গাজীপুর প্রতিনিধি।।গাজীপুরের শ্রীপুর উপজেলার গড়গড়িয়া মাষ্টারবাড়ি এলাকায় ১১ বছর বয়সী এক শিশুকে একাধিকবার ধর্ষণের অভিযোগে মামা ও ভাগিনাকে আটক করেছে শ্রীপুর থানা পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়,শনিবার (৩১ জানুয়ারি ২০২৬) রাত আনুমানিক ১০টার দিকে গড়গড়িয়া এলাকার একটি স্থানীয় কারওয়াশের পেছনে এই ঘটনা ঘটে।অভিযোগ ওঠার পর দুপুর থেকেই এলাকার মানুষ অভিযুক্ত দুজনকে আটক করে রাখে।পরে পুলিশ এসে তাদের হেফাজতে নেয়। ভুক্তভোগী শিশুটিকে প্রাথমিক চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।পুলিশ জানিয়েছে,ডিজিটাল আলামত ও অন্যান্য প্রমাণাদি হাতে এসেছে,যা যাচাই-বাছাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। শ্রীপুর থানার পক্ষ থেকে জানানো হয়েছে,ভিকটিমের নাম, বয়স ও পরিচয় আইন অনুযায়ী গোপন রাখা হয়েছে।ঘটনার তদন্ত চলমান রয়েছে এবং মামলার প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে।স্থানীয়রা দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। Post navigation মুন্সিগঞ্জে মা–মেয়ে হত্যাকাণ্ড: প্রতিবেশী ভাড়াটে গ্রেপ্তার