নিজস্ব প্রতিবেদক।।কুষ্টিয়া সদর আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতি আমির হামজার অফিসিয়াল ভেরিফায়েড ফেসবুক পেজ গত কয়েকদিন ধরে পরিকল্পিত সাইবার হামলার শিকার হয়েছে।এরই ধারাবাহিকতায় মেটা কর্তৃপক্ষ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ২টার দিকে পেজটি সাময়িকভাবে অপসারণ করে।
পেজটিতে প্রায় ৬ লাখ ৩৯ হাজার অনুসারী ছিল।
মুফতি আমির হামজার আইটি টিম জানিয়েছে,ফেসবুকের কোনো নীতিমালা লঙ্ঘনের কারণে পেজটি বন্ধ করা হয়নি। বরং সংঘবদ্ধ একটি অপশক্তি ভুয়া কপিরাইট স্ট্রাইক,মিথ্যা অভিযোগ ও গণহারে রিপোর্টিংয়ের মাধ্যমে পেজটি অপসারণে ভূমিকা রেখেছে।তাদের দাবি,ক্রমবর্ধমান জনপ্রিয়তা ও মানুষের ভালোবাসায় ঈর্ষান্বিত হয়ে একটি চিহ্নিত মহল এই ন্যাক্কারজনক কর্মকাণ্ড চালিয়েছে।
আইটি টিম আরও জানায়,ফেসবুক থেকে পেজ সরানো গেলেও মানুষের হৃদয় থেকে মুফতি আমির হামজাকে সরানো যাবে না।পেজটি পুনরুদ্ধারের লক্ষ্যে মেটা কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ করা হচ্ছে এবং প্রয়োজনীয় তথ্য ও প্রমাণাদি জমা দেওয়া হয়েছে।
এদিকে,আইটি টিম মুফতি আমির হামজার সকল অনুসারী ও শুভানুধ্যায়ীদের ভুয়া আইডি,গুজব ও বিভ্রান্তিকর প্রচারণায় বিভ্রান্ত না হয়ে ধৈর্য ও সচেতনতা বজায় রাখার আহ্বান জানিয়েছে।তারা আশাবাদ ব্যক্ত করে বলেন,ইনশাআল্লাহ সত্যের জয় হবেই।
![]()








































Recent Comments