চট্টগ্রামে ২৯ প্রকল্প উপহার দিয়ে গেছেন-প্রধানমন্ত্রী,শেখ হাসিনা

চট্টগ্রাম প্রতিনিধি।।বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামে ২৯ প্রকল্প উপহার দিয়ে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাঊ।৪ ডিসেম্বর চট্টগ্রাম পলোগ্রাউন্ড মাঠ থেকে এই ২৯টি প্রকল্পের উদ্বোধন করেছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা।

সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, চট্টগ্রাম আমার সবচেয়ে প্রিয় জায়গা। তাই আমি চট্টগ্রামের কথা সব সময় মনে করি। চট্টগ্রামের উন্নয়নে আমরা সব সময় কাজ করে যাচ্ছি। আমরা উন্নয়ন করি। মানুষের কল্যাণে কাজ করি। চট্টগ্রামে আজ ২৯ প্রকল্পের উদ্বোধন ও চার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছি।আমি এ প্রকল্পগুলো চট্টগ্রামবাসীকে উপহার দিয়ে গেলাম।

উদ্বোধন করা প্রকল্পের নাম সমাবেশে জনতার সামনে তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন,আমরা জনগণের টাকা মেরে খাই না। আমরা চাই জনগণ আর দেশের উন্নতি। চট্টগ্রামকে এগিয়ে নিতে চট্টগ্রামের ফটিকছড়ি ও হাটহাজারী উপজেলায় হালদা নদী ও ধুরং খালের তীর সংরক্ষণ ও বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প, সন্দ্বীপ উপজেলার ৭২ নম্বর পোল্ডারের ভাঙনপ্রবণ এলাকায় স্লোপ প্রতিরক্ষা কাজের মাধ্যমে পুনর্বাসন প্রকল্প ও বাঁশখালী উপজেলায় পোল্ডারের সমন্বয়ে ক্ষতিগ্রস্ত অংশের স্থায়ী পুনর্বাসন প্রকল্প উদ্বোধন করলাম।

শেখ হাসিনা বলেন,আমরা চাই আমাদের সন্তানরা লেখাপড়ায় এগিয়ে যাক।তারা মানুষের মত মানুষ হয়ে দেশের কল্যাণে ভূমিকা রাখবে। তাই শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজনীয় কিছু প্রকল্প আমরা আজ উদ্বোধন করে দিয়েছি।কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীনে সীতাকুণ্ড টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, ফটিকছড়ি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ এবং রাউজান টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ ভবন নির্মাণ।চট্টগ্রামের কোতোয়ালী থানাধীন দারুল উলুম আলিয়া মাদরাসার একটি ছয়তলা ভবন এবং সীতাকুণ্ড টেকনিক্যাল স্কুলের একটি পাঁচতলা ভবন ও একটি চারতলা প্রশাসনিক ভবন, ওয়ার্কশপ,একতলা সার্ভিস এরিয়া ভবন নির্মাণকাজ শুরু হবে।

বক্তব্যের শুরুতে প্রধানমন্ত্রী চট্টগ্রামের ভাষায় বলেন,” অনরা ক্যান আছন?বিয়াজ্ঞুন গম আছন নি ? তোয়ারার লাই আঁর পেট পুরে”(আপনারা কেমন আছেন? সবাই ভালো আছেন কিনা? আপনাদের জন্য আমার হৃদয় কাঁদে) কথাগুলো শুনে উপস্থিত জনতা মুহূর্তেই স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলে পলোগ্রাউন্ড মাঠ।

প্রধানমন্ত্রী আরও উদ্বোধন করেন, কোতোয়ালী থানাধীন গুল-এ-জার বেগম সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের ছয়তলা ভবন, কাপাসগোলা সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের ছয়তলা ভবন, চট্টগ্রাম সরকারি কলেজে ১০ তলা একাডেমিক ভবন, কুসুমকুমারী সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের ছয়তলা ভবন, পূর্ব বাকলিয়া সিটি করপোরেশন উচ্চ বিদ্যালয়ের ছয়তলা ভবন, মীরসরাই উপজেলার করেরহাট কে এম উচ্চ বিদ্যালয়ের চারতলা ভবন, পাঁচলাইশ থানাধীন বন গবেষণাগার উচ্চ বিদ্যালয়ের ছয়তলা ভবন, বোয়ালমারী উপজেলাধীন হাজী মোহাম্মদ জানে আলম উচ্চ বিদ্যালয়ের চারতলা ভবন, পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের চারতলা ভবন, সন্দ্বীপের সন্তোষপুর উচ্চ বিদ্যালয়ের চারতলা ভবন এবং ডবলমুরিং থানাধীন সরকারি সিটি কলেজে ১০ তলা একাডেমিক ভবন।

এছাড়াও পলোগ্রাউন্ড বহুমুখী উচ্চ বিদ্যালয়ের একটি ভবন সম্প্রসারণ, সরকারি মুসলিম উচ্চ বিদ্যালয়ের লালদিঘি মাঠের ছয় দফা মঞ্চ নির্মাণসহ সংস্কার কাজ এবং খুলশী থানাধীন সিএমপি উচ্চ বিদ্যালয়ের একটি ভবনের সম্প্রসারণ কাজের ও উদ্বোধন ঘোষণা করেছেন।

শেখ হাসিনা বলেন, স্বাস্থ্যসেবার দিকেও তার নজর রয়েছে। সাধারণ মানুষ বাঁচার মত বাঁচবে- এটাই আমরা চাই। স্বাস্থ্যসেবা খাতকে আরো এগিয়ে নিতে মীরসরাইয়ে হিংগুলি ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশুকল্যাণ কেন্দ্র এবং লোহাগড়ায় চুনতি ১০ শয্যাবিশিষ্ট মা ও শিশুকল্যাণ কেন্দ্র এবং শিল্প মন্ত্রণালয়ের অধীনে বিটাক চট্টগ্রাম কেন্দ্রের নারী হোস্টেল নির্মাণ করে দিচ্ছি। প্রবাসীদের প্রশিক্ষণের জন্য নাসিরাবাদে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে শিক্ষানবিস প্রশিক্ষণ দপ্তর সংস্কার ও আধুনিকায়ন কাজ করে দেব। ব্যবসা বাণিজ্যের উন্নয়নে চট্টগ্রাম বন্দরের জন্য দুটি উচ্চ ক্ষমতাসম্পন্ন টাগবোট সংগ্রহ শীর্ষক প্রকল্প ও চট্টগ্রাম বন্দরের বিভিন্ন ইয়ার্ড এবং টার্মিনালের জন্য প্রয়োজনীয় ইকুইপমেন্ট সংগ্রহ শীর্ষক প্রকল্প ও দেওয়ানহাটে হর্টিকালচার সেন্টারে একটি প্রশিক্ষণ ও অফিস করে দেব। তাছাড়া নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীনে চট্টগ্রামের মীরসরাই ও সন্দ্বীপ অংশে জেটিসহ আনুষঙ্গিক স্থাপনাদি নির্মাণ, আনোয়ারায় বাংলাদেশ মেরিন অ্যাকাডেমির আধুনিককরণ, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে পাঁচলাইশ আবাসিক এলাকায় আধুনিক সুযোগ সুবিধাসম্পন্ন জাতিসংঘ সবুজ উদ্যান স্থাপন এবং বিদ্যুৎ বিভাগের অধীনে চট্টগ্রামস্থ বিপিসি ভবন নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন থেকে শুরু করে সবগুলোই প্রকল্প আমি আপনাদের উপহার দিয়ে গেলাম।

চট্টগ্রামের সকল উন্নয়নমূলক কাজের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বিএনপির আমলে চট্টগ্রামের কোন উন্নতিই হয়নি। বিএনপি মানুষের ক্ষতি করেছে, মানুষকে বিভ্রান্ত করেছে। তারা দুটো কাজ ভালো জানে। একটি হলো খুন আরেকটি হলো লুটপাট। আর আমরা ক্ষমতায় এসে সারাদেশের পাশাপাশি চট্টগ্রামের উন্নয়নে জোর দিয়েছি। কক্সবাজারে আন্তর্জাতিক মানের বিমানবন্দর করে দিচ্ছি। চট্টগ্রামে মেট্রোরেল হবে। মিরসরাইয়ে অর্থনৈতিক অঞ্চল করেছি। সেখানে বিনিয়োগ আসছে। বিপুল পরিমাণ কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে সেখানে। পতেঙ্গা সমুদ্র সৈকতে মেরিন ড্রাইভ করেছি। চট্টগ্রাম বন্দর সম্প্রসারণ করে দিচ্ছি। তাই বে-টার্মিনাল করে দিচ্ছি। ঢাকা-চট্টগ্রামের রাস্তা ছয় লেইন করে দেবো।

শেখ হাসিনা বলেন, মহিউদ্দীন চৌধুরী যখন বেঁচে ছিলেন তখন সব সময় আমাকে বলতেন টানেল করে দেয়ার কথা। আজ তিনি বেঁচে নেই। কিন্তু তাঁর কথা মনে পড়ে। আমরা আজ কর্ণফুলী টানেল বাস্তবায়ন করেছি। আনোয়ারার সাথে যোগাযোগ এখন সহজ হবে। বাঁশখালীতে বিদ্যুৎকন্দ্র নির্মাণ হচ্ছে। সাব মেরিনের মাধ্যমে সন্দ্বীপে বিদ্যুৎ দিয়েছি। কাজেই চট্টগ্রাম অঞ্চলে বিদ্যুতের সংকট হবে না।

  • এই সংক্রান্ত সংবাদ

    ঘটনার সময় কারাগারে থাকা আসামিকে গ্রেপ্তার দেখানোর আবেদন, পুলিশ কর্মকর্তাকে শোকজ

    চট্টগ্রাম প্রতিনিধি।।ঘটনার সময় আসামি কারাগারে থাকা সত্ত্বেও থানা ভাঙচুর ও লুটপাটের মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানোর আবেদন করায় সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাকে কারণ দর্শাতে (শোকজ) নির্দেশ দিয়েছেন আদালত।একই সঙ্গে গ্রেপ্তার দেখানোর আবেদন…

    বিস্তারিত পড়ুন

    সীতাকুণ্ডে স্ক্র্যাপ দোকানে আগুন,ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে যানজট

    সীতাকুন্ড(চট্টগ্রাম)প্রতিনিধি।।চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারী ইউনিয়নের সোনারগাঁও ফিলিং স্টেশন এলাকায় একটি স্ক্র্যাপ জাহাজের মালামাল বিক্রির দোকানে বুধবার রাত পৌনে নয়টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।আগুন ছড়িয়ে পড়ায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের উভয় দিকের যান চলাচল…

    বিস্তারিত পড়ুন

    You Missed

    উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের মোবাইল নম্বর হ্যাকড, অর্থ চাওয়ার অনুরোধ উপেক্ষার আহ্বান

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২, ২০২৬
    • 0
    • 12 views
    উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের মোবাইল নম্বর হ্যাকড, অর্থ চাওয়ার অনুরোধ উপেক্ষার আহ্বান

    কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য কলঙ্কজনক: খুলনার জনসভায় তারেক রহমান

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২, ২০২৬
    • 0
    • 26 views
    কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য কলঙ্কজনক: খুলনার জনসভায় তারেক রহমান

    ইতালির নাগরিকত্ব আইনে বড় সংস্কার: বাংলাদেশিসহ অভিবাসীদের জন্য সুখবর

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২, ২০২৬
    • 0
    • 34 views
    ইতালির নাগরিকত্ব আইনে বড় সংস্কার: বাংলাদেশিসহ অভিবাসীদের জন্য সুখবর

    হবিগঞ্জ-৪: প্রার্থী মো. গিয়াস উদ্দিনকে নির্বাচন আচরণ বিধিমালা লঙ্ঘনের অভিযোগে সতর্ক করল ইসি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২, ২০২৬
    • 0
    • 26 views
    হবিগঞ্জ-৪: প্রার্থী মো. গিয়াস উদ্দিনকে নির্বাচন আচরণ বিধিমালা লঙ্ঘনের অভিযোগে সতর্ক করল ইসি

    এপস্টেইন ফাইলস: কিশোরী নির্যাতন ও ক্ষমতার ছায়া

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২, ২০২৬
    • 0
    • 43 views
    এপস্টেইন ফাইলস: কিশোরী নির্যাতন ও ক্ষমতার ছায়া

    অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস স্কলারশিপে বিনা খরচে উচ্চশিক্ষার সুযোগ

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২, ২০২৬
    • 0
    • 44 views
    অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস স্কলারশিপে বিনা খরচে উচ্চশিক্ষার সুযোগ

    নির্বাচনের আগে যুক্তরাষ্ট্র ও জাপানের সঙ্গে বাণিজ্য চুক্তি করতে যাচ্ছে সরকার

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২, ২০২৬
    • 0
    • 56 views
    নির্বাচনের আগে যুক্তরাষ্ট্র ও জাপানের সঙ্গে বাণিজ্য চুক্তি করতে যাচ্ছে সরকার

    পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হয়রানি বাড়ছে, উদ্বেগে শিক্ষাবিদরা

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২, ২০২৬
    • 0
    • 53 views
    পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হয়রানি বাড়ছে, উদ্বেগে শিক্ষাবিদরা

    ব্যাংকিং খাতে সামনে আরও কঠিন চ্যালেঞ্জ, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতের আহ্বান: অর্থ উপদেষ্টা

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২, ২০২৬
    • 0
    • 49 views
    ব্যাংকিং খাতে সামনে আরও কঠিন চ্যালেঞ্জ, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতের আহ্বান: অর্থ উপদেষ্টা

    জামায়াত দেশকে আফগানিস্তান বানাতে চায়: মির্জা ফখরুল

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২, ২০২৬
    • 0
    • 46 views
    জামায়াত দেশকে আফগানিস্তান বানাতে চায়: মির্জা ফখরুল

    ত্রয়োদশ সংসদ নির্বাচনে নারী প্রার্থী কমেছে, তবু ৭৭ শতাংশই উচ্চশিক্ষিত

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২, ২০২৬
    • 0
    • 45 views
    ত্রয়োদশ সংসদ নির্বাচনে নারী প্রার্থী কমেছে, তবু ৭৭ শতাংশই উচ্চশিক্ষিত

    নির্বাচনি সংবাদ সংগ্রহে সাংবাদিকদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২, ২০২৬
    • 0
    • 47 views
    নির্বাচনি সংবাদ সংগ্রহে সাংবাদিকদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন

    ভুঁইফোড় অনলাইন পোর্টাল ও রঙ বদলানো দালাল সাংবাদিকদের দাপট: ফ্যাসিবাদ কি ফিরছে নতুন মুখোশে?

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২, ২০২৬
    • 0
    • 54 views
    ভুঁইফোড় অনলাইন পোর্টাল ও রঙ বদলানো দালাল সাংবাদিকদের দাপট:  ফ্যাসিবাদ কি ফিরছে নতুন মুখোশে?

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 0
    • 57 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 0
    • 74 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 0
    • 50 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0
    • 60 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0
    • 46 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0
    • 41 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    খাদেমের স্ত্রী ঝর্ণাকে নিয়ে রিসোর্টে,আর মামুনুল হকের স্ত্রী আমিনা তাইয়েবা রাজনৈতিক মাঠে—এই দ্বিচারিতার নামই রাষ্ট্রীয় ভণ্ডামি

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0
    • 18 views
    খাদেমের স্ত্রী ঝর্ণাকে নিয়ে রিসোর্টে,আর মামুনুল হকের স্ত্রী আমিনা তাইয়েবা রাজনৈতিক মাঠে—এই দ্বিচারিতার নামই রাষ্ট্রীয় ভণ্ডামি

    আলাদা থাকা নিয়ে গুঞ্জন: কড়া জবাব দিলেন ওমর সানী

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0
    • 27 views
    আলাদা থাকা নিয়ে গুঞ্জন: কড়া জবাব দিলেন ওমর সানী

    মেহেন্দিগঞ্জে ধানের শীষের পক্ষে মাঠে জেলা আইনজীবীরা

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0
    • 24 views
    মেহেন্দিগঞ্জে ধানের শীষের পক্ষে মাঠে জেলা আইনজীবীরা

    নারায়ণগঞ্জ রিসোর্ট কাণ্ড থেকে জাতীয় রাজনীতি: মামুনুল হক ইস্যু ঘিরে ধারাবাহিক ঘটনা ও বিতর্ক

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0
    • 30 views
    নারায়ণগঞ্জ রিসোর্ট কাণ্ড থেকে জাতীয় রাজনীতি: মামুনুল হক ইস্যু ঘিরে ধারাবাহিক ঘটনা ও বিতর্ক

    পটুয়াখালী-৩ আসনের প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ,কারণ দর্শানোর নোটিশ

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0
    • 15 views
    পটুয়াখালী-৩ আসনের প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ,কারণ দর্শানোর নোটিশ

    ঢাকা-৯ আসনের রাজনৈতিক ঐতিহ্য ও যোগ্য নেতৃত্বের ধারাবাহিকতা: সাবের হোসেন চৌধুরী থেকে ডা. তাসনিম জারা

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0
    • 17 views
    ঢাকা-৯ আসনের রাজনৈতিক ঐতিহ্য ও যোগ্য নেতৃত্বের ধারাবাহিকতা: সাবের হোসেন চৌধুরী থেকে ডা. তাসনিম জারা

    এসেনসিয়াল ড্রাগসের এমডি নিয়োগ ঘিরে ৩০ কোটি টাকার চুক্তির অভিযোগ

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0
    • 39 views
    এসেনসিয়াল ড্রাগসের এমডি নিয়োগ ঘিরে ৩০ কোটি টাকার চুক্তির অভিযোগ

    মুন্সিগঞ্জে মা–মেয়ে হত্যাকাণ্ড: প্রতিবেশী ভাড়াটে গ্রেপ্তার

    • By newadmin
    • জানুয়ারি ৩০, ২০২৬
    • 0
    • 24 views
    মুন্সিগঞ্জে মা–মেয়ে হত্যাকাণ্ড: প্রতিবেশী ভাড়াটে গ্রেপ্তার

    নরসিংদীতে সুরেশ অয়েল মিল: হামলা-লুটপাটের অভিযোগ, রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা

    • By newadmin
    • জানুয়ারি ৩০, ২০২৬
    • 0
    • 21 views
    নরসিংদীতে সুরেশ অয়েল মিল: হামলা-লুটপাটের অভিযোগ, রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা

    রাজশাহীতে সাংবাদিক দম্পতির রহস্যজনক ঘটনা, স্ত্রী নিহত স্বামী হাসপাতালে

    • By newadmin
    • জানুয়ারি ৩০, ২০২৬
    • 0
    • 22 views
    রাজশাহীতে সাংবাদিক দম্পতির রহস্যজনক ঘটনা, স্ত্রী নিহত স্বামী হাসপাতালে

    লন্ডন থেকে আসা যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতারা দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ

    • By newadmin
    • জানুয়ারি ৩০, ২০২৬
    • 0
    • 20 views
    লন্ডন থেকে আসা যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতারা দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ

    দেড় বছরে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে ১৩৮ জন নিহত: আগস্ট ২০২৪ থেকে ডিসেম্বর ২০২৫ পর্যন্ত রক্তাক্ত রাজনীতির পূর্ণ ঘটনাপঞ্জি

    • By newadmin
    • জানুয়ারি ৩০, ২০২৬
    • 0
    • 16 views
    দেড় বছরে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে ১৩৮ জন নিহত: আগস্ট ২০২৪ থেকে ডিসেম্বর ২০২৫ পর্যন্ত রক্তাক্ত রাজনীতির পূর্ণ ঘটনাপঞ্জি

    অন্তর্বর্তী সরকারের মুখোশের আড়ালে বিচারহীনতা ও গণমাধ্যম নিধনের রাষ্ট্রনীতি

    • By newadmin
    • জানুয়ারি ৩০, ২০২৬
    • 0
    • 23 views
    অন্তর্বর্তী সরকারের মুখোশের আড়ালে বিচারহীনতা ও গণমাধ্যম নিধনের রাষ্ট্রনীতি

    ভুয়া সাংবাদিকদের পর্যবেক্ষক কার্ড দেওয়ার ঝুঁকি নিয়ে উদ্বেগ

    • By newadmin
    • জানুয়ারি ৩০, ২০২৬
    • 0
    • 17 views
    ভুয়া সাংবাদিকদের পর্যবেক্ষক কার্ড দেওয়ার ঝুঁকি নিয়ে উদ্বেগ

    আওয়ামী লীগ–বিএনপি দূরত্ব কমার আভাস?

    • By newadmin
    • জানুয়ারি ৩০, ২০২৬
    • 0
    • 3 views
    আওয়ামী লীগ–বিএনপি দূরত্ব কমার আভাস?

    অবকাঠামো উন্নয়ন,রাজনৈতিক বিতর্ক ও জনজীবন: একটি নিরপেক্ষ বিশ্লেষণ

    • By newadmin
    • জানুয়ারি ৩০, ২০২৬
    • 0
    • 2 views
    অবকাঠামো উন্নয়ন,রাজনৈতিক বিতর্ক ও জনজীবন: একটি নিরপেক্ষ বিশ্লেষণ

    নাইকো দুর্নীতি মামলায় বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক আদালতের রায়

    • By newadmin
    • জানুয়ারি ৩০, ২০২৬
    • 0
    • 3 views
    নাইকো দুর্নীতি মামলায় বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক আদালতের রায়

    ঘটনার সময় কারাগারে থাকা আসামিকে গ্রেপ্তার দেখানোর আবেদন, পুলিশ কর্মকর্তাকে শোকজ

    • By newadmin
    • জানুয়ারি ২৯, ২০২৬
    • 0
    • 1 views
    ঘটনার সময় কারাগারে থাকা আসামিকে গ্রেপ্তার দেখানোর আবেদন, পুলিশ কর্মকর্তাকে শোকজ

    জামিননামা ছাড়াই হত্যা মামলার তিন আসামির মুক্তি, তদন্ত কমিটি গঠন

    • By newadmin
    • জানুয়ারি ২৯, ২০২৬
    • 0
    • 3 views
    জামিননামা ছাড়াই হত্যা মামলার তিন আসামির মুক্তি, তদন্ত কমিটি গঠন

    দল নিষিদ্ধের সংস্কৃতির বিরুদ্ধে সতর্কবার্তা তারেক রহমানের

    • By newadmin
    • জানুয়ারি ২৯, ২০২৬
    • 0
    • 1 views
    দল নিষিদ্ধের সংস্কৃতির বিরুদ্ধে সতর্কবার্তা তারেক রহমানের

    টেংরাটিলা বিস্ফোরণ: নাইকোকে দিতে হবে ৫১৬ কোটি টাকার ক্ষতিপূরণ, ICSID রায় বাংলাদেশের পক্ষে

    • By newadmin
    • জানুয়ারি ২৯, ২০২৬
    • 0
    • 5 views
    টেংরাটিলা বিস্ফোরণ: নাইকোকে দিতে হবে ৫১৬ কোটি টাকার ক্ষতিপূরণ, ICSID রায় বাংলাদেশের পক্ষে

    সাংবাদিকরা নির্বাচনী সংবাদ সংগ্রহে পাবেন আগের নিয়ম অনুযায়ী কার্ড

    • By newadmin
    • জানুয়ারি ২৯, ২০২৬
    • 0
    • 4 views
    সাংবাদিকরা নির্বাচনী সংবাদ সংগ্রহে পাবেন আগের নিয়ম অনুযায়ী কার্ড

    প্রটোকল ভেঙে সেনাপ্রধানের হাত ধরে হাঁটা: বাহিনীর ভেতরে সমালোচনা, রাষ্ট্রীয় শালীনতা নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ২৯, ২০২৬
    • 0
    • 1 views
    প্রটোকল ভেঙে সেনাপ্রধানের হাত ধরে হাঁটা: বাহিনীর ভেতরে সমালোচনা, রাষ্ট্রীয় শালীনতা নিয়ে প্রশ্ন