ভারতীয় এক কিশোর মোটরসাইকেল চালিয়ে বাংলাদেশে এসেছেন

ভূরুঙ্গামারী(কুড়িগ্রাম)প্রতিনিধি।।আজ বিকেলে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার বঙ্গসোনাহাট দিয়ে মোটরসাইকেল চালিয়ে অনুপ্রবেশ করেছে ভারতীয় এক কিশোর। আজ বৃহস্পতিবার ১০ নভেম্বর বিকেলে বাংলাদেশ ভূ-খণ্ডের প্রায় দুই কিলোমিটার ভেতরে ওই কিশোরকে আটক করে বিজিবি। আটক কিশোরের নাম আবু সায়েদ (১৬)। সে ভারতের আসাম রাজ্যের ধুবরি জেলার আগমনী থানার ঝসকাল গ্রামের আব্দুল জলিলের ছেলে।

জানা যায়, বিকেলে শূন্যরেখার আন্তর্জাতিক সীমানা পিলার ১০০৯ এর গেট খোলা পেয়ে মোটরসাইকেল চালিয়ে বাংলাদেশ অংশের বঙ্গসোনাহাট স্থলবন্দর দিয়ে সরাসরি বাংলাদেশে প্রবেশ করে ওই কিশোর। বিষয়টি টের পেয়ে বিএসএফ ও ভারতীয় ব্যবসায়ীরা বিজিবিকে জানান।

এরপর স্থানীয়রা বঙ্গসোনাহাট স্থলবন্দর-ভূরুঙ্গামারী সড়কের ঘুন্টিঘর এলাকায় ওই কিশোরকে আটক করে বিজিবি সোনাহাট ক্যাম্পে সোপর্দ করে। এ সময় লাল রঙের একটি স্প্লেন্ডার মোটরসাইকেল উদ্ধার করা হয়। এদিকে কুড়িগ্রাম-২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল মোত্তাকিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ বিষয়ে তিনি বলেন, আটক ভারতীয় কিশোর তার আত্মীয়ের বাসায় যাওয়ার গেট খোলা পেয়ে ভুল করে বাংলাদেশে এসেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

  • Related Posts

    পদ্মা সেতু নিয়ে বাণিজ্য উপদেষ্টার বক্তব্য ঘিরে তীব্র বিতর্ক, নেটিজেনদের ট্রল

    নেত্রকোনা প্রতিনিধি।।নেত্রকোনায় এক জনসভায় বাণিজ্য উপদেষ্টা বশির উদ্দিনের দেওয়া বক্তব্য ঘিরে দেশজুড়ে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে।বক্তব্যে তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর সরকারের কঠোর সমালোচনা করেন। সভায় বশির উদ্দিন…

    ১৪২ বছর বয়সে সৌদি আরবের সবচেয়ে প্রবীণ নাগরিকের ইন্তেকাল

    অনলাইন ডেস্ক রিপোর্ট।।সময়ের চাকা ঘুরেছে প্রায় দেড়শ বছর। চোখের সামনে বদলে যেতে দেখেছেন গোটা পৃথিবীকে—মরুভূমির বালুচর থেকে আধুনিক সৌদি আরবের উত্থান পর্যন্ত সব কিছুরই জীবন্ত সাক্ষী ছিলেন তিনি।অবশেষে দীর্ঘ জীবনযাত্রার…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 0 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন