ঠাকুরগাঁও প্রতিনিধি।।বাংলাদেশকে সামনে এগোতে দিতে চায় না জামায়াতে ইসলামী এবং তারা দেশটিকে আফগানিস্তানে পরিণত করতে চায়—এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে ঠাকুরগাঁওয়ে নিজ নির্বাচনী এলাকায় জনসংযোগকালে এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল অভিযোগ করে বলেন,জামায়াত নারীদের কাজ করতে দিতে চায় না; তারা চায় মেয়েরা যেন ঘরে বসে থাকে।জামায়াত আমিরের সাম্প্রতিক এক্স (সাবেক টুইটার) পোস্টের প্রসঙ্গ টেনে তিনি বলেন,“আমির যদি নারীবিদ্বেষী এমন মন্তব্য করে থাকেন,তাহলে সেটা সম্পূর্ণ অন্যায়।”
তিনি আরও অভিযোগ করেন,জামায়াতে ইসলামী হিন্দু সম্প্রদায়কে হুমকি দিচ্ছে।তবে তিনি সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি আশ্বস্ত করে বলেন,“সবাইকে নির্ভয় ও সাহসের সঙ্গে চলতে হবে।”
ঠাকুরগাঁও-১ আসনে ধানের শীষের প্রার্থী মির্জা ফখরুল বলেন,দেশে এখন ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের একটি বড় সুযোগ এসেছে।বিএনপি সব রাজনৈতিক দলকে নিয়ে একটি সুন্দর, অবাধ ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে চায় এবং সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে।
ভোটারদের উদ্দেশে তিনি বলেন,“দেশ এখন আপনাদের হাতে।সিদ্ধান্ত নিতে কোনো ভুল করা যাবে না।”
এদিকে,জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক হওয়ার দাবি প্রসঙ্গে জামায়াতের হেলাল উদ্দিন বলেন, যারা অ্যাকাউন্ট হ্যাক করেছে তারাই বিষয়টি নিয়ে মাতামাতি করছে।







































