নিজস্ব প্রতিবেদক।।রাজধানীর পুরান ঢাকার সূত্রাপুরে জামায়াতের এক সদস্যের বাড়িতে অভিযান চালিয়ে ক্রিকেট খেলার ১৫২টি স্ট্যাম্প উদ্ধার করেছে আইন-শৃঙ্খলা বাহিনী।
স্থানীয় সূত্রের খবরে বুধবার (৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সূত্রাপুর থানা পুলিশের নেতৃত্বে ১০তলা ভবনটিতে অভিযান চালানো হয়।প্রায় তিন ঘণ্টার বেশি সময় ধরে চলা অভিযানে ভবনটির নিচতলা ও ওপরের একটি কক্ষ থেকে প্লাস্টিকের বস্তায় রাখা এসব স্ট্যাম্প জব্দ করা হয়।
অভিযান প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান,মোট ১৫২টি ক্রিকেট স্ট্যাম্প উদ্ধার করা হয়েছে।এ ঘটনায় ভবনের মালিককে সতর্ক করা হয়েছে।তবে কাউকে গ্রেপ্তার না করায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা।
উল্লেখ্য,১০তলা ওই ভবনটিতে কসমোপলিটন স্কুল অ্যান্ড কলেজ অবস্থিত,যা একটি ভোটকেন্দ্র হিসেবেও ব্যবহৃত হয়ে থাকে।
![]()








































Recent Comments