ছয় মাসের জন্য সব ধরনের সঞ্চয়পত্রে মুনাফার হার কমানোর সিদ্ধান্ত
  • newadminnewadmin
  • নভেম্বর ২৮, ২০২৫

নিজস্ব প্রতিবেদক।।সরকার আগামী ছয় মাসের জন্য সব ধরনের সঞ্চয়পত্রে মুনাফার হার কমানোর সিদ্ধান্ত নিয়েছে। সোমবার (৩০ জুন) অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। নতুন মুনাফার হার ২০২৫ সালের ১ জুলাই থেকে কার্যকর হবে। কেন কমানো হলো মুনাফার হার? প্রজ্ঞাপনে বলা হয়েছে,সঞ্চয়পত্রে মুনাফার হার নির্ধারণে ৫ বছর এবং ২ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের গড় সুদের হারকে ভিত্তি ধরা হয়,যা প্রতি ছয় মাস পরপর হালনাগাদ করা হয়। বর্তমানে ওই দুই বন্ডের সুদহার হ্রাস পাওয়ায় সঞ্চয়পত্রেও মুনাফার হার কমানো হয়েছে। কোন সঞ্চয়পত্রে কত মুনাফা? ১. বাংলাদেশ সঞ্চয়পত্র (৫ বছর মেয়াদি) ৭.৫ লাখ টাকার নিচে: ১১.৮৩% (আগে ছিল ১২.৪০%) ৭.৫ লাখ টাকার বেশি: ১১.৮৩% (আগে ছিল ১২.৩৭%) মুনাফা: প্রথম চার বছর ধাপে ধাপে কম হারে দেওয়া হবে ২. তিন মাস অন্তর মুনাফা সঞ্চয়পত্র (৩ বছর মেয়াদি) ৭.৫ লাখ টাকার নিচে: ১১.৮২% (আগে ছিল ১২.৩০%) ৭.৫ লাখ টাকার বেশি: ১১.৭৭% (আগে ছিল ১২.২৫%) মুনাফা: প্রথম ও দ্বিতীয় বছরে কম হারে প্রদান ৩. পেনশনার সঞ্চয়পত্র (৫ বছর মেয়াদি) ৭.৫ লাখ টাকার নিচে: ১১.৯৮% (আগে ছিল ১২.৫৫%) ৭.৫ লাখ টাকার বেশি: ১১.৮০% (আগে ছিল ১২.৩৭%) মুনাফা: ধাপে ধাপে হ্রাস পাবে ৪. পরিবার সঞ্চয়পত্র (৫ বছর মেয়াদি) ৭.৫ লাখ টাকার নিচে: ১১.৯৩% (আগে ছিল ১২.৫০%) ৭.৫ লাখ টাকার বেশি: ১১.৮০% (আগে ছিল ১২.৩৭%) মুনাফা: প্রতিবছর কমে আসবে ৫. ডাকঘর সঞ্চয় ব্যাংক মেয়াদি হিসাব (৩ বছর মেয়াদি) ৭.৫ লাখ টাকার নিচে: ১১.৮২% (আগে ছিল ১২.৩০%) ৭.৫ লাখ টাকার বেশি: ১১.৭৭% (আগে ছিল ১২.২৫%) স্বামীর কোন জিনিস স্ত্রীরা দেখতে পারেনা কী প্রভাব পড়বে সাধারণ মানুষের ওপর? অর্থনীতি বিশ্লেষকরা মনে করছেন,সামগ্রিক সুদহারের বর্তমান ধারা এবং বাজারে আর্থিক ভারসাম্য রক্ষার জন্য…

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
সাউথইস্ট ব্যাংকের নবনিযুক্ত এমডি ও সিইও খালিদ মাহমুদ খান
  • newadminnewadmin
  • নভেম্বর ২৮, ২০২৫

নিজস্ব প্রতিবেদক।।মো. খালিদ মাহমুদ খান গতকাল বৃহস্পতিবার সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব নিয়েছেন।এর আগে তিনি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের (এমটিবি) অতিরিক্ত এমডি ও চিফ বিজনেস অফিসার ছিলেন। খালিদ মাহমুদ খান মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে ২৬ বছরের কর্মজীবনে তিনি সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (এসইভিপি),হোলসেল ব্যাংকিং বিভাগের প্রধান এবং প্রিন্সিপাল,দিলকুশা ও পান্থপথ—এই তিন শাখার ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন। মো. খালিদ মাহমুদ খান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হওয়ার পর এমবিএ ডিগ্রি অর্জন করেন।১৯৯৪ সালে অগ্রণী ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে যোগ দিয়ে ব্যাংকিং কর্মজীবন শুরু করেন।করপোরেট,আর্থিক প্রতিষ্ঠান,ঋণ ব্যবস্থাপনা,পুনরুদ্ধার,আন্তর্জাতিক বাণিজ্য,বৈদেশিক মুদ্রা, সাধারণ ব্যাংকিং,এসএমই,রিটেইল ও রিলেশনশিপ ম্যানেজমেন্ট প্রভৃতি কার্যক্রমে তাঁর অভিজ্ঞতা রয়েছে। খালিদ মাহমুদ খান দেশে-বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ,কর্মশালা ও সম্মেলনে অংশ নিয়েছেন।

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
দীর্ঘদিন লুকিয়ে রাখা খেলাপি ঋণের প্রকৃত চিত্র উন্মোচিত হচ্ছে-সিপিডি,দেবপ্রিয় ভট্টাচার্য
  • newadminnewadmin
  • নভেম্বর ২৭, ২০২৫

নিজস্ব প্রতিবেদক।।বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেন,দীর্ঘদিন লুকিয়ে রাখা খেলাপি ঋণের প্রকৃত চিত্র উন্মোচিত হচ্ছে।বেরিয়ে আসছে প্রভিশন ঘাটতির পাশাপাশি তারল্য ঘাটতির চিত্রও।একে একে অর্থনীতির সব অসুখ প্রকাশ্যে আসছে বলে জানান তিনি।তাঁর মতে, একসঙ্গে উঠে আসা এত সব দুর্বলতা দেশের সামগ্রিক আর্থিক স্থিতিশীলতাকে ঝুঁকির মুখে ফেলে দিয়েছে। দেবপ্রিয় ভট্টাচার্য আরও বলেন,অন্তর্বর্তীকালীন সরকারের সময়েও প্রয়োজনীয় সংস্কার হয়নি।নীতি নির্ধারণে এখনো রয়েছে স্বচ্ছতার ঘাটতি। সার্বিক বিনিয়োগ স্থবির হয়ে আছে। আর বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি তো সর্বনিম্ন পর্যায়ে। এভাবেই আজ এক অনুষ্ঠানে অর্থনীতির চিত্র সম্পর্কে এসব কথা তুলে ধরলেন এই বিশিষ্ট অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য। রাজধানীর পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) মিলনায়তনে অনলাইন নিউজ পোর্টাল অর্থসূচক আয়োজিত ‘অর্থনৈতিক সাংবাদিকতা’ শীর্ষক বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী,গত সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ৪৪ হাজার কোটি টাকা হয়েছে। এ বৃদ্ধি প্রসঙ্গে দেবপ্রিয় ভট্টাচার্য বলেন,ঋণগুলো লুকানো ছিল। এখন প্রকাশ পেয়েছে। আসলে আপনার শরীরে যে এত রোগ ছিল তা আপনি জানতেনই না। রোগ জানার ফলে আপনি এখন বিচলিত হয়ে গেছেন। দেবপ্রিয় ভট্টাচার্য আরও বলেন,রোগ নিরাময় করার জন্য সরকার কী পদক্ষেপ নিয়েছে? পাঁচ ব্যাংক এক করা,কিছু ব্যাংকে প্রশাসক নিয়োগ করা এবং ব্যাংক কোম্পানি আইনকে পুরোনো জায়গায় ফিরিয়ে নিয়ে আসার উদ্যোগ ছাড়া কিছুই করা হয়নি। দেবপ্রিয় ভট্টাচার্যের মতে,বিনিয়োগ এত যে খারাপ অবস্থায় আছে এবং ব্যক্তি খাতে ঋণ প্রবৃদ্ধি সর্বনিম্ন পর্যায়ে এসেছে, তাকে তেজি করার ক্ষেত্রে সুদের হারসহ অন্যান্য ব্যবস্থা তারা (সরকার) কি নিচ্ছে,তা হচ্ছে বড় বিষয়। আমলাতন্ত্র গত সরকারকে চৌর্যবৃত্তিতে সমর্থন দিয়েছে আমলাতন্ত্র গত সরকারকে চৌর্যবৃত্তি করার জন্য সমর্থন দিয়েছে বলে মন্তব্য করেন দেবপ্রিয় ভট্টাচার্য।তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক যখন সাংবাদিকদের…

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
ব্যাংকের এমডি হতে ২৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে
  • newadminnewadmin
  • নভেম্বর ২৬, ২০২৫

নিজস্ব প্রতিবেদক।।এখন থেকে কেন্দ্রীয় ব্যাংকে কর্মকর্তারাও বাণিজ্যিক ব্যাংকের এমডি হতে পারবেন।তবে এ জন্য প্রথম শ্রেণি বা সমমান এবং তদুর্ধ্ব পদে কমপক্ষে ২৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।একই সাথে জাতীয় বেতন স্কেলের দ্বিতীয় গ্রেডের কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা থাকতে হবে।বাণিজ্যিক ব্যাংকের কর্মকর্তাদের এমডি হতে ২০ বছরের অভিজ্ঞতা হলেই চলবে।বুধবার বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে। নতুন সার্কুলারে এমডি নিয়োগের বিষয়ে গতবছরের একটি সার্কুলারে কিছু সংশোধন আনা হয়েছে।এতে বলা হয়েছে, ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহী কর্মকর্তা পদে নিয়োগের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির ব্যাংকিং পেশায় সক্রিয় কর্মকর্তা হিসেবে কমপক্ষে ২০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্য উপব্যবস্থাপনা পরিচালক বা অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক পদে একক বা উভয়ভাবে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।অথবা ব্যাংক ও আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থায় প্রথম শ্রেণি বা সমমান এবং তদুর্ধ্ব পদে কমপক্ষে ২৫ বছরের অভিজ্ঞতাসহ জাতীয় বেতন স্কেলের ২য় গ্রেডের কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা থাকতে হবে। বিগত সরকারের সময়ে কারও ১৫ বছরের ব্যাংকিং অভিজ্ঞতা থাকলেই এমডি হতে পারতেন।তবে ৫ আগস্টের পর এমডি হতে অন্তত ২০ বছরের শর্ত দেওয়া হয়।এবার নিয়ন্ত্রক সংস্থার কর্মকর্তাদের ২৫ বছরের অভিজ্ঞতা নিয়ে এমডি হওয়ার সুযোগ দেওয়া হলো। ব্যাংকিং খাতে পেশাদার,দক্ষ ও অভিজ্ঞ ব্যক্তিদের নেতৃত্বে আনতেই এই বিধান করা হয়েছে বলে সার্কুলারে উল্লেখ করা হয়। পাশাপাশি এমডির আগের পদে উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) বা অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এডিএমডি) হিসেবে ৩ বছর চাকরির শর্ত দেওয়া হয়েছে। আগে ২ বছরের অভিজ্ঞতা বাধ্যতামূলক ছিল।

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
ঋনখেলাপী ৬ লাখ ৮ হাজার ৩৪৬ কোটি টাকা
  • newadminnewadmin
  • নভেম্বর ২৬, ২০২৫

নিজস্ব প্রতিবেদক।।লুকিয়ে রাখা খারাপ ঋণের আসল চিত্র সামনে আনতে হচ্ছে ব্যাংকগুলোকে।আদায় না করে এখন আর নিয়মিত দেখানোর সুযোগ দিচ্ছে না কেন্দ্রীয় ব্যাংক।এর মধ্যে বিদেশি অডিট ফার্ম দিয়ে কয়েকটি ব্যাংকের ঋণের তথ্য যাচাই হচ্ছে।যে কারণে বেড়েই চলেছে প্রকৃত খেলাপি ঋণের অঙ্ক।সেপ্টেম্বর শেষে মোট খেলাপি ঋণ দাঁড়িয়েছে ৬ লাখ ৪৪ হাজার ৫১৫ কোটি টাকা।মোট ঋণের যা ৩৫ দশমিক ৭৩ শতাংশ।গত জুন পর্যন্ত খেলাপি ছিল ৬ লাখ ৮ হাজার ৩৪৬ কোটি টাকা।ব্যাংক খাতের মোট ঋণের যা ছিল ৩৪ দশমিক ৪০ শতাংশ। বিশ্লেষকদের মতে,বিগত সরকারের সময় নীতিসহায়তার আড়ালে খেলাপি ঋণের তথ্য গোপন করার সুযোগ দিয়ে আসছিল কেন্দ্রীয় ব্যাংক।আবার বেশির ভাগ ক্ষেত্রে বড় ঋণগ্রহীতারা ঋণসীমা বাড়িয়ে কিংবা আরেক নামে ঋণ নিয়ে তা দিয়ে সমন্বয় করে অনাদায়ী ঋণ নিয়মিত দেখাতো।তবে গত বছরের আগস্টে আওয়ামী লীগ সরকার পতনের পর এ ধরনের সুযোগ বন্ধ হয়েছে।আগে মেয়াদি ঋণ অনাদায়ী থাকার ছয় মাস পর থেকে মেয়াদোত্তীর্ণ ধরা হতো।তবে গত মার্চ থেকে ঋণ পরিশোধের মেয়াদ পার হওয়ার পরদিন থেকেই মেয়াদোত্তীর্ণ ধরা হচ্ছে।এছাড়া বড় ব্যবসায়ী হিসেবে পরিচিত অনেকে এখন জেলে বা পলাতক আছেন।অন্যদিকে রাজনৈতিক অস্থিরতাসহ নানা কারণে অনেক খাতের ব্যবসা-বাণিজ্যও ভালো যাচ্ছে না।সব মিলিয়ে ব্যাংকগুলোর প্রত্যাশিতভাবে ঋণ আদায় হচ্ছে না।এসব কারণে খেলাপি ঋণ এভাবে লাফিয়ে বাড়ছে। বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান,কঠোরতার পাশাপাশি কোনো প্রকৃত ব্যবসায়ী যেন ক্ষতিগ্রস্ত না হয় সে ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে।ঋণ আদায় জোরদারে একদিকে ব্যাংকগুলোর ওপর চাপ রাখা হচ্ছে।পাশাপাশি কিছু নীতি সহায়তা দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক।মাত্র ২ শতাংশ ডাউনপেমেন্ট দিয়ে এখন খেলাপি ঋণ নিয়মিত করার সুযোগ দেওয়া হয়েছেআগামী ৩০ নভেম্বর পর্যন্ত খেলাপি ঋণে বিশেষ এ সুবিধা মিলবে।আবার ঋণ অবলোপনের শর্ত শিথিল করে খেলাপি হওয়ার পরই তা আর্থিক বিবরণী থেকে আলাদা করে রাখার শর্ত শিথিল করা হয়েছে।অবশ্য…

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
বেক্সিমকোর জমি এবং প্রধান কার্যালয় ‘বেল টাওয়ার’ নিলামে তোলার উদ্যোগ নিয়েছে-সরকার
  • newadminnewadmin
  • নভেম্বর ২৫, ২০২৫

নিজস্ব প্রতিবেদক।।রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক খেলাপি ঋণ আদায়ে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেডের কারখানা,জমি এবং প্রধান কার্যালয় ‘বেল টাওয়ার’ নিলামে তোলার উদ্যোগ নিয়েছে।১ হাজার ৩২২ কোটি টাকারও বেশি বকেয়া ঋণ পুনরুদ্ধারের লক্ষ্যে এ পদক্ষেপ নেয়া হয়েছে— এমন এক সময়ে যখন সরকার আন্তর্জাতিক লিজিং ব্যবস্থার মাধ্যমে বিপর্যস্ত এ শিল্প গ্রুপের টেক্সটাইল ইউনিটগুলো পুনরায় চালু করার প্রক্রিয়ায় রয়েছে। আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) বিভিন্ন জাতীয় দৈনিকে বিজ্ঞাপন প্রকাশ করে জনতা ব্যাংক বেক্সিমকোর বন্ধক রাখা সম্পদ বিক্রির ঘোষণা দেয়। বিজ্ঞপ্তিতে বলা হয়,৩১ অক্টোবর পর্যন্ত সুদসহ বকেয়া ঋণ পরিশোধে এসব সম্পদ নিলামে তোলা হবে।আগ্রহী ক্রেতাদের ১০ ডিসেম্বরের মধ্যে দর প্রস্তাব জমা দিতে বলা হয়েছে। একই সঙ্গে,ব্যাংকটি অ্যাসেস ফ্যাশনস লিমিটেডের সম্পদ নিলামে তোলার ঘোষণাও দিয়েছে।৩১ অক্টোবর পর্যন্ত প্রতিষ্ঠানটির খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ১৩৩ কোটি টাকা। জনতা ব্যাংকের নিলাম বিজ্ঞপ্তি অনুযায়ী,বেক্সিমকোর যে সম্পদগুলো নিলামে তোলা হচ্ছে,এর মধ্যে রয়েছে— গাজীপুরে ৩,৫২৭ ডেসিমেল জমি ও কারখানা,আশুলিয়ায় ১৪৬.৬৫ ডেসিমেল এবং নারায়ণগঞ্জে ৪৪০ ডেসিমেল জমি।এছাড়া কোম্পানির ধানমন্ডিস্থ ১৫ তলা করপোরেট অফিস বেল টাওয়ার–ও বিক্রির তালিকায় রাখা হয়েছে। এর আগে ২১ নভেম্বর,বেক্সিমকো গ্রুপের তিন প্রতিষ্ঠান— ইন্টারন্যাশনাল নিটওয়্যার অ্যান্ড অ্যাপারেল লিমিটেডের ইউনিট-১ ও ইউনিট-২ (মূল্যায়ন ১,৭৫৪.৭ কোটি টাকা), আরবান ফ্যাশনস (মূল্যায়ন ৭২৪.২৬ কোটি) এবং অ্যাপোলো অ্যাপারেলস (মূল্যায়ন ৮১৬.৪ কোটি)— এর সম্পদ নিলামে তোলার আরেকটি বিজ্ঞপ্তি প্রকাশ করে ব্যাংকটি। হঠাৎ নেওয়া এ নিলাম উদ্যোগ এসেছে এমন সময়ে, যখন দুটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান— জাপান-বাংলাদেশের যৌথ উদ্যোগ ‘রিভাইভাল’ এবং যুক্তরাষ্ট্রভিত্তিক প্রবাসী বাংলাদেশি পেশাজীবীদের সংগঠন ‘ইকোমিলি’— বেক্সিমকোর কারখানাগুলো পুনরায় চালু করতে সরকারের সঙ্গে কাজ করছে। এই দুই সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে,দীর্ঘমেয়াদি ঋণসংকটের কারণে বেক্সিমকোর কারখানাগুলো বন্ধ হয়ে যায়।তারা লিজ চুক্তির মাধ্যমে প্রতিষ্ঠানগুলো পুনরুজ্জীবিত করার লক্ষ্যে সরকারের সঙ্গে আলোচনায় ছিল। রিভাইভাল ও ইকোমিলি,বেঞ্চমার্ক…

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
২৪ দিনে দেশে ২৩৪ কোটি ৯০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে
  • newadminnewadmin
  • নভেম্বর ২৫, ২০২৫

নিজস্ব প্রতিবেদক।।চলতি মাসের প্রথম ২৪ দিনে দেশে ২৩৪ কোটি ৯০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে।এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ৯ কোটি ৭৮ লাখ ডলার রেমিট্যান্স। মঙ্গলবার (২৫ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র শাহরিয়ার সিদ্দিকী এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন,নভেম্বরের প্রথম ২৪ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৩৪ কোটি ৯০ লাখ ডলার।আর গত বছরের একই সময়ে এসেছিল ১৮৩ কোটি ৭০ লাখ ডলার।অর্থাৎ বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। এছাড়া গত ২৪ নভেম্বর একদিনে প্রবাসীরা দেশে ৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন জানিয়ে তিনি বলেন, চলতি অর্থবছরের জুলাই থেকে ২৪ নভেম্বর পর্যন্ত দেশে এসেছে ১ হাজার ২৪৯ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স। বছর ব্যবধানে যা বেড়েছে ১৬ দশমিক ১০ শতাংশ। এর আগে গত অক্টোবর ও সেপ্টেম্বরে দেশে এসেছে যথাক্রমে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার ও ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স।আর গত আগস্ট ও জুলাইয়ে যথাক্রমে দেশে এসেছিল ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ও ২৪৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স। এদিকে,গত ২০২৪-২৫ অর্থবছর জুড়ে দেশে প্রবাসীরা পাঠিয়েছেন ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স,যা দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
২৩ দিনে দেশে ২২৭ কোটি ১০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে
  • newadminnewadmin
  • নভেম্বর ২৪, ২০২৫

নিজস্ব প্রতিবেদক।।চলতি মাসের প্রথম ২৩ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২২৭ কোটি ১০ লাখ মার্কিন ডলার। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ৯ কোটি ৮৭ লাখ ডলার রেমিট্যান্স। সোমবার (২৪ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র শাহরিয়ার সিদ্দিকী এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন,নভেম্বরের প্রথম ২৩ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২২৭ কোটি ১০ লাখ ডলার।আর গত বছরের একই সময়ে এসেছিল ১৭২ কোটি ৬০ লাখ ডলার।অর্থাৎ বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। এছাড়া গত ২৩ নভেম্বর একদিনে প্রবাসীরা দেশে ১৩ কোটি ৬০ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন জানিয়ে তিনি বলেন, চলতি অর্থবছরের জুলাই থেকে ২৩ নভেম্বর পর্যন্ত দেশে এসেছে ১ হাজার ২৪২ কোটি ডলার রেমিট্যান্স। বছর ব্যবধানে যা বেড়েছে ১৬ দশমিক ৫০ শতাংশ। এর আগে গত অক্টোবর ও সেপ্টেম্বরে দেশে এসেছে যথাক্রমে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার ও ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স।আর গত আগস্ট ও জুলাইয়ে যথাক্রমে দেশে এসেছিল ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ও ২৪৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স। এদিকে,গত ২০২৪-২৫ অর্থবছর জুড়ে দেশে প্রবাসীরা পাঠিয়েছেন ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স,যা দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
২২ দিনে দেশে ২১৩ কোটি ৪৯ লাখ ৯০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে
  • newadminnewadmin
  • নভেম্বর ২৩, ২০২৫

নিজস্ব প্রতিবেদক।।নভেম্বরের মাসের প্রথম ২২ দিনে দেশে এসেছে ২১৩ কোটি ৪৯ লাখ ৯০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স।এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ৯ কোটি ৭০ লাখ ডলার। রবিবার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এতে বলা হয়,চলতি নভেম্বরের প্রথম ২২ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২১৩ কোটি ৪৯ লাখ ৯০ হাজার ডলার। এর মধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪২ কোটি ৪০ লাখ ৭০ হাজার ডলার। এছাড়া বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে ২১ কোটি ৭৮ লাখ ৮০ হাজার ডলার,বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১৪৮ কোটি ৮৯ লাখ ৯০ হাজার ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪০ লাখ ৫০ হাজার ডলার রেমিট্যান্স। বাংলাদেশ ব্যাংক আরও জানায়,নভেম্বরের ১৬ থেকে ২২ তারিখ পর্যন্ত দেশে এসেছে ৬১ কোটি ২২ লাখ ৭০ হাজার ডলার। ৯ থেকে ১৫ নভেম্বর দেশে রেমিট্যান্স এসেছে ৭৬ কোটি ৮৪ লাখ ৮০ হাজার ডলার। ২ থেকে ৮ নভেম্বর দেশে এসেছে ৭১ কোটি ১০ লাখ ৭০ হাজার ডলার। আর নভেম্বরের প্রথম দিন প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৪ কোটি ৩১ লাখ ৮০ হাজার ডলার। এর আগে গত অক্টোবর ও সেপ্টেম্বরে দেশে এসেছে যথাক্রমে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার ও ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স।আর গত আগস্ট ও জুলাইয়ে যথাক্রমে দেশে এসেছিল ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ও ২৪৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স।

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন
১৬ দিনে ১৬৯ কোটি ৭০ লাখ মার্কিন ডলার দেশে রেমিট্যান্স এসেছে
  • newadminnewadmin
  • নভেম্বর ১৭, ২০২৫

নিজস্ব প্রতিবেদক।।চলতি মাসের প্রথম ১৬ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৬৯ কোটি ৭০ লাখ মার্কিন ডলার।এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ১০ কোটি ৬১ লাখ ডলার রেমিট্যান্স।সোমবার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন,নভেম্বরের প্রথম ১৬ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৬৯ কোটি ৭০ লাখ ডলার। আর গত বছরের একই সময়ে এসেছিল ১২৫ কোটি ৫০ লাখ ডলার।অর্থাৎ বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। এছাড়া গত ১৬ নভেম্বর একদিনে প্রবাসীরা দেশে ১৭ কোটি ৪০ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন জানিয়ে তিনি বলেন, চলতি অর্থবছরের জুলাই থেকে ১৬ নভেম্বর পর্যন্ত দেশে এসেছে ১ হাজার ১৮৪ কোটি ৬০ লাখ ডলার রেমিট্যান্স। বছর ব্যবধানে যা বেড়েছে ১৬ দশমিক ২০ শতাংশ। এর আগে গত অক্টোবর ও সেপ্টেম্বরে দেশে এসেছে যথাক্রমে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার ও ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স।আর গত আগস্ট ও জুলাইয়ে যথাক্রমে দেশে এসেছিল ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ও ২৪৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স। এদিকে,গত ২০২৪-২৫ অর্থবছর জুড়ে দেশে প্রবাসীরা পাঠিয়েছেন ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স,যা দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।

বিস্তারিত পড়ুন

আরও সংবাদ পড়ুন

সংবাদ

৫৫ হাজার পর্যবেক্ষক নিয়ে প্রশ্ন: নির্বাচনের নামে সংগঠিত রাজনৈতিক প্রকল্পের অভিযোগ
বরিশালে সিটি নির্বাচনকেন্দ্রিক হামলার মামলায় রইজ আহমেদ মান্নাসহ ১৩ জন খালাস
শহীদ শরিফ ওসমান হাদি হত্যার তদন্তে জাতিসংঘের সহায়তা চাওয়ার সিদ্ধান্ত
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে যুক্তরাজ্যের সতর্কতা
খাগড়াছড়ির সাবেক মেয়র রফিকুল আলম ঢাকায় গ্রেপ্তার
পরিবর্তন ও সংস্কারের প্রতীক দাঁড়িপাল্লা ও শাপলা কলি: নাহিদ ইসলাম
খুলনায় সেলুনের সামনে গুলিতে যুবক নিহত
বিএনপি বাতিল করল ঢাকার সমাবেশ, তারেক রহমান দেবেন মহানগর এলাকায় নির্বাচনী বক্তব্য
কায়সার কামাল: অন্ধবিশ্বাস নয়, যুক্তির ভোট দিন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ভোট দেওয়ার জন্য সব প্রস্তুতি শেষ—ইসি আনোয়ারুল