সীমান্তের নানা সমস্যা নিয়ে বিএসএফ ও বিজিবির মধ্যে আলোচনা ও চুক্তি স্বাক্ষর হয়েছে

নিজস্ব প্রতিবেদক।।অতিথিদের জন্য যেখানে রান্না চলছে সেটা ভারতের এলাকা। আর যেখানে বসে চলছে বিএসএফ আর বিজিবির মধ্যে আলোচনা সেটা বাংলাদেশে। অতিথিদের চা নাস্তা দিতে বারবার বিএসএফ জওয়ানদের যেতে হচ্ছে বাংলাদেশের মধ্যে।

নদিয়ার মরুটিয়ার থানা এলাকার গান্ধীনা সীমান্তে এমন এক পরিবেশে শীতের দুপুরে বিএসএফ আর বিজিবির মধ্যে হয়ে গেল ম্যারাথন বৈঠক।

দুপুর থেকে বিকেল পর্যন্ত ওই বৈঠকে সীমান্তের অনেক সমস্যা নিয়েই আলোচনা হয়েছে দু’পক্ষের মধ্যে। আলোচনায় উঠে এসেছে সীমান্তের কৃষকদের সমস্যা,পাচারকারীদের দৌরাত্ম্য অন্যান্য সমস্যাগুলির কথা।বিএসএফ ও বিজিবির তরফে দাবি করা হয়েছে,বর্তমানে দুটি দেশের সম্পর্ক খুব বন্ধুত্বপূর্ণ।ফলে আলোচনাও হয়েছে শান্তিপূর্ণ।এ দিন ওই বৈঠকে উপস্থিত ছিলেন বিএসএফের বহরমপুর রেঞ্জের ডিআইজি রাজেশ কুমার মিশ্র।বিজিবির পক্ষে ছিলেন ডেপুটি ডিরেক্টর জেনারেল এমারত হোসাইন।রাজেশ কুমার বলেন, ‘‘সীমান্তের নানা সমস্যা নিয়ে দু’পক্ষের মধ্যে আলোচনা হয়েছে ও চুক্তি স্বাক্ষর হয়েছে। খুব শান্তিপূর্ণ আলোচনা হয়েছে আমাদের মধ্যে।

আশা করছি এই আলোচনার পরে সীমান্তের বেশ কিছু সমস্যা মিটে যাবে।’’ একই বক্তব্য ইমারত হোসাইনের গলাতেও।তাঁর দাবি, ‘‘বর্তমানে দু’টি দেশের সম্পর্ক খুব ভাল।এত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক খুব কম প্রতিবেশী দেশের মধ্যে আছে।আমরা চাই এমন আলোচনার মধ্যে দিয়ে সীমান্তের যে সমস্যা আছে তা মিটে যাবে।আজকের আলোচনা খুব সুন্দর হয়েছে,আশা করছি এই আলোচনা ফলপ্রসু হবে।’’

যেখানে এদিনের আলোচনা শিবিরের আয়োজন করেছিল বিএসএফ ও বিজিবির মধ্যে,ঠিক সেখানেই একাত্তরের ভাষা আন্দোলনের পাঁচ জন শহিদের কবর রয়েছে।তাঁদের মধ্যে তিন জন তৎকালীন বাংলাদেশ সেনাবাহিনীর জওয়ান।সেই কবরকে ঘিরে ভাষা তোরণ নির্মাণ করা হয়েছে সেখানে।ফলে বাংলাদেশ থেকে আসা বিজিবির জওয়ান থেকে সংবাদ মাধ্যমের কর্মীদের মনে এ দিনের ওই আলোচনার পাশাপাশি জড়িয়ে ছিল আবেগ।বিএসএফের তরফে বিজিবির কর্তাদের গার্ড অফ অনার দেওয়া হয় শহীদ তোরণের সামনে।বিএসএফ ও বিজেপির কর্তারা শহিদদের উদ্দেশ্যে মাল্যদানও করেন।

সীমান্তের বাসিন্দাদের দাবি,ওই এলাকায় ভারতীয় সীমান্তে কাঁটাতার থাকলেও বাংলাদেশের দিকে তেমন কিছুই নেই। ফলে কাটাঁতারের ওপারে চাষবাস করতে গিয়ে ভারতীয় চাষিদের আক্রান্ত হওয়ার ঘটনা প্রায় ঘটে।আশা করছি এই আলোচনার পরে কিছুটা হলেও সমস্যা মিটবে।

  • Related Posts

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    বরিশাল প্রতিনিধি।।জাতীয় সংসদের ১২২নং নির্বাচনী এলাকা বরিশাল-৪ (মেহেন্দীগঞ্জ–হিজলা) আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ সম্পন্ন করা আদৌ সম্ভব কি না—তা নিয়ে প্রশ্ন উঠেছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী,এই আসনে মোট ভোটার সংখ্যা…

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    নিজস্ব প্রতিবেদক।।দক্ষিণাঞ্চলের যোগাযোগ,অর্থনীতি ও সামগ্রিক উন্নয়নে নতুন যুগের সূচনা করতে ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু এবং মোট ৩৬টি সেতু নির্মাণের প্রায় দেড় লক্ষ কোটি টাকার মেগা উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 0 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন