নিজস্ব প্রতিবেদক।।রাজধানীর উত্তরায় শিশু গৃহকর্মী নির্যাতনের অভিযোগে আটক বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সাফিকুর রহমানসহ জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে গৃহশ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্ক।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক প্রতিবাদ সভা থেকে সংগঠনটির নেতারা এ দাবি জানান।
সভায় বক্তারা বলেন,দেশে বিচারহীনতার সংস্কৃতির কারণেই শিশুদের ওপর এমন পাশবিক নির্যাতনের ঘটনা বারবার ঘটছে।ভবিষ্যতে এ ধরনের অমানবিক ঘটনা রোধে শিশুশ্রম আইনসহ বিদ্যমান আইনগুলোর কার্যকর প্রয়োগ নিশ্চিত করার আহ্বান জানান তারা।
নেতারা আরও বলেন,উচ্চপদস্থ কর্মকর্তাদের বাসায় শিশু গৃহকর্মীরা যখন নির্যাতনের শিকার হয়,তখন তা সমাজের জন্য আরও গভীর উদ্বেগের বিষয় হয়ে দাঁড়ায়। এতে করে বিচারপ্রক্রিয়া নিয়েও জনমনে প্রশ্ন তৈরি হয়।
প্রতিবাদ সভা থেকে নির্যাতনের শিকার শিশুটির সুচিকিৎসা নিশ্চিত করা এবং দোষীদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জোর দাবি জানান সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, ১১ বছর বয়সী এক শিশু গৃহকর্মীকে অমানবিক নির্যাতনের অভিযোগে গত সোমবার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে রাজধানীর উত্তরার ৯ নম্বর সেক্টরের নিজ বাসা থেকে সাফিকুর রহমানকে গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানার পুলিশ।এ সময় তার স্ত্রীসহ আরও দুজনকে গ্রেপ্তার করা হয়।
ঘটনার পরিপ্রেক্ষিতে সাফিকুর রহমানের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে সরকার।
![]()








































Recent Comments