গোদাগাড়ী(রাজশাহী জেলা) প্রতিনিধি।।রাজশাহীর গোদাগাড়ীতে আজ শুক্রবার (২৮ অক্টোবর ২০২২) বিকেল ০৫.৩৫টায় রাজশাহী জেলার গোদাগাড়ী মডেল থানাধীন রেলবাজার বারইপাড়া গ্রামের মোঃ সজল ডাক্তারের বসত বাড়ীর দক্ষিনে পদ্মা নদীর ধারে সিড়ির উপর হতে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালায় বগুড়ার আর্মড পুলিশ ব্যাটালিয়ন-৪ সহকারী পুলিশ সুপার মোহাম্মদ তৌফিকুল ইসলাম নের্তৃত্বে সঙ্গীয় ফোর্স। এসময়ে লক্ষী মন্ডলের ছেলে শী সুকুমার মন্ডল (২৮)কে ৫০০ (পাঁচশত) গ্রাম হেরোইন সহ গ্রেফতার করা হয়েছে।
যার অবৈধ বাজার মূল্য আনুমানিক ৫০,০০,০০০/-(পঞ্চাশ লক্ষ) টাকা।
এব্যাপারে রাজশাহী জেলার গোদাগাড়ী মডেল থানায় ২০১৮ সালের মাদকদব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) সারণীর ৮(গ) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।












