্যা মামলার তিন আসামির মুক্তি, তদন্ত কমিটি গঠন

    • By newadmin
    • জানুয়ারি ২৯, ২০২৬
    • 0
    • 4 views
    জামিননামা ছাড়াই হত্যা মামলার তিন আসামির মুক্তি, তদন্ত কমিটি গঠন

    দল নিষিদ্ধের সংস্কৃতির বিরুদ্ধে সতর্কবার্তা তারেক রহমানের

    • By newadmin
    • জানুয়ারি ২৯, ২০২৬
    • 0
    • 2 views
    দল নিষিদ্ধের সংস্কৃতির বিরুদ্ধে সতর্কবার্তা তারেক রহমানের

    টেংরাটিলা বিস্ফোরণ: নাইকোকে দিতে হবে ৫১৬ কোটি টাকার ক্ষতিপূরণ, ICSID রায় বাংলাদেশের পক্ষে

    • By newadmin
    • জানুয়ারি ২৯, ২০২৬
    • 0
    • 9 views
    টেংরাটিলা বিস্ফোরণ: নাইকোকে দিতে হবে ৫১৬ কোটি টাকার ক্ষতিপূরণ, ICSID রায় বাংলাদেশের পক্ষে

    সাংবাদিকরা নির্বাচনী সংবাদ সংগ্রহে পাবেন আগের নিয়ম অনুযায়ী কার্ড

    • By newadmin
    • জানুয়ারি ২৯, ২০২৬
    • 0
    • 11 views
    সাংবাদিকরা নির্বাচনী সংবাদ সংগ্রহে পাবেন আগের নিয়ম অনুযায়ী কার্ড

    প্রটোকল ভেঙে সেনাপ্রধানের হাত ধরে হাঁটা: বাহিনীর ভেতরে সমালোচনা, রাষ্ট্রীয় শালীনতা নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ২৯, ২০২৬
    • 0
    • 9 views
    প্রটোকল ভেঙে সেনাপ্রধানের হাত ধরে হাঁটা: বাহিনীর ভেতরে সমালোচনা, রাষ্ট্রীয় শালীনতা নিয়ে প্রশ্ন