আন্দোলনের নামে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে দেশের প্রচলিত আইনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে-স্বরাষ্ট্রমন্ত্রী, আসাদুজ্জামান খান কামাল

মাজহারুল ইসলাম।।স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল বলেছেন,দেশের সংবিধান অনুযায়ী বিরোধীদের মিছিল-মিটিং সমাবেশ করার অধিকার রয়েছে।তবে আন্দোলনের নামে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে দেশের প্রচলিত আইনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বুধবার (২১ ডিসেম্বর) দুপুরে রাজশাহী পুলিশ লাইন্সে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আরোও বলেন,তত্ত্বাবধায়ক সরকারের কোনো প্রশ্নই আসে না: ,দেশে একটি আইন আছে, একটি সংবিধান রয়েছে। যে সংবিধানকে ফলো করে আমরা চলছি। সে সংবিধানে কোনো জায়গাতেই তত্ত্বাবধায়ক সরকারের কথা নেই। কাজেই তত্ত্বাবধায়ক সরকারের কোনো প্রশ্নই আসে না। পৃথিবীর অন্য দেশগুলোতে যেভাবে নির্বাচন হয়, সেভাবেই আমাদের দেশে নির্বাচন হবে।

তিনি বলেন, রাষ্ট্রদূতের জন্য আমরা যথেষ্ট নিরাপত্তা দিয়ে থাকি। আমাদের পুলিশ বাহিনী বিশেষ বিশেষ রাষ্ট্রদূতের বেলায় নজরদারিতে রাখে। এ কারণে মার্কিন রাষ্ট্রদূতের নিরাপত্তা ঘাটতি হয়েছে বলে আমরা মনে করি না।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাষ্ট্রদূতের কাছে যারা গিয়েছিলেন তারা জিয়াউর রহমানের সময়ে গুম-খুনের শিকার পরিবারের সদস্যরা। তাদের স্বজনদের গুম-খুনের বিচারের দাবি সম্বলিত স্মারকলিপি দিতে যান। বিষয়টি পুলিশ জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে রাষ্ট্রদূতের নিরাপত্তা নিশ্চিত করে।

এর আগে সকালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল রাজশাহীর বাঘায় আনসার ভিডিবি কার্যালয় উদ্বোধন করেন। দুপুরে রাজশাহী পুলিশ লাইন্সে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি।

অনুষ্ঠানে আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।

  • Related Posts

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    বরিশাল প্রতিনিধি।।জাতীয় সংসদের ১২২নং নির্বাচনী এলাকা বরিশাল-৪ (মেহেন্দীগঞ্জ–হিজলা) আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ সম্পন্ন করা আদৌ সম্ভব কি না—তা নিয়ে প্রশ্ন উঠেছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী,এই আসনে মোট ভোটার সংখ্যা…

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    নিজস্ব প্রতিবেদক।।দক্ষিণাঞ্চলের যোগাযোগ,অর্থনীতি ও সামগ্রিক উন্নয়নে নতুন যুগের সূচনা করতে ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু এবং মোট ৩৬টি সেতু নির্মাণের প্রায় দেড় লক্ষ কোটি টাকার মেগা উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 2 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 3 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 5 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 2 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 2 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন