শিশুদের স্বাভাবিক উচ্চতা বৃদ্ধি নিয়ে সমস্যা হওয়া অস্বাভাবিক নয়

নিজস্ব প্রতিবেদক।।এমনিতেই এখন শহরে খেলাধুলো করার মাঠের অভাব।তার উপর অতিমারি-পরবর্তী জীবনযাত্রায় যে আমূল পরিবর্তন এসেছে, তাতে শিশুদের স্বাভাবিক উচ্চতা বৃদ্ধি নিয়ে সমস্যা হওয়া অস্বাভাবিক নয়।

বয়ঃসন্ধি থেকে ১৮ বছর পর্যন্ত থাইরয়েড গ্রন্থির ক্রিয়াশীলতা ও বিভিন্ন গ্রোথ হরমোনের প্রভাবে স্বাভাবিক ভাবে উচ্চতা বৃদ্ধির সুবিধা থাকে।

সাধারণত শিশুরা প্রতি বছর ৬ থেকে ৭ সেন্টিমিটার করে উচ্চতায় বাড়ে। কিন্তু কারও যদি এই হরমোনের ভারসাম্যে রদবদল হয়, সে ক্ষেত্রে সমস্যা হতেই পারে। কার উচ্চতা কেমন হবে, তা অনেকটাই নির্ভর করে তার জিনগত বৈশিষ্ট্যের উপর।

কিন্তু যাদের এই জিনগত সুবিধা নেই, তাদের অতিরিক্ত পরিশ্রম করতে হয়। কিন্তু পরিশ্রম করেও যদি ফল না পাওয়া যায়, সে ক্ষেত্রে চিন্তায় পড়ে যান অভিভাবকরা।

চিকিৎসক এবং পুষ্টিবিদদের মতে, উচ্চতা বৃদ্ধির ক্ষেত্রে শারীরিক কসরতের পাশাপাশি প্রয়োজন হয় পুষ্টিকর খাবারেরও। সঠিক বয়সে শরীরে পর্যাপ্ত পরিমাণ পুষ্টি না হলে খেলাধুলো বা শরীরচর্চা করলেও কিন্তু বাড় ব্যাহত হতে পারে।

১) সবুজ শাকসব্জি

টাটকা, সতেজ শাকসব্জি পুষ্টিগুণে ভরপুর। উচ্চতা বাড়ার সঙ্গে হাড় মজবুত হওয়া খুবই গুরুত্বপূর্ণ বিষয়। হাড়ের ঘনত্ব বাড়াতে সহায়তা করে যে কোনও ধরনের শাক।

২) ব্রকোলি

মস্তিষ্কের গঠন এবং শরীরের সামগ্রিক বৃদ্ধির সঙ্গে সম্পর্কযুক্ত সমস্ত হরমোনের ভারসাম্য নিয়ন্ত্রণ করতে পারে ব্রকোলি।

আরও পড়ুন:
ডায়াবিটিস আছে? চোখে কম দেখছেন? সামান্য গাফিলতি ছিনিয়ে নিতে পারে দৃষ্টিশক্তি
ডায়াবিটিস আছে? চোখে কম দেখছেন? সামান্য গাফিলতি ছিনিয়ে নিতে পারে দৃষ্টিশক্তি
৩) বিন্‌স

প্রোটিন, ফাইবার, ফোলেট, ম্যাগনেশিয়াম, আয়রন এবং পটাশিয়ামে সমৃদ্ধ বিন্‌স বাড়ন্ত বাচ্চাদের জন্য খুবই উপকারী। প্রতি দিন খাবার তালিকায় বিন্‌স দিয়ে তৈরি বিভিন্ন পদ রাখার চেষ্টা করুন।

৪) ডিম

শিশুদের সামগ্রিক উন্নতিতে প্রোটিন, কলিন, ফ্যাটি অ্যাসিডের যথেষ্ট গুরুত্ব রয়েছে। এই সব ক’টি যৌগই পাওয়া যায় ডিমে। পুষ্টিবিদদের মতে, রোজ ৪টি করে ডিম খেলেও শিশুদের ক্ষেত্রে তা আদৌ ক্ষতিকর হয় না, বরং উপকারেই আসে।

৫) দুধ

হাড়ের ঘনত্ব বাড়াতে দুধের কোনও বিকল্প নেই। দুধে যে পরিমাণ ক্যালশিয়াম রয়েছে, সাধারণ ভাবে তা আর কিছুতে পাওয়া যায় না। তাই যদি শিশুর দুধ খেতে সমস্যা না থাকে, প্রতি দিন অবশ্যই দুধ খাওয়ান।

৬) গাজর

ফাইবার এবং ভিটামিন এ-তে ভরপুর গাজর শিশুদের দৃষ্টিশক্তি উন্নত করে। পাশাপাশি লম্বা হতেও সাহায্য করে।

৭) মাংস

বাইরের প্রক্রিয়াজাত মাংসের পদ না খেয়ে, বাড়িতে তৈরি মুরগির মাংসের পদ খাওয়ার পরামর্শ দেন পুষ্টিবিদরা। মুরগির মাংসে রয়েছে প্রোটিন এবং ভিটামিন বি১২। এগুলি শিশুদের শারীরিক গঠনের উন্নতি ঘটাতে সহায়ক।

  • Related Posts

    বাংলাদেশে সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা: চ্যালেঞ্জ ও অগ্রগতি

    নিজস্ব প্রতিবেদক।।রাজধানীর সিরডাপ মিলনায়তনে অনুষ্ঠিত সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষাবিষয়ক অগ্রগতি পর্যালোচনা সংলাপে জানা গেছে,বাংলাদেশের স্বাস্থ্য খাত এখনও পূর্ণ প্রস্তুত নয়। প্রতি বছর প্রায় ৬১ লাখ মানুষ চিকিৎসা খরচ মেটাতে গিয়ে দারিদ্র্যসীমার…

    ভোরে শারীরিক সম্পর্ক: কী উপকার, কী সীমাবদ্ধতা—বলছেন বিশেষজ্ঞরা

    অনলাইন ডেস্ক রিপোর্ট।।শারীরিক সম্পর্কের সঠিক সময় নিয়ে নানা মত রয়েছে।তবে সাম্প্রতিক কিছু গবেষণা ও চিকিৎসকদের পর্যবেক্ষণে দেখা গেছে,ভোর বা সকালের দিকে শারীরিক সম্পর্ক করলে কিছু স্বাস্থ্যগত উপকার পাওয়া যেতে পারে—যদিও…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 0 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 0 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 0 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন