অনলাইন ডেস্ক রিপোর্ট।।যখন যে এলাকায় অবস্থান করছেন সে স্থানের ভোটার হতে হয়। নাগরিক অধিকার প্রয়োগের ক্ষেত্রে এক জেলার নাগরিক অন্য জেলায় অবস্থানকালীন ভোটার এলাকা পরিবর্তনের প্রয়োজন পড়ে। একজন ভোটার চাকরি বা জীবিকার তাগিদে নিজ জেলা দূরবর্তী জেলার বর্তমান ঠিকানা থাকলে ভোটার এলাকা পরিবর্তন করতে হয়। কোন নাগরিক এর স্থায়ী পরিবর্তনের ক্ষেত্রে ভোটার এলাকা পরিবর্তনের প্রয়োজন হয়।

অনলাইনে ভোটার স্থানান্তরের নিয়ম

ভোটার স্থানান্তরের বা জাতীয় পরিচয়পত্রের বর্তমান ঠিকানা পরিবর্তনের জন্য নির্ধারিত ফরম ১৩ তে আবেদন করতে হবে। নির্বাচন কমিশন এর ফরম-১৩ পূরন করে সংস্লিষ্ট উপজেলা/ থানা নির্বাচন অফিসে আবেদনকারীকে স্বশরীরে উপস্থিত হয়ে আবেদন করতে হবে।

ভোটার এলাকা পরিবর্তন ফি

বর্তমান ঠিকানা পরিবর্তনের কারণে বা স্থায়ীভাবে যদি কোন এলাকায় বসবাস করেন তবে জাতীয় পরিচয়পত্র বা ভোটার এলাকা স্থানান্তরের প্রয়োজন পড়ে এক্ষেত্রে কোন ফি প্রদান করতে হয় না। যদি রিইস্যুর মাধ্যমে নতুন ভোটার আইডি কার্ড পেতে চান হবে আপনাকে ২৪৫ টাকা ফি গুনতে হবে। ভোটার এলাকা পরিবর্তন করার নিয়ম ২০২২ । এনআইডি মাইগ্রেশনের প্রয়োজনীয় কাগজপত্র।

অনলাইনে ভোটার স্থানান্তরের নিয়ম

আবেদনপত্রের সাথে যে সকল কাগজপত্র জমা দিতে হবে
আবেদনকারীর NID ফটোকপি,যে এলাকায় স্থানান্তর হবেন সে এলাকার নাগরিকত্ব সনদ,বিদ্যুৎ/পানি বিল/ট্যাক্স রশিদ/বাড়ি ভাড়ার প্রমানপত্র/ভাড়াটিয়া তথ্য ফরম,ফরম-১৩ এর ২য় পৃষ্ঠায় আবেদনকারীকে সনাক্তকারী হিসেবে সংশ্লিষ্ট জনপ্রতিনিধির NID নাম্বার সহ নাম ও স্বাক্ষর, সিল থাকতে হবে।

বি.দ্র.: ভোটার স্থানান্তর হলে নতুন কার্ড দেয়া হয় না।কেউ স্থানান্তরিত ঠিকানায় নতুন কার্ড নিতে চাইলে তাকে পুরাতন কার্ড জমা দিয়ে এবং ৩৪৫/- সরকারি ফি জমা দিয়ে নতুন কার্ড এর জন্য আবেদন করে কার্ড সংগ্রহ করতে হবে।

ভোটার এলাকা পরিবর্তন করতে কতদিন সময় লাগে
সাধারণত ৭ দিনের মধ্যে ভোটার এলাকা পরিবর্তন হয়ে যায়। বাস্তবতা যদিও ভিন্ন বিষয় মুলত আবেদনের ৭-১৫ দিনের মধ্যে ভোটার এলাকা পরিবর্তন হয়ে যাবে।খেয়াল রাখতে হবে সংযুক্তিগুলো যথাযথভাবে দিয়েছেন কিনা। আবেদন করে বসে থাকলেই হবে না ৭ দিন পর খোজ নিয়ে জানতে হবে তাদের কোন কুয়েরি আছে কিনা। যদি থাকে তবে তা মিটআপ করতে হবে।

এক ভোটার এলাকা হইতে অন্য ভোটার এলাকায় ভোটার স্থানান্তরের আবেদন ফরম: ডাউনলোড
https://technicalalamin.com/nid-transfer-system-2022-%e0%a5%a4-%e0%a6%ad%e0%a7%8b%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%8f%e0%a6%b2%e0%a6%be%e0%a6%95%e0%a6%be-%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%a8/

By admin