নিজস্ব প্রতিবেদক।।বিএনপি আগামী ৮ ফেব্রুয়ারির জন্য ঢাকায় নির্ধারিত নির্বাচনী সমাবেশ বাতিল করেছে।পরিবর্তে ৮ ও ৯ ফেব্রুয়ারি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের বিভিন্ন প্রান্তে দলের চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনী বক্তব্য রাখবেন। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর নয়াপল্টনের বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এই তথ্য জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সংবাদ সম্মেলনে জানানো হয়,জাকসুর নবনির্বাচিত ভিপি আব্দুর রশিদ জিতু বিএনপিতে যোগদান করেছেন।এছাড়া কেন্দ্রীয় হল সংসদের বিভিন্ন পর্যায়ের নির্বাচিত ছাত্রনেতারা ছাত্রদলে যুক্ত হয়েছেন।রিজভী বলেন,দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বিএনপির অবদানে অনুপ্রাণিত হয়ে তরুণ এসব নেতৃত্ব বিএনপির ছায়াতলে এসেছে। ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব জানান,দ্রুতই ছাত্রদলের নতুন নেতৃত্ব ঘোষণা করা হবে।
নিজস্ব প্রতিবেদক।।ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-১ আসনে ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল ভোটারদের আহ্বান জানিয়েছেন,অন্ধবিশ্বাস নয়, বিবেক ও যুক্তির ভিত্তিতে সৎ ও যোগ্য প্রার্থী নির্বাচন করতে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার চন্ডিগড় ইউনিয়নের নোয়াগাঁও স্কুল মাঠে নির্বাচনী জনসভায় তিনি বলেন,“ধর্মের নাম ব্যবহার করে ভোটারদের প্রতারণা করা হয়,যারা এ ধরনের প্রতারণা করে তারা সবক্ষেত্রেই প্রতারণা করতে পারে।তাই ভোট দেবে বিবেকের ভিত্তিতে।” কায়সার কামাল আরও বলেন,তিনি দুর্নীতিমুক্ত এবং ভোটারদের সুচিন্তিত মত অনুযায়ী দায়িত্ব পালন করবেন। স্বাস্থ্য কার্ড,কৃষক কার্ড ও পরিবার কার্ডে ন্যূনতম দুর্নীতি দেখা দিলে নিজে বাদী হয়ে মামলা করবেন।ভোটকেন্দ্রে ফলাফল গ্রহণের পর বিজয়ের মিছিল করবেন এবং হাসিমুখে বাড়ি ফিরবেন।
নিজস্ব প্রতিবেদক।।জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ভিপি আবদুর রশিদ জিতু শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও তার অঙ্গ-সংগঠন ছাত্রদলে যোগ দিয়েছেন।এই সময় উপস্থিত ছিলেন ছাত্রদলের সভাপতি,সেক্রেটারি ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জিতু বলেন, “একটি সুন্দর বাংলাদেশ গঠনে আমি আজ থেকে বিএনপির হয়ে কাজ করব ইনশাআল্লাহ।” রিজভী আরও জানান,জাকসুর ভিপি জিতুসহ বিশ্ববিদ্যালয়ের হল সংসদের নির্বাচিত অনেক নেতা আজ ছাত্রদলে যোগ দিয়েছেন। অন্যদের মধ্যে শহিদ সালাম বরকত হল,নবাব সলিমুল্লাহ হল,আল বেরুনী হল,আফম কামালউদ্দিন হল,রবীন্দ্রনাথ ঠাকুর হল,নওয়াব ফয়জুননেসা হল,বেগম খালেদা জিয়া হল,মীর মোশাররফ হোসেন হল এবং শহীদ রফিক জব্বার হলের বিভিন্ন ভিপি ও জিএস ছাত্রদলে যোগদান করেছেন। জিতু বিশ্ববিদ্যালয়ের গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলনের আহ্বায়ক এবং তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী।জুলাই আন্দোলনে তার সক্রিয় ভূমিকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তাকে জনপ্রিয়তা এনে দিয়েছে।
পটুয়াখালী ও বরিশাল থেকে: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান শুক্রবার পটুয়াখালীর বাউফল ও বরিশালের মেহেন্দিগঞ্জে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় নির্বাচনী প্রতিশ্রুতি দেন। তিনি বলেন,ক্ষমতায় এলে মিথ্যা মামলা দিয়ে কাউকে হয়রানি করা হবে না,বরং প্রমাণিত হলে মিথ্যা মামলা দায়েরকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।ভোট চাওয়ার অধিকার পাবেন শুধু সেই প্রার্থীরা যারা জনগণের প্রতি সম্মান দেখিয়েছে। জামায়াতের স্বচ্ছতা তুলে ধরে তিনি বলেন,দল চাঁদাবাজি, দুর্নীতি,দখল বাণিজ্য,নারী নির্যাতন বা ঋণ খেলাপি নয়। ক্ষমতায় এলে কাউকেও চাঁদাবাজি করতে দেওয়া হবে না। তিনি আরও অভিযোগ করেন,কোটি কোটি টাকা চুরি ও বিদেশে পাচার হয়েছে এবং সুযোগ পেলে তা দেশে ফিরিয়ে আনা হবে। নারী ও যুবকদের বিষয়ে তিনি বলেন,বেকার ভাতা নয়, কর্মসংস্থানের মাধ্যমে তাদের সম্মান নিশ্চিত করা হবে। নারীদের নিরাপত্তা,মর্যাদা ও সম্মান নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। বরিশাল অঞ্চলের নদী-ভাঙন নিয়ে তিনি বলেন,সঠিক বাঁধ নির্মাণ ও নদী সংস্কারের মাধ্যমে এক দশকের মধ্যে পরিস্থিতি বদলানো সম্ভব। ডা. শফিকুর রহমান বলেন,জামায়াতের দলীয় বিজয়ের চেয়ে জনগণের বিজয়ই গুরুত্বপূর্ণ।বৈষম্যহীন রাষ্ট্র গড়ে তোলা হবে, যেখানে রাষ্ট্রপতি থেকে সাধারণ মানুষ পর্যন্ত সবাই আইনের চোখে সমান হবে। তিনি আশা প্রকাশ করেন,আগামী নির্বাচনে ভোট দিয়ে জনগণ নতুন বাংলাদেশ গঠনের পথ তৈরি করবে।
মেহেন্দিগঞ্জ(বরিশাল)প্রতিনিধি।।বরিশালের মেহেন্দিগঞ্জে এক বিশাল জনসভায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান স্পষ্ট বার্তা দিয়েছেন,যে দেশের দুর্নীতি ও পাচার হওয়া অর্থ উদ্ধার করে দেশে ফিরিয়ে আনা হবে।তিনি বলেন, চাঁদাবাজ,খুনি ও লুণ্ঠনকারীদের রাজনীতি জামায়াত বিশ্বাস করে না এবং জুলাই বিপ্লবের চেতনাকে প্রতিষ্ঠা করা হবে। ডা. শফিকুর রহমান আরও জানান,মেহেন্দিগঞ্জ-হিজলার যোগাযোগ ও অর্থনৈতিক উন্নয়নে বিশেষ নজর দেওয়া হবে। তিনি বলেন, “মেঘ কখনো পার্মানেন্টলি সত্যকে ঢেকে রাখতে পারে না।” জনসভায় বরিশাল-৪ আসনের প্রার্থী অধ্যাপক আব্দুল জব্বারসহ অন্যান্য প্রার্থীরাও উপস্থিত ছিলেন এবং দেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
মেহেন্দিগঞ্জ(বরিশাল) প্রতিনিধি।।বরিশালের মেহেন্দিগঞ্জে এক বিশাল জনসভায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান স্পষ্ট বার্তা দিয়েছেন,যে দেশের দুর্নীতি ও পাচার হওয়া অর্থ উদ্ধার করে দেশে ফিরিয়ে আনা হবে।তিনি বলেন, চাঁদাবাজ,খুনি ও লুণ্ঠনকারীদের রাজনীতি জামায়াত বিশ্বাস করে না এবং জুলাই বিপ্লবের চেতনাকে প্রতিষ্ঠা করা হবে। ডা. শফিকুর রহমান আরও জানান,মেহেন্দিগঞ্জ-হিজলার যোগাযোগ ও অর্থনৈতিক উন্নয়নে বিশেষ নজর দেওয়া হবে। তিনি বলেন, “মেঘ কখনো পার্মানেন্টলি সত্যকে ঢেকে রাখতে পারে না।” জনসভায় বরিশাল-৪ আসনের প্রার্থী অধ্যাপক আব্দুল জব্বারসহ অন্যান্য প্রার্থীরাও উপস্থিত ছিলেন এবং দেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
নিজস্ব প্রতিবেদক।।সাম্প্রতিক সময়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কয়েকটি বক্তব্যের তথ্যগত সঠিকতা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা ও সমালোচনা চলছে।আলোচিত বিষয়গুলোর বাস্তব অবস্থা যাচাই করে নিচে তুলে ধরা হলো— ভুট্টা বনাম সয়াবিন চাষ কৃষি তথ্য সার্ভিসের ফসল উৎপাদন লক্ষ্যমাত্রা অনুযায়ী, ফরিদপুর অঞ্চলে সয়াবিনের তুলনায় ভুট্টা ও পেঁয়াজ চাষ অনেক বেশি জনপ্রিয় ও বিস্তৃত। বদর ও উহুদ যুদ্ধ প্রসঙ্গ ইসলামের ইতিহাস অনুযায়ী,হজরত আয়েশা (রা.) বদর বা উহুদ—কোনো যুদ্ধেই সেনাপতিত্ব বা সামরিক নেতৃত্ব দেননি। তবে উহুদ যুদ্ধে তিনি আহতদের সেবা ও সৈন্যদের পানি পান করানোর কাজে অংশ নিয়েছিলেন—যা ঐতিহাসিকভাবে স্বীকৃত। কুমিল্লা ইপিজেড বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (BEPZA) জানায়,কুমিল্লা ইপিজেড ২০০০ সালে প্রতিষ্ঠিত হয় এবং বর্তমানে এটি পুরোপুরি সচল রয়েছে। তিস্তা ব্যারেজ প্রকল্প উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ এই সেচ প্রকল্পটি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অধীনে ১৯৭৯ সালে শুরু হয় এবং ১৯৯০ সালেই এর উদ্বোধন সম্পন্ন হয়। যশোরের চিনিকল প্রসঙ্গ বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের (BSFIC) তালিকাভুক্ত ১৫টি চিনিকলের মধ্যে যশোরে কোনো চিনিকল নেই।কুষ্টিয়া ও ঝিনাইদহে চিনিকল থাকলেও যশোরে কখনোই সরকারি চিনিকল ছিল না।
নিজস্ব প্রতিবেদক।।ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হয়েছেন।শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে এক বার্তায় এ তথ্য জানিয়েছে সংগঠনটি। বার্তায় বলা হয়,“জাবের ভাই গুলিবিদ্ধ হয়েছেন। জুমা ও শান্তাকে বুট দিয়ে পাড়ানো হয়েছে।” এছাড়া ইনকিলাব মঞ্চের দাবি,সংগঠনের নেত্রী জুমা এবং শহীদ ওসমান হাদির স্ত্রীকেও আঘাত করা হয়েছে। আরেকটি পোস্টে সংগঠনটি জানায়,আপাতত কোনো ধরনের জমায়েত না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।বার্তায় বলা হয়, “আমরা চিকিৎসা নিয়ে আবার রাজপথে আসব।সেই পর্যন্ত সবাইকে নিরাপদে থাকার আহ্বান জানাই।” উল্লেখ্য,শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে গত বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি পালন করে আসছিল ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। ঘটনার বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি। বিস্তারিত আসছে…
নিজস্ব প্রতিবেদক।।ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইশতেহার ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ইশতেহারে ৯টি প্রধান প্রতিশ্রুতির কথা তুলে ধরা হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর সোনারগাঁও হোটেলে আনুষ্ঠানিকভাবে এই ইশতেহার ঘোষণা করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ইশতেহারে উল্লেখ করা ৯টি প্রধান প্রতিশ্রুতি হলো— ১. ফ্যামিলি কার্ড প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারকে সুরক্ষা দিতে ‘ফ্যামিলি কার্ড’ চালু করে প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা অথবা সমমূল্যের নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ করা হবে। পর্যায়ক্রমে এই সহায়তার পরিমাণ বাড়ানো হবে। ২. কৃষক কার্ড কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করতে ‘কৃষক কার্ড’-এর মাধ্যমে ভর্তুকি,সহজ ঋণ,কৃষিবিমা এবং রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় বাজারজাতকরণ জোরদার করা হবে। মৎস্যচাষি, পশুপালনকারী খামারি ও কৃষি খাতের ক্ষুদ্র ব্যবসায়ীরাও এই সুবিধা পাবেন। ৩. স্বাস্থ্যখাত সংস্কার দুর্নীতিমুক্ত ও মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে দেশব্যাপী এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে।জেলা ও মহানগর পর্যায়ে মানসম্মত চিকিৎসা,মা ও শিশুর পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা এবং রোগ প্রতিরোধমূলক কার্যক্রম সম্প্রসারণ করা হবে। ৪. শিক্ষাব্যবস্থা উন্নয়ন আনন্দময় ও কর্মমুখী শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে বাস্তব দক্ষতা ও মূল্যবোধভিত্তিক শিক্ষানীতি প্রণয়ন করা হবে। প্রাথমিক শিক্ষায় সর্বোচ্চ গুরুত্ব,শিক্ষক-শিক্ষার্থীদের প্রযুক্তি সহায়তা এবং ‘মিড-ডে মিল’ চালু করা হবে। ৫. তরুণদের কর্মসংস্থান তরুণদের ভবিষ্যৎ নিশ্চিত করতে কর্মসংস্থান সৃষ্টি,কারিগরি ও ভাষা দক্ষতা উন্নয়ন,স্টার্টআপ ও উদ্যোক্তা সহায়তা, বৈশ্বিক ই-কমার্স প্ল্যাটফর্মে যুক্তকরণ এবং মেধাভিত্তিক সরকারি নিয়োগ নিশ্চিত করা হবে। ৬. ক্রীড়া উন্নয়ন ক্রীড়াকে পেশা ও জীবিকার মাধ্যম হিসেবে গড়ে তুলতে জেলা ও উপজেলা পর্যায়ে ক্রীড়া অবকাঠামো ও প্রশিক্ষণ সুবিধা সম্প্রসারণ করা হবে। ৭. পরিবেশ ও জলবায়ু পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে ১০ হাজার কিলোমিটার নদী ও খাল খনন ও পুনঃখনন,পাঁচ বছরে ১৫ কোটি বৃক্ষরোপণ এবং আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা চালু করা হবে। ৮. ধর্মীয় সম্প্রীতি ধর্মীয় ও…
নিজস্ব।।ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পাঁচটি অধ্যায়ে বিভক্ত ৫১ দফার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।ইশতেহারে ‘ফ্যামিলি কার্ড’ ও ‘কৃষক কার্ড’ প্রবর্তনসহ ৯টি প্রধান প্রতিশ্রুতির কথা উল্লেখ করা হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর সোনারগাঁও হোটেলে আনুষ্ঠানিকভাবে এই ইশতেহার ঘোষণা করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।প্রায় দুই দশক পর সরকার গঠনের সুযোগ পেলে দেশের মানুষের জন্য বিএনপি কী করবে—তার একটি সার্বিক রূপরেখা এই ইশতেহারে তুলে ধরা হয়েছে। ইশতেহারের ৫টি অধ্যায় প্রথম অধ্যায়: রাষ্ট্রব্যবস্থা সংস্কার এই অধ্যায়ে গণতন্ত্র পুনরুদ্ধার,মুক্তিযুদ্ধ ও জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন,সাংবিধানিক সংস্কার,জাতীয় ঐক্য,সুশাসন,বিচার বিভাগের স্বাধীনতা,পুলিশ সংস্কার এবং শক্তিশালী স্থানীয় সরকার ব্যবস্থার কথা বলা হয়েছে। দ্বিতীয় অধ্যায়: বৈষম্যহীন উন্নয়ন দারিদ্র্য নিরসন,নারী ক্ষমতায়ন,কৃষি ও খাদ্য নিরাপত্তা,কর্মসংস্থান সৃষ্টি এবং শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়নের অঙ্গীকার করা হয়েছে। তৃতীয় অধ্যায়: অর্থনীতি পুনর্গঠন ব্যাংক ও আর্থিক খাত সংস্কারসহ ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠনের পরিকল্পনা তুলে ধরা হয়েছে। চতুর্থ অধ্যায়: সুষম আঞ্চলিক উন্নয়ন অঞ্চলভিত্তিক উন্নয়নের রূপরেখার অংশ হিসেবে চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলা এবং একটি নিরাপদ ও বাসযোগ্য ঢাকা বিনির্মাণের পরিকল্পনার কথা বলা হয়েছে। পঞ্চম অধ্যায়: অধিকার ও সম্প্রীতি ধর্মীয় সম্প্রীতি জোরদার,পাহাড় ও সমতলের জনগোষ্ঠীর অধিকার সংরক্ষণ এবং গণমাধ্যমের স্বাধীনতা ও নৈতিকতা পুনরুদ্ধারের অঙ্গীকার করা হয়েছে। বিএনপির ৯টি প্রধান প্রতিশ্রুতি ১. ফ্যামিলি কার্ড: প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারকে প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা বা সমমূল্যের নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ। ২. কৃষক কার্ড: ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করতে ভর্তুকি, সহজ ঋণ ও কৃষিবিমা। ৩. স্বাস্থ্যসেবা: এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ এবং জেলা ও মহানগরে মানসম্মত চিকিৎসা নিশ্চিতকরণ। ৪. শিক্ষা: বাস্তব দক্ষতা ও মূল্যবোধভিত্তিক শিক্ষানীতি এবং ‘মিড-ডে মিল’ চালু। ৫. তরুণদের কর্মসংস্থান: কারিগরি উন্নয়ন, স্টার্টআপ সহায়তা ও মেধাভিত্তিক সরকারি নিয়োগ। ৬. ক্রীড়া উন্নয়ন: জেলা…
সর্বশেষ সংবাদ :———