আইসিসি’র দুই বিচারকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে-ট্রাম্প প্রশাসন
  • newadminnewadmin
  • ডিসেম্বর ১৯, ২০২৫

অনলাইন ডেস্ক রিপোর্ট।।গাজা যুদ্ধাপরাধ তদন্তের বিরুদ্ধে ইসরায়েলের করা আপিল খারিজ করার সিদ্ধান্তের পর আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) দুই বিচারকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ট্রাম্প প্রশাসন।বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এক বিবৃতিতে বলেছেন,মঙ্গোলিয়া ও জর্জিয়ার দুই বিচারক আইসিসিতে ইসরায়েলের আবেদনের বিরুদ্ধে রায় দিয়েছিলেন।তাই তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। নিষেধাজ্ঞার আওতায় আসা দুই বিচারক হলেন— জর্জিয়ার গোচা লর্ডকিপানিদজে এবং মঙ্গোলিয়ার এরদেনেবালসুরেন দামদিন। তারা আইসিসির আপিল চেম্বারের সদস্য। গত সপ্তাহে ইসরায়েল আইসিসির পরোয়ানার বিরুদ্ধে আবেদন করে।কিন্তু এটি প্রত্যাখ্যান করে দেন আদালত। সোমবার আপিল চেম্বারের সংখ্যাগরিষ্ঠ বিচারকরা রায় দেন যে,২০২৩ সালের ৭ অক্টোবরের পর গাজায় সংঘটিত অপরাধ তদন্ত অবৈধ— ইসরায়েলের এমন দাবি গ্রহণযোগ্য নয়। এই আপিল চেম্বারের রায়কে ফিলিস্তিন সংক্রান্ত তদন্তে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।এই তদন্তের ফলেই গত বছরের নভেম্বরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।ইসরায়েল যদি আপিলে জয়ী হতো,তাহলে ওই গ্রেপ্তারি পরোয়ানাগুলো বাতিল হয়ে যেত। সূত্র: মিডল ইস্ট মনিটর

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
২০ বছরের মধ্যে কাজ করা আর বাধ্যতামূলক বিষয় থাকবে না-এলন মাস্ক
  • newadminnewadmin
  • ডিসেম্বর ৫, ২০২৫

অনলাইন ডেস্ক রিপোর্ট।।মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত ‘ইউএস-সৌদি ইনভেস্টমেন্ট ফোরাম’-এ ভবিষ্যৎ শ্রমবাজার নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন টেসলা ও স্পেসএক্স প্রধান এলন মাস্ক। তার দাবি,আগামী ১০ থেকে ২০ বছরের মধ্যে কাজ করা আর বাধ্যতামূলক বিষয় থাকবে না।মানুষ কাজ করবে কেবল নিজের ইচ্ছা ও আনন্দের জন্য। মাস্ক বলেন,ভবিষ্যতের অর্থনীতি পরিচালিত হবে লক্ষ লক্ষ রোবট এবং কৃত্রিম বুদ্ধিমত্তার দ্বারা। মানুষের শ্রম প্রায় অপ্রয়োজনীয় হয়ে যাবে। তিনি আরও জানান,টেসলার মোট ভবিষ্যৎ বাজারমূল্যের প্রায় ৮০ শতাংশ আসবে তাদের হিউম্যানয়েড রোবট ‘অপটিমাস’ থেকে। তিনি তুলে ধরেন “ইউনিভার্সাল হাই ইনকাম”-এর ধারণা। তাঁর মতে,ভবিষ্যতে অর্থবিহীন সমাজ গড়ে উঠতে পারে, যেখানে মানুষ মৌলিক চাহিদা নিয়ে আর চিন্তা করবে না। তবে অনেক অর্থনীতিবিদ এই দাবিকে তাত্ত্বিক কল্পনা বলেই মনে করছেন।তাঁরা বলছেন,প্রযুক্তির পাশাপাশি রাজনৈতিক সিদ্ধান্ত ও সম্পদ বণ্টনের ন্যায্যতাও সমান গুরুত্বপূর্ণ বিষয়। তথ্য সূত্র- ইয়াহু ফিনান্স।

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
ভ্রমণ নিষেধাজ্ঞায় থাকা দেশের সংখ্যা বাড়িয়ে ৩২ করতে যাচ্ছে-যুক্তরাষ্ট্র
  • newadminnewadmin
  • ডিসেম্বর ৫, ২০২৫

অনলাইন ডেস্ক রিপোর্ট।।যুক্তরাষ্ট্র তাদের ভ্রমণ নিষেধাজ্ঞায় থাকা দেশের সংখ্যা বাড়িয়ে ৩০ এর বেশি করতে যাচ্ছে বলে জানিয়েছেন দেশটির হোমল্যান্ড সিকিউরিটিমন্ত্রী ক্রিস্টি নোম। ফক্স নিউজ তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। খবরে বলা হয়,বৃহস্পতিবার ফক্স নিউজের ‘দ্য ইনগ্রাহাম অ্যাঙ্গেল’ অনুষ্ঠানে নোমের কাছে জানতে চাওয়া হয়, প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসন ভ্রমণ নিষেধাজ্ঞায় থাকা দেশের সংখ্যা বাড়িয়ে ৩২ করতে যাচ্ছে কিনা? জবাবে তিনি বলেন,“আমি সংখ্যাটা পরিষ্কার করে বলতে পারে না। কিন্তু এটা ৩০ এর বেশি। প্রেসিডেন্ট বিভিন্ন দেশের পরিস্থিতি মূল্যায়ন অব্যাহত রেখেছেন। ” ১২ দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা ও আরও ৭টি দেশের নাগরিকদের জন্য বিধিনিষেধ আরোপ করে জুনে এক ঘোষণায় স্বাক্ষর করেছিলেন ট্রাম্প।বিদেশি সন্ত্রাসী’ ও অন্যান্য নিরাপত্তা হুমকি থেকে সুরক্ষায় এ পদক্ষেপ প্রয়োজনীয় বলে সেসময় বলেছিলেন তিনি। অভিবাসী থেকে শুরু করে পর্যটক,শিক্ষার্থী ও ব্যবসার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে যাওয়া অস্থায়ী ভিসাধারী সবার ক্ষেত্রেই এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে। কোন দেশগুলো নিষেধাজ্ঞার তালিকায় যুক্ত হতে যাচ্ছে সে বিষয়ে বিস্তারিত বলেননি নোম। তিনি বলেন,তাদের যদি সেখানে স্থিতিশীল সরকার না থাকে, তাদের যদি তেমন দেশ না থাকে যা নিজে নিজেই টিকতে পারবে এবং যদি বলতে না পারে এই এই লোকেরা কারা, তাদের যাচাইয়ে আমাদের সহায়তা না করতে পারে,কেন আমরা সেসব দেশ থেকে লোকজনকে যুক্তরাষ্ট্রে আসার অনুমতি দেবো?। ” রয়টার্স এর আগে এক প্রতিবেদনে ট্রাম্প প্রশাসন আরও ৩৬ দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞার বিষয়টি বিবেচনা করছে বলে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক অভ্যন্তরীণ তারবার্তা দেখে জানিয়েছিল। যুক্তরাষ্ট্রের ভ্রমণ নিষেধাজ্ঞায় আরও দেশ যুক্ত হওয়ার মানে হচ্ছে কিছুদিন আগে ওয়াশিংটন ডিসিতে দুই ন্যাশনাল গার্ড সদস্যের ওপর গুলির ঘটনার পর ট্রাম্প প্রশাসন অভিবাসন নীতিতে আরও কঠোর হচ্ছে। ন্যাশনাল গার্ড সদস্যদের ওপর গুলির ঘটনায় যে সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে, তিনি আফগানিস্তানের…

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
ইমরানের সঙ্গে পরিবার ও তার দল পিটিআই’র নেতা-কর্মীদের সাক্ষাৎ
  • newadminnewadmin
  • ডিসেম্বর ২, ২০২৫

অনলাইন ডেস্ক রিপোর্ট।।পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে অবশেষে সাক্ষাৎ করতে দেওয়া হয়েছে তাঁর পরিবারকে।মঙ্গলবার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে তাঁর সঙ্গে দেখা করেন তাঁর বোন উজমা খান।দীর্ঘদিন ধরে ইমরানের সঙ্গে পরিবার বা দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতা-কর্মীদের দেখা করতে না দেওয়ায় তাঁর মৃত্যু নিয়ে গুঞ্জন উঠেছিল। আজ কারাগারে ইমরানের সঙ্গে প্রায় ৩০ মিনিট কথা বলেন উজমা।পরে বের হয়ে সাংবাদিকদের তিনি বলেন,ইমরান খানের স্বাস্থ্য পুরোপুরি ভালো আছে।তবে তিনি খুবই রেগে আছেন।ইমরান বলেছেন,তাঁর ওপর মানসিক নির্যাতন করা হচ্ছে।তাঁকে সারা দিন কারাকক্ষে আটকে রাখা হয়।অল্প সময়ের জন্য বাইরে যেতে দেওয়া হয়।কারও সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হয় না। উজমাসহ ইমরানের অন্য দুই বোন আলিমা খান ও নোরিন নিয়াজি আজ আগে থেকেই রাওয়ালপিন্ডির ফ্যাক্টরি নাকা এলাকায় বিক্ষোভে অংশ নিয়েছিলেন।সেখান থেকে কারাগারের দিকের রাস্তা বন্ধ করে দিয়েছিল পুলিশ।কিছু দূর পরপর বসানো হয়েছিল তল্লাশিচৌকি।এত বাধার পরও কারাগারের দিকে হেঁটে এগিয়ে যান তিন বোন।এ সময় তাঁদের একটি তল্লাশিচৌকিতে আটকে দেওয়া হয়। পরে শুধু উজমাকে কারাগারে প্রবেশের অনুমতি দেয় কারা কর্তৃপক্ষ।এই কারাগারে ২০২৩ সালের আগস্ট থেকে বন্দী রয়েছেন ইমরান। তাঁর বিরুদ্ধে একাধিক মামলার বিচারকাজ চলছে।এর মধ্যে দুর্নীতি ও সন্ত্রাসের অভিযোগেও মামলা রয়েছে।কয়েকটি মামলার রায়ও দিয়েছেন আদালত।তবে এসব মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করেছেন ইমরান। পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের মুখ্যমন্ত্রী সোহাইল আফ্রিদির তথ্য অনুযায়ী,গত ২৭ অক্টোবরের পর থেকে কারাগারে ইমরান ও তাঁর স্ত্রী বুশরা বিবির সঙ্গে কাউকে সাক্ষাৎ করতে দেওয়া হয়নি।এমন পরিস্থিতিতে ইমরানের ছেলে কাসিম খান সম্প্রতি বার্তা সংস্থা রয়টার্সকে বলেছিলেন,বাবা আদৌ বেঁচে আছেন কি না,তা জানতে না পারা একধরনের মানসিক অত্যাচার। ১৪৪ ধারা জারি গতকাল সোমবার পিটিআই নেতা আসাদ কায়সার অভিযোগ করেন—আদিয়ালা কারাগার ইসলামাবাদ হাইকোর্টের আদেশ পালনে আগ্রহ দেখাচ্ছে না।আদালতও তা বাস্তবায়নে জোর দিচ্ছেন না।তাই তাঁরা…

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
খালেদা জিয়ার সুস্থতা কামনা করে পাকিস্তানের প্রধানমন্ত্রী চিঠি পাঠিয়েছে
  • newadminnewadmin
  • নভেম্বর ২৯, ২০২৫

অনলাইন ডেস্ক রিপোর্ট।।বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শেহবাজ শরীফ চিঠি দিয়েছেন।শনিবার (২৯ নভেম্বর) রাতে বিএনপির মিডিয়া সেল থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। চিঠিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শেহবাজ শরীফ লেখেন,আপনার সাম্প্রতিক অসুস্থতার খবর জেনে আমি গভীরভাবে উদ্বিগ্ন।পাকিস্তানের জনগণ,সরকার,পাশাপাশি আমার ব্যক্তিগত পক্ষ থেকেও আপনার দ্রুত ও সম্পূর্ণ সুস্থতার জন্য আন্তরিক প্রার্থনা ও শুভকামনা জানাচ্ছি। তিনি আরও লেখেন,বাংলাদেশের উন্নয়নে আপনার অসামান্য অবদান সর্বজনস্বীকৃত।বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দৃঢ় ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক জোরদারে আপনার ভূমিকাও আমরা গভীরভাবে মূল্যায়ন করি। খালেদা জিয়ার সুস্থতা কামনা করে শেহবাজ শরীফ বলেন, আমি সর্বশক্তিমান আল্লাহর কাছে আপনার দ্রুত ও সম্পূর্ণ সুস্থতা কামনা করছি,যাতে আপনি আপনার দল ও আপনার মহান জাতির জন্য সাহস ও পথনির্দেশনার উৎস হিসেবে সেবা অব্যাহত রাখতে পারেন।অনুগ্রহ করে,আমার সর্বোচ্চ সম্মান ও শ্রদ্ধা গ্রহণ করুন।

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
মার্কিন স্বরাষ্ট্র নিরাপত্তা সচিব’র পার্স চুরি-বহিস্কারের মুখে দায় স্বীকার
  • newadminnewadmin
  • নভেম্বর ২৯, ২০২৫

অনলাইন ডেস্ক রিপোর্ট।।ওয়াশিংটন ডিসির একটি রেস্টুরেন্টে স্বরাষ্ট্র নিরাপত্তা সচিব ক্রিস্টি নোমের পার্স চুরির ঘটনায় যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের মুখে পড়েছেন বৈশ্বিক অপরাধ রেকর্ডধারী এক চিলীয় নাগরিক। মারিও বুস্তামান্তে লেইভা (৫০) নামের ওই ব্যক্তি এর আগে যুক্তরাজ্য ও নিজ দেশ চিলিতেও চুরির দায়ে দণ্ডিত হয়েছিলেন।তিনি স্বীকার করেছেন যে,তিনি ক্রিস্টি নোমের গুচি ব্যাগ চুরি করেছিলেন যার ভেতরে ছিল তার আইডি, পাসপোর্ট,ব্যাজ এবং ৩ হাজার ডলার।তিনি পরিবারের সঙ্গে ডিনার করছিলেন- এমন সময় ঘটনাটি ঘটে। ওয়াশিংটন পোস্ট জানায়,লেইভা স্বাক্ষরিত প্লিয়া অ্যাগ্রিমেন্টে স্বীকার করেন যে,তিনি এপ্রিল মাসে ওয়াশিংটন ডিসিতে তিনজনের কাছ থেকে চুরি করেছিলেন।এদের মধ্যে নোম ছাড়াও ছিলেন স্পেনের এক নারী এবং ম্যাসাচুসেটসের আরেক নারী। গত সপ্তাহে তিনি তিনটি ওয়্যার ফ্রডের অভিযোগ এবং প্রথম শ্রেণির চুরির অভিযোগে দোষ স্বীকার করেন।প্লিয়া অ্যাগ্রিমেন্টে উল্লেখ আছে যে,এই মামলায় কারাদণ্ড শেষ হলে তিনি যুক্তরাষ্ট্র থেকে ‘বহিষ্কারের উপযোগী’ হবেন। নিউ ইয়র্ক পোস্ট জানায়,গত এপ্রিলে গ্রেফতারের পর থেকেই লেইভা হেফাজতে আছেন এবং তাকে আগামী মার্চে সাজা দেওয়া হবে। এর আগে ক্রিস্টি নোম এক বিবৃতিতে বলেন,পেশাদার অপরাধী এই ব্যক্তি,যে কিনা বহু বছর ধরে অবৈধভাবে আমাদের দেশে বসবাস করছে।দুর্ভাগ্যজনকভাবে এ দেশের বহু পরিবারই অপরাধের শিকার হয়েছে।এ কারণেই প্রেসিডেন্ট ট্রাম্প প্রতিদিন কাজ করছেন আমেরিকাকে নিরাপদ রাখতে এবং এসব অপরাধী বিদেশিকে আমাদের রাস্তাঘাট থেকে সরিয়ে দিতে। কর্তৃপক্ষ জানায়,লেইভা ক্রিস্টি নোমের চুরি যাওয়া ক্রেডিট কার্ড জর্জটাউনের একটি ইতালীয় রেস্টুরেন্টে ব্যবহার করেন। অভিযোগপত্রে বলা হয়েছে,তিনি মধ্যরাত পর্যন্ত পানাহার করেন এবং পরে রেস্টুরেন্টের বাইরের একটি টেবিলে সাত ঘণ্টা ধরে ঘুমিয়ে থাকেন। তার অপরাধের ইতিহাস অনুযায়ী-১৯৯৫ সালে চিলিতে ডাকাতির জন্য তিন বছরের জেল এবং লন্ডনে অন্তত সাতটি চুরির মামলায় দণ্ড।যার মধ্যে ২০১৩ সালে ১৩ সপ্তাহের কারাদণ্ডও রয়েছে।

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
সৌদি আরবে আরও দুইটি অ্যালকোহল স্টোর চালু
  • newadminnewadmin
  • নভেম্বর ২৫, ২০২৫

অনলাইন ডেস্ক রিপোর্ট।।সৌদি আরব ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে সামাজিক ও অর্থনৈতিক সংস্কারের ধারাবাহিকতায় আরও দুইটি অ্যালকোহল স্টোর চালুর পরিকল্পনা করছে।পরিকল্পিত এই দোকানগুলো দেশের দুইটি আলাদা শ্রেণীর অমুসলিমদের জন্য খোলা হবে—একটি ধাহরানে আরামকোর কম্পাউন্ডে কর্মরত অমুসলিম বিদেশিদের জন্য এবং অন্যটি জেদ্দায় কনস্যুলেটসমূহের কূটনীতিকদের জন্য।এ তথ্য জানিয়েছে রিয়াদের অভ্যন্তরীণ সূত্র,যা রয়টার্সের কাছে নিশ্চিত হয়েছে। গত বছর রিয়াদে অমুসলিম কূটনীতিকদের জন্য একটি মদের দোকান চালু করা হয়েছিল,যা ৭৩ বছরের নিষেধাজ্ঞার পর প্রথমবারের মতো এমন উদ্যোগ।সেই দোকানটি কূটনৈতিক মহলে ‘বুজ বাঙ্কার’ নামে পরিচিত।নতুন পরিকল্পিত দোকানগুলোও একই ধরনের সীমিত প্রবেশাধিকার নিশ্চিত করবে।ধাহরানের দোকানটি আরামকোর মালিকানাধীন কম্পাউন্ডে স্থাপন করা হবে,যেখানে শুধুমাত্র সেখানে কর্মরত অমুসলিম বিদেশিরাই প্রবেশ করতে পারবে।জেদ্দার দোকানটি কনস্যুলেটসমূহের কূটনীতিকদের জন্য নির্দিষ্ট থাকবে।যদিও দুটি স্টোর ২০২৬ সালে খোলার কথা থাকলেও এখনো আনুষ্ঠানিক সময়সূচি প্রকাশ করা হয়নি।সৌদি সরকারের গণমাধ্যম শাখা বা আরামকো এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। রিয়াদে চালু হওয়া দোকানে সম্প্রতি অমুসলিম প্রিমিয়াম রেসিডেন্সি–ধারীরাও গ্রাহক হিসেবে যুক্ত হয়েছেন।এই রেসিডেন্সি বিশেষ উদ্যোক্তা,বড় বিনিয়োগকারী এবং দক্ষ পেশাজীবীদের জন্য প্রযোজ্য। উল্লেখ্য,পূর্বে কেবল কূটনৈতিক ব্যাগেজ,কালোবাজার বা নিজস্ব ব্যবস্থার মাধ্যমে অ্যালকোহল পাওয়া যেত।সৌদি আরবের উপসাগরীয় প্রতিবেশী দেশগুলোর মধ্যে কুয়েত ছাড়া বেশিরভাগ দেশে সীমাবদ্ধতার মধ্যেই অ্যালকোহল বৈধ। অ্যালকোহল এখনও অধিকাংশ সৌদি নাগরিকের জন্য নিষিদ্ধ। তবে ক্রাউন প্রিন্স বিন সালমানের সংস্কারসূচির ফলে দেশে সামাজিক কর্মকাণ্ড যেমন সিনেমা,কনসার্ট,মরুভূমিতে ডান্স ফেস্টিভ্যালসহ বিভিন্ন কার্যক্রম এখন উন্মুক্তভাবে অনুষ্ঠিত হচ্ছে।নারীদের গাড়ি চালানোর অনুমতি এবং নারী–পুরুষের জনসমাগমের ওপর বিধিনিষেধ শিথিলও এর অংশ।এই পরিবর্তনগুলোর একটি বড় উদ্দেশ্য হলো অর্থনীতিকে বহুমুখী করা এবং আন্তর্জাতিক পর্যটক ও বিনিয়োগকারীদের আকর্ষণ বৃদ্ধি করা। আগামী ২০৩৪ সালের ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে পর্যটন এলাকা বা বিশেষ রিসর্টে অ্যালকোহল বিক্রি করার সম্ভাবনার বিষয়ে আগে আন্তর্জাতিক রিপোর্ট প্রকাশিত হয়েছিল।যদিও সৌদি কর্তৃপক্ষ…

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
এফবিআইয়ের সাবেক পরিচালক ও নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেলের বিরুদ্ধে মামলা খারিজ
  • newadminnewadmin
  • নভেম্বর ২৫, ২০২৫

অনলাইন ডেস্ক রিপোর্ট।।এফবিআইয়ের সাবেক পরিচালক জেমস কোমি এবং নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেতিজিয়া জেমসের বিরুদ্ধে আনা ফৌজদারি অভিযোগ খারিজ করে দিয়েছেন মার্কিন এক বিচারক। তার মতে,যিনি অভিযোগপত্র দাখিল করেন তিনি আইনি দৃষ্টিতে অবৈধভাবে ওই পদে নিয়োগ পান। বিচারক ক্যামেরন কারি রায়ে বলেন,লিন্ডসে হ্যালিগানকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্যক্তিগতভাবে নির্বাচন করেন।কিন্তু কখনওই ওই দায়িত্ব গ্রহণের যোগ্য ছিলেন না হ্যালিগ্যান। জেমস কোমি এবং লেতিজিয়া জেমস দু’জনই অভিযোগগুলোকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে আসছিলেন। রায়ের পর হোয়াইট হাউস জানায়,কোমি ও জেমসের বিরুদ্ধে আনা অভিযোগের বাস্তবতা বদলায়নি এবং এই রায়ই চূড়ান্ত কথা নয়।ডোনাল্ড ট্রাম্প বারবার কোমি ও জেমসকে আক্রমণ করে সামাজিক মাধ্যমে লিখেছেন, “তারা সবাই পুরোপুরি দোষী। ” পরে যোগ করেন, “এখনই ন্যায়বিচার হওয়া চাই!!!” হ্যালিগান ছিলেন হোয়াইট হাউসের সাবেক সহকারী। তিনি আগে কখনও কোনও মামলা পরিচালনা করেননি। বিচারক কারি লিখেছেন,তিনি গ্র্যান্ড জুরির সামনে অভিযোগ উপস্থাপনের অনুমোদন পাননি।রায়ে বলা হয়,“হ্যালিগানের ত্রুটিপূর্ণ নিয়োগ থেকে উদ্ভূত সব কার্যক্রম অবৈধ নির্বাহী ক্ষমতা প্রয়োগ এবং সেগুলো বাতিল ঘোষণা করা হলো। এর মধ্যে কোমির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করাও অন্তর্ভুক্ত। ” হ্যালিগানকে এরিক সিবার্টের স্থলাভিষিক্ত করা হয়েছিল।ট্রাম্প প্রশাসনের চাপের মুখে কোমি ও জেমসের বিরুদ্ধে অভিযোগ আনার নির্দেশের পর সেপ্টেম্বরে পদত্যাগ করেন সিবার্ট। বিচারক জানান,হ্যালিগানের নিয়োগ অন্তর্বর্তী মার্কিন অ্যাটর্নি নিয়োগবিষয়ক আইনের লঙ্ঘন। আইন অনুযায়ী,অ্যাটর্নি জেনারেলের কাছে ১২০ দিনের মধ্যে অন্তর্বর্তী নিয়োগ দেওয়ার সুযোগ থাকে।এই সময়সীমা শুরু হয় ২১ জানুয়ারি,সিবার্টকে অন্তর্বর্তী অ্যাটর্নি হিসেবে নিয়োগ দেওয়ার দিন থেকে। ২১ মে ১২০ দিনের সীমা শেষ হয়ে যায়।এরপর অ্যাটর্নি জেনারেলের নিয়োগ দেওয়ার ক্ষমতা আর থাকে না।ফলে ২২ সেপ্টেম্বর থেকে হ্যালিগান ‘অবৈধভাবে দায়িত্ব পালন করছিলেন,’ বলে রায়ে উল্লেখ করা হয়। মামলা খারিজ হয়েছে ‘উইদাউট প্রিজুডিস’ অর্থাৎ আইন মন্ত্রণালয় চাইলে ভবিষ্যতে আবার মামলা করতে পারে।…

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
পাকিস্তান সীমান্ত থেকে সন্ত্রাসী তৎপরতা অব্যাহত থাকলে ভারত কঠোর অবস্থান নেবে-ভারতীয় সেনা প্রধান,উপেন্দ্র দ্বিবেদী
  • newadminnewadmin
  • নভেম্বর ১৭, ২০২৫

অনলাইন ডেস্ক রিপোর্ট।।ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন,সন্ত্রাসী ও তাদের পৃষ্ঠপোষকদের একইভাবে বিবেচনা করবে ভারত,আর সন্ত্রাস মোকাবিলায় অবস্থান হবে কঠোর।পাকিস্তানকে উদ্দেশ করে তিনি সতর্ক করেন,সন্ত্রাসে মদদ অব্যাহত থাকলে তা তাদের জন্যই বড় চ্যালেঞ্জ হবে। সোমবার (১৭ নভেম্বর) এক মতবিনিময় অনুষ্ঠানে ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেন,পাকিস্তান সীমান্ত থেকে সন্ত্রাসী তৎপরতা অব্যাহত থাকলে ভারত কঠোর অবস্থান নেবে।তার ভাষায়, আমরা আগেই বলেছি,আলোচনা ও সন্ত্রাস একসঙ্গে চলতে পারে না; রক্ত ও পানি একসঙ্গে চলবে না।শান্তিপূর্ণ প্রক্রিয়ার প্রতি আমরা প্রতিশ্রুতিবদ্ধ, তবে ততক্ষণ পর্যন্ত সন্ত্রাসী ও তাদের পৃষ্ঠপোষকদের একইভাবে বিবেচনা করা হবে।’ অপারেশন সিন্দুরকে ‘৮৮ ঘণ্টার ট্রেলার’ হিসেবে অভিহিত করে ভারতীয় সেনাপ্রধান বলেছেন,যদি এমন পরিস্থিতি তৈরি হয়,তাহলে সশস্ত্র বাহিনী ‘তাদের (পাকিস্তানকে) প্রতিবেশী দেশের সাথে কীভাবে দায়িত্বশীল আচরণ করতে হয় তা শেখাতে’ প্রস্তুত। তিনি বলেন,ভারত উন্নয়ন ও অগ্রগতির দিকে মনোযোগী। কেউ আমাদের পথে বাধা দিলে তার বিরুদ্ধে আমাদের ব্যবস্থা নিতে হবে।’ পাকিস্তানের পারমাণবিক হুমকির প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘আজকের ভারত কোনো ব্ল্যাকমেইলে ভয় পায় না।’তার দাবি,সন্ত্রাস মোকাবিলায় ভারতের ‘নিউ নরমাল’ এখন পাকিস্তানের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। জেনারেল দ্বিবেদী জানান,ভারতের রাজনৈতিক নেতৃত্ব দেশের প্রতিরোধ সক্ষমতা বাড়াতে দৃঢ়প্রতিজ্ঞ।আজকের সময় আমাদের প্রতিরোধশক্তি খুবই শক্তিশালী,কার্যকরও বটে,’ তিনি বলেন।চীনকে ঘিরে উত্তেজনার প্রসঙ্গে সেনাপ্রধান বলেন, গত এক বছরে দুই দেশের নেতৃত্বের আলোচনার ফলে সম্পর্কের কিছুটা উন্নতি হয়েছে। জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি নিয়েও মন্তব্য করেন তিনি। তার দাবি,২০১৯ সালে ৩৭০ অনুচ্ছেদ বাতিলের পর সেখানে রাজনৈতিক স্পষ্টতা এসেছে এবং সন্ত্রাসবাদ অনেক কমেছে। মণিপুরের উন্নতিশীল পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি ইঙ্গিত দেন,প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুও সেখানে সফরের বিষয়ে বিবেচনা করতে পারেন।

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
সৌদি আরবে ২২ হাজারের বেশি প্রবাসীকে গ্রেপ্তার
  • newadminnewadmin
  • নভেম্বর ১৬, ২০২৫

অনলাইন ডেস্ক রিপোর্ট।।আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে সৌদি আরবে ২২ হাজারের বেশি প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। রবিবার সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ৬ নভেম্বর থেকে ১২ নভেম্বর পর্যন্ত দেশব্যাপী যৌথ অভিযানে ২২ হাজার ১৫৬ জন প্রবাসীকে আটক করা হয়। গ্রেপ্তারদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনকারী ১৪ হাজার ২৭ জন,সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘন করেছে ৪ হাজার ৭৮১ জন, শ্রম আইন অমান্য করেছে ৩ হাজার ৩৪৮ জন। এ ছাড়া অবৈধভাবে সৌদিতে প্রবেশের সময় ১ হাজার ৯২৪ জন বিদেশিকে আটক করা হয়েছে।তাদের মধ্যে ইথিওপিয়ান ৬২ শতাংশ,ইয়েমেনি ৩৭ শতাংশ,অন্যান্য দেশের নাগরিক ১ শতাংশ। একই সময়ে সৌদি আরব অবৈধভাবে ত্যাগের চেষ্টা করায় আরও ৩২ জনকে আটক করে কর্তৃপক্ষ। এ ছাড়া আবাসন ও কর্মবিধি লঙ্ঘনকারীদের আশ্রয় বা পরিবহন দেওয়ার অভিযোগে ৩১ জন সৌদি প্রবাসীকেও গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে ৩০ হাজার ২৩৬ জন প্রবাসীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান।যার মধ্যে ২৮ হাজার ৪০৭ পুরুষ এবং ১ হাজার ৮২৯ নারী। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ২২ হাজার ৯১ জনকে তাদের দূতাবাসে পাঠানো হয়েছে ভ্রমণের নথি সংগ্রহের জন্য।এ ছাড়া ১৪ হাজার ৯১৬ জনকে ইতোমধ্যে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। আর আরও ৪ হাজার ৭৮৪ জনের প্রত্যাবাসনের প্রক্রিয়া চূড়ান্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। সূত্র: গলফ নিউজ

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন

সংবাদ

শহীদ শরিফ ওসমান হাদি হত্যার তদন্তে জাতিসংঘের সহায়তা চাওয়ার সিদ্ধান্ত
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে যুক্তরাজ্যের সতর্কতা
খাগড়াছড়ির সাবেক মেয়র রফিকুল আলম ঢাকায় গ্রেপ্তার
পরিবর্তন ও সংস্কারের প্রতীক দাঁড়িপাল্লা ও শাপলা কলি: নাহিদ ইসলাম
খুলনায় সেলুনের সামনে গুলিতে যুবক নিহত
বিএনপি বাতিল করল ঢাকার সমাবেশ, তারেক রহমান দেবেন মহানগর এলাকায় নির্বাচনী বক্তব্য
কায়সার কামাল: অন্ধবিশ্বাস নয়, যুক্তির ভোট দিন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ভোট দেওয়ার জন্য সব প্রস্তুতি শেষ—ইসি আনোয়ারুল
জাকসুর ভিপি আবদুর রশিদ জিতু বিএনপিতে যোগ
ইবনে সিনা হাসপাতালে শত কোটি টাকার লুটপাট, অভিযোগের কেন্দ্রে ডা. তাহের