জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের দাবি: পুলিশ ও দলের বক্তব্যে দ্বন্দ্ব
নিজস্ব প্রতিবেদক।।জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাক হওয়ার অভিযোগ নিয়ে পুলিশ ও দলের পক্ষ থেকে পরস্পরবিরোধী বক্তব্য এসেছে। জামায়াতের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে যে, অ্যাকাউন্টটি একটি বিশেষ গোষ্ঠীর মাধ্যমে হ্যাক করা হয়েছে। দলটি অভিযোগ করেছে,বঙ্গভবনের একটি সরকারি ইমেইল ঠিকানা ব্যবহার করে ফিশিং লিংকের মাধ্যমে হ্যাকাররা আমিরের ডিভাইসে প্রবেশ করেছে।ঘটনাস্থল থেকে প্রমাণসহ একটি প্রতিনিধি দল বঙ্গভবনে অভিযোগ জমা দিয়েছে। অপরদিকে,ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাইবার ক্রাইম ইউনিটের জয়েন্ট কমিশনার সৈয়দ হারুন অর রশীদ জানিয়েছেন,তারা হ্যাক হওয়ার অভিযোগ পেয়েছেন।তবে কিছু সংবাদমাধ্যমে ডিবির নাম ব্যবহার করে প্রচার করা হচ্ছে যে,অ্যাকাউন্ট হ্যাক হয়নি,বরং ফোন থেকে পোস্ট করা হয়েছে। জামায়াত ও কিছু সংবাদপত্র এই তথ্যকে মিথ্যা ও বানোয়াট বলে উল্লেখ করেছে। উল্লেখ্য,বিতর্কিত পোস্টটি প্রকাশের পর দলের সাইবার টিম অ্যাকাউন্ট পুনরুদ্ধার করে এবং পোস্টটি মুছে ফেলেছে।
বিস্তারিত পড়ুন

















সর্বশেষ সংবাদ :———