বিএনপি ঘোষণা করল নির্বাচনী ইশতেহার
  • newadminnewadmin
  • ফেব্রুয়ারি ৬, ২০২৬

নিজস্ব প্রতিবেদক।।আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে আনুষ্ঠানিকভাবে ইশতেহার ঘোষণা করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে তারেক রহমান বলেন, বিএনপি কখনোই তার আদর্শ থেকে বিচ্যুত হয়নি।শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের তলাবিহীন ঝুড়ির দুর্নামের বিরুদ্ধে দেশের সমৃদ্ধির পথে যাত্রা শুরু হয়েছিল এবং তার ধারাবাহিকতায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশকে এগিয়ে নিয়ে গেছেন। তিনি আরও বলেন,বিএনপি নির্বাচনে অংশ নিচ্ছে জনগণের প্রত্যাশা ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে এবং ক্ষমতায় এলে ইশতেহার বাস্তবায়নে দৃঢ় থাকবে। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশিত হয়।পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাগত বক্তব্যে বলেন,“আজ একটি নতুন ইতিহাসের সূচনা হচ্ছে, নতুন নেতৃত্বের আবির্ভাব ঘটেছে।” ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ,অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের কোনো প্রশ্রয় দেওয়া হবে না: জামায়াত আমির
  • newadminnewadmin
  • ফেব্রুয়ারি ৫, ২০২৬

নওগাঁ প্রতিনিধ।।সরকার গঠন করতে পারলে চাঁদাবাজি, দুর্নীতি,ব্যাংক ডাকাতি ও মামলা–বাণিজ্যের সঙ্গে জড়িত কাউকেই প্রশ্রয় দেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।তিনি বলেন,‘চাঁদাবাজি আমরা করি না,কাউকে করতেও দেব না। দুর্নীতিবাজদের বগলের নিচে আশ্রয় দেওয়া হবে না।কোনো ব্যাংক ডাকাতের সঙ্গে আমাদের আপসরফা হবে না।’ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বেলা ১১টায় নওগাঁ শহরের এটিম মাঠে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ডা. শফিকুর রহমান বলেন,সব ধর্মের মানুষের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করা হবে।তিনি প্রশ্ন তুলে বলেন,মুসলমান নন—এমন মানুষ কেন ভয়ের সংস্কৃতিতে থাকবেন? আমরা সেই ভয় গুঁড়িয়ে দিতে চাই।এ দেশ আমাদের সবার। সবাইকে নিয়েই বাংলাদেশ গড়া হবে।’ তিনি গাইবান্দার সাহেবগঞ্জে সাঁওতালদের ওপর নির্যাতনের প্রসঙ্গ টেনে বলেন, ‘তাঁরাও এ দেশের নাগরিক,তাঁরা আমাদের ভাইবোন।আমরা সবাইকে বুকে ধারণ করে এগোব।’ নারীদের নিরাপত্তা প্রসঙ্গে জামায়াত আমির বলেন, ‘মায়েদের জন্য ঘরে,চলাচলে ও কর্মস্থলে মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা হবে।কোনো জালিম সাহস পাবে না নারীর দিকে চোখ তুলে তাকানোর।’ নারীদের প্রতি সহিংসতার বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, ‘মায়ের অপমান কেউ সহ্য করবে না।’ রাজনীতিতে বংশগত আধিপত্যের সমালোচনা করে তিনি বলেন,শুধু রাজার ছেলে রাজা হবে—এই রাজনীতি চলবে না। রিকশাচালকের ছেলের মধ্যেও প্রধানমন্ত্রী হওয়ার মেধা থাকতে পারে। সেই মেধা বিকশিত করার পরিবেশ তৈরি করতে হবে।’ গত ৫৪ বছরে ক্ষমতায় থাকা দলগুলোর বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ তুলে ডা. শফিকুর রহমান বলেন, ‘ব্যাংক-বিমা লুট করে টাকা বিদেশে পাচার করা হয়েছে। ক্ষমতায় এলে এসব চোরের পেট থেকে লুটের টাকা উদ্ধার করা হবে।’ নওগাঁকে উত্তরবঙ্গের কৃষির রাজধানী উল্লেখ করে তিনি বলেন,জামায়াত ক্ষমতায় এলে নওগাঁ শহরের প্রধান সড়ক চার লেনে উন্নীত করা হবে।কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করতে সংরক্ষণাগার ও ফল প্রক্রিয়াজাতকরণ…

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
৮ ফেব্রুয়ারি নয়াপল্টনে তারেক রহমানের নির্বাচনী প্রচারের শেষ জনসভা
  • newadminnewadmin
  • ফেব্রুয়ারি ৫, ২০২৬

নিজস্ব প্রতিবেদক।।বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী প্রচারের শেষ জনসভা আগামী ৮ ফেব্রুয়ারি রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হবে। আজ বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সংবাদ সম্মেলনে রিজভী বলেন,“৮ ফেব্রুয়ারি বেলা দুইটায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জনসভা শুরু হবে।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের চেয়ারম্যান তারেক রহমান।” দলীয় নেতারা জানান,এই জনসভাকে কেন্দ্র করে নয়াপল্টন ও আশপাশের এলাকায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। জনসাধারণের ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করতে দলের বিভিন্ন ইউনিট ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। বিএনপি সূত্র জানায়,আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এই জনসভাকে নির্বাচনপূর্ব চূড়ান্ত শক্তি প্রদর্শন হিসেবে দেখছে দলটি।জনসভায় তারেক রহমান নির্বাচনী প্রতিশ্রুতি, চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে বক্তব্য দেবেন বলে জানা গেছে। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন,যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলামসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
পুরান ঢাকার সূত্রাপুরে জামায়াত সদস্যের বাড়িতে অভিযান, ক্রিকেট খেলার ১৫২টি স্ট্যাম্প উদ্ধার
  • newadminnewadmin
  • ফেব্রুয়ারি ৫, ২০২৬

নিজস্ব প্রতিবেদক।।রাজধানীর পুরান ঢাকার সূত্রাপুরে জামায়াতের এক সদস্যের বাড়িতে অভিযান চালিয়ে ক্রিকেট খেলার ১৫২টি স্ট্যাম্প উদ্ধার করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। স্থানীয় সূত্রের খবরে বুধবার (৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সূত্রাপুর থানা পুলিশের নেতৃত্বে ১০তলা ভবনটিতে অভিযান চালানো হয়।প্রায় তিন ঘণ্টার বেশি সময় ধরে চলা অভিযানে ভবনটির নিচতলা ও ওপরের একটি কক্ষ থেকে প্লাস্টিকের বস্তায় রাখা এসব স্ট্যাম্প জব্দ করা হয়। অভিযান প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান,মোট ১৫২টি ক্রিকেট স্ট্যাম্প উদ্ধার করা হয়েছে।এ ঘটনায় ভবনের মালিককে সতর্ক করা হয়েছে।তবে কাউকে গ্রেপ্তার না করায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা। উল্লেখ্য,১০তলা ওই ভবনটিতে কসমোপলিটন স্কুল অ্যান্ড কলেজ অবস্থিত,যা একটি ভোটকেন্দ্র হিসেবেও ব্যবহৃত হয়ে থাকে।

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
রাজনৈতিক পুনর্গঠনে মাঠকর্মীরা বিপাকে, সুবিধাভোগীরা নিরাপদ
  • newadminnewadmin
  • ফেব্রুয়ারি ৫, ২০২৬

নিজস্ব প্রতিবেদক।।রাজনৈতিক অঙ্গনে সাম্প্রতিক পুনর্বিন্যাস ও দলবদলের প্রেক্ষাপটে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন মাঠপর্যায়ের কর্মীরা।সংশ্লিষ্টদের ভাষায়,“তেলের সঙ্গে তেল, পানির সঙ্গে পানি”—অর্থাৎ যে দল থেকে যাঁরা এসেছিলেন, তাঁরা শেষ পর্যন্ত নিজের রাজনৈতিক ঘরেই ফিরে যাচ্ছেন। বিএনপি থেকে যারা অন্যত্র যোগ দিয়েছিলেন,তারা আবার বিএনপিতেই ফিরছেন।একইভাবে জামায়াতে ইসলামী থেকে যারা বের হয়ে অন্য রাজনৈতিক প্ল্যাটফর্মে যুক্ত হয়েছিলেন, তারাও নিজেদের পুরোনো ঠিকানায় ফিরে গেছেন।লক্ষণীয় বিষয় হলো,যাঁরা এসব যোগদান ও সমন্বয়ের প্রক্রিয়ায় নেতৃত্ব দিয়েছেন,তারা সবাই নিরাপদ ও স্বাচ্ছন্দ্যেই রয়েছেন। কিন্তু বিপাকে পড়েছেন সেই মাঠপর্যায়ের কর্মীরা,যারা দীর্ঘদিন ধরে রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় থেকেও সিদ্ধান্তের বাইরে ছিলেন।অনেকেই কনুইয়ের গুঁতা খেয়ে সাইডলাইনে চলে যেতে বাধ্য হয়েছেন।দলীয় রদবদলের এই খেলায় তাদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। রাজনৈতিক বিশ্লেষকেরা বিষয়টিকে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা ‘পুরাতন ভৃত্য’-এর সঙ্গে তুলনা করছেন। কবিতায় গৃহস্থের বাড়িতে কোনো কিছু হারালেই পুরোনো ভৃত্য কেষ্টাকে সন্দেহ করা হয়—“কেষ্টা ব্যাটাই চোর।” বিশ্লেষকদের মতে, বর্তমান রাজনীতিতেও মাঠের কর্মীরাই সেই ‘কেষ্টা’, যাদের ওপর ব্যর্থতা ও দায় চাপানো হয়, অথচ প্রকৃত সিদ্ধান্তগ্রহণকারীরা থেকে যান আড়ালে। তারা মনে করেন, রাজনৈতিক সংস্কারে মাঠপর্যায়ের কর্মীদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত না হলে ভবিষ্যতে এই সংকট আরও গভীর হবে।

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিবর্তন ও বর্তমান রাজনৈতিক অবস্থান
  • newadminnewadmin
  • ফেব্রুয়ারি ৪, ২০২৬

নিজস্ব প্রতিবেদক।।বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনৈতিক যাত্রা নানা বিতর্ক,উত্থান-পতন এবং নিষেধাজ্ঞার মধ্য দিয়ে অতিক্রম করেছে।স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে সাম্প্রতিক রাজনৈতিক পুনরুত্থান—দলটির ভূমিকা বারবার জাতীয় রাজনীতিতে আলোচনার কেন্দ্রে এসেছে। ১৯৭১: মুক্তিযুদ্ধবিরোধী ভূমিকা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় জামায়াতে ইসলামী বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করে অখণ্ড পাকিস্তানের পক্ষে অবস্থান নেয়।সে সময় পাকিস্তানি সেনাবাহিনীকে সহায়তার জন্য রাজাকার,আল-বদর ও আল-শামস বাহিনী গঠনে দলটির নেতাকর্মীরা সক্রিয় ভূমিকা রাখে।স্বাধীনতার পর এই ভূমিকার কারণে দলটির রাজনীতি নিষিদ্ধ করা হয়। ১৯৯১: পুনরাগমন ও সহিংসতার অভিযোগ দীর্ঘ নিষেধাজ্ঞার পর ১৯৯০-এর দশকের শুরুতে জামায়াত আবার রাজনীতিতে সক্রিয় হয়।১৯৯১ সালের জাতীয় নির্বাচনে দলটি ১৮টি আসন পেয়ে ‘কিং-মেকার’-এর ভূমিকায় অবতীর্ণ হয়।একই সময়ে তাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবিরের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিপক্ষের ওপর সহিংসতা, বিশেষ করে ‘রগ কাটা’সহ নানা অভিযোগ ওঠে,যা জনমনে আতঙ্ক তৈরি করে। ২০২৪: নিষেধাজ্ঞা ও নাটকীয় প্রত্যাবর্তন ২০২৪ সালের ১ আগস্ট শেখ হাসিনা সরকার জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা করে।তবে ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকার দলটির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়।এর ফলে দেড় দশকের বেশি সময় পর জামায়াত প্রকাশ্যে রাজনৈতিক কর্মকাণ্ডে ফিরে আসে এবং বড় আকারের সমাবেশ আয়োজন শুরু করে। ধর্ম ব্যবহারের বিতর্ক জামায়াতের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহারের অভিযোগ রয়েছে।সমালোচকদের কেউ কেউ দলটিকে বিদ্রূপ করে ‘জান্নাতের টিকিট বিক্রেতা’ বলে আখ্যা দেন।যদিও দলটি বরাবরই এ ধরনের অভিযোগ অস্বীকার করে আসছে। বর্তমান অবস্থান আসন্ন ২০২৬ সালের ১৩তম জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জামায়াতে ইসলামী ১১ দলীয় একটি নির্বাচনী জোট গঠন করেছে।একই সঙ্গে তারা ২৬ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করে নতুন করে ভোটের মাঠে সক্রিয় হওয়ার প্রস্তুতি নিচ্ছে।

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
জামিন দেওয়ায় বিচারকের বেঞ্চ হারানোর অভিযোগ: বিচার ব্যবস্থা ও পুলিশি হয়রানি নিয়ে এ কে আজাদের তীব্র ক্ষোভ
  • newadminnewadmin
  • ফেব্রুয়ারি ৪, ২০২৬

নিজস্ব প্রতিবেদক।।দেশের বিচার ব্যবস্থা,আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা এবং ন্যায়বিচারের সংকট নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ও সংসদ সদস্য এ কে আজাদ।তিনি অভিযোগ করেছেন,সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া আটক ব্যক্তিদের জামিন দেওয়ার কারণে হাইকোর্টের একজন বিচারককে তাঁর বেঞ্চ হারাতে হয়েছে। সম্প্রতি এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি নিজের অভিজ্ঞতার আলোকে এই অভিযোগ তুলে ধরেন। ‘জামিন দিলে বেঞ্চ থাকে না’ এ কে আজাদ বলেন,তিনি এক বিচারপতির কাছে জানতে চেয়েছিলেন—কেন এফআইআরে নাম না থাকা এবং নির্দিষ্ট অভিযোগ না থাকা সত্ত্বেও মানুষকে আটক করা হচ্ছে এবং কেন তারা জামিন পাচ্ছেন না।জবাবে ওই বিচারপতি তাকে জানান,এ ধরনের মামলায় জামিন দেওয়ার পর তিনি দেখেন তাঁর আর কোনো বেঞ্চ নেই। বিচারপতির উদ্ধৃতি দিয়ে এ কে আজাদ বলেন, > “একজন জাস্টিস বললেন—আমি কিছুদিন বেল (জামিন) দিয়েছিলাম, তারপর দেখি আমার বেঞ্চ নাই।” পুলিশি হয়রানি ও ‘বকশিশ’ বাণিজ্যের অভিযোগ পুলিশের ভূমিকা নিয়ে কঠোর সমালোচনা করে এ কে আজাদ অভিযোগ করেন, বিভিন্ন এলাকা থেকে মানুষকে নির্বিচারে আটক করা হচ্ছে। থানায় নিয়ে গিয়ে আটক ব্যক্তিদের কাছে টাকা বা ‘বকশিশ’ দাবি করা হয়। তিনি বলেন, > “যে বকশিশ দিতে পারে সে ছাড়া পায়, আর না পারলে তারে মাদক আইনের মামলা দিয়ে জেলে ঢুকিয়ে দেওয়া হয়।” তার দাবি, এসব মিথ্যা মামলায় আটক ব্যক্তিরা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কিংবা জেলা জজ আদালতেও সহজে জামিন পাচ্ছেন না। এমনকি হাইকোর্টেও হাতেগোনা কয়েকটি বেঞ্চ ছাড়া জামিন পাওয়া কঠিন হয়ে পড়েছে। মেধা পাচার ও ভবিষ্যৎ নিয়ে শঙ্কা ন্যায়বিচারের এই পরিস্থিতিকে দেশের জন্য ভয়াবহ বলে মন্তব্য করে এ কে আজাদ বলেন, এর ফলে মেধাবী তরুণরা দেশ ছাড়তে বাধ্য হচ্ছে। তিনি প্রশ্ন তোলেন, > “এইটা যদি হয় ন্যায়বিচারের প্রতীক, তাহলে দেশ ও অর্থনীতি এগোবে কী করে?” নিজের পরিবারের…

Loading

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: জামায়াতে ইসলামীর ‘জনতার ইশতেহার’ ঘোষণা
  • newadminnewadmin
  • ফেব্রুয়ারি ৪, ২০২৬

নিজস্ব প্রতিবেদক।।আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আনুষ্ঠানিকভাবে নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।জনতার ইশতেহার’ নামের এই ইশতেহারে স্বাধীনতা,সার্বভৌমত্ব,ইনসাফ,প্রযুক্তি, মেধা ও যুবসমাজের ক্ষমতায়ন এবং নারী নিরাপত্তাসহ নানা গুরুত্বপূর্ণ বিষয়কে অগ্রাধান্য দেওয়া হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনের মাধ্যমে ইশতেহারটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।এ ছাড়া দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের পাশাপাশি বিভিন্ন দেশের রাষ্ট্রদূত,হাইকমিশনার, কূটনীতিক,আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি,রাজনৈতিক নেতা ও বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন। জামায়াত সূত্র জানায়,মোট ২৬টি অগ্রাধিকারসূচিকে ভিত্তি করে ‘জনতার ইশতেহার’ প্রণয়ন করা হয়েছে।ইশতেহারের প্রথম অংশে বৈষম্যহীন,শক্তিশালী ও মানবিক বাংলাদেশ গঠনের অঙ্গীকার তুলে ধরা হয়েছে।এতে শাসনব্যবস্থার সংস্কার,কার্যকর জাতীয় সংসদ,নির্বাচনি ব্যবস্থার সংস্কার, জবাবদিহিতামূলক জনপ্রশাসন, দুর্নীতিমুক্ত সমাজ এবং স্বাধীন ও শক্তিশালী বিচারব্যবস্থা প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দেওয়া হয়। দ্বিতীয় ও তৃতীয় অংশে আত্মনির্ভরশীল পররাষ্ট্রনীতি, শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা, বিদ্যুৎ ও জ্বালানি খাতের সংস্কার, টেকসই অর্থনৈতিক উন্নয়ন এবং ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনার কথা উল্লেখ করা হয়। পাশাপাশি বাণিজ্য, শিল্প, শ্রম ও প্রবাসী কল্যাণ খাতেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ইশতেহারে আরও রয়েছে কৃষি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, মৎস্য ও প্রাণিসম্পদ উন্নয়ন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলা, শিক্ষা ও স্বাস্থ্যব্যবস্থার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং যুব প্রযুক্তি নেতৃত্ব গড়ে তোলার উদ্যোগ। নারী ও শিশু নিরাপত্তা, সমাজকল্যাণ এবং অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র গঠনের প্রতিশ্রুতিও এতে অন্তর্ভুক্ত করা হয়েছে। জামায়াতে ইসলামী দাবি করেছে,অ্যাপভিত্তিক জনমত সংগ্রহের মাধ্যমে ৩৭ লাখের বেশি মানুষের মতামতের প্রতিফলন ঘটিয়ে এই ইশতেহার প্রণয়ন করা হয়েছে। জনগণের প্রত্যাশা ও ভবিষ্যৎ বাংলাদেশের চাহিদাকে সামনে রেখেই ‘জনতার ইশতেহার’ তৈরি করা হয়েছে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়। ইশতেহারে জাতীয় স্বার্থে আপসহীন রাষ্ট্র গঠন,ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা,যুব ও নারীর ক্ষমতায়ন,সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা,…

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
ত্রয়োদশ সংসদ নির্বাচন: সর্বকনিষ্ঠ তিন নারী প্রার্থী, লড়াইয়ে সততা ও প্রত্যয়ের বার্তা
  • newadminnewadmin
  • ফেব্রুয়ারি ৪, ২০২৬

নিজস্ব প্রতিবেদক।।ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সবচেয়ে কম বয়সী তিন নারী প্রার্থী নির্বাচনী মাঠে নেমেছেন সীমিত অর্থ,অসম প্রতিদ্বন্দ্বিতা ও সামাজিক বাধা সত্ত্বেও। বয়স তাঁদের সবারই ২৫ বছর—সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার সর্বনিম্ন বয়স।তাঁরা হলেন কুমিল্লা-৬ আসনে কামরুন্নাহার সাথী, ঢাকা-১৩ আসনে ফাতেমা আক্তার মুনিয়া এবং নরসিংদী-৫ আসনে তাহমিনা আক্তার। অর্থনৈতিকভাবে স্বচ্ছল নন,পড়াশোনাও এখনো শেষ হয়নি—তারপরও পরিবার,স্বজন ও দলের সহকর্মীদের সহায়তায় তাঁরা নির্বাচনে অংশ নিয়েছেন।দলীয় পরিচয়ের বাইরে সততা, দায়িত্ববোধ ও মানুষের পাশে থাকার অঙ্গীকারের ভিত্তিতেই ভোটারদের সমর্থন চান এই তরুণ নারী প্রার্থীরা। কামরুন্নাহার সাথী বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) থেকে মই প্রতীকে কুমিল্লা-৬ আসনে প্রার্থী হয়েছেন। এলএলবি সম্পন্ন করা এই তরুণী বলেন,তাঁরা টাকা খরচ করে রাজনীতি করেন না,মানুষের অধিকার নিয়েই তাঁদের রাজনীতি।ভোটাররা ভালোবেসে তাঁদের পাশে থাকবেন—এই আশাই তাঁর শক্তি। ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের প্রার্থী ফাতেমা আক্তার মুনিয়া আপেল প্রতীকে ঢাকা-১৩ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইংরেজি বিষয়ে স্নাতক শেষ বর্ষের এই শিক্ষার্থী মনে করেন, বয়স নয়—দায়িত্ববোধই আসল।তরুণদের হাতেই দেশের ভবিষ্যৎ নিরাপদ হতে পারে বলে তাঁর বিশ্বাস।দুর্নীতি ও বৈষম্যবিরোধী রাজনীতির বার্তাই তিনি ভোটারদের কাছে তুলে ধরছেন। একই দলের প্রার্থী তাহমিনা আক্তার নরসিংদী-৫ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।দর্শনে স্নাতক ডিগ্রিধারী তাহমিনা বর্তমানে স্নাতকোত্তরে অধ্যয়নরত।পাশাপাশি কৃষিকাজ ও গবাদিপশুর খামারের সঙ্গে যুক্ত তিনি।প্রচারে নেমে তরুণদের সমর্থন পেলেও বয়স ও নারী পরিচয়ের কারণে কিছু ভোটারের অবজ্ঞার মুখে পড়ছেন বলে জানান তিনি।তবু নতুন ধারার রাজনীতির প্রতি ভোটারদের আগ্রহ তাঁকে আশাবাদী করছে। ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট প্রার্থী ২ হাজার ১৭ জন।এর মধ্যে নারী প্রার্থী ৮৫ জন। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী,নারী প্রার্থীদের প্রায় ৭৫ শতাংশ উচ্চশিক্ষিত এবং ৬৭ শতাংশ কর্মজীবী। কম বয়স,সীমিত সম্পদ আর প্রচলিত রাজনীতির বাইরে দাঁড়িয়ে এই তিন তরুণ নারী প্রার্থী প্রমাণ করতে চান—নির্বাচনে অংশ নেওয়ার জন্য অর্থ…

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
গাজীপুরে ১১-দলীয় জোটের জনসভা: ‘রাজার ছেলে রাজা হবে—এই ধারা পাল্টে দেব’ :-জামায়াতের আমির শফিকুর রহমান
  • newadminnewadmin
  • ফেব্রুয়ারি ৩, ২০২৬

গাজীপুর প্রতিনিধি।।জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আমরা রাজনীতিতে রাজার ছেলে রাজা হবে—এই ধারার অবসান ঘটাতে চাই।একজন শ্রমিক ভাই কিংবা বোনের সন্তান মেধাবী হলে তার মেধা বিকাশের দায়িত্ব রাষ্ট্র নেবে।আমরা চাই,তাদের মধ্য থেকেই আগামী দিনের প্রধানমন্ত্রী বের হয়ে আসুক।’ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারী ২০২৬) বিকেলে গাজীপুরের ঐতিহাসিক রাজবাড়ী মাঠে ১১-দলীয় নির্বাচনী ঐক্যের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি ময়মনসিংহ থেকে হেলিকপ্টারে গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে অবতরণ করেন।পরে বেলা সোয়া তিনটার দিকে জনসভাস্থলে পৌঁছান। শফিকুর রহমান বলেন,গাজীপুর একটি গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল হলেও এখানকার রাস্তাঘাট,ড্রেনেজ ব্যবস্থা,সুপেয় পানির সরবরাহ এবং বিদ্যুৎ ব্যবস্থায় চরম অব্যবস্থা রয়েছে।অথচ এই গাজীপুর দেশের জিডিপিতে বিশাল অবদান রাখছে।যার যেমন পাওনা,তাকে তেমন মূল্যায়ন করাই ইনসাফ।’ তিনি বলেন,আমরা চাই না কেউ বেকার ভাতা নিয়ে অপমানিত হোক।বরং যুবসমাজকে সুশিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে যোগ্য করে দেশের নেতৃত্বের ককপিটে বসাতে চাই।’ মায়েদের সম্মান প্রসঙ্গে জামায়াতের আমির বলেন,কিছু মানুষ জনগণের উত্থান দেখে দিশাহারা হয়ে মায়েদের গায়েও হাত তুলছে।সাবধান করে দিচ্ছি—কোনো মায়ের গায়ে হাত দেওয়া যাবে না।যারা মায়ের সম্মান করতে পারে না,আল্লাহ তাদের অপদস্থ করেন। জীবনের বিনিময়ে হলেও আমরা মায়েদের সম্মান রক্ষা করব।’ শ্রমিকদের অধিকার নিয়ে তিনি বলেন,সব মালিকের দৃষ্টিভঙ্গি এক নয়।অনেক ক্ষেত্রেই শ্রমিকদের,বিশেষ করে নারী শ্রমিক ও মায়েদের সম্মান দেওয়া হয় না।একই কাজ করেও নারী শ্রমিকরা বেতন বৈষম্যের শিকার হন। আমরা এসব বৈষম্য দূর করব ইনশা আল্লাহ।’ নারী শ্রমিকদের মাতৃত্বকালীন সুবিধার বিষয়ে তিনি বলেন, ‘গর্ভকাল থেকে শিশুর আড়াই বছর বয়স পর্যন্ত মায়েরা দৈনিক পাঁচ ঘণ্টা কাজ করবেন এবং বাকি তিন ঘণ্টা সন্তানের জন্য সময় দেবেন।এই তিন ঘণ্টার বেতন সরকার সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে প্রদান করবে।’ তিনি আরও বলেন,‘শিল্প এলাকায় নির্দিষ্ট সংখ্যক নারী শ্রমিক থাকলে সেখানে অবশ্যই ডে-কেয়ার সেন্টার…

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন

সংবাদ

শহীদ শরিফ ওসমান হাদি হত্যার তদন্তে জাতিসংঘের সহায়তা চাওয়ার সিদ্ধান্ত
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে যুক্তরাজ্যের সতর্কতা
খাগড়াছড়ির সাবেক মেয়র রফিকুল আলম ঢাকায় গ্রেপ্তার
পরিবর্তন ও সংস্কারের প্রতীক দাঁড়িপাল্লা ও শাপলা কলি: নাহিদ ইসলাম
খুলনায় সেলুনের সামনে গুলিতে যুবক নিহত
বিএনপি বাতিল করল ঢাকার সমাবেশ, তারেক রহমান দেবেন মহানগর এলাকায় নির্বাচনী বক্তব্য
কায়সার কামাল: অন্ধবিশ্বাস নয়, যুক্তির ভোট দিন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ভোট দেওয়ার জন্য সব প্রস্তুতি শেষ—ইসি আনোয়ারুল
জাকসুর ভিপি আবদুর রশিদ জিতু বিএনপিতে যোগ
ইবনে সিনা হাসপাতালে শত কোটি টাকার লুটপাট, অভিযোগের কেন্দ্রে ডা. তাহের