সিনেমার কাহিনী লিখে ৪৫ হাজার টাকা পারিশ্রমিক পেয়েছেন-শাজাহান খান

নিজস্ব প্রতিবেদক।।দীর্ঘদিন পর অভিনয়ে ফিরছেন দেশের নন্দিত অভিনেতা ও সাংসদ আসাদুজ্জামান নূর। ‘জয় বাংলা ধ্বনি’ সিনেমায় তার সঙ্গে আরও অভিনয় করবেন নায়ক নিরব হোসেন ও অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল।

ছবিটি পরিচালনা করবেন খ.ম. খুরশীদ। আজ ২০ অক্টোবর ছবিটি নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হলো। সেখানে জানা গেল, এ ছবির কাহিনী লিখেছেন বীর মুক্তিযোদ্ধা আওয়ামী লীগ নেতা শাজাহান খান, এমপি।

সংবাদ সম্মেলনে এ ছবির কাহিনী লেখা প্রসঙ্গে নিজের অভিজ্ঞতার কথা জানিয়েছেন তিনি৷ এসময় তার হাতে একটি স্মারক তুলে দেয় ‘জয় বাংলা ধ্বনি’ ছবির পরিচালক ও শিল্পীরা৷ সেই স্মারক থেকে জানা যায়, ছবির কাহিনীকার হিসেবে ৪৫ হাজার টাকা পারিশ্রমিক পেয়েছেন শাজাহান খান।

ছবির কাহিনী লেখা প্রসঙ্গে তিনি বলেন, ‘জয় বাংলা স্লোগান নিয়ে আমাদের সবার যে আবেগ, আমার নিজের যে আবেগ, মুক্তিযুদ্ধে যাওয়ার যে প্রেরণা এবং এই স্লোগানের যে গর্বিত ইতিহাস তার প্রতি শ্রদ্ধা জানাতেই এই কাহিনী লিখেছি৷

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়কে ধন্যবাদ এই কাহিনীকে সিনেমার জন্য সরকারি অনুদানে বাছাই করায়৷ আমি ধন্যবাদ জানাই এই ছবির পরিচালক ও শিল্পী এবং কলাকুশলীদের প্রতি।’ ছবিটি সারা দেশের মানুষের কাছে সমাদৃত হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন শাজাহান খান, এমপি।

এ ছবিতে রাজাকার চরিত্রে অভিনয় করছেন আসাদুজ্জামান নূর, এমপি। এছাড়া প্রধান দুটি চরিত্রে থাকবেন নিরব ও সুনেরাহ বিনতে কামাল। এছাড়াও অভিনয় করবেন অনেক প্রিয়মুখ। আগামী ১ নভেম্বর ‘জয় বাংলা ধ্বনি’ সিনেমার শুটিং শুরু হবে বলে নিশ্চিত করলেন পরিচালক খ.ম. খুরশীদ।

  • Related Posts

    আলাদা থাকা নিয়ে গুঞ্জন: কড়া জবাব দিলেন ওমর সানী

    ডেস্ক রিপোর্ট।।পর্দার জনপ্রিয় জুটি ও বাস্তব জীবনের দম্পতি ওমর সানী ও মৌসুমীকে ঘিরে দীর্ঘদিন ধরেই নানা জল্পনা-কল্পনা চলছে।দীর্ঘ সময় ধরে তাঁরা দুই দেশে অবস্থান করায় তাঁদের দাম্পত্য সম্পর্ক নিয়ে প্রশ্ন…

    হিরো আলমের বিরুদ্ধে যৌন হয়রানি ও অনৈতিক কর্মকান্ডের অভিযোগ

    বিনোদন ডেস্ক।।জনপ্রিয় অভিনেতা ও মডেল হিরো আলমের বিরুদ্ধে একাধিক নারী থেকে যৌন হয়রানি ও অনৈতিক কর্মকান্ডের অভিযোগ উঠেছে।সম্প্রতি মডেল সাথী অভিযোগ করেছেন,হিরো আলম তার শরীরের গোপনাঙ্গে অনৈতিকভাবে হাত দিয়েছেন। সাথী…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন