পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।খুলনার পাইকগাছায় ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামী বাবুল সরদার ওরফে বাবু (৫০) কে পুলিশ গ্রেপ্তার করেছেন। ২১শে ডিসেম্বর (বুধবার) বেলা ১১ টার দিকে এএসআই শেখ পলাশ হোসেন ও কনস্টেবল ইমরান উপজেলার গদাইপুর ইউনিয়নের মুক্তির মোড় থেকে বাবুকে গ্রেপ্তার করেন। জানা যায়,সাজাপ্রাপ্ত আসামি বাবুল ২নং কপিলমুনি ইউপি’র শ্যামনগর গ্রামের গোলাপ সরদারের ছেলে। পুলিশ জানায়, সি, আর- ১৯৫/২০ মামলায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-৩য় আদালত,যশোর ফৌজদারী দন্ড বিধির ৪২০ ধারায় বাবু’র বিরুদ্ধে ৩ বছরের সশ্রম কারাদন্ড ও ৫’ হাজার টাকা জরিমানা করেন,অনাদায়ে আরোও ১ মাসের কারাদন্ডের আদেশ দেন। এ বিষয়ে ওসি মোঃ জিয়াউর রহমান বলেন,ধৃত ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামীকে পাইকগাছার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে। Post navigation পরিবারের সঙ্গে দেখা করানোর কথা বলে ডেকে ছাদে নিয়ে তরুণীকে ধর্ষণ ও সেই দৃশ্য ভিডিও ধারণ! ছেলেকে জঙ্গি সংগঠনে জড়ানো কথা স্বীকার করেছেন জামায়াতের আমির শফিক-সিটিটিসি