র‌্যাবের নাম বদলে হচ্ছে ‘স্পেশাল ইন্টারভেশন ফোর্স (এসআইএফ)’
  • newadminnewadmin
  • ফেব্রুয়ারি ৩, ২০২৬

নিজস্ব প্রতিবেদক।।স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন,র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। নতুন নাম হবে ‘স্পেশাল ইন্টারভেশন ফোর্স’ (এসআইএফ)। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন,আইনশৃঙ্খলা রক্ষায় বাহিনীটির কার্যক্রম আরও আধুনিক,পেশাদার ও মানবাধিকারসম্মত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও জানান,নাম পরিবর্তনের পাশাপাশি বাহিনীটির কাঠামো,দায়িত্ব ও কার্যপরিধি পুনর্নির্ধারণ করা হবে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে খুব শিগগিরই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে বলেও জানান তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “দেশের নিরাপত্তা পরিস্থিতি ও আন্তর্জাতিক মানদণ্ড বিবেচনায় রেখে এই বাহিনীকে নতুনভাবে ঢেলে সাজানো হচ্ছে।জনআস্থা ফিরিয়ে আনা এবং জবাবদিহিতা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।” সরকারি সূত্র জানায়,নতুন নামের অধীনে বাহিনীটি সন্ত্রাস দমন,জঙ্গিবাদ প্রতিরোধ,বড় ধরনের অপরাধ দমনে বিশেষায়িত ভূমিকা পালন করবে। একই সঙ্গে প্রশিক্ষণ, অপারেশনাল গাইডলাইন ও নজরদারি ব্যবস্থায় পরিবর্তন আনা হবে। উল্লেখ্য,র‌্যাব গঠনের পর থেকে বিভিন্ন সময়ে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে। এসব অভিযোগের প্রেক্ষাপটে বাহিনীটির সংস্কার ও পুনর্গঠনের দাবি দীর্ঘদিন ধরেই আলোচনায় ছিল। নাম পরিবর্তনের এই সিদ্ধান্ত আইনশৃঙ্খলা বাহিনীর সংস্কার প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। বিস্তারিত আসছে…

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
নির্বাচনে শীর্ষ ১০ ধনী প্রার্থী: বিএনপির প্রার্থীরাই তালিকার শীর্ষে
  • newadminnewadmin
  • ফেব্রুয়ারি ৩, ২০২৬

নিজস্ব প্রতিবেদক।।আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের মধ্যে শীর্ষ ১০ জন ধনী প্রার্থীর তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।ইসিতে জমা দেওয়া হলফনামা বিশ্লেষণে দেখা গেছে,এ তালিকায় সবচেয়ে বেশি সংখ্যক প্রার্থী বিএনপির।তালিকায় থাকা প্রার্থীদের ঘোষিত সম্পদের হিসাবে স্ত্রী ও সন্তানদের সম্পদও অন্তর্ভুক্ত করা হয়েছে। সম্পদের দিক থেকে শীর্ষে রয়েছেন বিএনপির আব্দুল আউয়াল মিন্টু।তার ঘোষিত সম্পদের মূল্য ৬০৭ কোটি টাকা। দ্বিতীয় অবস্থানে বিএনপির আসলাম চৌধুরী,যার সম্পদের পরিমাণ ৪৭৪ কোটি টাকা। শীর্ষ ১০ ধনী প্রার্থীর তালিকা: ১. আব্দুল আউয়াল মিন্টু — বিএনপি — ৬০৭ কোটি টাকা ২. আসলাম চৌধুরী — বিএনপি — ৪৭৪ কোটি টাকা ৩. ফখর উদ্দিন আহমেদ — বিএনপি — ২৯৯ কোটি টাকা ৪. জাকারিয়া তাহের — বিএনপি — ২৯২ কোটি টাকা ৫. সালাউদ্দিন আলমগীর — স্বতন্ত্র — ২৮৩ কোটি টাকা ৬. এম এ এইচ সেলিম — স্বতন্ত্র — ২৬২ কোটি টাকা ৭. মো. জালাল উদ্দীন — বিএনপি — ২৪৯ কোটি টাকা ৮. গোলাম মোহাম্মদ সিরাজ — বিএনপি — ২০৪ কোটি টাকা ৯. মোহাম্মদ ফজলুল আজিম — স্বতন্ত্র — ১৯০ কোটি টাকা ১০. মো. সফিকুর রহমান — বিএনপি — ১৮৫ কোটি টাকা ইসি সূত্র জানায়, প্রার্থীদের জমা দেওয়া হলফনামার ভিত্তিতেই এই সম্পদ বিবরণী প্রস্তুত করা হয়েছে। বিশ্লেষকদের মতে, নির্বাচনে প্রার্থীদের আর্থিক সক্ষমতা ভোটারদের আগ্রহ ও আলোচনার একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠছে। সূত্র: নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
প্রতিরক্ষা চুক্তি অন্তর্বর্তী সরকারের চলমান প্রক্রিয়া: ড. খলিলুর রহমান
  • newadminnewadmin
  • ফেব্রুয়ারি ২, ২০২৬

নিজস্ব প্রতিবেদক।।মেয়াদের শেষ সময়ে বিভিন্ন দেশের সঙ্গে প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয় ও চুক্তিকে অন্তর্বর্তী সরকারের চলমান প্রক্রিয়ার অংশ হিসেবে উল্লেখ করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান। সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। চলমান প্রতিরক্ষা ক্রয় ও চুক্তি প্রক্রিয়া পরবর্তী সরকার অব্যাহত না রাখলে অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতির ভবিষ্যৎ কী হবে—এমন প্রশ্নের উত্তরে ড. খলিলুর রহমান বলেন, পরবর্তী সরকার এসব কার্যক্রম চালিয়ে যাবে কি না বা ধারাবাহিকতা বজায় রাখবে কি না,তা অনুমাননির্ভর বিষয়। এদিকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে সম্প্রতি বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পরিচালনা পর্ষদে অন্তর্ভুক্ত করা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা ও সমালোচনা চলছে।এ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ড. খলিলুর রহমান বলেন,“দুনিয়ার সব দেশে উড়োজাহাজ প্রতিষ্ঠান নেই।” তিনি এ বিষয়ে বিস্তারিত কোনো ব্যাখ্যা না দিলেও বক্তব্যটি নিয়ে রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গনে আলোচনা অব্যাহত রয়েছে।

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের মোবাইল নম্বর হ্যাকড, অর্থ চাওয়ার অনুরোধ উপেক্ষার আহ্বান
  • newadminnewadmin
  • ফেব্রুয়ারি ২, ২০২৬

নিজস্ব প্রতিবেদক।।বিদ্যুৎ,জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের ব্যবহৃত মোবাইল ফোন নম্বর হ্যাকড হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) তিনি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক সতর্কবার্তায় বিষয়টি নিশ্চিত করেন। ফেসবুক পোস্টে উপদেষ্টা জানান,তাঁর ব্যবহৃত মোবাইল নম্বরটি বর্তমানে হ্যাকারদের নিয়ন্ত্রণে রয়েছে।ওই নম্বর থেকে কেউ অর্থ সহায়তার অনুরোধ করলে সেটিকে সম্পূর্ণভাবে উপেক্ষা করার জন্য তিনি সবাইকে অনুরোধ জানান। একই সঙ্গে এ ধরনের অনুরোধকে প্রতারণামূলক কর্মকাণ্ড হিসেবে বিবেচনা করার আহ্বান জানান তিনি। তিনি বলেন,বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে এবং বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানান। জানা গেছে,মুহাম্মদ ফাওজুল কবির খান ২০২৪ সালের ১৬ আগস্ট বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে নিযুক্ত হন।বর্তমানে তিনি বিদ্যুৎ,জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পাশাপাশি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করছেন। এ ঘটনায় সংশ্লিষ্টদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পাশাপাশি বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখার আহ্বান জানানো হয়েছে।

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
নির্বাচনের আগে যুক্তরাষ্ট্র ও জাপানের সঙ্গে বাণিজ্য চুক্তি করতে যাচ্ছে সরকার
  • newadminnewadmin
  • ফেব্রুয়ারি ২, ২০২৬

নিজস্ব প্রতিবেদক।।জাতীয় সংসদ নির্বাচনের আগে যুক্তরাষ্ট্র ও জাপানের সঙ্গে দুটি গুরুত্বপূর্ণ বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার।স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পরও রপ্তানি আয় সুরক্ষা ও আন্তর্জাতিক বাজারে প্রবেশাধিকার ধরে রাখাই এ উদ্যোগের মূল লক্ষ্য। বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে,আগামী ৬ ফেব্রুয়ারি জাপানের রাজধানী টোকিওতে দেশটির সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) সই হওয়ার কথা রয়েছে। অপরদিকে,৯ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি বাণিজ্য চুক্তির কাঠামো নিয়ে আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সময় স্বল্পতার কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিটি ভার্চ্যুয়ালি সম্পন্ন হওয়ার সম্ভাবনাও রয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি ১৩তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকায় চুক্তি সম্পাদনে দ্রুততা দেখানো হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য চুক্তি যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রস্তাবিত চুক্তির মূল লক্ষ্য হলো—আমেরিকান তুলা ব্যবহার করে তৈরি বাংলাদেশি পোশাককে শুল্কমুক্ত বাজার সুবিধা দেওয়া।প্রস্তাবিত শর্ত অনুযায়ী,যেসব রপ্তানিকারক প্রমাণ করতে পারবে যে তাদের পণ্যের ৬০ থেকে ৭০ শতাংশ কাঁচামাল যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা, তারা এসব উপকরণের ওপর আরোপিত ২০ শতাংশ শুল্ক থেকে ছাড় পেতে পারে। সংশ্লিষ্ট সূত্র জানায়,যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে পারস্পরিক শুল্কহার কমানোর বিষয়টিও বিবেচনায় রয়েছে।কয়েক মাস ধরে চলা দ্বিপক্ষীয় আলোচনার ফলেই এ সম্ভাবনার সৃষ্টি হয়েছে। জাপানের সঙ্গে ইপিএ চুক্তি এদিকে,বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনসহ মন্ত্রণালয়ের বাণিজ্য আলোচক দলের সদস্যরা চলতি সপ্তাহে টোকিও সফরে যাচ্ছেন।সেখানে বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ বড় কোনো বাণিজ্য অংশীদারের সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি স্বাক্ষরিত হবে। উপদেষ্টা পরিষদ ইতোমধ্যে ২২ জানুয়ারি জাপানের সঙ্গে ইপিএ অনুমোদন দিয়েছে।এই চুক্তি এলডিসি মর্যাদা থেকে উত্তরণের পর অগ্রাধিকারমূলক বাণিজ্য সুবিধার কাঠামো নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। চুক্তিটি কার্যকর হলে,জাপান বাংলাদেশ থেকে রপ্তানিকৃত ৭ হাজার ৩৭৯টি পণ্যে,যা মোট রপ্তানির প্রায় ৯৭ শতাংশ, শুল্কমুক্ত প্রবেশাধিকার দেবে।এর মধ্যে তৈরি পোশাক খাতের পণ্যই প্রধান।বিপরীতে,বাংলাদেশ ১৮ বছরের মধ্যে…

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন
  • newadminnewadmin
  • জানুয়ারি ৩১, ২০২৬

বরিশাল প্রতিনিধি।।জাতীয় সংসদের ১২২নং নির্বাচনী এলাকা বরিশাল-৪ (মেহেন্দীগঞ্জ–হিজলা) আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ সম্পন্ন করা আদৌ সম্ভব কি না—তা নিয়ে প্রশ্ন উঠেছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী,এই আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ১৭ হাজার ৫১৮ জন।এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১৪ হাজার ৪৩৮ জন এবং নারী ভোটার ২ লাখ ৩ হাজার ৮০ জন।মোট ২২টি ইউনিয়নে রয়েছে ১৪৯টি ভোট কেন্দ্র এবং ৯৫০টি ভোট কক্ষ। ইসি দাবি করছে,একজন ভোটারকে ভোট দিতে গড়ে ৩ মিনিট সময় লাগবে।তবে নির্বাচন পর্যবেক্ষক ও স্থানীয়দের মতে,জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে অনুষ্ঠিত হলে একজন ভোটারের ক্ষেত্রে কমপক্ষে ৫ মিনিট সময় লাগা স্বাভাবিক। সময় ও সক্ষমতার হিসাব ভোটগ্রহণের নির্ধারিত সময় সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মোট ৮ ঘণ্টা বা ৪৮০ মিনিট। সে হিসাবে প্রতিটি ভোট কক্ষে গড়ে প্রায় ৪৩৯ জন ভোটার রয়েছে। ইসির দাবি অনুযায়ী (৩ মিনিটে ভোট): নির্ধারিত সময়ে সম্পন্ন হতে পারে সর্বোচ্চ ৩৬ শতাংশ ভোট। বাস্তবসম্মত হিসেবে (৫ মিনিটে ভোট): সম্পন্ন হতে পারে মাত্র ২১–২২ শতাংশ ভোট। বিশ্লেষকদের মতে,নারী,বয়স্ক ও নতুন ভোটারদের ক্ষেত্রে সময় আরও বেশি লাগার আশঙ্কা রয়েছে।ফলে বর্তমান অবকাঠামো ও সময়সূচিতে শতভাগ ভোটগ্রহণ বাস্তবসম্মত নয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা। উল্লেখ্য,মেহেন্দীগঞ্জ ও হিজলা উপজেলা নিয়ে গঠিত এই আসনটি ২০২৪ সালের ৬ আগস্ট বর্তমান সরকারের পতনের পর থেকে শূন্য রয়েছে। এ অবস্থায় নির্বাচন কমিশন যদি ভোটগ্রহণের সময় বৃদ্ধি কিংবা ভোট কক্ষ সংখ্যা না বাড়ায়,তবে ভোটার উপস্থিতি ও ভোটাধিকার প্রয়োগে বড় ধরনের বাধা সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল।

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত
  • newadminnewadmin
  • জানুয়ারি ৩১, ২০২৬

নিজস্ব প্রতিবেদক।।দক্ষিণাঞ্চলের যোগাযোগ,অর্থনীতি ও সামগ্রিক উন্নয়নে নতুন যুগের সূচনা করতে ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু এবং মোট ৩৬টি সেতু নির্মাণের প্রায় দেড় লক্ষ কোটি টাকার মেগা উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে।এসব প্রকল্প ২০২৫–২০২৬ অর্থবছরের বাজেটে অন্তর্ভুক্ত হয়ে ২০৩৩ সালের মধ্যে বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে,এই বিশাল উন্নয়ন পরিকল্পনার ধারাবাহিকতার অংশ হিসেবেই বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় কালাবদর ও তেঁতুলিয়া নদীর ভয়াবহ ভাঙন রোধে ৭৩৯ কোটি টাকার প্রকল্প ইতোমধ্যে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) অনুমোদন দিয়েছে।গত ২৫ জানুয়ারি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় প্রকল্পটি পাস হয়। দক্ষিণাঞ্চলের নদীবেষ্টিত জনপদে যোগাযোগ অবকাঠামো উন্নয়ন ও নদী ভাঙন রোধ—এই দুই বাস্তবতাকে একসূত্রে এনে জাতীয় পর্যায়ে জোরালোভাবে তুলে ধরায় সাংবাদিক,লেখক ও কলামিস্ট এম মাজহারুল ইসলাম-এর ভূমিকার প্রশংসা করেছেন সংশ্লিষ্ট উপদেষ্টারা।মাঠপর্যায়ের বাস্তব সংকট, মানুষের দুর্ভোগ ও সম্ভাবনার চিত্র ধারাবাহিকভাবে উপস্থাপন করায় এই উন্নয়ন পরিকল্পনা গতি পেয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে তথ্য ও সম্প্রচার,পানি সম্পদ,বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং নৌ-পরিবহন ও পাটবস্ত্র,পর্যটন উপদেষ্টা এম এম এ সাখাওয়াত হোসেন দক্ষিণাঞ্চলের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আন্তরিক সহযোগিতা ও ইতিবাচক অবস্থান নেওয়ায় প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি ও উন্নয়ন বিশ্লেষকরা। ভোলা–বরিশাল সড়ক ও সেতু প্রকল্প বাস্তবায়িত হলে ভোলা, বরিশাল,পটুয়াখালী,ঝালকাঠি,পিরোজপুরসহ দক্ষিণবঙ্গের ২১টি জেলার সঙ্গে সড়ক যোগাযোগের যুগান্তকারী পরিবর্তন আসবে।নদীনির্ভর যাতায়াতের ওপর নির্ভরতা কমে শিল্প, পর্যটন,কৃষি ও বাণিজ্যে নতুন গতি সঞ্চার হবে বলে আশা করা হচ্ছে। এদিকে মেহেন্দিগঞ্জের শ্রীপুর ইউনিয়নে কালাবদর ও তেঁতুলিয়া নদীর ভাঙনে ইতোমধ্যে শত শত ঘরবাড়ি,বাজার, শিক্ষাপ্রতিষ্ঠান,ধর্মীয় স্থাপনা ও কৃষিজমি নদীগর্ভে বিলীন হয়েছে।অনেক এলাকা মানচিত্র থেকে হারিয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে।ভাঙনরোধ প্রকল্প দ্রুত বাস্তবায়িত হলে এসব জনপদের অস্তিত্ব রক্ষা পাবে বলে আশা স্থানীয়দের। উন্নয়ন সংশ্লিষ্টদের…

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
এসেনসিয়াল ড্রাগসের এমডি নিয়োগ ঘিরে ৩০ কোটি টাকার চুক্তির অভিযোগ
  • newadminnewadmin
  • জানুয়ারি ৩১, ২০২৬

নিজস্ব প্রতিবেদক।।সরকারি প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (EDCL)-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে নিয়োগকে কেন্দ্র করে প্রায় ৩০ কোটি টাকার আর্থিক চুক্তির অভিযোগ উঠেছে।অভিযোগে বলা হয়েছে, ডা. হাসান শাহরিয়ার কবির ওই পদে বসার উদ্দেশ্যে একটি প্রভাবশালী মহলের সঙ্গে এই চুক্তিতে জড়ান। সূত্রের দাবি অনুযায়ী,চুক্তির অংশ হিসেবে মোট ৩০ কোটি টাকার মধ্যে ১৬ কোটি টাকা চেকের মাধ্যমে অগ্রিম প্রদান করা হয়।বাকি ১৪ কোটি টাকা নিয়োগ কার্যকর হওয়ার পর দেওয়ার কথা ছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। তবে পরবর্তীতে অভিযোগ ওঠে,যাদের সঙ্গে ডা. হাসান শাহরিয়ার কবির চুক্তি করেছিলেন,তারা তাকে প্রতারণার শিকার করেন।অভিযোগ অনুযায়ী,সংশ্লিষ্ট মহল প্রধান উপদেষ্টার মুখ্য সচিব ও ‘খলিল’ নামের এক কর্মকর্তার স্বাক্ষর জাল করে কিছু ভুয়া সরকারি চিঠি ও নথি তৈরি করে ডা. হাসানকে দেখায়। এদিকে সরকারি নথি ও প্রজ্ঞাপন অনুযায়ী,এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে বর্তমানে দায়িত্ব পালন করছেন মোঃ আঃ সামাদ মৃধা।স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী,তিনি ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে এ পদে নিয়োগপ্রাপ্ত হন। EDCL-এর অফিসিয়াল ওয়েবসাইট ও সংশ্লিষ্ট সরকারি সূত্রেও তার নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। অন্যদিকে,ডা. শাহরিয়ার কবির হাসান একজন ইউরোলজিস্ট এবং বর্তমানে জাতীয় কিডনি রোগ ও ইউরোলজি ইনস্টিটিউট (NIKDU)-এ সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন বলে জানা গেছে। নথি নম্বর ৯.০০০.০০০০৯২.৪০৪-২৭ সংক্রান্ত বিষয়ে অনুসন্ধানে দেখা গেছে,সাম্প্রতিক সময়ে এসেনসিয়াল ড্রাগসের এমডি হিসেবে অন্য কোনো ব্যক্তির নিয়োগ সংক্রান্ত বৈধ সরকারি আদেশ প্রকাশিত হয়নি।সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকেও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে অভিযোগের সত্যতা যাচাই ও সম্ভাব্য জালিয়াতির বিষয়টি খতিয়ে দেখতে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট মহল।

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
ভুয়া সাংবাদিকদের পর্যবেক্ষক কার্ড দেওয়ার ঝুঁকি নিয়ে উদ্বেগ
  • newadminnewadmin
  • জানুয়ারি ৩০, ২০২৬

নিজস্ব প্রতিবেদক।।সাংবাদিক পর্যবেক্ষক কার্ডকে দায়িত্ব ও বিশ্বাসের প্রতীক উল্লেখ করে ভুয়া ও নামসর্বস্ব অনলাইন পোর্টালের কথিত সাংবাদিকদের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সংশ্লিষ্ট মহল।তাঁদের মতে,যাচাই-বাছাই ছাড়া এসব ব্যক্তিকে পর্যবেক্ষক কার্ড প্রদান করা হলে প্রকৃত সাংবাদিকতা ও নির্বাচন পর্যবেক্ষণের বিশ্বাসযোগ্যতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। সাংবাদিকতা একটি দায়িত্বশীল ও নৈতিক পেশা—সত্য অনুসন্ধান,জনস্বার্থ রক্ষা এবং ক্ষমতার জবাবদিহি নিশ্চিত করাই যার মূল লক্ষ্য।তবে সাম্প্রতিক সময়ে নিবন্ধনহীন ও পেশাদার কাঠামোবিহীন বহু অনলাইন পোর্টাল গড়ে ওঠায় সাংবাদিকতার মর্যাদা প্রশ্নের মুখে পড়েছে।এসব পোর্টালে যুক্ত কিছু তথাকথিত সাংবাদিকের বিরুদ্ধে ব্ল্যাকমেইল,চাঁদাবাজি ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগও রয়েছে। বিশেষ করে আসন্ন ১২ ফেব্রুয়ারির নির্বাচনে পর্যবেক্ষক কার্ড পাওয়ার জন্য এসব কথিত সাংবাদিকদের তৎপরতা নিয়ে উদ্বেগ বাড়ছে।সংশ্লিষ্টদের মতে,সাংবাদিক পর্যবেক্ষক কার্ড কোনো সাধারণ পরিচয়পত্র নয়; এটি পেশাগত দায়িত্ব ও আস্থার বহিঃপ্রকাশ।যাচাই ছাড়া এই কার্ড প্রদান মানে ভুয়া পরিচয়কে বৈধতা দেওয়া এবং অপসাংবাদিকতাকে উৎসাহিত করা। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ,নির্বাচন কমিশন ও সাংবাদিক সংগঠনগুলোর প্রতি আহ্বান জানানো হয়েছে—ভুয়া অনলাইন পোর্টাল ও কথিত সাংবাদিকদের কোনো ধরনের স্বীকৃতি বা পর্যবেক্ষক কার্ড না দিতে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য। অন্যথায় সাংবাদিকতার নামে অপকর্ম বাড়বে এবং পুরো গণমাধ্যম অঙ্গনের প্রতি সাধারণ মানুষের আস্থা আরও ক্ষুণ্ন হবে।

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
নাইকো দুর্নীতি মামলায় বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক আদালতের রায়
  • newadminnewadmin
  • জানুয়ারি ৩০, ২০২৬

কানাডীয় কোম্পানিকে ৪২ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ নিজস্ব প্রতিবেদক :কানাডীয় তেল ও গ্যাস কোম্পানি নাইকোর (Niko Resources) বিরুদ্ধে করা দুর্নীতি ও ক্ষতিপূরণ সংক্রান্ত মামলায় বাংলাদেশের পক্ষে রায় দিয়েছে আন্তর্জাতিক সালিশি আদালত। রায়ে নাইকোকে বাংলাদেশ সরকারকে প্রায় ৪২ মিলিয়ন মার্কিন ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মামলার সূত্রে জানা যায়,২০০৫ সালে তৎকালীন বিএনপি–জামায়াত জোট সরকারের আমলে সুনামগঞ্জের টেংরাটিলা গ্যাসক্ষেত্রে পরপর দুটি বিস্ফোরণের ঘটনা ঘটে।এতে দেশের বিপুল প্রাকৃতিক গ্যাস সম্পদ নষ্ট হয় এবং পরিবেশ ও অবকাঠামোর মারাত্মক ক্ষতি হয়।ওই সময় নাইকো কোম্পানির কার্যক্রম এবং চুক্তির বৈধতা নিয়েও ব্যাপক প্রশ্ন ওঠে। পরবর্তীতে এসব ঘটনায় দুর্নীতি,অবহেলা ও ক্ষতিপূরণ আদায়ের দাবিতে বাংলাদেশ সরকার আন্তর্জাতিক সালিশি আদালতে মামলা করে।দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে আদালত রায়ে বাংলাদেশের ক্ষতির বিষয়টি স্বীকার করে এবং ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দেয়। উল্লেখ্য,দেশে এর আগে সংশ্লিষ্ট কিছু মামলায় কয়েকজন অভিযুক্ত ব্যক্তি খালাস পেলেও আন্তর্জাতিক আদালতের রায়ে ক্ষতির দায় নির্ধারণ ও ক্ষতিপূরণ প্রদানের বিষয়টি স্পষ্টভাবে উঠে এসেছে। বিশ্লেষকদের মতে,এই রায় বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ সুরক্ষা ও আন্তর্জাতিক আইনি লড়াইয়ের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ নজির হিসেবে বিবেচিত হবে।

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন

সংবাদ

৫৫ হাজার পর্যবেক্ষক নিয়ে প্রশ্ন: নির্বাচনের নামে সংগঠিত রাজনৈতিক প্রকল্পের অভিযোগ
বরিশালে সিটি নির্বাচনকেন্দ্রিক হামলার মামলায় রইজ আহমেদ মান্নাসহ ১৩ জন খালাস
শহীদ শরিফ ওসমান হাদি হত্যার তদন্তে জাতিসংঘের সহায়তা চাওয়ার সিদ্ধান্ত
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে যুক্তরাজ্যের সতর্কতা
খাগড়াছড়ির সাবেক মেয়র রফিকুল আলম ঢাকায় গ্রেপ্তার
পরিবর্তন ও সংস্কারের প্রতীক দাঁড়িপাল্লা ও শাপলা কলি: নাহিদ ইসলাম
খুলনায় সেলুনের সামনে গুলিতে যুবক নিহত
বিএনপি বাতিল করল ঢাকার সমাবেশ, তারেক রহমান দেবেন মহানগর এলাকায় নির্বাচনী বক্তব্য
কায়সার কামাল: অন্ধবিশ্বাস নয়, যুক্তির ভোট দিন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ভোট দেওয়ার জন্য সব প্রস্তুতি শেষ—ইসি আনোয়ারুল