জনগণের মুখপাত্র

সত্য ও বস্তুনিষ্ট সর্বশেষ সংবাদ

তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

নিজস্ব প্রতিবেদক।।বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাসকে ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাবেক গৃহায়ন ও গণপূর্ত,মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আ স ম রেজাউল করীম।

তিনি বলেন,“দেশব্যাপী এক কোটি নিম্নআয়ের পরিবারের জন্য ফ্যামিলি কার্ড ও স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ সম্পূর্ণভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক উদ্যোগ।এটি সরকারের চলমান একটি রাষ্ট্রীয় কর্মসূচি। এখানে অন্য কেউ কৃতিত্ব নেওয়ার চেষ্টা করলে তা জনগণের সঙ্গে প্রতারণার শামিল।”

আ স ম রেজাউল করীম আরও বলেন,টিসিবির মাধ্যমে দীর্ঘদিন ধরে স্বচ্ছ ও নিয়মিতভাবে নিম্ন আয়ের মানুষের মাঝে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ করা হচ্ছে।বর্তমানে এই ফ্যামিলি কার্ডকে স্মার্ট ফ্যামিলি কার্ডে রূপান্তরের কার্যক্রম শুরু হয়েছে,যা সরকারের ডিজিটাল ও জনকল্যাণমূলক অগ্রগতির আরেকটি দৃষ্টান্ত।

তিনি অভিযোগ করে বলেন,“নির্বাচনের আগে জনগণকে বিভ্রান্ত করতে বিএনপি নেতারা এমন দায়িত্বহীন বক্তব্য দিচ্ছেন।বাস্তবে তাদের কোনো কর্মসূচি বা সক্ষমতা নেই।শুধু মিথ্যা আশ্বাস দিয়েই তারা রাজনীতি করতে চায়।”

উল্লেখ্য,ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) জানিয়েছে,বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় আগামী ৯ নভেম্বর ২০২৩ থেকে পর্যায়ক্রমে সারাদেশে এক কোটি পরিবারের মাঝে বিনামূল্যে স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হয়েছে।