বিশ্বের কনিষ্ঠতম মা লিনা-মাত্র ৫ বছরের পুত্র সন্তানের মা!

আন্তর্জাতিক ডেস্ক রিপোর্ট।।বয়সে প্রথম সন্তানের জন্ম দিয়েছিলেন তিনি। ১৯৩৯ সালে লিনা একটি পুত্র সন্তানের জন্ম দেন। বিশ্বের কনিষ্ঠতম মা লিনার জন্ম পেরুর টিক্রাপোতে। বাবা টিবুরেলো মেদিনা, মা ভিক্টোরিয়া লোসিয়া। লিনারা ৯ ভাইবোন। বাকি ভাইবোনের তুলনায় লিনা যেনো একটু বেশিই তাড়াতাড়ি বড় হচ্ছিল। শরীর খুব দ্রুত পরিণত হচ্ছিল, বিশেষ করে ওই বয়সে লিনার স্তন একজন প্রাপ্তবয়স্ক নারীর মতো ছিল।

তখন লীনার বয়স ৫, দেখা যায় তার পেট ক্রমশ বড় হয়ে যাচ্ছে। মা-বাবা থেকে আত্মীয় স্বজনরা ভাবলেন, লীনা বোধহয় অসুস্থ, পেটে হয়তো টিউমার হয়েছে। মেয়েকে নিয়ে গেলেন ডাক্তারের কাছে। পরীক্ষার পর ডাক্তার বললেন, লীনা গর্ভবতী! তার গর্ভে ৭ মাসের সন্তান। সেই সময় লীনার বয়স ঠিক ৫ বছর ৭ মাস ২১ দিন। অর্থাৎ, পাঁচ বছর হওয়ার আগেই লীনা প্রেগন্যান্ট হয়ে গিয়েছিল।

এতো অল্প বয়সে সন্তান ধারণের উদাহরণ এর আগে চিকিৎসা বিজ্ঞানে ছিল না! চিকিৎসক থেকে বিজ্ঞানী, গবেষক মহলে হৈচৈ পড়ে গেলো লিনাকে নিয়ে! জানা গেলো, ৮ মাস বয়স থেকেই ঋতুস্রাব শুরু হয় তার, চিকিৎসা বিজ্ঞানে যাকে বলে প্রিকসিয়াস পিউবার্টি। মস্তিষ্কের যে অংশ থেকে যৌন হরমোন নিঃসৃত হয়, সেই অংশে কিছু সমস্যার কারণে এমনটা ঘটে।

কিন্তু কীভাবে এতো ছোট লিনা অন্তঃসত্ত্বা হলো! তদন্ত শুরু হলে প্রকাশ্যে আসে লীনা যৌন হেনস্থার শিকার। লীনার সন্তানের বাবার-ও খোঁজ চলে। ঘটনায় এক ব্যক্তিকেও সেই সময় গ্রেফতার করে পুলিশ, কিন্তু প্রমাণ না মেলায় ছেড়ে দিতে হয়।

১৯৩৯ সালের ১৪ মে। ৫ বছরের ছোট্ট লিনা জন্ম দেন পুত্র সন্তানের। তার অস্ত্রোপচার করেছিলেন গেরার্ডো লোজাডার নামে এক চিকিৎসক, তার নামেই লিনার ছেলের নামকরণ হয় গেরার্ডো। স্বাভাবিক ওজনের সম্পূর্ণ সুস্থ সন্তানের জন্ম দিয়েছিল লিনা। প্রথমদিকে গেরার্ডো জানতো লিনা তার দিদি। যখন তার ১০ বছর বয়স হয়, তখন আসল সত্যিটা তাকে জানানো হয়। গেরার্ডো জানতে পারে লিনাই তার মা। ১৯৭৯ সালে মাত্র ৪০ বছর বয়সে অস্থিমজ্জা সংক্রান্ত রোগে মারা যান গেরার্ডো।

  • Related Posts

    যুক্তরাষ্ট্রের গোপন অস্ত্র ‘ডিসকম্বোবুলেটর’ দিয়ে মাদুরো আটক করার দাবি ট্রাম্পের

    অনলাইন ডেস্ক রিপোর্ট।।যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন,ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে আটক করার সময় যুক্তরাষ্ট্র একটি গোপন অস্ত্র ব্যবহার করেছে,যাকে তিনি ‘ডিসকম্বোবুলেটর’ বলেছেন। ট্রাম্প বলছেন,এটি শত্রুপক্ষের যন্ত্রপাতি নিষ্ক্রিয় করার…

    যুক্তরাষ্ট্রে পারিবারিক বিরোধে বন্দুক হামলা: ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তির গুলিতে নিহত ৪

    অনলাইন ডেস্ক রিপোর্ট।।যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের লরেন্সভিল শহরে পারিবারিক বিরোধের জেরে ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটেছে।এ ঘটনায় ভারতীয় বংশোদ্ভূত এক ব্যক্তি তাঁর স্ত্রীসহ চারজন আত্মীয়কে গুলি করে হত্যা করেছেন। হামলার সময়…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 0 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন